- English
- King James KJV
- Complete Jewish CJB
- World English WEBM
- Berean Standard BSB
- American Standard ASV
- Geneva GNV
- Young's Literal YLT
- Douay-Rheims DRC
- International
- Shqip ALB
- العربية SVD
- বাংলা BN-IRV
- မြန်မာ Judson
- 简体文 CUV-S
- 繁體中文 CUV-T
- Čeština BKR
- Nederlands STVE
- Français LSG
- Deutsch SCH
- Ελληνικά Vamvas
- ગુજરાતી GU-IRV
- Hausa HCB
- עברית Hebrew
- हिन्दी HCV
- Magyar KAROLI
- Bahasa Indonesia INDO-TB
- Italiano Diodati
- 日本語 Kougo
- 한국어 Korean
- മലയാളം MAL
- मराठी MRCV
- Norsk DNB
- فارسی OPV
- Polski BG
- Português Almeida
- Română Cornilescu
- Русский Synodal
- Español RVG
- Kiswahili Neno
- Svenska SV1917
- Tagalog TAG-ADB
- தமிழ் TCV
- తెలుగు TSA
- ภาษาไทย THAI-KJV
- Українська Ohienko
- Tiếng Việt CADMAN
- Yorùbá YCB
circa AD 48–96
Letters to the Churches
Paul and other apostles write to strengthen, correct, and encourage the scattered churches across the Roman world.
এই কালের পদ
- ১ করিন্থীয় ১৫:৩৮আনু. ৫৯ খ্রিস্টাব্দ
আর ঈশ্বর তাকে যে দেহ দিতে ইচ্ছা করলেন, তাই দেন; আর তিনি প্রত্যেক বীজকে তার নিজের মৃত দেহ দেন।
- ১ করিন্থীয় ১৫:৩৯আনু. ৫৯ খ্রিস্টাব্দ
সকল মাংস এক ধরনের মাংস না; কিন্তু মানুষের এক ধরনের, পশুর মাংস অন্য ধরনের, পাখির মাংস অন্য ধরনের, ও মাছের অন্য ধরনের।
- ১ করিন্থীয় ১৫:৪০আনু. ৫৯ খ্রিস্টাব্দ
আর স্বর্গীয় দেহ আছে, ও পার্থিব মৃতদেহ আছে; কিন্তু স্বর্গীয় দেহগুলির এক প্রকার তেজ, ও পার্থিব দেহগুলির অন্য ধরনের।
- ১ করিন্থীয় ১৫:৪১আনু. ৫৯ খ্রিস্টাব্দ
সূর্য্যের এক প্রকার তেজ, চন্দ্রের আর এক ধরনের তেজ, ও নক্ষত্রদের আর এক প্রকার তেজ; কারণ তেজ সম্বন্ধে একটি নক্ষত্র থেকে অন্য নক্ষত্র ভিন্ন।
- ১ করিন্থীয় ১৫:৪২আনু. ৫৯ খ্রিস্টাব্দ
মৃতদের পুনরুত্থানও সেই রকম। ক্ষয়ে বোনা যায়, অক্ষয়তায় উত্থাপন করা হয়;
- ১ করিন্থীয় ১৫:৪৩আনু. ৫৯ খ্রিস্টাব্দ
অনাদরে বোনা যায়, গৌরবে উত্থাপন করা হয়; দুর্বলতায় বোনা যায়, শক্তিতে উত্থাপন করা হয়;
- ১ করিন্থীয় ১৫:৪৪আনু. ৫৯ খ্রিস্টাব্দ
প্রাণিক দেহ বোনা যায়, আত্মিক দেহ উত্থাপন করা হয়। যখন মৃতদেহ আছে, তখন আত্মিক দেহও আছে।
- ১ করিন্থীয় ১৫:৪৫আনু. ৫৯ খ্রিস্টাব্দ
এই ভাবে পবিত্র শাস্ত্রে লেখাও আছে, প্রথম “মানুষ” আদম “সজীব প্রাণী হল,” শেষ আদম জীবনদায়ক আত্মা হলেন।
- ১ করিন্থীয় ১৫:৪৬আনু. ৫৯ খ্রিস্টাব্দ
কিন্তু যা আত্মিক, তা প্রথম না, বরং যা প্রাণিক, তাই প্রথম; যা আত্মিক তা পরে।
- ১ করিন্থীয় ১৫:৪৭আনু. ৫৯ খ্রিস্টাব্দ
প্রথম মানুষ পৃথিবীর ধূলো থেকে, দ্বিতীয় মানুষ স্বর্গ থেকে।
- ১ করিন্থীয় ১৫:৪৮আনু. ৫৯ খ্রিস্টাব্দ
মাটির ব্যক্তিরা যে মাটির মত এবং স্বর্গীয় ব্যক্তিরা সেই স্বর্গীয়ের মত।
- ১ করিন্থীয় ১৫:৪৯আনু. ৫৯ খ্রিস্টাব্দ
আর আমরা যেমন সেই মাটির প্রতিমূর্ত্তি ধারণ করেছি, তেমনি সেই স্বর্গীয় ব্যক্তির প্রতিমূর্ত্তিও ধারণ করব।
- ১ করিন্থীয় ১৫:৫০আনু. ৫৯ খ্রিস্টাব্দ
আমি এই বলি, ভাইয়েরা এবং বোনেরা, রক্তমাংস ও মাংস ঈশ্বরের রাজ্যের অধিকারী হতে পারে না; এবং ক্ষয় অক্ষয়তার অধিকারী হয় না।
- ১ করিন্থীয় ১৫:৫১আনু. ৫৯ খ্রিস্টাব্দ
দেখ, আমি তোমাদেরকে এক গুপ্ত সত্য বলি; আমরা সবাই মারা যাব না, কিন্তু সবাই রূপান্তরীকৃত হব;
- ১ করিন্থীয় ১৫:৫২আনু. ৫৯ খ্রিস্টাব্দ
এক মুহূর্তের মধ্যে, চোখের পলকে, শেষ তুরী ধ্বনি হবে; কারণ তুরী বাজবে, তাতে মৃতের অক্ষয় হয়ে উত্থাপিত হবে এবং আমরা রূপান্তরীকৃত হব।
- ১ করিন্থীয় ১৫:৫৩আনু. ৫৯ খ্রিস্টাব্দ
কারণ এই ক্ষয়ণীয়কে অক্ষয়তা পরিধান করতে হবে এবং এই মর্ত্ত্যকে অমরতা পরিধান করতে হবে।
- ১ করিন্থীয় ১৫:৫৪আনু. ৫৯ খ্রিস্টাব্দ
আর এই ক্ষয়ণীয় যখন অক্ষয়তা পরিহিত হবে এবং এই মর্ত্ত্য যখন অমরতা পরিহিত হবে, তখন এই যে কথা পবিত্র শাস্ত্রে লেখা আছে, তা সফল হবে,
- ১ করিন্থীয় ১৫:৫৫আনু. ৫৯ খ্রিস্টাব্দ
“মৃত্যু জয়ে কবলিত হল।” “মৃত্যু, তোমার জয় কোথায়? মৃত্যু, তোমার হুল কোথায়?”
- ১ করিন্থীয় ১৫:৫৬আনু. ৫৯ খ্রিস্টাব্দ
মৃত্যুর হুল হল পাপ, ও পাপের শক্তি হলো নিয়ম।
- ১ করিন্থীয় ১৫:৫৭আনু. ৫৯ খ্রিস্টাব্দ
কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক, তিনি আমাদের প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে আমাদেরকে জয় প্রদান করেন।
- ১ করিন্থীয় ১৫:৫৮আনু. ৫৯ খ্রিস্টাব্দ
অতএব, হে আমার প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, সুস্থির হও, নিশ্চল হও, প্রভুর কাজে সবদিন উপচিয়ে পড়, কারণ তোমরা জান যে, প্রভুতে তোমাদের পরিশ্রম নিষ্ফল না।
- ১ করিন্থীয় ১৬:১আনু. ৫৯ খ্রিস্টাব্দ
¶ আর পবিত্রদের জন্য চাঁদার বিষয়ে, আমি গালাতিয়া দেশস্থ সব মণ্ডলীকে যে আদেশ দিয়েছি, সেইভাবে তোমরাও কর।
- ১ করিন্থীয় ১৬:২আনু. ৫৯ খ্রিস্টাব্দ
সপ্তাহের প্রথম দিনের তোমরা প্রত্যেকে নিজেদের কাছে কিছু কিছু রেখে নিজের নিজের সঙ্গতি অনুসারে অর্থ সঞ্চয় কর; যেন আমি যখন আসব, তখনই চাঁদা না হয়।
- ১ করিন্থীয় ১৬:৩আনু. ৫৯ খ্রিস্টাব্দ
পরে আমি উপস্থিত হলে, তোমরা যাদেরকে যোগ্য মনে করবে, আমি তাদেরকে চিঠি দিয়ে তাদের মাধ্যমে তোমাদের সেই অনুগ্রহ যিরূশালেমে পাঠিয়ে দেব।
- ১ করিন্থীয় ১৬:৪আনু. ৫৯ খ্রিস্টাব্দ
আর আমারও যদি যাওয়া উপযুক্ত হয়, তবে তারা আমার সঙ্গে যাবে।