মূল বিষয়বস্তুতে যান

circa AD 48–96

Letters to the Churches

Paul and other apostles write to strengthen, correct, and encourage the scattered churches across the Roman world.

2,767 টি পদ · 21 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ১ করিন্থীয় ১৫:১৩আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    মৃতদের পুনরুত্থান যদি না হয়, তবে খ্রীষ্টও তো উত্থাপিত হয়নি।

  2. ১ করিন্থীয় ১৫:১৪আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    আর খ্রীষ্ট যদি উত্থাপিত না হয়ে থাকেন, তাহলে তো আমাদের প্রচারও বৃথা, তোমাদের বিশ্বাসও বৃথা।

  3. ১ করিন্থীয় ১৫:১৫আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    আবার আমরা যে ঈশ্বরের সম্বন্ধে মিথ্যা সাক্ষী, এটাই প্রকাশ পাচ্ছে; কারণ আমরা ঈশ্বরের বিষয়ে এই সাক্ষ্য দিয়েছি যে, তিনি খ্রীষ্টকে উত্থাপন করেছেন; কিন্তু যদি মৃতদের উত্থাপন না হয়, তাহলে তিনি তাঁকে উত্থাপন করেননি।

  4. ১ করিন্থীয় ১৫:১৬আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    কারণ মৃতদের উত্থাপন যদি না হয়, তবে খ্রীষ্টও উত্থাপিত হননি।

  5. ১ করিন্থীয় ১৫:১৭আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    আর খ্রীষ্ট যদি উত্থাপিত হয়ে না থাকেন, তাহলে তোমাদের বিশ্বাস মিথ্যা, এখন তোমরা নিজের নিজের পাপে রয়েছ।

  6. ১ করিন্থীয় ১৫:১৮আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    সুতরাং যারা খ্রীষ্টে মারা গিয়েছে, তারাও বিনষ্ট হয়েছে।

  7. ১ করিন্থীয় ১৫:১৯আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    শুধু এই জীবনে যদি খ্রীষ্টে দয়ার প্রত্যাশা করে থাকি, তবে আমরা সব মানুষের মধ্যে বেশি দুর্ভাগা।

  8. ১ করিন্থীয় ১৫:২০আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    কিন্তু বাস্তবিক খ্রীষ্ট মৃতদের মধ্য থেকে উত্থাপিত হয়েছেন, তিনি মৃতদের অগ্রিমাংশ।

  9. ১ করিন্থীয় ১৫:২১আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    কারণ মানুষের মাধ্যমে যেমন মৃত্যু এসেছে, তেমন আবার মানুষের মাধ্যমে মৃতদের পুনরুত্থান এসেছে।

  10. ১ করিন্থীয় ১৫:২২আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    কারণ আদমে যেমন সবাই মরে, তেমনি আবার খ্রীষ্টেই সবাই জীবনপ্রাপ্ত হবে।

  11. ১ করিন্থীয় ১৫:২৩আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    কিন্তু প্রত্যেক জন নিজের নিজের শ্রেণীতে; খ্রীষ্ট অগ্রিমাংশ, পরে খ্রীষ্টের লোক সব তাঁর আগমন কালে।

  12. ১ করিন্থীয় ১৫:২৪আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    তারপরে পরিণাম হবে; তখন তিনি সব আধিপত্য, সব কর্তৃত্ব এবং পরাক্রম কে পরাস্ত করলে পর পিতা ঈশ্বরের হাতে রাজত্ব সমর্পণ করবেন।

  13. ১ করিন্থীয় ১৫:২৫আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    কারণ যত দিন না তিনি “সব শত্রুকে তাঁর পদতলে না রাখবেন,” তাঁকে রাজত্ব করতেই হবে।

  14. ১ করিন্থীয় ১৫:২৬আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    শেষ শত্রু যে মৃত্যু, সেও বিলুপ্ত হবে।

  15. ১ করিন্থীয় ১৫:২৭আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    কারণ “ঈশ্বর সবই বশীভূত করে তাঁর পদতলে রাখলেন।” কিন্তু যখন তিনি বলেন যে, সবই বশীভূত করা হয়েছে, তখন স্পষ্ট দেখা যায়, যিনি সবই তাঁর বশীভূত করলেন, তাঁকে বাদ দেওয়া হল।

  16. ১ করিন্থীয় ১৫:২৮আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    আর সবই তাঁর বশীভূত করা হলে পর পুত্র নিজেও তাঁর বশীভূত হবেন, যিনি সবই তাঁর নিয়ন্ত্রণে রেখেছিলেন; যেন ঈশ্বরই সর্বেসর্বা হন।

  17. ১ করিন্থীয় ১৫:২৯আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    অথবা, মৃতদের জন্য যারা বাপ্তিষ্ম নেয়, তারা কি করবে? মৃতেরা যদি একেবারেই উত্থাপিত না হয়, তাহলে ওদের জন্য তারা আবার কেন বাপ্তিষ্ম নেবে?

  18. ১ করিন্থীয় ১৫:৩০আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    আর আমরাই কেন ঘন্টায় ঘন্টায় বিপদের মধ্যে পড়ি?

  19. ১ করিন্থীয় ১৫:৩১আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    ভাইয়েরা এবং বোনেরা, আমাদের প্রভু খ্রীষ্ট যীশুতে তোমাদের বিষয়ে আমার যে গর্ব, তার দোহাই দিয়ে বলছি, আমি প্রতিদিন মারা যাচ্ছি।

  20. ১ করিন্থীয় ১৫:৩২আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    ইফিষে পশুদের মত লোকেদের সাথে যে যুদ্ধ করেছি, তা যদি মানুষের মত করে থাকি, তবে তাতে আমার কি লাভ হবে? মৃতেরা যদি উত্থাপিত না হয়, যেমন পবিত্র শাস্ত্রে লেখা আছে, তবে “এস, আমরা খাওয়া দাওয়া করি, কারণ কাল মারা যাব।”

  21. ১ করিন্থীয় ১৫:৩৩আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    ভ্রান্ত হয়ো না, কুসংস্কার শিষ্টাচার নষ্ট করে।

  22. ১ করিন্থীয় ১৫:৩৪আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    ধার্মিক হবার জন্য চেতনায় ফিরে এস, পাপ কর না, কারণ কার কার ঈশ্বর-জ্ঞান নেই; আমি তোমাদের লজ্জার জন্য এই কথা বলছি।

  23. ১ করিন্থীয় ১৫:৩৫আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    ¶ কিন্তু কেউ বলবে, মৃতরা কিভাবে উত্থাপিত হয়? কিভাবে বা দেহে আসে?

  24. ১ করিন্থীয় ১৫:৩৬আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    হে নির্বোধ, তুমি নিজে যা বোনো, তা না মরলে জীবিত করা যায় না।

  25. ১ করিন্থীয় ১৫:৩৭আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    আর যা বোনো, যে মৃতদেহ উৎপন্ন হবে, তুমি তাহা বোনো না; বরং গমেরই হোক, কি অন্য কোন কিছুরই হোক, বীজমাত্র বুনছ;