মূল বিষয়বস্তুতে যান

circa AD 48–96

Letters to the Churches

Paul and other apostles write to strengthen, correct, and encourage the scattered churches across the Roman world.

2,767 টি পদ · 21 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ১ করিন্থীয় ১৪:২৮আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    কিন্তু যদি সেখানে কোনো অনুবাদক না থাকে, তবে সেই ব্যক্তি মণ্ডলীতে নীরব হয়ে থাকুক, কেবল নিজের ও ঈশ্বরের উদ্দেশ্যে কথা বলুক।

  2. ১ করিন্থীয় ১৪:২৯আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    আর ভাববাদীরা দুই কিংবা তিনজন কথা বলুক, অন্য সবাই সে কি বলল তা উপলব্ধি করুক।

  3. ১ করিন্থীয় ১৪:৩০আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    কিন্তু এমন আর কারও কাছে যদি কিছু প্রকাশিত হয়, যে বসে রয়েছে, তবে সেই ব্যক্তি নীরব থাকুক।

  4. ১ করিন্থীয় ১৪:৩১আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    কারণ তোমরা সবাই এক এক করে ভাববাণী বলতে পার, যেন সবাই শিক্ষা পায়, ও সবাই উত্সাহিত হয়।

  5. ১ করিন্থীয় ১৪:৩২আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    আর ভাববাদীদের আত্মা ভাববাদীদের নিয়ন্ত্রণে থাকে;

  6. ১ করিন্থীয় ১৪:৩৩আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    কারণ ঈশ্বর বিশৃঙ্খলার ঈশ্বর না, কিন্তু শান্তির, যেমন পবিত্র লোকদের সকল মণ্ডলীতে হয়ে থাকে।

  7. ১ করিন্থীয় ১৪:৩৪আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    স্ত্রীলোকেরা মণ্ডলীতে নীরব থাকুক, কারণ কথা বলবার অনুমতি তাদেরকে দেওয়া যায় না, বরং যেমন নিয়মও বলে, তারা বশীভূতা হয়ে থাকুক।

  8. ১ করিন্থীয় ১৪:৩৫আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    আর যদি তারা কিছু শিখতে চায়, তবে নিজের নিজের স্বামীকে ঘরে জিজ্ঞাসা করুক, কারণ মণ্ডলীতে স্ত্রীলোকের কথা বলা অপমানের বিষয়।

  9. ১ করিন্থীয় ১৪:৩৬আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    বল দেখি, ঈশ্বরের বাক্য কি তোমাদের থেকে বের হয়েছিল? কিংবা কেবল তোমাদেরই কাছে এসেছিল?

  10. ১ করিন্থীয় ১৪:৩৭আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    কেউ যদি নিজেকে ভাববাদী কিংবা আত্মিক বলে মনে করে, তবে সে বুঝুক, আমি তোমাদের কাছে যা যা লিখলাম, সে সব প্রভুর আজ্ঞা।

  11. ১ করিন্থীয় ১৪:৩৮আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    কিন্তু যদি না জানে, সে না জানুক।

  12. ১ করিন্থীয় ১৪:৩৯আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    অতএব, হে আমার ভাইয়েরা এবং বোনেরা, তোমরা ভাববাণী বলবার জন্য আগ্রহী হও; এবং বিশেষ বিশেষ ভাষা বলতে বারণ কোরো না।

  13. ১ করিন্থীয় ১৪:৪০আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    কিন্তু সবই সুন্দর ও সুনিয়মিতভাবে করা হোক।

  14. ১ করিন্থীয় ১৫:১আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    ¶ হে ভাইয়েরা এবং বোনেরা, তোমাদেরকে সেই সুসমাচার জানাচ্ছি, যে সুসমাচার তোমাদের কাছে প্রচার করেছি, যা তোমরা গ্রহণও করেছ, যাতে তোমরা দাঁড়িয়ে আছ;

  15. ১ করিন্থীয় ১৫:২আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    আর তারই মাধ্যমে, আমি তোমাদের কাছে যে কথাতে সুসমাচার প্রচার করেছি, তা যদি ধরে রাখ, তবে পরিত্রান পাচ্ছ; না হলে তোমরা বৃথা বিশ্বাসী হয়েছ।

  16. ১ করিন্থীয় ১৫:৩আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    ফলে প্রথম গুরুত্বপূর্ণ বিষয় আমি তোমাদের কাছে এই শিক্ষা দিয়েছি এবং এটা নিজেও পেয়েছি যে, শাস্ত্রানুসারে খ্রীষ্ট আমাদের পাপের জন্য মারা গেলেন।

  17. ১ করিন্থীয় ১৫:৪আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    ও কবরপ্রাপ্ত হলেন, আর শাস্ত্রানুসারে তিনি তৃতীয় দিনের উত্থাপিত হয়েছেন;

  18. ১ করিন্থীয় ১৫:৫আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    আর তিনি কৈফাকে, পরে সেই বারো জনকে দেখা দিলেন;

  19. ১ করিন্থীয় ১৫:৬আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    তারপরে একবারে পাঁচশোর বেশি ভাই এবং বোনকে দেখা দিলেন, তাদের অধিকাংশ লোক বেঁচে আছে, কিন্তু কেউ কেউ নিদ্রাগত হয়েছে।

  20. ১ করিন্থীয় ১৫:৭আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    তারপরে তিনি যাকোবকে, পরে সকল প্রেরিতদের দেখা দিলেন।

  21. ১ করিন্থীয় ১৫:৮আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    সবার শেষে অদিনের শিশুর মত জন্মেছি যে আমি, তিনি আমাকেও দেখা দিলেন।

  22. ১ করিন্থীয় ১৫:৯আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    কারণ প্রেরিতদের মধ্যে আমি সবচেয়ে ছোটো, বরং প্রেরিত নামে আখ্যাত হবার অযোগ্য, কারণ আমি ঈশ্বরের মণ্ডলী তাড়না করতাম।

  23. ১ করিন্থীয় ১৫:১০আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    কিন্তু আমি যা আছি, ঈশ্বরের অনুগ্রহেই আছি; এবং আমার প্রতি প্রদত্ত তাঁর অনুগ্রহ নিরর্থক হয়নি, বরং তাঁদের সবার থেকে আমি বেশি পরিশ্রম করেছি, তা না, কিন্তু আমার সহবর্ত্তী ঈশ্বরের অনুগ্রহই করেছে;

  24. ১ করিন্থীয় ১৫:১১আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    অতএব আমি হই, আর তাঁরাই হোন, আমরা এই ভাবে প্রচার করি এবং তোমরা এই ভাবে বিশ্বাস করেছ।

  25. ১ করিন্থীয় ১৫:১২আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    ¶ ভাল, খ্রীষ্ট যখন এই বলে প্রচারিত হচ্ছেন যে, তিনি মৃতদের মধ্য থেকে উত্থাপিত হয়েছেন, তখন তোমাদের কেউ কেউ কেমন করে বলছে যে, মৃতদের পুনরুত্থান নেই?