- English
- King James KJV
- Complete Jewish CJB
- World English WEBM
- Berean Standard BSB
- American Standard ASV
- Geneva GNV
- Young's Literal YLT
- Douay-Rheims DRC
- International
- Shqip ALB
- العربية SVD
- বাংলা BN-IRV
- မြန်မာ Judson
- 简体文 CUV-S
- 繁體中文 CUV-T
- Čeština BKR
- Nederlands STVE
- Français LSG
- Deutsch SCH
- Ελληνικά Vamvas
- ગુજરાતી GU-IRV
- Hausa HCB
- עברית Hebrew
- हिन्दी HCV
- Magyar KAROLI
- Bahasa Indonesia INDO-TB
- Italiano Diodati
- 日本語 Kougo
- 한국어 Korean
- മലയാളം MAL
- मराठी MRCV
- Norsk DNB
- فارسی OPV
- Polski BG
- Português Almeida
- Română Cornilescu
- Русский Synodal
- Español RVG
- Kiswahili Neno
- Svenska SV1917
- Tagalog TAG-ADB
- தமிழ் TCV
- తెలుగు TSA
- ภาษาไทย THAI-KJV
- Українська Ohienko
- Tiếng Việt CADMAN
- Yorùbá YCB
circa AD 48–96
Letters to the Churches
Paul and other apostles write to strengthen, correct, and encourage the scattered churches across the Roman world.
এই কালের পদ
- ২ করিন্থীয় ২:৭আনু. ৬০ খ্রিস্টাব্দ
সুতরাং তোমরা বরং তাকে শাস্তির বদলে ক্ষমা কর এবং সান্ত্বনা দাও, যেন অতিরিক্ত মনোদুঃখে সেই ব্যক্তি হতাশ হয়ে না পড়ে।
- ২ করিন্থীয় ২:৮আনু. ৬০ খ্রিস্টাব্দ
সেই কারণে বিশেষ করে আমি অনুরোধ করি তার জন্য তোমাদের যে ভালবাসা আছে তা প্রমাণ কর।
- ২ করিন্থীয় ২:৯আনু. ৬০ খ্রিস্টাব্দ
তোমরা সব বিষয়ে বাধ্য আছ কিনা সেটা যাচাই করার জন্য আমি তোমাদের কাছে লিখেছিলাম।
- ২ করিন্থীয় ২:১০আনু. ৬০ খ্রিস্টাব্দ
যদি তোমরা কাউকে ক্ষমা কর তবে আমিও সেইভাবে তাকে ক্ষমা করি; কারণ আমি যদি কোন কিছু ক্ষমা করে থাকি, তবে তোমাদের জন্য খ্রীষ্টের উপস্থিতিতে তা করেছি।
- ২ করিন্থীয় ২:১১আনু. ৬০ খ্রিস্টাব্দ
যেন শয়তান আমাদের মনের ওপরে কোন চালাকি না করতে পারে কারণ তার কুপরিকল্পনাগুলি আমাদের অজানা নেই।
- ২ করিন্থীয় ২:১২আনু. ৬০ খ্রিস্টাব্দ
¶ আমি যখন খ্রীষ্টের সুসমাচার প্রচার করতে ত্রোয়া শহরে গিয়েছিলাম, তখন প্রভু আমার সামনে একটা দরজা খুলে দিয়েছিলেন,
- ২ করিন্থীয় ২:১৩আনু. ৬০ খ্রিস্টাব্দ
আমার বিশ্বাসী ভাই তীতকে না পেয়ে আমার মনে কোনো শান্তি ছিল না। সুতরাং তাদের কাছ থেকে বিদায় নিয়ে আমি মাকিদনিয়ায় চলে গেলাম।
- ২ করিন্থীয় ২:১৪আনু. ৬০ খ্রিস্টাব্দ
ঈশ্বরকে ধন্যবাদ যে তিনি সবদিন আমাদের নিয়ে খ্রীষ্টে বিজয় যাত্রা করেন এবং তাঁর বিষয় জানা হলো সুগন্ধের মত আর এই সুগন্ধ আমাদের মাধ্যমে সব জায়গায় প্রচারিত হচ্ছে।
- ২ করিন্থীয় ২:১৫আনু. ৬০ খ্রিস্টাব্দ
কারণ যারা উদ্ধার পাচ্ছে ও যারা ধ্বংস হচ্ছে এদের সকলের কাছে আমরা ঈশ্বরের কাছ থেকে খ্রীষ্টের সুগন্ধের মত।
- ২ করিন্থীয় ২:১৬আনু. ৬০ খ্রিস্টাব্দ
যাদের মৃত্যু হচ্ছে তাদের কাছে আমরা মৃত্যুর গন্ধ স্বরূপ এবং যারা উদ্ধার পাচ্ছে তাদের কাছে জীবনের সুগন্ধ, যার ফল হলো অনন্ত জীবন। এই কাজের জন্য যোগ্য কে আছে?
- ২ করিন্থীয় ২:১৭আনু. ৬০ খ্রিস্টাব্দ
কারণ আমরা অন্যদের মত নয়, যে, ঈশ্বরের বাক্য নিজের লাভের জন্য বিকৃত করছি। বরং শুদ্ধতার সঙ্গে ঈশ্বরের লোক হিসাবে আমরা ঈশ্বরের দৃষ্টিতে খ্রীষ্টের কথা বলছি।
- ২ করিন্থীয় ৩:১আনু. ৬০ খ্রিস্টাব্দ
¶ আমরা কি আবার নিজেদের প্রশংসা করতে শুরু করেছি? আমাদের থেকে তোমাদের এবং তোমাদের কাছ থেকে আমাদের কোনো সুখ্যাতি পত্রের দরকার নেই, কিম্বা অন্য কারও মত কি সুপারিশের দরকার আছে?
- ২ করিন্থীয় ৩:২আনু. ৬০ খ্রিস্টাব্দ
তোমরা নিজেরাই আমাদের হৃদয়ে লেখা সুপারিশের চিঠি, যা সবাই জানে এবং পড়ে।
- ২ করিন্থীয় ৩:৩আনু. ৬০ খ্রিস্টাব্দ
যেহেতু তোমরা খ্রীষ্টের চিঠি যা আমাদের পরিচর্য্যার ফল বলে প্রকাশ পাচ্ছ; তা কালি দিয়ে লেখা নয়, কিন্তু জীবন্ত ঈশ্বরের আত্মা দিয়ে লেখা, পাথরের ফলকে নয়, কিন্তু মাংসের হৃদয় ফলকে লেখা হয়েছে।
- ২ করিন্থীয় ৩:৪আনু. ৬০ খ্রিস্টাব্দ
এবং খ্রীষ্টের মাধ্যমে ঈশ্বরের ওপর আমাদের এই রকম দৃঢ় বিশ্বাস আছে।
- ২ করিন্থীয় ৩:৫আনু. ৬০ খ্রিস্টাব্দ
এটা নয় যে আমরা নিজেরাই নিজেদের গুণে কিছু করতে পারি, বরং আমাদের সেই যোগ্যতা ঈশ্বর থেকেই পাই;
- ২ করিন্থীয় ৩:৬আনু. ৬০ খ্রিস্টাব্দ
তিনিই আমাদের নতুন নিয়ম জানাবার জন্য যোগ্য করেছেন এবং তা অক্ষরের নয় কিন্তু পবিত্র আত্মায় পরিচালনা হবার যোগ্য করেছেন; কারণ অক্ষর মৃত্যু আনে কিন্তু পবিত্র আত্মা জীবন দেয়।
- ২ করিন্থীয় ৩:৭আনু. ৬০ খ্রিস্টাব্দ
¶ পাথরে লেখা আছে যে পুরানো নিয়ম যার ফল মৃত্যু, সেই ব্যবস্থা আসার দিন এমন ঈশ্বরের মহিমা প্রকাশিত হলো যে, মোশির মুখও ঈশ্বরের আলোয় উজ্জ্বল হয়ে উঠল এবং যদিও সেই উজ্জ্বলতা কমে যাচ্ছিল তবুও ইস্রায়েলীয়েরা মোশির মুখের দিকে একদৃষ্টে তাকাতে পারে নি,
- ২ করিন্থীয় ৩:৮আনু. ৬০ খ্রিস্টাব্দ
ব্যবস্থার ফল যদি এত মহিমাময় হয় তবে পবিত্র আত্মার কাজের ফল কি আরও বেশি পরিমাণে মহিমাময় হবে না?
- ২ করিন্থীয় ৩:৯আনু. ৬০ খ্রিস্টাব্দ
কারণ দোষীদের ব্যবস্থা যদি মহিমাপুর্ণ হয় তবে ধার্মিকতার ব্যবস্থা কত না বেশি মহিমাময় হবে।
- ২ করিন্থীয় ৩:১০আনু. ৬০ খ্রিস্টাব্দ
আগে যে সব গৌরবপূর্ণ ছিল এখন তার আর গৌরব নেই। কারণ তার থেকে এখনকার ব্যবস্থা অনেক বেশি গৌরবময়,
- ২ করিন্থীয় ৩:১১আনু. ৬০ খ্রিস্টাব্দ
কারণ যা শেষ হয়ে যাচ্ছিল তা যখন এত মহিমাময় তবে যা চিরকাল থাকে তা আরও কত না বেশি মহিমাময়।
- ২ করিন্থীয় ৩:১২আনু. ৬০ খ্রিস্টাব্দ
¶ অতএব, আমাদের এই রকম দৃঢ় আশা আছে বলেই আমরা সাহসের সঙ্গে কথা বলি;
- ২ করিন্থীয় ৩:১৩আনু. ৬০ খ্রিস্টাব্দ
আর আমরা মোশির মত নই কারণ মোশি তাঁর মুখ ঢেকে রেখেছিলেন যেন ইস্রায়েলের সন্তানগণ তাঁর উজ্জ্বলতা দেখতে না পায়।
- ২ করিন্থীয় ৩:১৪আনু. ৬০ খ্রিস্টাব্দ
কিন্তু তাদের মন খুব শক্ত হয়েছিল। কারণ পুরাতন নিয়মের বইতে সেই পুরানো ব্যবস্থা যখন পড়া হয় তখন তাদের অন্তরে সেই একই পর্দা দেখা যায় যা খোলা যায় না কারণ তা খ্রীষ্টে হ্রাস পায়;