circa AD 48–96
Letters to the Churches
Paul and other apostles write to strengthen, correct, and encourage the scattered churches across the Roman world.
এই কালের পদ
- ২ করিন্থীয় ৫:৪আনু. ৬০ খ্রিস্টাব্দ
আর এটা সত্যি যে আমরা এই জীবনে কষ্ট পাচ্ছি ও যন্ত্রণায় চীত্কার করছি; কারণ আমরা বস্ত্র বিহীন হতে চাই না, কিন্তু সেই নতুন বস্ত্র পরতে চাই, যাতে মৃত্যুর অধীনে থাকা দেহ যেন জীবিত থাকা দেহে বদলে যায়।
- ২ করিন্থীয় ৫:৫আনু. ৬০ খ্রিস্টাব্দ
যিনি আমাদের এই জন্য সৃষ্টি করেছেন তিনি হলেন ঈশ্বর, আর তিনি বায়না হিসাবে আমাদের পবিত্র আত্মা দিয়েছেন।
- ২ করিন্থীয় ৫:৬আনু. ৬০ খ্রিস্টাব্দ
সেইজন্য আমরা সবদিন সাহস করছি, আর আমরা জানি যে, যত দিন এই দেহে বাস করছি ততদিন প্রভুর থেকে দূরে আছি;
- ২ করিন্থীয় ৫:৭আনু. ৬০ খ্রিস্টাব্দ
কারণ আমরা বিশ্বাসের মাধ্যমে চলাফেরা করি, যা দেখা যায় তার মাধ্যমে নয়।
- ২ করিন্থীয় ৫:৮আনু. ৬০ খ্রিস্টাব্দ
সুতরাং আমাদের সাহস আছে এবং দেহের ঘর থেকে দূর হয়ে আমরা প্রভুর সঙ্গে বাস করা ভালো মনে করছি।
- ২ করিন্থীয় ৫:৯আনু. ৬০ খ্রিস্টাব্দ
সেইজন্য আমাদের লক্ষ্য হলো, আমরা ঘরে বাস করি কিংবা প্রবাসী হই যেন, তাঁকেই খুশী করি।
- ২ করিন্থীয় ৫:১০আনু. ৬০ খ্রিস্টাব্দ
কারণ অবশ্যই আমাদের সবাইকে খ্রীষ্টের বিচার আসনের সামনে হাজির হতে হবে, যেন এই দেহে থাকতে যা কিছু করেছি তা ভালো কাজ হোক বা খারাপ কাজ হোক সেই হিসাবে আমরা সবাই সেই মত ফল পাই।
- ২ করিন্থীয় ৫:১১আনু. ৬০ খ্রিস্টাব্দ
¶ অতএব প্রভুর ভয় যে কি সেটা জানাবার জন্য আমরা মানুষকে বোঝাবার চেষ্টা করছি। আমরা যে কি তা ঈশ্বর স্পষ্ট জানেন এবং আমার আশা তোমাদের বিবেকের কাছেও সেটা স্পষ্ট হয়ে আছে।
- ২ করিন্থীয় ৫:১২আনু. ৬০ খ্রিস্টাব্দ
আমরা আবার তোমাদের কাছে নিজেদেরকে প্রশংসা করছি না কিন্তু তোমরা যেন আমাদের নিয়ে গর্ব করতে পারো তার জন্য কারণ দিচ্ছি, সুতরাং যারা হৃদয় দেখে নয় কিন্তু বাহির দেখে গর্ব করে, তোমরা যেন তাদেরকে উত্তর দিতে পারো।
- ২ করিন্থীয় ৫:১৩আনু. ৬০ খ্রিস্টাব্দ
কারণ যদি আমরা হতবুদ্ধি হয়ে থাকি, তবে সেটা ঈশ্বরের জন্য; এবং যদি সুস্থ মনে থাকি তবে সেটা তোমাদের জন্যই।
- ২ করিন্থীয় ৫:১৪আনু. ৬০ খ্রিস্টাব্দ
কারণ খ্রীষ্টের প্রেম আমাদের বশে রেখে চালাচ্ছে; কারণ আমরা ভাল করে বুঝেছি যে, একজন সবার জন্য মৃত্যুবরণ করলেন তাই সবাই মৃত্যুবরণ করল।
- ২ করিন্থীয় ৫:১৫আনু. ৬০ খ্রিস্টাব্দ
আর খ্রীষ্ট সবার জন্য মৃত্যুবরণ করলেন, যেন, যারা বেঁচে আছে তারা আর নিজেদের জন্য নয় কিন্তু যিনি তাদের জন্য মৃত্যুবরণ করলেন ও উত্থাপিত হলেন তাঁরই জন্য বেঁচে থাকে।
- ২ করিন্থীয় ৫:১৬আনু. ৬০ খ্রিস্টাব্দ
আর এই কারণে এখন থেকে আমরা আর কাউকেও মানুষের অনুসারে বিচার করি না; যদিও খ্রীষ্টকে একদিন মানুষের অনুসারে বিচার করেছিলাম, কিন্তু এখন আর কাউকে এই ভাবে বিচার করি না।
- ২ করিন্থীয় ৫:১৭আনু. ৬০ খ্রিস্টাব্দ
সাধারণত, যদি কেউ খ্রীষ্টেতে থাকে, তবে সে নতুন ভাবে সৃষ্টি হয়েছে; তার পুরানো বিষয়গুলি শেষ হয়ে গেছে, দেখ, সেগুলি নতুন হয়ে উঠেছে।
- ২ করিন্থীয় ৫:১৮আনু. ৬০ খ্রিস্টাব্দ
আর এই সবগুলি ঈশ্বর থেকেই হয়েছে; যিনি খ্রীষ্টের মাধ্যমে নিজের সঙ্গে আমাদের মিলন করলেন এবং অন্যদের সঙ্গে মিলন করার জন্য পরিচর্য্যার কাজ আমাদের দিয়েছেন;
- ২ করিন্থীয় ৫:১৯আনু. ৬০ খ্রিস্টাব্দ
এর মানে হলো, ঈশ্বর খ্রীষ্টের মাধ্যমে নিজের সঙ্গে পৃথিবীর মিলন করছিলেন, তাদের পাপের ভুলগুলি আর তাদের বলে গণ্য করলেন না এবং সেই মিলনের সুখবর প্রচার করার দায়িত্ব আমাদের দিলেন।
- ২ করিন্থীয় ৫:২০আনু. ৬০ খ্রিস্টাব্দ
সুতরাং খ্রীষ্টের রাজদূত হিসাবে আমরা তাঁর কাজ করছি; আর ঈশ্বর যেন আমাদের মাধ্যমে নিজেই তাঁর অনুরোধ করছেন, আমরা খ্রীষ্টের হয়ে এই বিনতি করছি যে তোমরাও ঈশ্বরের সঙ্গে মিলিত হও।
- ২ করিন্থীয় ৫:২১আনু. ৬০ খ্রিস্টাব্দ
যিনি পাপ জানেন না, সেই খ্রীষ্ট যীশুকে তিনি আমাদের পাপের সহভাগী হলেন, যেন আমরা খ্রীষ্টেতে ঈশ্বরের ধার্ম্মিকতায় ধার্মিক হই।
- ২ করিন্থীয় ৬:১আনু. ৬০ খ্রিস্টাব্দ
¶ সেইজন্য আমরা ঈশ্বরের সহকর্মী হয়ে তোমাদের কাছে অনুরোধ করছি যে, তোমরা ঈশ্বরের অনুগ্রহ অকারণে গ্রহণ কর না।
- ২ করিন্থীয় ৬:২আনু. ৬০ খ্রিস্টাব্দ
কারণ তিনি বলেন, “আমি উপযুক্ত দিনের তোমার প্রার্থনা শুনেছি এবং পরিত্রান পাওয়ার দিনের তোমাকে সাহায্য করেছি।” দেখ, এখন উপযুক্ত দিন; দেখ, এখন উদ্ধার পাওয়ার দিন।
- ২ করিন্থীয় ৬:৩আনু. ৬০ খ্রিস্টাব্দ
¶ আর আমরা এমন কোন কাজ করি না যাতে কেউ কোনো ভাবে প্রভুর পথে চলতে বাধা পায়, কারণ আমরা আশাকরি না যে, সেই পরিচর্য্যার কাজ কলঙ্কিত হয়।
- ২ করিন্থীয় ৬:৪আনু. ৬০ খ্রিস্টাব্দ
বরং ঈশ্বরের দাস বলে সব বিষয়ে আমরা নিজেদের যোগ্য প্রমাণ করি, ধৈর্য্য, মাণুষিক অত্যাচার, কষ্ট, দুঃখ কষ্ট ইত্যাদির মধ্যেও আমরা তাঁর দাস বলে প্রমাণ দিচ্ছি,
- ২ করিন্থীয় ৬:৫আনু. ৬০ খ্রিস্টাব্দ
অনেক ধৈর্য্যে, বিভিন্ন প্রকার ক্লেশে, অভাবের মধ্যে, সঙ্কটে, প্রহারে, কারাবাসে, কত দাঙ্গায়, পরিশ্রমে, কতদিন না ঘুমিয়ে কাটিয়েছি, কতদিন না খেয়ে কাটিয়েছি;
- ২ করিন্থীয় ৬:৬আনু. ৬০ খ্রিস্টাব্দ
শুদ্ধ জীবনের মাধ্যমে, জ্ঞানে, সহ্যগুনে, মধুর ভাবে, পবিত্র আত্মায়, প্রকৃত ভালবাসায়,
- ২ করিন্থীয় ৬:৭আনু. ৬০ খ্রিস্টাব্দ
সত্যের বাক্যের প্রচার দিয়ে, ঈশ্বরের শক্তিতে; দক্ষিণ ও বাম হাতে ধার্মিকতার অস্ত্র দিয়ে আমরা প্রমাণ দিচ্ছি,