মূল বিষয়বস্তুতে যান

circa AD 48–96

Letters to the Churches

Paul and other apostles write to strengthen, correct, and encourage the scattered churches across the Roman world.

2,767 টি পদ · 21 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ২ করিন্থীয় ৩:১৫আনু. ৬০ খ্রিস্টাব্দ

    কিন্তু আজও যে কোন দিনের মোশির নিয়ম পড়ার দিন ইস্রায়েলিদের হৃদয় ঢাকা থাকে।

  2. ২ করিন্থীয় ৩:১৬আনু. ৬০ খ্রিস্টাব্দ

    কিন্তু হৃদয় যখন প্রভুর প্রতি ফিরে, তখন পর্দা উঠিয়ে ফেলা হয়।

  3. ২ করিন্থীয় ৩:১৭আনু. ৬০ খ্রিস্টাব্দ

    প্রভুই সেই আত্মা, যেখানে প্রভুর আত্মা সেখানে স্বাধীনতা।

  4. ২ করিন্থীয় ৩:১৮আনু. ৬০ খ্রিস্টাব্দ

    আমাদের মুখে কোন আবরণ নেই, এই মুখে আয়নার মত প্রভু যীশুর মহিমা আরও উজ্জ্বল ভাবে প্রতিফলিত করি, এই কাজ পবিত্র আত্মার মাধ্যমে হয় ও ধীরে ধীরে প্রভুর সাদৃশ্যে রূপান্তরিত হই।

  5. ২ করিন্থীয় ৪:১আনু. ৬০ খ্রিস্টাব্দ

    ¶ যেহেতু আমরা সেবা কাজের দায়িত্ব পেয়েছি সেইজন্য আমরা ঈশ্বরের দয়া পেয়েছি এবং আমরা নিরাশ হই না;

  6. ২ করিন্থীয় ৪:২আনু. ৬০ খ্রিস্টাব্দ

    বরং অন্যেরা যে সব লজ্জার ও গুপ্ত কাজ করে তা আমরা করি না। আমরা ছলনা করি না এবং ঈশ্বরের বাক্যকে ভুল ব্যাখ্যা করি না, কিন্তু ঈশ্বরের সামনে সত্য প্রকাশ করে মানুষের বিবেক নিজেদেরকে যোগ্য করে তোলে।

  7. ২ করিন্থীয় ৪:৩আনু. ৬০ খ্রিস্টাব্দ

    কিন্তু আমাদের সুসমাচার যদি ঢাকা থাকে, তবে যারা ধ্বংস হয়ে যাচ্ছে তাদের কাছেই ঢাকা থাকে।

  8. ২ করিন্থীয় ৪:৪আনু. ৬০ খ্রিস্টাব্দ

    এই যুগের দেবতা অর্থাৎ জগতের শাসনকর্তারা অবিশ্বাসী লোকদের মনকে অন্ধ করে রেখেছে যেন ঈশ্বরের প্রতিমূর্ত্তি যে খ্রীষ্ট, তাঁর গৌরবের সুসমাচারের আলো তারা দেখতে না পায়।

  9. ২ করিন্থীয় ৪:৫আনু. ৬০ খ্রিস্টাব্দ

    কারণ আমরা নিজেদেরকে প্রচার করছি না কিন্তু যীশু খ্রীষ্টকে প্রভু বলে প্রচার করছি এবং নিজেদেরকে যীশু খ্রীষ্টের জন্য তোমাদের দাস বলে প্রচার করছি।

  10. ২ করিন্থীয় ৪:৬আনু. ৬০ খ্রিস্টাব্দ

    কারণ সেই ঈশ্বর যিনি বললেন, অন্ধকার থেকে আলো প্রকাশ হবে এবং তিনি আমাদের হৃদয়ে আলো জ্বেলেছিলেন যেন তাঁর মহিমা বোঝার জন্য আলো প্রকাশ পায় আর এই মহিমা যীশু খ্রীষ্টের মুখমন্ডলে আছে।

  11. ২ করিন্থীয় ৪:৭আনু. ৬০ খ্রিস্টাব্দ

    ¶ কিন্তু এই সম্পদ আমরা মাটির পাত্রে (আমাদের পার্থিব দেহ) রেখেছি, যেন লোকে বুঝতে পারে যে এই মহাশক্তি আমাদের থেকে নয় কিন্তু ঈশ্বরের কাছ থেকেই এসেছে।

  12. ২ করিন্থীয় ৪:৮আনু. ৬০ খ্রিস্টাব্দ

    আমরা সব দিক দিয়ে কষ্টে আছি কিন্তু আমরা ভেঙে পড়ি নি; দিশেহারা হলেও আমরা হতাশ হয়ে পড়ছি না,

  13. ২ করিন্থীয় ৪:৯আনু. ৬০ খ্রিস্টাব্দ

    অত্যাচারিত হলেও ঈশ্বর আমাদের ত্যাগ করেননি, মাটিতে ছুঁড়ে ফেললেও আমরা নষ্ট হয়ে যাইনি।

  14. ২ করিন্থীয় ৪:১০আনু. ৬০ খ্রিস্টাব্দ

    আমরা সবদিন আমাদের দেহে যীশুর মৃত্যু বয়ে নিয়ে চলেছি, যেন যীশুর জীবনও আমাদের শরীরে প্রকাশিত হয়।

  15. ২ করিন্থীয় ৪:১১আনু. ৬০ খ্রিস্টাব্দ

    আমরা জীবিত হলেও যীশুর জন্য সবদিন মৃত্যুমুখে তুলে দেওয়া হচ্ছে যেন আমাদের মানুষ শরীরে যীশুর জীবন প্রকাশিত হয়।

  16. ২ করিন্থীয় ৪:১২আনু. ৬০ খ্রিস্টাব্দ

    এই কারণে আমাদের মধ্যে মৃত্যু কাজ করছে এবং জীবন তোমাদের মধ্যে কাজ হচ্ছে।

  17. ২ করিন্থীয় ৪:১৩আনু. ৬০ খ্রিস্টাব্দ

    আর আমাদের কাছে বিশ্বাসের সেই আত্মা আছে, যেরূপ পবিত্র শাস্ত্রে লেখা আছে, “আমি বিশ্বাস করলাম, তাই কথা বললাম;” ঠিক সেই রকম আমরাও বিশ্বাস করছি তাই কথাও বলছি;

  18. ২ করিন্থীয় ৪:১৪আনু. ৬০ খ্রিস্টাব্দ

    কারণ আমরা জানি যিনি প্রভু যীশুকে জীবিত করে তুলেছেন, তিনি যীশুর সঙ্গে আমাদের জীবিত করে তুলবেন এবং তোমাদের সামনে হাজির করবেন।

  19. ২ করিন্থীয় ৪:১৫আনু. ৬০ খ্রিস্টাব্দ

    কারণ সব কিছুই তোমাদের জন্য হয়েছে, যেন ঈশ্বরের যে অনুগ্রহ অনেক লোককে দেওয়া হয়েছে সেই অনুগ্রহ পাওয়ার জন্য এবং ঈশ্বরের প্রচুর গৌরবার্থে আরও বেশি করে ধন্যবাদ দেওয়া হয়।

  20. ২ করিন্থীয় ৪:১৬আনু. ৬০ খ্রিস্টাব্দ

    ¶ সুতরাং আমরা কখনো হতাশ হয়ে পড়ি না, যদিও আমাদের বাহ্যিক দেহটি নষ্ট হচ্ছে কিন্তু আমাদের অভ্যন্তরীক মানুষটি দিনের দিনের নতুন হচ্ছে।

  21. ২ করিন্থীয় ৪:১৭আনু. ৬০ খ্রিস্টাব্দ

    ফলে আমরা এই অল্প দিনের র জন্য যে সামান্য কষ্টভোগ করছি তার জন্য আমরা চিরকাল ধরে ঈশ্বরের মহিমা পাব যেটা কখনো মাপা যায় না।

  22. ২ করিন্থীয় ৪:১৮আনু. ৬০ খ্রিস্টাব্দ

    কারণ আমরা যা দেখা যায় তা দেখছি না বরং তার দিকেই দেখছি যা দেখা যায় না। কারণ যা যা দেখা যায় তা অল্প দিনের র জন্য, কিন্তু যা দেখা যায় না তা চিরকালের জন্য স্থায়ী।

  23. ২ করিন্থীয় ৫:১আনু. ৬০ খ্রিস্টাব্দ

    ¶ আমরা জানি যে, এই পৃথিবীতে যে তাঁবুতে বাস করি অর্থাৎ যে দেহে থাকি সেটি যদি নষ্ট হয়ে যায় তবে ঈশ্বরের তৈরী আমাদের জন্য একটা ঘর আছে সেটি মানুষের হাতে তৈরী নয় কিন্তু অনন্তকালস্থায়ী যা স্বর্গে আছে।

  24. ২ করিন্থীয় ৫:২আনু. ৬০ খ্রিস্টাব্দ

    এই দৈহিক শরীরে আমরা যন্ত্রণায় চীত্কার করছি এবং সমস্ত অন্তকরণ দিয়ে ইচ্ছা করছি যে স্বর্গের সেই দেহ দিয়ে আমাদের ঢেকে দিক;

  25. ২ করিন্থীয় ৫:৩আনু. ৬০ খ্রিস্টাব্দ

    কারণ আমরা যখন সেটা পরব তখন আর উলঙ্গ থাকব না।