মূল বিষয়বস্তুতে যান

circa AD 48–96

Letters to the Churches

Paul and other apostles write to strengthen, correct, and encourage the scattered churches across the Roman world.

2,767 টি পদ · 21 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ১ করিন্থীয় ১১:৩১আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    আমরা যদি নিজেদেরকে নিজেরা চিনতাম, তবে আমরা বিচারিত হতাম না;

  2. ১ করিন্থীয় ১১:৩২আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    কিন্তু আমরা যখন প্রভুর মাধ্যমে বিচারিত হই, তখন শাসিত হই, যেন জগতের সাথে বিচারিত না হই।

  3. ১ করিন্থীয় ১১:৩৩আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    অতএব, হে আমার ভাইয়েরা তোমরা যখন খাওয়া-দাওয়ার জন্য একত্র হও, তখন একজন অন্যের জন্য অপেক্ষা কর।

  4. ১ করিন্থীয় ১১:৩৪আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    যদি কারও খিদে লাগে, তবে সে বাড়িতে খাওয়া দাওয়া করুক; তোমাদের একত্র হওয়া যেন বিচারের জন্য না হয়। আর সব বিষয়, যখন আমি আসব, তখন আদেশ করব।

  5. ১ করিন্থীয় ১২:১আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    ¶ আর হে ভাইয়েরা, পবিত্র আত্মার দানের বিষয়ে তোমরা যে অজানা থাকো, আমি এ চাইনা।

  6. ১ করিন্থীয় ১২:২আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    যখন তোমরা অযিহুদীয় ছিলে, তখন যেমন চলতে, তেমনি নির্বাক প্রতিমাদের দিকেই চলতে।

  7. ১ করিন্থীয় ১২:৩আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    এই জন্য আমি তোমাদেরকে জানাচ্ছি যে, ঈশ্বরের আত্মায় কথা বললে, কেউ বলে না, যীশু শাপগ্রস্ত এবং পবিত্র আত্মার আবেশ ছাড়া কেউ বলতে পারে না, যীশু প্রভু।

  8. ১ করিন্থীয় ১২:৪আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    অনুগ্রহ দান নানা ধরনের, কিন্তু পবিত্র আত্মা এক;

  9. ১ করিন্থীয় ১২:৫আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    এবং সেবা কাজ নানা ধরনের, কিন্তু প্রভু এক;

  10. ১ করিন্থীয় ১২:৬আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    এবং কাজের গুণ নানা ধরনের, কিন্তু ঈশ্বর এক; তিনি সব কিছুতে সব কাজের সমাধানকর্ত্তা।

  11. ১ করিন্থীয় ১২:৭আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    কিন্তু প্রত্যেক জনকে মঙ্গলের জন্য পবিত্র আত্মার দান দেওয়া।

  12. ১ করিন্থীয় ১২:৮আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    কারণ এক জনকে সেই আত্মার মাধ্যমে প্রজ্ঞার বাক্য দেওয়া হয়, আর এক জনকে সেই আত্মানুসারে জ্ঞানের বাক্য,

  13. ১ করিন্থীয় ১২:৯আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    আবার এক জনকে সেই আত্মাতে বিশ্বাস, আবার এক জনকে সেই একই আত্মাতে আরোগ্যের নানা অনুগ্রহ দান,

  14. ১ করিন্থীয় ১২:১০আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    আবার এক জনকে অলৌকিক কাজ করার গুণ, আবার এক জনকে ভাববাণী বলার, আবার এক জনকে আত্মাদেরকে চিনে নেবার শক্তি, আবার এক জনকে নানা ধরনের ভাষায় কথা বলবার শক্তি এবং আবার এক জনকে বিশেষ বিশেষ ভাষার অর্থ করবার শক্তি দেওয়া হয়;

  15. ১ করিন্থীয় ১২:১১আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    কিন্তু এই সব কাজ একমাত্র সেই আত্মা করেন; তিনি বিশেষভাবে ভাগ করে যাকে যা দিতে ইচ্ছা করেন, তাকে তা দেন।

  16. ১ করিন্থীয় ১২:১২আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    কারণ যেমন দেহ এক, আর তার অঙ্গপ্রত্যঙ্গ অনেক এবং দেহের সমস্ত অঙ্গ, অনেক হলেও, এক দেহ হয়, খ্রীষ্টও সেই রকম।

  17. ১ করিন্থীয় ১২:১৩আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    ফলে, আমরা কি যিহুদী কি গ্রীক, কি দাস কি স্বাধীন, সবাই এক দেহ হবার জন্য একই পবিত্র আত্মাতে বাপ্তিষ্ম নিয়েছি এবং সবাই এক আত্মা থেকে পান করেছি।

  18. ১ করিন্থীয় ১২:১৪আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    আর বাস্তবিক দেহ একটি অঙ্গ না, অনেক।

  19. ১ করিন্থীয় ১২:১৫আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    পা যদি বলে, আমি তো হাত না, তার জন্য দেহের অংশ নই, তবে তা যে দেহের অংশ না, এমন নয়।

  20. ১ করিন্থীয় ১২:১৬আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    আর কান যদি বলে, আমি তো চোখ না, তার জন্য দেহের অংশ নই, তবে তা যে দেহের অংশ না, এমন নয়।

  21. ১ করিন্থীয় ১২:১৭আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    পুরো দেহ যদি চোখ হত, তবে কান কোথায় থাকত? এবং পুরো দেহ যদি কান হত, তবে নাক কোথায় থাকত?

  22. ১ করিন্থীয় ১২:১৮আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    কিন্তু ঈশ্বর অঙ্গ সব এক করে দেহের মধ্যে যেমন ইচ্ছা করেছেন, সেইভাবে বসিয়েছেন।

  23. ১ করিন্থীয় ১২:১৯আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    এবং পুরোটাই যদি একটি অঙ্গ হত, তবে দেহ কোথায় থাকত?

  24. ১ করিন্থীয় ১২:২০আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    সুতরাং এখন অঙ্গ অনেক বটে, কিন্তু দেহ এক।

  25. ১ করিন্থীয় ১২:২১আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    আর চোখ হাতকে বলতে পারে না, তোমাকে আমার প্রয়োজন নেই; আবার মাথাও পা দুটি কে বলতে পারে না, তোমাদেরকে আমার প্রয়োজন নেই;