মূল বিষয়বস্তুতে যান

circa AD 48–96

Letters to the Churches

Paul and other apostles write to strengthen, correct, and encourage the scattered churches across the Roman world.

2,767 টি পদ · 21 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ১ করিন্থীয় ১০:১৪আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    অতএব, হে আমার প্রিয়তমেরা, মুর্ত্তিপূজা থেকে পালিয়ে যাও।

  2. ১ করিন্থীয় ১০:১৫আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    আমি তোমাদেরকে বুদ্ধিমান জেনে বলছি; আমি যা বলি, তোমরাই বিচার কর।

  3. ১ করিন্থীয় ১০:১৬আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    আমরা ধন্যবাদের যে পানপাত্র নিয়ে ধন্যবাদ করি, তা কি খ্রীষ্টের রক্তের সহভাগীতা নয়? আমরা যে রুটি ভাঙ্গী, তা কি খ্রীষ্টের শরীরের সহভাগীতা নয়?

  4. ১ করিন্থীয় ১০:১৭আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    কারণ অনেকে যে আমরা, আমরা এক রুটি, এক দেহ; কারণ আমরা সবাই সেই এক রুটি র অংশীদার।

  5. ১ করিন্থীয় ১০:১৮আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    ইস্রায়েল জাতির কথা মনে করে দেহকে দেখ; যারা বলি ভোজন করে, তারা কি যজ্ঞবেদির সহভাগী নয়?

  6. ১ করিন্থীয় ১০:১৯আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    তবে আমি কি বলছি? মূর্তির কাছে উৎসর্গ বলি কি কিছুরই মধ্যে গণ্য? অথবা মূর্ত্তি কি কিছুরই মধ্যে গণ্য?

  7. ১ করিন্থীয় ১০:২০আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    বরং অইহূদিরা যা যা বলি দান করে, তা ভূতদের উদ্দেশ্যে বলিদান করে, ঈশ্বরের উদ্দেশ্যে নয়; আর আমার এমন ইচ্ছা না যে, তোমরা ভূতদের সহভাগী হও।

  8. ১ করিন্থীয় ১০:২১আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    প্রভুর পানপাত্র ও ভূতদের পানপাত্র, তোমরা এই উভয় পাত্রে পান করতে পার না; প্রভুর টেবিল ও ভূতদের টেবিল, তোমরা এই উভয় টেবিলের অংশীদার হতে পার না।

  9. ১ করিন্থীয় ১০:২২আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    অথবা আমরা কি প্রভুকে ঈর্ষান্বিত করছি? তাঁর থেকে কি আমরা বলবান?

  10. ১ করিন্থীয় ১০:২৩আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    “সব কিছুই আইন সম্মত,” কিন্তু সবই যে আমাদের জন্য বিধেয় অথবা অন্যদের জন্য বিধেয়, তা নয়; হ্যাঁ, “সবই আইন সম্মত,” কিন্তু সবই যে তাদের আত্মিক জীবনে দৃঢ়ভাবে গড়ে তোলে, তা না।

  11. ১ করিন্থীয় ১০:২৪আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    কেউই স্বার্থ চেষ্টা না করুক, কিন্তু প্রত্যেক জন অপরের জন্য ভালো করার চেষ্টা করুক।

  12. ১ করিন্থীয় ১০:২৫আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    যে কোনো জিনিস বাজারে বিক্রি হয়, বিবেকের জন্য কিছু জিজ্ঞাসা না করে তা খাও;

  13. ১ করিন্থীয় ১০:২৬আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    যেহেতু, “পৃথিবী ও তার সব জিনিস প্রভুরই।”

  14. ১ করিন্থীয় ১০:২৭আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    অবিশ্বাসীদের মধ্যে কেউ যদি তোমাদেরকে নিমন্ত্রণ করে, আর তোমরা যেতে ইচ্ছা কর, তবে বিবেকের জন্য কিছুই জিজ্ঞাসা না করে, যে কোনো সামগ্রী তোমাদের সামনে রাখা হয়, তাই খেয়ো।

  15. ১ করিন্থীয় ১০:২৮আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    কিন্তু যদি কেউ তোমাদেরকে বলে, এ মূর্তির কাছে উৎসর্গ বলি, তবে যে জানাল, তার জন্য এবং বিবেকের জন্য তা খেয়ো না।

  16. ১ করিন্থীয় ১০:২৯আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    যে বিবেকের কথা আমি বললাম, তা তোমার নয়, কিন্তু সেই অন্য ব্যক্তির। কারণ আমার স্বাধীনতা কেন পরের বিবেকের দ্বারা বিচারিত হবে?

  17. ১ করিন্থীয় ১০:৩০আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    যদি আমি ধন্যবাদ দিয়ে খাই, তবে যার কারণে আমি ধন্যবাদ করি, তার জন্য আমি কেন নিন্দার সহভাগী হই?

  18. ১ করিন্থীয় ১০:৩১আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    অতএব তোমরা খাবার খাও, কি পান কর, কি যা কিছু কর, সবই ঈশ্বরের গৌরবার্থে কর।

  19. ১ করিন্থীয় ১০:৩২আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    কি ইহূদি, কি গ্রীক, কি ঈশ্বরের মণ্ডলী, কারো বাঁধা সৃষ্টি কর না;

  20. ১ করিন্থীয় ১০:৩৩আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    যেমন আমিও সব বিষয়ে সবার প্রীতিকর হই, নিজের ভালো চাই না, কিন্তু অনেকের ভালো চাই, যেন তারা পরিত্রান পায়। যেমন আমিও খ্রীষ্টের অনুকরণকারী, তোমরা তেমনি আমার অনুকরণকারী হও।

  21. ১ করিন্থীয় ১১:১আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    ¶ আমার অনুকারী হও, যেমন আমি খ্রীষ্টের অনুকারী।

  22. ১ করিন্থীয় ১১:২আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    ¶ আমি তোমাদেরকে প্রশংসা করছি যে, তোমরা সব বিষয়ে আমাকে স্মরণ করে থাক এবং তোমাদের কাছে শিক্ষামালা যে রকমের দিয়েছি, সেই ভাবেই তা ধরে আছ।

  23. ১ করিন্থীয় ১১:৩আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    কিন্তু আমার ইচ্ছা এই যে, যেন তোমরা জান যে, প্রত্যেক পুরুষের মাথা খ্রীষ্ট এবং স্ত্রীর মাথা পুরুষ, আর খ্রীষ্টের মাথা ঈশ্বর।

  24. ১ করিন্থীয় ১১:৪আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    যে কোনো পুরুষ মাথা ঢেকে প্রার্থনা করে, কিংবা ভাববাণী বলে, সে নিজের মাথার অপমান করে।

  25. ১ করিন্থীয় ১১:৫আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    কিন্তু যে কোনো স্ত্রী মাথা না ঢেকে প্রার্থনা করে, কিংবা ভাববাণী বলে, সে নিজের মাথার অপমান করে; কারণ সে ন্যাড়া মাথা মহিলার সমান হয়ে পড়ে।