মূল বিষয়বস্তুতে যান

circa AD 48–96

Letters to the Churches

Paul and other apostles write to strengthen, correct, and encourage the scattered churches across the Roman world.

2,767 টি পদ · 21 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ১ করিন্থীয় ৮:৪আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    ভাল, প্রতিমার কাছে উত্সর্গ বলি খাওয়ার বিষয়ে আমরা জানি, প্রতিমা জগতে কিছুই নয় এবং ঈশ্বর এক ছাড়া দ্বিতীয় আর কেউ নেই।

  2. ১ করিন্থীয় ৮:৫আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    কারণ কি স্বর্গে কি পৃথিবীতে যাদেরকে দেবতা বলা হয়, এমন অনেক যদিও আছে, বাস্তবে অন্য দেবতা ও অনেক প্রভু আছে

  3. ১ করিন্থীয় ৮:৬আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    তবুও আমাদের জ্ঞানে একমাত্র ঈশ্বর সেই পিতা, যাঁর থেকে সবই হয়েছে ও আমরা যাঁর জন্য এবং একমাত্র প্রভু সেই যীশু খ্রীষ্ট, যাঁর মাধ্যমে সব কিছুই হয়েছে এবং আমরা যাঁর জন্য আছি।

  4. ১ করিন্থীয় ৮:৭আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    তবে সবার মধ্যে এ জ্ঞান নেই; কিন্তু কিছু লোক আজও প্রতিমার সঙ্গে সম্পর্ক থাকায় প্রতিমার কাছে উত্সর্গ করা বলি মনে করে সেই বলি ভোজন করে এবং তাদের বিবেক দুর্বল বলে তা দূষিত হয়।

  5. ১ করিন্থীয় ৮:৮আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    কিন্তু খাদ্য দ্রব্য আমাদেরকে ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য করায় না; তা না ভোজন করলে আমাদের ক্ষতি হয় না, আর ভোজন করলেও আমাদের বিশেষ কিছু লাভ হয় না।

  6. ১ করিন্থীয় ৮:৯আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    কিন্তু সাবধান, তোমাদের এই অধিকার যেন কোন ভাবেই দুর্বলদের জন্য বাধা না হয়।

  7. ১ করিন্থীয় ৮:১০আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    কারণ, তোমার তো জ্ঞান আছে, তোমাকে যদি কেউ দেবতার মন্দিরে ভোজনে বসতে দেখে, তবে সে দুর্বল লোক বলে তার বিবেক কি প্রতিমার কাছে উৎসর্গ করা বলি ভোজন করতে সাহস পাবে না?

  8. ১ করিন্থীয় ৮:১১আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    তাই তোমার জ্ঞান দিয়ে সেই ভাই যার জন্য খ্রীষ্ট মারা গেছেন, সেই দুর্বল ব্যক্তি নষ্ট হবে।

  9. ১ করিন্থীয় ৮:১২আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    এই ভাবে ভাইয়েদের বিরুদ্ধে পাপ করলেও তাদের দুর্বল বিবেকে আঘাত করলে, তোমরা খ্রীষ্টের বিরুদ্ধে পাপ কর।

  10. ১ করিন্থীয় ৮:১৩আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    অতএব খাদ্য দ্রব্য যদি আমার ভাইয়ের জন্য বাধার সৃষ্টি করে, তবে আমি কখনও মাংস খাব না, যদি এর জন্য আমার ভাইয়ের বাধার কারণ হই।

  11. ১ করিন্থীয় ৯:১আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    ¶ আমি কি স্বাধীন না? আমি কি প্রেরিত না? আমাদের প্রভু যীশুকে আমি কি দেখিনি? তোমরাই কি প্রভুতে আমার কাজের ফল না?

  12. ১ করিন্থীয় ৯:২আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    আমি যদিও অনেক লোকের কাছে প্রেরিত না হই, তবুও তোমাদের জন্য প্রেরিত বটে, কারণ প্রভুতে তোমরাই আমার প্রেরিত পদের প্রমাণ।

  13. ১ করিন্থীয় ৯:৩আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    যারা আমার পরীক্ষা করে, তাদের কাছে আমার উত্তর এই।

  14. ১ করিন্থীয় ৯:৪আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    খাওয়া-দাওয়ার অধিকার কি আমাদের নেই?

  15. ১ করিন্থীয় ৯:৫আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    অন্য সব প্রেরিত ও প্রভুর ভাই ও বোনেরা ও কৈফা, এদের মত নিজের বিশ্বাসী স্ত্রীকে সঙ্গে নিয়েই নানা জায়গায় যাবার অধিকার কি আমাদের নেই?

  16. ১ করিন্থীয় ৯:৬আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    কিংবা পরিশ্রম ত্যাগ করবার অধিকার কি কেবল আমারও বার্ণবার নেই?

  17. ১ করিন্থীয় ৯:৭আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    কোনো সৈনিক কখন নিজের সম্পত্তি ব্যয় করে কি যুদ্ধে যায়? কে দ্রাক্ষাক্ষেত্র তৈরী করে তার ফল খায় না? অথবা যে মেষ চরায় সে কি মেষদের দুধ খায় না?

  18. ১ করিন্থীয় ৯:৮আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    আমি কি মানুষের ক্ষমতার মতো এ সব কথা বলছি? অথবা ব্যবস্থায় কি এই কথা বলে না?

  19. ১ করিন্থীয় ৯:৯আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    কারণ মোশির ব্যবস্থায় লেখা আছে, “যে বলদ শস্য মাড়ে তার মুখে জালতি বেঁধ না।” ঈশ্বর কি বলদেরই বিষয়ে চিন্তা করেন?

  20. ১ করিন্থীয় ৯:১০আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    কিংবা সবদিন আমাদের জন্য এটা বলেন? কিন্তু আমাদেরই জন্য এটা লেখা হয়েছে, কারণ যে চাষ করে, তার আশাতেই চাষ করা উচিত; এবং যে শস্য মাড়ে, তার ভাগ পাবার আশাতেই শস্য মাড়া উচিত।

  21. ১ করিন্থীয় ৯:১১আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    আমরা যখন তোমাদের কাছে আত্মিক বীজ বুনেছি, তখন যদি তোমাদের কাছ থেকে কিছু জিনিস পাই, তবে তা কি ভালো বিষয়?

  22. ১ করিন্থীয় ৯:১২আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    যদি তোমাদের উপরে কর্তৃত্ব করবার অন্য লোকদের অধিকার থাকে, তবে আমাদের কি আরও বেশি অধিকার নেই? তা সত্বেও আমরা এই কর্তৃত্ব ব্যবহার করিনি, কিন্তু সবই সহ্য করছি, যেন খ্রীষ্টের সুসমাচারের কোন বাধার সহভাগী হয়নি।

  23. ১ করিন্থীয় ৯:১৩আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    তোমরা কি জান না যে, পবিত্র বিষয়ের কাজ যারা করে, তারা পবিত্র জায়গার খাবার খায় এবং যারা যজ্ঞবেদির সেবা করে তারা যজ্ঞবেদির অংশ পায়।

  24. ১ করিন্থীয় ৯:১৪আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    সেইভাবে প্রভু সুসমাচার প্রচারকদের জন্য এই আদেশ দিয়েছেন যে, তাদের জীবিকা সুসমাচার থেকেই হবে।

  25. ১ করিন্থীয় ৯:১৫আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    কিন্তু আমি এর কিছুই ব্যবহার করিনি, আর আমার সম্বন্ধে যে এভাবে করা হবে, সেজন্য আমি এ সব লিখছি না; কারণ যে কেউ আমার গর্ব নিষ্ফল করবে, তা অপেক্ষা আমার মরণ ভাল।