মূল বিষয়বস্তুতে যান

circa AD 48–96

Letters to the Churches

Paul and other apostles write to strengthen, correct, and encourage the scattered churches across the Roman world.

2,767 টি পদ · 21 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ১ করিন্থীয় ৭:১৯আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    ত্বকছেদ কিছুই নয়, অত্বকছেদও কিছু নয়, কিন্তু ঈশ্বরের আদেশ পালনই সবথেকে বড় বিষয়।

  2. ১ করিন্থীয় ৭:২০আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    যে ব্যক্তিকে যে আহ্বানে তাকে ডাকা হয়েছে, সে তাতেই থাকুক।

  3. ১ করিন্থীয় ৭:২১আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    তুমি কি দাস হয়েই ডাক পেয়েছ? চিন্তা করো না; কিন্তু যদি স্বাধীন হতে পার, বরং তাই কর।

  4. ১ করিন্থীয় ৭:২২আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    কারণ প্রভুতে যে দাসকে ডাকা হয়েছে, সে প্রভুর স্বাধীন লোক; তবুও যে স্বাধীন লোককে ডাকা হয়েছে, সে খ্রীষ্টের দাস।

  5. ১ করিন্থীয় ৭:২৩আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    ঈশ্বর, খ্রীষ্ট যীশুর দ্বারা তোমাদেরকে বিশেষ মূল্য দিয়ে কিনেছেন, মানুষের দাস হয়ো না।

  6. ১ করিন্থীয় ৭:২৪আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    হে ভাইয়েরা, প্রত্যেকজনকে যে অবস্থায় ডাকা হয়েছে, সে সেই অবস্থায় ঈশ্বরের কাছে থাকুক।

  7. ১ করিন্থীয় ৭:২৫আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    আর কুমারীদের বিষয়ে আমি প্রভুর কোন আদেশ পাইনি, কিন্তু বিশ্বস্ত হওয়ার জন্য প্রভুর দয়াপ্রাপ্ত লোকের মতো আমার মত প্রকাশ করছি।

  8. ১ করিন্থীয় ৭:২৬আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    তাই আমার মনে হয়, উপস্থিত সঙ্কটের জন্য এটা ভাল, অর্থাৎ অমনি থাকা মানুষের পক্ষে ভাল।

  9. ১ করিন্থীয় ৭:২৭আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    তুমি কি স্ত্রীর সঙ্গে বিবাহ বন্ধনে যুক্ত? তবে মুক্ত হতে চেষ্টা করো না। তুমি কি স্ত্রীর থেকে মুক্ত বা অবিবাহিত? তবে স্ত্রী পাওয়ার আশা করো না।

  10. ১ করিন্থীয় ৭:২৮আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    কিন্তু বিয়ে করলে তোমার পাপ হয় না; আর কুমারী যদি বিয়ে করে, তবে তারও পাপ হয় না। তবুও এমন লোকদের শরীরে অনেক কষ্ট আসবে; আর তোমাদের জন্য আমার মমতা হচ্ছে।

  11. ১ করিন্থীয় ৭:২৯আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    কিন্তু আমি এই কথা বলছি, ভাইয়েরা, দিন খুবই কম, এখন থেকে যাদের স্ত্রী আছে, তারা এমন চলুক, যেন তাদের স্ত্রী নেই,

  12. ১ করিন্থীয় ৭:৩০আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    আর যারা কাঁদছে, তারা যেন কাঁদছে না; যারা আনন্দ করছে, তারা যেন আনন্দ করছে না; যারা কেনাকাটা করছে, তারা যেন মনে করে কিছুই না রাখে;

  13. ১ করিন্থীয় ৭:৩১আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    আর যারা সংসারের বিষয়ের সঙ্গে জড়িত, যেন সে পুরোপুরি ভাবে সংসারের বিষয়ের সঙ্গে জড়িত না এমন মনে করুক, কারণ এই সংসারের অভিনয় শেষ হতে চলেছে।

  14. ১ করিন্থীয় ৭:৩২আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    কিন্তু আমার ইচ্ছা এই যে, তোমরা চিন্তা মুক্ত হও। যে অবিবাহিত, সে প্রভুর বিষয় চিন্তা করে, কিভাবে প্রভুকে সন্তুষ্ট করবে।

  15. ১ করিন্থীয় ৭:৩৩আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    কিন্তু যে বিবাহিত, সে সংসারের বিষয় চিন্তা করে, কিভাবে তার স্ত্রীকে সন্তুষ্ট করবে; সে ঈশ্বরও স্ত্রীকে সন্তুষ্ট করার চেষ্টা করে।

  16. ১ করিন্থীয় ৭:৩৪আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    আর অবিবাহিত স্ত্রী ও কুমারী প্রভুর বিষয় চিন্তা করে, যেন দেহে ও আত্মাতে পবিত্র হয়; কিন্তু বিবাহিত স্ত্রী সংসারের বিষয় চিন্তা করে, কিভাবে তার স্বামীকে সন্তুষ্ট করবে।

  17. ১ করিন্থীয় ৭:৩৫আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    এই কথা আমি তোমাদের নিজের ভালোর জন্য বলছি, তোমাদের ফাঁদে ফেলার জন্য নয়, কিন্তু তোমরা যেন যা সঠিক তাই কর এবং একমনে প্রভুতে আসক্ত থাক।

  18. ১ করিন্থীয় ৭:৩৬আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    কিন্তু যদি কারও মনে হয় যে, সে তার বাগদত্তার প্রতি সঠিক ব্যবহার করছে না, যদি বিয়ের বয়স পার হয়ে থাকে, আর তাকে বিয়ে দেওয়া সঠিক বলে মনে হয়, তবে সে যা ইচ্ছা করে, তাই করুক; এতে তার কোন পাপ হয় না, সে বিয়ে করুক।

  19. ১ করিন্থীয় ৭:৩৭আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    কিন্তু যে ব্যক্তি হৃদয়ে ঠিক, যার কোন প্রয়োজন নেই এবং যে নিজের অধিকার সম্পর্কে নিজেই মালিক, সে যদি নিজের মেয়েকে হৃদয়ে বাগদত্তারূপে স্থির করে থাকে তবে ভাল করে।

  20. ১ করিন্থীয় ৭:৩৮আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    অতএব যে তার বাগদত্তার বিয়ে দেয়, সে ভাল করে এবং যে না দেয়, সে আরও ভাল করে।

  21. ১ করিন্থীয় ৭:৩৯আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    যত দিন স্বামী জীবিত থাকে, ততদিন স্ত্রী আবদ্ধ থাকে, কিন্তু স্বামীর মৃত্যুর পর সে স্বাধীন হয়, যাকে ইচ্ছা করে, তার সঙ্গে বিয়ে করতে পারে, কিন্তু শুধু প্রভুতেই।

  22. ১ করিন্থীয় ৭:৪০আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    কিন্তু আমার মতে সে বিয়ে না করলে আরও ধন্য। আর আমার মনে হয়, আমিও ঈশ্বরের আত্মাকে পেয়েছি।

  23. ১ করিন্থীয় ৮:১আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    ¶ আর প্রতিমার কাছে উত্সর্গ করা বলির বিষয়; আমরা জানি যে, আমাদের সকলের জ্ঞান আছে। জ্ঞান গর্বিত করে, কিন্তু ভালবাসাই গেঁথে তোলে।

  24. ১ করিন্থীয় ৮:২আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    যদি কেউ মনে করে, সে কিছু জানে, তবে যে রকম জানা উচিত, তেমন এখনও জানে না;

  25. ১ করিন্থীয় ৮:৩আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    কিন্তু যদি কেউ ঈশ্বরকে ভালবাসে, সেই তাঁর জানা লোক।