মূল বিষয়বস্তুতে যান

circa AD 48–96

Letters to the Churches

Paul and other apostles write to strengthen, correct, and encourage the scattered churches across the Roman world.

2,767 টি পদ · 21 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ১ করিন্থীয় ৫:২আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    আর তোমরা গর্ব করছ! বরং দুঃখ কর নি কেন, যেন এমন কাজ যে ব্যক্তি করেছে, তাকে তোমাদের মধ্য থেকে বের করে দেওয়া হয়?

  2. ১ করিন্থীয় ৫:৩আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    আমি, দেহে অনুপস্থিত হলেও আত্মাতে উপস্থিত হয়ে, যে ব্যক্তি এই কাজ করেছে, তা উপস্থিত ব্যক্তির মতো তার বিচার করেছি;

  3. ১ করিন্থীয় ৫:৪আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    আমাদের প্রভু যীশুর নামে শক্তিতে তোমরা এবং আমার আত্মা এক জায়গায় সমবেত হলে,

  4. ১ করিন্থীয় ৫:৫আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    আমাদের প্রভু যীশুর শক্তিতে সেই ব্যক্তির দেহের ধ্বংসের জন্য শয়তানের হাতে সমর্পণ করতে হবে, যেন প্রভু যীশুর দিনের আত্মা উদ্ধার পায়।

  5. ১ করিন্থীয় ৫:৬আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    তোমাদের অহঙ্কার করা ভাল নয়। তোমরা কি জান না যে, অল্প খামির ময়দার সমস্ত তালকে খামিরে পূর্ণ করে ফেলে।

  6. ১ করিন্থীয় ৫:৭আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    পুরনো খামি বের করে নিজেদের শুচি কর; যেন তোমরা নতুন তাল হতে পার তোমরা তো খামি বিহীন। কারণ আমাদের নিস্তারপর্ব্বের মেষশাবক বলি হয়েছেন, তিনি খ্রীষ্ট।

  7. ১ করিন্থীয় ৫:৮আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    অতএব এসো, আমরা পুরনো খামির দিয়ে নয়, হিংসা ও মন্দতার খামির দিয়ে নয়, কিন্তু সরলতার ও সত্য খামির বিহীন রুটি দিয়ে পর্বটি পালন করি।

  8. ১ করিন্থীয় ৫:৯আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    আমি আমার চিঠিতে তোমাদেরকে লিখেছিলাম যে, ব্যভিচারীদের সঙ্গে সম্পর্ক না রাখতে;

  9. ১ করিন্থীয় ৫:১০আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    এই জগতের ব্যভিচারী, কি লোভী, কি (পরধনগ্রাহী) যে জোর করে পরের সম্পত্তি গ্রহণ করে, কি প্রতিমা পূজারীদের সঙ্গে একেবারে সম্পর্ক রাখবেনা, তা নয়, কারণ তা করতে হলে তোমাদেরকে পৃথিবীর বাইরে যেতে হবে।

  10. ১ করিন্থীয় ৫:১১আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    কিন্তু এখন তোমাদেরকে লিখছি যে, কোন ব্যক্তি বিশ্বাসী ভাই হয়ে যদি, ব্যভিচারী, কি লোভী, কি প্রতিমা পূজারী, কি কটুভাষী, কি মাতাল, কি কি (অত্যাচারী) যে জোর করে পরের সম্পত্তি গ্রহণ করে, তবে তার সঙ্গে সম্পর্ক রাখতে নেই, এমন ব্যক্তির সঙ্গে খাবারও খেতে নেই।

  11. ১ করিন্থীয় ৫:১২আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    কারণ বাইরের লোকদের বিচারে আমার কি লাভ? মণ্ডলীর ভিতরের লোকদের বিচার কি তোমরা কর না?

  12. ১ করিন্থীয় ৫:১৩আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    কিন্তু বাইরের লোকদের বিচার ঈশ্বর করবেন। তোমরা নিজেদের মধ্যে থেকে সেই মন্দ ব্যক্তিকে বের করে দাও।

  13. ১ করিন্থীয় ৬:১আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    ¶ তোমাদের মধ্য কি কারও সাহস আছে যে, আর এক জনের বিরুদ্ধে কোন কথা থাকলে তার বিচার পবিত্র ভাইদের কাছে নিয়ে না গিয়ে অধার্ম্মিক নেতাদের কাছে নিয়ে যায়?

  14. ১ করিন্থীয় ৬:২আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    অথবা তোমরা কি জান না যে, ঈশ্বরের পবিত্র লোকেরা জগতের বিচার করবেন? আর জগতের বিচার যদি তোমরা কর, তবে তোমরা কি সামান্য বিষয়ের বিচার করতে যোগ্য নও?

  15. ১ করিন্থীয় ৬:৩আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    তোমরা কি জান না যে, আমরা স্বর্গ দূতদের বিচার করব? তাহলে এই জীবনের বিষয়গুলো তো সামান্য বিষয়।

  16. ১ করিন্থীয় ৬:৪আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    অতএব তোমরা যদি দৈনন্দিন জীবন সংক্রান্ত বিষয়ের বিচার কর, তবে মণ্ডলীতে যারা কিছুরই মধ্যে গণ্য নয়, তাদেরকেই কেন বিচারে বসাও?

  17. ১ করিন্থীয় ৬:৫আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    আমি তোমাদের লজ্জার জন্য এই কথা বলছি। এটা কেমন? তোমাদের মধ্যে কি এমন জ্ঞানী একজনও নেই যে, ভাইয়েদের মধ্য ঝগড়া হলে তার বিচার করতে পারে?

  18. ১ করিন্থীয় ৬:৬আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    কিন্তু ভাইয়ের সঙ্গে ভাই বিচার স্থানে ঝগড়া করে, তা আবার অবিশ্বাসীদের (জগতের লোকদের) কাছে।

  19. ১ করিন্থীয় ৬:৭আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    তোমরা যে পরস্পরের বিরুদ্ধে বিচার চাও, এতে বরং তোমাদেরই বিশেষ ক্ষতি হচ্ছে। বরং অন্যায় সহ্য কর না কেন? বরং বঞ্চিত হও না কেন?

  20. ১ করিন্থীয় ৬:৮আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    কিন্তু তোমরাই অন্যায় করছ, ঠকাচ্ছ, আর তা ভাইয়েদের সঙ্গেই করছ।

  21. ১ করিন্থীয় ৬:৯আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    অথবা তোমরা কি জান না যে, অধার্মিকেরা ঈশ্বরের রাজ্যে অধিকার পাবে না? নিজেদের ঠকিও না; যারা ব্যভিচারী, যারা প্রতিমা পূজারী, কি পুরুষ বেশ্যা, কি সমকামী,

  22. ১ করিন্থীয় ৬:১০আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    কি চোর, কি লোভী, কি মাতাল, কি কটুভাষী, কি ঠক, তারা ঈশ্বরের রাজ্যে অধিকার পাবে না।

  23. ১ করিন্থীয় ৬:১১আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    আর তোমরা কেউ কেউ সেই প্রকারের লোক ছিলে; কিন্তু তোমরা প্রভু যীশু খ্রীষ্টের নামে ও আমাদের ঈশ্বরের আত্মায় নিজেদেরকে পরিষ্কার করেছ, পবিত্র্র হয়েছ, নির্দোষ বলে গণ্য হয়েছ।

  24. ১ করিন্থীয় ৬:১২আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    ¶ সব কিছু করা আমার কাছে আইন সম্মত, কিন্তু সব কিছুই যে ভালোর জন্য তা নয়; সব কিছুই আমার জন্য আইন বিধেয়, কিন্তু আমি তাদের কোনো ক্ষমতার অধীন হব না।

  25. ১ করিন্থীয় ৬:১৩আনু. ৫৯ খ্রিস্টাব্দ

    খাবার পেটের জন্য এবং পেট খাবারের জন্য, কিন্তু ঈশ্বর এই সবকিছুরই শেষ করবেন। দেহ ব্যাভিচারের জন্য নয়, কিন্তু প্রভুর জন্য এবং প্রভু দেহের জন্য।