মূল বিষয়বস্তুতে যান

circa 1900–1700 BC

Jacob, Joseph & Egypt

Jacob wrestles with God and becomes Israel; Joseph is sold into slavery yet rises to save the world from famine.

840 টি পদ · 1 টি পুস্তক অন্তর্ভুক্ত

  1. আদিপুস্তক ৩৬:২৮আনু. ১৭৫৬ খ্রিস্টপূর্ব

    আর দিশোনের ছেলে উষ ও অরান।

  2. আদিপুস্তক ৩৬:২৯আনু. ১৭৫৬ খ্রিস্টপূর্ব

    হোরীয় বংশোদ্ভব দলপতিরা এই; দলপতি লোটন, দলপতি শোবল, দলপতি সিবিয়োন, দলপতি অনা,

  3. আদিপুস্তক ৩৬:৩০আনু. ১৭৫৬ খ্রিস্টপূর্ব

    দলপতি দিশোন, দলপতি এৎসর ও দলপতি দীশন। এরা সেয়ীর দেশের হোরীয় বংশোদ্ভব দলপতি।

  4. আদিপুস্তক ৩৬:৩১আনু. ১৭৫৬ খ্রিস্টপূর্ব

    ¶ ইস্রায়েল–সন্তানদের ওপরে কোনো রাজা রাজত্ব করার আগে এরা ইদোম দেশের রাজা ছিলেন।

  5. আদিপুস্তক ৩৬:৩২আনু. ১৭৫৬ খ্রিস্টপূর্ব

    বিয়োরের ছেলে বেলা ইদোম দেশে রাজত্ব করেন, তাঁর রাজধানীর নাম দিন হাবা।

  6. আদিপুস্তক ৩৬:৩৩আনু. ১৮৬৯ খ্রিস্টপূর্ব

    আর বেলা মারা গেলে পর তাঁর পদে বস্রা-নিবাসী সেরহের ছেলে যোবব রাজত্ব করেন।

  7. আদিপুস্তক ৩৬:৩৪আনু. ১৮২৭ খ্রিস্টপূর্ব

    আর যোবব মারা গেলে পর তৈমন দেশীয় হূশম তাঁর পদে রাজত্ব করেন।

  8. আদিপুস্তক ৩৬:৩৫আনু. ১৭৮৫ খ্রিস্টপূর্ব

    আর হূশম মারা যাবার পর বদদের ছেলে যে হদদ মোয়াব-ক্ষেত্রে মিদিয়নকে আঘাত করেছিলেন, তিনি তার পদে রাজত্ব করেন; তাঁর রাজধানীর নাম অবীৎ।

  9. আদিপুস্তক ৩৬:৩৬আনু. ১৭৪৩ খ্রিস্টপূর্ব

    আর হদদ মারা যাবার পর মস্রেকা-নিবাসী সম্ল তাঁর পদে রাজত্ব করেন।

  10. আদিপুস্তক ৩৬:৩৭আনু. ১৭০১ খ্রিস্টপূর্ব

    আর সম্ল মারা গেলে পর [ফরাৎ] নদীর নিকটবর্তী রহোবোৎ-নিবাসী শৌল তাঁর পদে রাজত্ব করেন।

  11. আদিপুস্তক ৩৬:৩৮আনু. ১৬৫৯ খ্রিস্টপূর্ব

    আর শৌল মারা গেলে পর অকবোরের ছেলে বাল্‌হানন তাঁর পদে রাজত্ব করেন।

  12. আদিপুস্তক ৩৬:৩৯আনু. ১৬১৭ খ্রিস্টপূর্ব

    আর অকবোরের পুত্র বাল্‌হানন মারা গেলে পর হদর তাঁর পদে রাজত্ব করেন; তাঁর রাজধানীর নাম পায়ু ও স্ত্রীর নাম মহেটবেল, সে মট্রেদের মেয়ে ও মেষাহবের নাতনী।

  13. আদিপুস্তক ৩৬:৪০আনু. ১৬১৭ খ্রিস্টপূর্ব

    গোষ্ঠী, স্থান ও নাম ভেদে এষৌ থেকে সৃষ্টি যে সব দলপতি ছিলেন, তাঁদের নাম হল; দলপতি তিম্ন, দলপতি অলবা দলপতি যিথেৎ,

  14. আদিপুস্তক ৩৬:৪১আনু. ১৬১৭ খ্রিস্টপূর্ব

    দলপতি অহলীবামা, দলপতি এলা, দলপতি পীনোন,

  15. আদিপুস্তক ৩৬:৪২আনু. ১৬১৭ খ্রিস্টপূর্ব

    দলপতি কনস্‌, দলপতি তৈমন, দলপতি মিবসর,

  16. আদিপুস্তক ৩৬:৪৩আনু. ১৬১৭ খ্রিস্টপূর্ব

    দলপতি মগদীয়েল ও দলপতি ঈরম। এরা নিজের নিজের অধিকার দেশে, নিজের নিজের বসবাস জায়গা ভেদে ইদোমের দলপতি ছিলেন। ইদোমীয়দের আদিপুরুষ এষৌর বৃত্তান্ত সমাপ্ত।

  17. আদিপুস্তক ৩৭:১আনু. ১৭২৮ খ্রিস্টপূর্ব

    ¶ সেই দিনের যাকোব তার বাবার দেশে, কনান দেশে বাস করছিলেন।

  18. আদিপুস্তক ৩৭:২আনু. ১৭২৮ খ্রিস্টপূর্ব

    যাকোবের বংশ-বৃত্তান্ত এই। যোষেফ সতেরো বছর বয়সে তার ভাইদের সঙ্গে পশুপাল চরাত; সে ছোটবেলায় তার বাবার স্ত্রী বিলহার ও সিল্পার ছেলেদের সঙ্গী ছিল এবং যোষেফ তাদের খারাপ ব্যবহারের খবর বাবার কাছে আনত।

  19. আদিপুস্তক ৩৭:৩আনু. ১৭২৮ খ্রিস্টপূর্ব

    যোষেফ ইস্রায়েলের বৃদ্ধ বয়সের ছেলে, এই জন্য ইস্রায়েল সব ছেলের থেকে তাকে বেশি ভালবাসতেন এবং তাকে একটা নানা রঙের পোশাক তৈরী করে দিয়েছিলেন।

  20. আদিপুস্তক ৩৭:৪আনু. ১৭২৮ খ্রিস্টপূর্ব

    কিন্তু বাবা তার সব ভাইদের থেকে তাকে বেশি ভালবাসেন, এটা দেখে তার ভাইয়েরা তাকে ঘৃণা করত, তার সঙ্গে আন্তরিকভাবে কথা বলতে পারত না।

  21. আদিপুস্তক ৩৭:৫আনু. ১৭২৮ খ্রিস্টপূর্ব

    আর যোষেফ স্বপ্ন দেখে নিজের ভাইদেরকে তা বলল; এতে তারা তাকে আরও বেশি ঘৃণা করল।

  22. আদিপুস্তক ৩৭:৬আনু. ১৭২৮ খ্রিস্টপূর্ব

    সে তাদেরকে বলল, “আমি এক স্বপ্ন দেখেছি, অনুরোধ করি, তা শোন।

  23. আদিপুস্তক ৩৭:৭আনু. ১৭২৮ খ্রিস্টপূর্ব

    দেখ, আমরা আঁটি বাঁধছিলাম, আর দেখ, আমার আঁটি উঠে দাঁড়িয়ে থাকল এবং দেখ, তোমাদের আঁটি সব আমার আঁটিকে চারদিকে ঘিরে তার কাছে নত হল।”

  24. আদিপুস্তক ৩৭:৮আনু. ১৭২৮ খ্রিস্টপূর্ব

    এতে তার ভাইয়েরা তাকে বলল, “তুই কি বাস্তবে আমাদের রাজা হবি? আমাদের উপরে বাস্তবে কর্তৃত্ব করবি?” ফলে তারা স্বপ্ন ও তার কথার জন্য তাকে আরো ঘৃণা করল।

  25. আদিপুস্তক ৩৭:৯আনু. ১৭২৮ খ্রিস্টপূর্ব

    পরে সে আরো এক স্বপ্ন দেখে ভাইদেরকে তার বৃত্তান্ত বলল। সে বলল, “দেখ, আমি আর এক স্বপ্ন দেখলাম; দেখ, সূর্য্য, চন্দ্র ও এগারো নক্ষত্র আমার সামনে নত হল।”