- English
- King James KJV
- Complete Jewish CJB
- World English WEBM
- Berean Standard BSB
- American Standard ASV
- Geneva GNV
- Young's Literal YLT
- Douay-Rheims DRC
- International
- Shqip ALB
- العربية SVD
- বাংলা BN-IRV
- မြန်မာ Judson
- 简体文 CUV-S
- 繁體中文 CUV-T
- Čeština BKR
- Nederlands STVE
- Français LSG
- Deutsch SCH
- Ελληνικά Vamvas
- ગુજરાતી GU-IRV
- Hausa HCB
- עברית Hebrew
- हिन्दी HCV
- Magyar KAROLI
- Bahasa Indonesia INDO-TB
- Italiano Diodati
- 日本語 Kougo
- 한국어 Korean
- മലയാളം MAL
- मराठी MRCV
- Norsk DNB
- فارسی OPV
- Polski BG
- Português Almeida
- Română Cornilescu
- Русский Synodal
- Español RVG
- Kiswahili Neno
- Svenska SV1917
- Tagalog TAG-ADB
- தமிழ் TCV
- తెలుగు TSA
- ภาษาไทย THAI-KJV
- Українська Ohienko
- Tiếng Việt CADMAN
- Yorùbá YCB
circa 1900–1700 BC
Jacob, Joseph & Egypt
Jacob wrestles with God and becomes Israel; Joseph is sold into slavery yet rises to save the world from famine.
এই কালের পদ
- আদিপুস্তক ৩৭:১০আনু. ১৭২৮ খ্রিস্টপূর্ব
সে তার বাবা ও ভাইদেরকে এর বৃত্তান্ত বলল, তাতে তার বাবা তাকে ধমকিয়ে বললেন, “তুমি এ কেমন স্বপ্ন দেখলে? আমি, তোমার মা ও তোমার ভায়েরা, আমরা কি সত্যিই তোমার কাছে ভূমিতে নত হতে আসব?”
- আদিপুস্তক ৩৭:১১আনু. ১৭২৮ খ্রিস্টপূর্ব
আর তার ভায়েরা, তার প্রতি হিংসা করল, কিন্তু তার বাবা সেই কথা মনে রাখলেন।
- আদিপুস্তক ৩৭:১২আনু. ১৭২৮ খ্রিস্টপূর্ব
¶ একবার তার ভায়েরা বাবার পশুপাল চরাতে শিখিমে গিয়েছিল।
- আদিপুস্তক ৩৭:১৩আনু. ১৭২৮ খ্রিস্টপূর্ব
তখন ইস্রায়েল যোষেফকে বললেন, “তোমার ভায়েরা কি শিখিমে পশুপাল চরাচ্ছে না? এস, আমি তাদের কাছে তোমাকে পাঠাই।”
- আদিপুস্তক ৩৭:১৪আনু. ১৭২৮ খ্রিস্টপূর্ব
সে বলল, “দেখুন, এই আমি।” তখন তিনি তাকে বললেন, “তুমি গিয়ে তোমার ভাইদের বিষয় ও পশুপালের বিষয় জেনে আমাকে সংবাদ এনে দাও।” এই ভাবে তিনি হিব্রোণের উপত্যকা থেকে যোষেফকে পাঠালে সে শিখিমে উপস্থিত হল।
- আদিপুস্তক ৩৭:১৫আনু. ১৭২৮ খ্রিস্টপূর্ব
তখন এক জন লোক তাকে দেখতে পেল, আর দেখ, সে মরুপ্রান্তে ভ্রমণ করছে; সেই লোকটি তাকে জিঞ্জাসা করল, “কিসের খোঁজ করছ?”
- আদিপুস্তক ৩৭:১৬আনু. ১৭২৮ খ্রিস্টপূর্ব
সে বলল, “আমার ভাইদের খোঁজ করছি; অনুগ্রহ করে আমাকে বল, তাঁরা কোথায় পাল চরাচ্ছেন।”
- আদিপুস্তক ৩৭:১৭আনু. ১৭২৮ খ্রিস্টপূর্ব
সে ব্যক্তি বলল, “তারা এ জায়গা থেকে চলে গিয়েছে, কারণ ‘চল, দোথনে যাই,’ তাদের এই কথা বলতে শুনেছিলাম।” পরে যোষেফ নিজের ভাইদের পিছন পিছনে গিয়ে দোথনে তাদের খুঁজে পেল।
- আদিপুস্তক ৩৭:১৮আনু. ১৭২৮ খ্রিস্টপূর্ব
তারা দূর থেকে তাকে দেখতে পেল এবং সে কাছে উপস্থিত হবার আগে তাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করল।
- আদিপুস্তক ৩৭:১৯আনু. ১৭২৮ খ্রিস্টপূর্ব
তারা পরস্পর বলল, “ঐ দেখ, স্বপ্নদর্শক মহাশয় আসছেন,
- আদিপুস্তক ৩৭:২০আনু. ১৭২৮ খ্রিস্টপূর্ব
এখন এস, আমরা ওকে হত্যা করে একটা গর্তে ফেলে দিই; পরে বলব, কোনো হিংস্র জন্তু তাকে খেয়ে ফেলেছে; তাতে দেখব, ওর স্বপ্নের কি হয়।”
- আদিপুস্তক ৩৭:২১আনু. ১৭২৮ খ্রিস্টপূর্ব
রুবেন এটা শুনে তাদের হাত থেকে তাকে উদ্ধার করল, বলল, “না, আমরা ওকে প্রাণে মারব না।”
- আদিপুস্তক ৩৭:২২আনু. ১৭২৮ খ্রিস্টপূর্ব
আর রুবেন তাদেরকে বলল, “তোমরা রক্তপাত কর না, ওকে মরুপ্রান্তের এই গর্তের মধ্যে ফেলে দাও, কিন্তু ওর ওপরে হাত তুল না।” এই ভাবে রুবেন তাদের হাত থেকে তাকে উদ্ধার করে বাবার কাছে ফেরত পাঠাবার চেষ্টা করল।
- আদিপুস্তক ৩৭:২৩আনু. ১৭২৮ খ্রিস্টপূর্ব
পরে যোষেফ নিজের ভাইদের কাছে আসলে তারা তার গা থেকে, সেই বস্ত্র, সেই চোগাখানি খুলে নিল,
- আদিপুস্তক ৩৭:২৪আনু. ১৭২৮ খ্রিস্টপূর্ব
আর তাকে ধরে গর্তের মধ্যে ফেলে দিল, সেই গর্ত শূন্য ছিল, তাতে জল ছিল না।
- আদিপুস্তক ৩৭:২৫আনু. ১৭২৮ খ্রিস্টপূর্ব
পরে তারা খাবার খেতে বসল এবং চোখ তুলে চাইল, আর দেখ, গিলিয়দ থেকে এক দল ইশ্মায়েলীয় ব্যবসায়ী লোক আসছে; তারা উটে সুগন্ধি দ্রব্য, গুগ্গুলু ও গন্ধরস নিয়ে মিশর দেশে যাচ্ছিল।
- আদিপুস্তক ৩৭:২৬আনু. ১৭২৮ খ্রিস্টপূর্ব
তখন যিহূদা নিজের ভাইদেরকে বলল, “আমাদের ভাইকে হত্যা করে তার রক্ত গোপন করলে আমাদের কি লাভ?
- আদিপুস্তক ৩৭:২৭আনু. ১৭২৮ খ্রিস্টপূর্ব
এস, আমরা ঐ ইশ্মায়েলীয়দের কাছে তাকে বিক্রি করি, আমরা তার ওপরে হাত তুলব না; কারণ সে আমাদের ভাই, আমাদের মাংস।” এতে তার ভায়েরা রাজি হল।
- আদিপুস্তক ৩৭:২৮আনু. ১৭২৮ খ্রিস্টপূর্ব
পরে মিদিয়নীয় বনিকেরা কাছে আসলে ওরা যোষেফকে গর্ত থেকে টেনে তুলল এবং কুড়িটি রূপার মুদ্রায় সেই ইশ্মায়েলীয়দের কাছে যোষেফকে বিক্রি করল; আর তারা যোষেফকে মিশর দেশে নিয়ে গেল।
- আদিপুস্তক ৩৭:২৯আনু. ১৭২৮ খ্রিস্টপূর্ব
পরে রুবেন গর্তের কাছে ফিরে গেল, আর দেখ, যোষেফ সেখানে নাই; তখন সে নিজের পোশাক ছিঁড়ল, আর ভাইদের কাছে ফিরে এসে বলল,
- আদিপুস্তক ৩৭:৩০আনু. ১৭২৮ খ্রিস্টপূর্ব
“যুবকটি নেই, আর আমি! আমি কোথায় যাই?”
- আদিপুস্তক ৩৭:৩১আনু. ১৭২৮ খ্রিস্টপূর্ব
পরে তারা যোষেফের পোশাক নিয়ে একটা ছাগল মেরে তার রক্তে তা ডুবাল;
- আদিপুস্তক ৩৭:৩২আনু. ১৭২৮ খ্রিস্টপূর্ব
আর লোক পাঠিয়ে সেই চোগাখানি বাবার কাছে এনে বলল, “আমরা এই মাত্র পেলাম, পরীক্ষা করে দেখ, এটা তোমার ছেলের পোশাক কি না?”
- আদিপুস্তক ৩৭:৩৩আনু. ১৭২৮ খ্রিস্টপূর্ব
তিনি চিনতে পেরে বললেন, এত আমার ছেলেরই পোশাক; কোনো হিংস্র জন্তু তাকে খেয়ে ফেলেছে, যোষেফ অবশ্য খণ্ড খণ্ড হয়েছে।
- আদিপুস্তক ৩৭:৩৪আনু. ১৭২৮ খ্রিস্টপূর্ব
তখন যাকোব নিজের পোশাক ছিঁড়ে কোমরে চট পরিধান করে ছেলের জন্য অনেক দিন পর্যন্ত শোক করলেন।