মূল বিষয়বস্তুতে যান

circa 2100–1900 BC

Abraham: The Covenant

God calls Abram from Ur, establishes an everlasting covenant, and promises a son through whom all nations will be blessed.

394 টি পদ · 1 টি পুস্তক অন্তর্ভুক্ত

  1. আদিপুস্তক ২২:২আনু. ১৮৭২ খ্রিস্টপূর্ব

    তখন তিনি বললেন, “তুমি নিজের ছেলেকে, তোমার একমাত্র ছেলেকে, যাকে তুমি ভালবাস, সেই ইসহাককে নিয়ে মোরিয়া দেশে যাও এবং সেখানকার যে এক পর্বতের কথা আমি তোমাকে বলব, তার উপরে তাকে হোম বলির জন্য বলিদান কর।”

  2. আদিপুস্তক ২২:৩আনু. ১৮৭২ খ্রিস্টপূর্ব

    পরে অব্রাহাম ভোরবেলায় উঠে গাধা সাজিয়ে দুই জন দাস ও তাঁর ছেলে ইসহাককে সঙ্গে নিলেন, হোমের জন্য কাঠ কাটলেন, আর উঠে ঈশ্বরের নির্দিষ্ট জায়গায় দিকে গেলেন।

  3. আদিপুস্তক ২২:৪আনু. ১৮৭২ খ্রিস্টপূর্ব

    তৃতীয় দিনের অব্রাহাম চোখ তুলে দূর থেকে সেই জায়গা দেখলেন।

  4. আদিপুস্তক ২২:৫আনু. ১৮৭২ খ্রিস্টপূর্ব

    তখন অব্রাহাম নিজের দাসদেরকে বললেন, “তোমরা এই জায়গায় গাধার সঙ্গে থাক; আমি ও ছেলেটি, আমরা ঐ জায়গায় গিয়ে প্রার্থনা করি, পরে তোমাদের কাছে ফিরে আসব”

  5. আদিপুস্তক ২২:৬আনু. ১৮৭২ খ্রিস্টপূর্ব

    তখন অব্রাহাম হোমের কাঠ নিয়ে নিজের ছেলে ইসহাকের কাঁধে দিলেন এবং নিজের হাতে আগুন ও ছুরি; দুজনেই একসঙ্গে চলে গেলেন।

  6. আদিপুস্তক ২২:৭আনু. ১৮৭২ খ্রিস্টপূর্ব

    ইসহাক নিজের বাবা অব্রাহামকে বললেন, “হে আমার বাবা।” তিনি বললেন, “হে আমার ছেলে, দেখ, এই আমি।” তখন তিনি বললেন, “এই দেখুন, আগুন ও কাঠ, কিন্তু হোমের জন্য বাচ্চা ভেড়া কোথায়?”

  7. আদিপুস্তক ২২:৮আনু. ১৮৭২ খ্রিস্টপূর্ব

    অব্রাহাম বললেন, “বৎস, ঈশ্বর নিজের হোমের জন্য বাচ্চা ভেড়া যোগাবেন।” পরে উভয়ে একসঙ্গে গেলেন।

  8. আদিপুস্তক ২২:৯আনু. ১৮৭২ খ্রিস্টপূর্ব

    ঈশ্বরের নির্দিষ্ট জায়গায় উপস্থিত হলে অব্রাহাম সেখানে যজ্ঞবেদি নির্মাণ করে কাঠ সাজালেন, পরে নিজের ছেলে ইসহাককে বেঁধে বেদিতে কাঠের ওপরে রাখলেন।

  9. আদিপুস্তক ২২:১০আনু. ১৮৭২ খ্রিস্টপূর্ব

    পরে অব্রাহাম হাত বাড়িয়ে নিজের ছেলেকে হত্যা করার জন্য ছুরি গ্রহণ করলেন।

  10. আদিপুস্তক ২২:১১আনু. ১৮৭২ খ্রিস্টপূর্ব

    এমন দিনের আকাশ থেকে সদাপ্রভুর দূত তাঁকে ডাকলেন, বললেন, “অব্রাহাম, অব্রাহাম।” তিনি বললেন, “দেখুন এই আমি।”

  11. আদিপুস্তক ২২:১২আনু. ১৮৭২ খ্রিস্টপূর্ব

    তখন তিনি বললেন, “ছেলেটির প্রতি তোমার হাত বাড়িয়ো না ওর প্রতি কিছুই কর না, কারণ এখন আমি বুঝলাম, তুমি ঈশ্বরকে ভয় কর, আমাকে নিজের একমাত্র ছেলে দিতেও হয়নি।”

  12. আদিপুস্তক ২২:১৩আনু. ১৮৭২ খ্রিস্টপূর্ব

    তখন অব্রাহাম চোখ তুলে চাইলেন, আর দেখ, তাঁর পিছন দিকে একটি ভেড়া, তার শিং ঝোপে বাঁধা; পরে অব্রাহাম গিয়ে সেই মেষটি নিয়ে নিজের পুত্রের পরিবর্তে হোমের জন্য বলিদান করলেন।

  13. আদিপুস্তক ২২:১৪আনু. ১৮৭২ খ্রিস্টপূর্ব

    আর অব্রাহাম সেই জায়গার নাম যিহোবা-যিরি [সদাপ্রভু যোগাবেন] রাখলেন। এই জন্য আজও লোকে বলে, “সদাপ্রভুর পর্বতে যোগান হবে।”

  14. আদিপুস্তক ২২:১৫আনু. ১৮৭২ খ্রিস্টপূর্ব

    পরে সদাপ্রভুর দূত দ্বিতীয় বার আকাশ থেকে অব্রাহামকে ডেকে বললেন,

  15. আদিপুস্তক ২২:১৬আনু. ১৮৭২ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভু বলছেন, “তুমি এই কাজ করলে, আমাকে নিজের একমাত্র পুত্র দিতে অসম্মত হলে না,

  16. আদিপুস্তক ২২:১৭আনু. ১৮৭২ খ্রিস্টপূর্ব

    এই জন্য আমি আমারই দিব্য করে বলছি, আমি অবশ্য তোমাকে আশীর্বাদ করব এবং আকাশের তারাদের ও সমুদ্রতীরের বালির মতো তোমার অতিশয় বংশ বৃদ্ধি করব; তোমার বংশ শত্রুদের পুরদ্বার অধিকার করবে;

  17. আদিপুস্তক ২২:১৮আনু. ১৮৭২ খ্রিস্টপূর্ব

    আর তোমার বংশে পৃথিবীর সব জাতি আশীর্বাদ প্রাপ্ত হবে; কারণ তুমি আমার বাক্যে পালন করেছ।”

  18. আদিপুস্তক ২২:১৯আনু. ১৮৭২ খ্রিস্টপূর্ব

    পরে অব্রাহাম নিজের দাসদের কাছে গেলেন, আর সবাই উঠে একসঙ্গে বের-শেবাতে গেলেন; এবং অব্রাহাম বের-শেবাতে বাস করতে লাগলেন।

  19. আদিপুস্তক ২২:২০আনু. ১৮৬২ খ্রিস্টপূর্ব

    ¶ ঐ ঘটনার পরে অব্রাহামের কাছে এই সংবাদ আসল, “দেখুন, আপনার ভাই নাহোরের জন্য মিল্কাও ছেলেদেরকে জন্ম দিয়েছেন;

  20. আদিপুস্তক ২২:২১আনু. ১৮৬২ খ্রিস্টপূর্ব

    তাঁর বড় ছেলে ঊষ ও তার ভাই বূষ ও অরামের পিতা কমূয়েল এবং

  21. আদিপুস্তক ২২:২২আনু. ১৮৬২ খ্রিস্টপূর্ব

    কেষদ, হসো, পিল্‌দশ, যিদ্‌লফ ও বথূয়েল।

  22. আদিপুস্তক ২২:২৩আনু. ১৮৬২ খ্রিস্টপূর্ব

    বথূয়েলের মেয়ে রিবিকা। অব্রাহামের ভাই নাহোরের জন্য মিল্কা এই আট জনকে জন্ম দিলেন।

  23. আদিপুস্তক ২২:২৪আনু. ১৮৬২ খ্রিস্টপূর্ব

    আর রুমা নামে তাঁর উপপত্নী টেবহ, গহম, তহশ এবং মাখা, এই সবাইকে জন্ম দিলেন।”

  24. আদিপুস্তক ২৩:১আনু. ১৮৬০ খ্রিস্টপূর্ব

    ¶ সারার বয়স একশো সাতাশ বছর হয়েছিল; সারার জীবনকাল এত বছর।

  25. আদিপুস্তক ২৩:২আনু. ১৮৬০ খ্রিস্টপূর্ব

    পরে সারা কনান দেশে কিরিয়থর্ব্বে অর্থাৎ হিব্রোণে মারা গেলেন। আর অব্রাহাম সারার জন্য শোক ও কাঁদতে আসলেন।