মূল বিষয়বস্তুতে যান

circa 2100–1900 BC

Abraham: The Covenant

God calls Abram from Ur, establishes an everlasting covenant, and promises a son through whom all nations will be blessed.

394 টি পদ · 1 টি পুস্তক অন্তর্ভুক্ত

  1. আদিপুস্তক ২৫:১৬আনু. ১৮২১ খ্রিস্টপূর্ব

    এই সকল ইস্মায়েলের ছেলে এবং তাঁদের গ্রাম ও তাঁবুপল্লি অনুসারে তাঁদের এই এই নাম; তাঁরা নিজের নিজের জাতি অনুসারে বারো জন নেতা ছিলেন।

  2. আদিপুস্তক ২৫:১৭আনু. ১৭৭৩ খ্রিস্টপূর্ব

    ইশ্মায়েলের জীবনকাল একশো সাঁইত্রিশ বছর ছিল; পরে তিনি প্রাণত্যাগ করে নিজের লোকদের কাছে সংগৃহীত হলেন।

  3. আদিপুস্তক ২৫:১৮আনু. ১৭৭৩ খ্রিস্টপূর্ব

    আর তাঁর ছেলেরা হবীলা থেকে অশূরিয়ার দিকে মিশরের সামনে অবস্থিত শূর পর্যন্ত বাস করল; তিনি তাঁর সব ভাইয়ের সামনে বাস করার জায়গা পেলেন।

  4. আদিপুস্তক ২৫:১৯আনু. ১৮৯৬ খ্রিস্টপূর্ব

    অব্রাহামের ছেলে ইসহাকের বংশ বিবরণ এই। অব্রাহাম ইসহাকের জন্ম দিয়েছিলেন।

  5. আদিপুস্তক ২৫:২০আনু. ১৮৫৬ খ্রিস্টপূর্ব

    চল্লিশ বছর বয়সে ইসহাক অরামীয় বথূয়েলের মেয়ে অরামীয় লাবনের বোন রিবিকাকে পদ্দন-অরাম থেকে এনে বিয়ে করেন।

  6. আদিপুস্তক ২৫:২১আনু. ১৮৩৭ খ্রিস্টপূর্ব

    ইসহাকের স্ত্রী বন্ধ্যা হওয়াতে তিনি তাঁর জন্য সদাপ্রভুর কাছে প্রার্থনা করলেন। তাতে সদাপ্রভু তাঁর প্রার্থনা শুনলেন, তাঁর স্ত্রী রিবিকা গর্ভবতী হলেন।

  7. আদিপুস্তক ২৫:২২আনু. ১৮৩৬ খ্রিস্টপূর্ব

    তাঁর গর্ভমধ্যে শিশুরা জড়াজড়ি করল, তাতে তিনি বললেন, “যদি এমন হয়, তবে আমি কেন বেঁচে আছি?” আর তিনি সদাপ্রভুর কাছে জিজ্ঞাসা করতে গেলেন।

  8. আদিপুস্তক ২৫:২৩আনু. ১৮৩৬ খ্রিস্টপূর্ব

    তখন সদাপ্রভু তাঁকে বললেন, “তোমার গর্ভে দুই জাতি আছে ও তোমার উদর থেকে দুই বংশ আলাদা হবে; এক বংশ অন্য বংশের থেকে শক্তিশালী হবে ও বড় ছোটর দাস হবে।”

  9. আদিপুস্তক ২৫:২৪আনু. ১৮৩৬ খ্রিস্টপূর্ব

    পরে প্রসবকাল সম্পূর্ণ হল, আর দেখ, তাঁর গর্ভে যমজ ছেলে।

  10. আদিপুস্তক ২৫:২৫আনু. ১৮৩৬ খ্রিস্টপূর্ব

    যে প্রথমে ভূমিষ্ঠ হল, সে রক্তবর্ণ এবং তার সর্বাঙ্গ লোমশ বস্ত্রের মতো ছিল। তার নাম এষৌ [লোমশ] রাখা গেল।

  11. আদিপুস্তক ২৫:২৬আনু. ১৮৩৬ খ্রিস্টপূর্ব

    পরে তার ভাই ভূমিষ্ঠ হল। তার হাত এষৌর পা ধরেছিল, আর তার নাম যাকোব [পাদ্গ্রাহী] হল; ইসহাকের ষাট বছর বয়সে এই যমজ ছেলে হল।

  12. আদিপুস্তক ২৫:২৭আনু. ১৮৩৬ খ্রিস্টপূর্ব

    পরে সেই বালকেরা বড় হলে এষৌই নিপুণ শিকারি ও মরুপ্রান্তে মানুষ হলেন; কিন্তু যাকোব শান্ত ছিলেন, তিনি তাঁবুতে বাস করতেন।

  13. আদিপুস্তক ২৫:২৮আনু. ১৮৩৬ খ্রিস্টপূর্ব

    ইসহাক এষৌকে ভালবাসতেন, কারণ তাঁর মুখে শিকার করা মাংস ভাল লাগত; কিন্তু রিবিকা যাকোবকে ভালবাসতেন।

  14. আদিপুস্তক ২৫:২৯আনু. ১৮০৫ খ্রিস্টপূর্ব

    একবার যাকোব ঝোল রান্না করেছেন, এমন দিন এষৌ ক্লান্ত হয়ে মরুভূমি থেকে এসে

  15. আদিপুস্তক ২৫:৩০আনু. ১৮০৫ খ্রিস্টপূর্ব

    এষৌ যাকোবকে বললেন, “আমি ক্লান্ত হয়েছি, অনুরোধ করি, ঐ লাল, ঐ লাল ঝোল দিয়ে আমার পেট ভর্তি কর।” এই জন্য তাঁর নাম ইদোম [লাল] খ্যাত হল।

  16. আদিপুস্তক ২৫:৩১আনু. ১৮০৫ খ্রিস্টপূর্ব

    তখন যাকোব বললেন, “আজ তোমার বড় হওয়ার অধিকার আমার কাছে বিক্রি কর।”

  17. আদিপুস্তক ২৫:৩২আনু. ১৮০৫ খ্রিস্টপূর্ব

    এষৌ বললেন, “দেখ, আমি মৃতপ্রায়, বড় হওয়ার অধিকারে আমার কি লাভ?”

  18. আদিপুস্তক ২৫:৩৩আনু. ১৮০৫ খ্রিস্টপূর্ব

    যাকোব বললেন, “তুমি আজ আমার কাছে শপথ কর।” তাতে তিনি তাঁর কাছে শপথ করলেন। এই ভাবে তিনি নিজের বড় হওয়ার অধিকার যাকোবের কাছে বিক্রি করলেন।

  19. আদিপুস্তক ২৫:৩৪আনু. ১৮০৫ খ্রিস্টপূর্ব

    আর যাকোব এষৌকে রুটি ও মসুরের রান্না ডাল দিলেন। তিনি ভোজন পান করলেন, পরে উঠে চলে গেলেন। এই ভাবে এষৌ নিজের বড় হওয়ার অধিকার তুচ্ছ করলেন।