Skip to content

Creation Era

The Tower of Babel

Scattered nations and confused languages mark the beginning of the diversity of peoples across the earth.

64 টি পদ · 1 টি পুস্তক অন্তর্ভুক্ত

  1. ¶ নোহের ছেলে শেম, হাম ও যেফতের বংশ বৃত্তান্ত এই। বন্যার পরে তাঁদের ছেলেমেয়ে জন্মাল।

  2. ¶ যেফতের ছেলে গোমর, মাগোগ, মাদয়, যবন, তূবল, মেশক ও তীরস।

  3. গোমরের ছেলে অস্কিনস, রীফৎ ও

  4. আদিপুস্তক ১০:৪আনু. ২৩৩৮ খ্রিস্টপূর্ব

    তোগর্ম। যবনের ছেলে ইলীশা, তর্শীশ,

  5. আদিপুস্তক ১০:৫আনু. ২২৪৭ খ্রিস্টপূর্ব

    কিত্তীম ও দোদানীম। এই সমস্ত থেকে জাতিদের দ্বীপনিবাসীরা নিজের নিজের দেশে নিজের নিজের ভাষানুসারে নিজের নিজের জাতির নানা গোষ্ঠীতে বিভক্ত হল।

  6. আদিপুস্তক ১০:৬আনু. ২২২৮ খ্রিস্টপূর্ব

    ¶ আর হামের ছেলে কূশ, মিশর, পুট ও কনান।

  7. আদিপুস্তক ১০:৭আনু. ২২২৮ খ্রিস্টপূর্ব

    কূশের ছেলে সবা, হবীলা, সপ্তা, রয়মা ও সপ্তকা। রয়মার ছেলে শিবা ও দদান।

  8. আদিপুস্তক ১০:৮আনু. ২২৮৯ খ্রিস্টপূর্ব

    নিম্রদ কূশের ছেলে; তিনি পৃথিবীতে শক্তিশালী হতে লাগলেন।

  9. আদিপুস্তক ১০:৯আনু. ২২৮৯ খ্রিস্টপূর্ব

    তিনি সদাপ্রভুর সামনে শক্তিশালী শিকারী হলেন; তার জন্য লোকে বলে, সদাপ্রভুর সামনে শক্তিশালী শিকারী নিম্রোদের তুল্য।

  10. আদিপুস্তক ১০:১০আনু. ২২৫৯ খ্রিস্টপূর্ব

    শিনিয়র দেশে বাবিল, এরক, অক্কদ ও কলনী, এই সব জায়গা তাঁর রাজ্যের প্রথম অংশ ছিল।

  11. আদিপুস্তক ১০:১১আনু. ২৩০৪ খ্রিস্টপূর্ব

    সেই দেশ থেকে তিনি অশূরে গিয়ে নীনবী,

  12. আদিপুস্তক ১০:১২আনু. ২৩০৪ খ্রিস্টপূর্ব

    রহবোৎপুরী, কেলহ এবং নীনবী ও কেলহের মাঝখানে রেষন পত্তন করলেন; ওটা মহানগর।

  13. আদিপুস্তক ১০:১৩আনু. ২৩০৪ খ্রিস্টপূর্ব

    আর লূদীয়, অনামীয়,

  14. আদিপুস্তক ১০:১৪আনু. ২৩০৪ খ্রিস্টপূর্ব

    লহাবীয়, নপ্তুহীয়, পথ্রোষীয়, পলেষ্টীয়দের পূর্বপুরুষ কসলূহীয় এবং কপ্তরীয়, এই সব মিশরের সন্তান।

  15. আদিপুস্তক ১০:১৫আনু. ২৩০৪ খ্রিস্টপূর্ব

    এবং কনানের বড় ছেলে সীদন, তারপর হেৎ,

  16. আদিপুস্তক ১০:১৬আনু. ২৩০৪ খ্রিস্টপূর্ব

    যিবূষীয়, ইমোরীয়, গির্গাশীয়,

  17. আদিপুস্তক ১০:১৭আনু. ২৩০৪ খ্রিস্টপূর্ব

    হিব্বীয়, অর্কীয়, সীনীয়,

  18. আদিপুস্তক ১০:১৮আনু. ২৩০৪ খ্রিস্টপূর্ব

    অর্বদীয়, সমারীয় ও হমাতীয়। পরে কনানীয়দের গোষ্ঠী সকল বিস্তারিত হল।

  19. আদিপুস্তক ১০:১৯আনু. ২৩০৪ খ্রিস্টপূর্ব

    সীদোন থেকে গরারের দিকে ঘসা পর্যন্ত এবং সদোম, ঘমোরা, অদমা ও সবোয়ীমের দিকে লাশা পর্যন্ত কনানীয়দের সীমা ছিল।

  20. আদিপুস্তক ১০:২০আনু. ২৩০৪ খ্রিস্টপূর্ব

    নিজের নিজের গোষ্ঠী, ভাষা, দেশ ও জাতি অনুসারে এই সব হামের ছেলে।

  21. আদিপুস্তক ১০:২১আনু. ২৩০৪ খ্রিস্টপূর্ব

    যে শেম এবারের সব লোকদের পূর্বপুরুষ, আর যেফতের বড় ভাই, তাঁরও ছেলেমেয়ে ছিল।

  22. আদিপুস্তক ১০:২২আনু. ২৩০৪ খ্রিস্টপূর্ব

    শেমের এই সকল ছেলে এলম, অশূর, অর্ফকষদ, লূদ ও অরাম।

  23. আদিপুস্তক ১০:২৩আনু. ২৩০৪ খ্রিস্টপূর্ব

    অরামের সন্তান ঊষ, হূল, গেথর ও মশ।

  24. আদিপুস্তক ১০:২৪আনু. ২৩০৪ খ্রিস্টপূর্ব

    আর অর্ফকষদ শেলহের জন্ম দিলেন ও শেলহ এবারের জন্ম দিলেন।

  25. আদিপুস্তক ১০:২৫আনু. ২২৪৭ খ্রিস্টপূর্ব

    এবারের দুই ছেলে; একের নাম পেলগ [বিভাগ], কারণ সেই দিনের পৃথিবী ভাগ হল। তাঁর ভাইয়ের নাম যক্তন।