মূল বিষয়বস্তুতে যান

Creation Era

The Tower of Babel

Scattered nations and confused languages mark the beginning of the diversity of peoples across the earth.

64 টি পদ · 1 টি পুস্তক অন্তর্ভুক্ত

  1. আদিপুস্তক ১০:২৬আনু. ২২৪৭ খ্রিস্টপূর্ব

    যক্তন অলমোদদ, শেলফ, হৎসর্মাবৎ, যেরহ,

  2. আদিপুস্তক ১০:২৭আনু. ২২৪৭ খ্রিস্টপূর্ব

    হদোরাম, উষল, দিক্ল,

  3. আদিপুস্তক ১০:২৮আনু. ২২০৭ খ্রিস্টপূর্ব

    ওবল, অবীমায়েল, শিবা,

  4. আদিপুস্তক ১০:২৯আনু. ২২০৭ খ্রিস্টপূর্ব

    ওফীর, হবীলা ও যোববের বাবা হলেন। এরা সবাই যক্তনের ছেলে।

  5. আদিপুস্তক ১০:৩০আনু. ২২০৭ খ্রিস্টপূর্ব

    মেষা থেকে পূর্বদিকের সফার পর্বত পর্যন্ত তাদের বসতি ছিল।

  6. আদিপুস্তক ১০:৩১আনু. ২২০৭ খ্রিস্টপূর্ব

    নিজের নিজের গোষ্ঠী, ভাষা, দেশ ও জাতি অনুসারে এই সকল শেমের ছেলে।

  7. আদিপুস্তক ১০:৩২আনু. ২২০৭ খ্রিস্টপূর্ব

    নিজের নিজের বংশ ও জাতি অনুসারে এরা নোহের ছেলেদের গোষ্ঠী এবং বন্যার পরে এদের থেকে তৈরী নানা জাতি পৃথিবীতে ভাগ হল।

  8. আদিপুস্তক ১১:১আনু. ২২৪৭ খ্রিস্টপূর্ব

    ¶ সমস্ত পৃথিবীতে এক ভাষা ও একই কথা ছিল।

  9. আদিপুস্তক ১১:২আনু. ২২৪৭ খ্রিস্টপূর্ব

    পরে লোকেরা পূর্বদিকে ঘুরতে ঘুরতে শিনিয়র দেশে এক সমভূমি পেয়ে সে জায়গায় বাস করল;

  10. আদিপুস্তক ১১:৩আনু. ২২৪৭ খ্রিস্টপূর্ব

    আর একে অপরকে বলল, “এস, আমরা ইট তৈরী করে আগুনে পোড়াই,” তাতে তাদের পাথরের পরিবর্তে ইট ও চূনের পরিবর্তে আলকাতরা ছিল।

  11. আদিপুস্তক ১১:৪আনু. ২২৪৭ খ্রিস্টপূর্ব

    পরে তারা বলল, “এস, আমরা নিজেদের জন্য এক শহর ও আকাশকে নাগাল পেতে পারে এমন এক উঁচু বাড়ি (মিনার) তৈরী করে নিজেদের নাম বিখ্যাত করি, যদি সমস্ত পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে পড়ি।”

  12. আদিপুস্তক ১১:৫আনু. ২২৪৭ খ্রিস্টপূর্ব

    পরে মানুষেরা যে শহর ও উঁচু বাড়ি (মিনার) তৈরী করছিল, তা দেখতে সদাপ্রভু নেমে এলেন।

  13. আদিপুস্তক ১১:৬আনু. ২২৪৭ খ্রিস্টপূর্ব

    আর সদাপ্রভু বললেন, “দেখ, তারা সবাই এক জাতি ও এক ভাষাবাদী; এখন এই কাজে যুক্ত হল; এর পরে যা কিছু করতে ইচ্ছা করবে, তা থেকে তারা থেমে যাবে না।

  14. আদিপুস্তক ১১:৭আনু. ২২৪৭ খ্রিস্টপূর্ব

    এস, আমরা নিচে গিয়ে, সেই জায়গায় তাদের ভাষার ভেদ জন্মাই, যেন তারা এক জন অন্যের ভাষা বুঝতে না পারে।”

  15. আদিপুস্তক ১১:৮আনু. ২২৪৭ খ্রিস্টপূর্ব

    আর সদাপ্রভু সেখান থেকে সমস্ত পৃথিবীতে তাদেরকে ছিন্নভিন্ন করলেন এবং তারা শহর তৈরী করা থেকে থেমে গেল।

  16. আদিপুস্তক ১১:৯আনু. ২২৪৭ খ্রিস্টপূর্ব

    এই জন্য সেই শহরের নাম বাবিল [ভেদ] হল; কারণ সেই জায়গায় সদাপ্রভু সমস্ত পৃথিবীর ভাষার ভেদ জন্মিয়েছিলেন এবং সেখান থেকে সদাপ্রভু তাদেরকে সমস্ত পৃথিবীতে ছিন্নভিন্ন করেছিলেন।

  17. আদিপুস্তক ১১:১০আনু. ২৩৪৬ খ্রিস্টপূর্ব

    শেমের বংশ-বৃত্তান্ত এই। শেম একশো বছর বয়সে, বন্যার দুই বছর পরে, অর্ফকষদের জন্ম দিলেন।

  18. আদিপুস্তক ১১:১১আনু. ১৮৪৬ খ্রিস্টপূর্ব

    অর্ফকষদের জন্ম দিলে পর শেম পাঁচশো বছর জীবিত থেকে আরও ছেলেমেয়ের জন্ম দিলেন।

  19. আদিপুস্তক ১১:১২আনু. ২৩১১ খ্রিস্টপূর্ব

    অর্ফকষদ পঁয়ত্রিশ বছর বয়সে শেলহের জন্ম দিলেন।

  20. আদিপুস্তক ১১:১৩আনু. ১৯০৮ খ্রিস্টপূর্ব

    শেলহের জন্ম দিলে পর অর্ফকষদ চারশো তিন বছর জীবিত থেকে আরও ছেলেমেয়ের জন্ম দিলেন।

  21. আদিপুস্তক ১১:১৪আনু. ২২৮১ খ্রিস্টপূর্ব

    শেলহ ত্রিশ বছর বয়সে এবারের জন্ম দিলেন।

  22. আদিপুস্তক ১১:১৫আনু. ১৮৭৮ খ্রিস্টপূর্ব

    এবারের জন্ম দিলে পর শেলহ চারশো তিন বছর জীবিত থেকে আরও ছেলেমেয়ের জন্ম দিলেন।

  23. আদিপুস্তক ১১:১৬আনু. ২২৪৭ খ্রিস্টপূর্ব

    এবর চৌত্রিশ বছর বয়সে পেলগের জন্ম দিলেন।

  24. আদিপুস্তক ১১:১৭আনু. ১৮১৭ খ্রিস্টপূর্ব

    পেলগের জন্ম দিলে পর এবর চারশো ত্রিশ বছর জীবিত থেকে আরও ছেলেমেয়ের জন্ম দিলেন।

  25. আদিপুস্তক ১১:১৮আনু. ২২১৭ খ্রিস্টপূর্ব

    পেলগ ত্রিশ বছর বয়সে রিয়ূর জন্ম দিলেন।