Skip to content

Creation Era

The Great Flood

Humanity's wickedness fills the earth; God preserves Noah and his family through a catastrophic flood.

97 টি পদ · 1 টি পুস্তক অন্তর্ভুক্ত

  1. আদিপুস্তক ৬:১আনু. ২৪৪৮ খ্রিস্টপূর্ব

    ¶ এভাবে যখন পৃথিবীতে মানুষদের সংখ্যা বৃদ্ধি পেতে লাগল ও অনেক মেয়ে জন্ম গ্রহণ করল,

  2. আদিপুস্তক ৬:২আনু. ২৪৪৮ খ্রিস্টপূর্ব

    তখন ঈশ্বরের ছেলেরা মানুষদের মেয়েদেরকে সুন্দরী দেখে, যার যাকে ইচ্ছা, সে তাকে বিয়ে করতে লাগল।

  3. আদিপুস্তক ৬:৩আনু. ২৪৪৮ খ্রিস্টপূর্ব

    তাতে সদাপ্রভু বললেন, “আমার আত্মা মানুষদের মধ্যে সবদিন থাকবে না, কারণ তারা মাংসমাত্র; কিন্তু তাদের দিন একশো কুড়ি বছর হবে।”

  4. আদিপুস্তক ৬:৪আনু. ২৪৪৮ খ্রিস্টপূর্ব

    সেই দিনের পৃথিবীতে মহাবীররা ছিল এবং তার পরেও ঈশ্বরের ছেলেরা মানুষদের মেয়েদের কাছে গেলে তাদের গর্ভে ছেলেমেয়ে জন্মাল, তারাই সেকালের প্রসিদ্ধ বীর।

  5. আদিপুস্তক ৬:৫আনু. ২৪৪৮ খ্রিস্টপূর্ব

    আর সদাপ্রভু দেখলেন, পৃথিবীতে মানুষের দুষ্টতা বড় এবং তার হৃদয়ের চিন্তার সমস্ত কল্পনা সবদিন কেবল খারাপ।

  6. আদিপুস্তক ৬:৬আনু. ২৪৪৮ খ্রিস্টপূর্ব

    তাই সদাপ্রভু পৃথিবীতে মানুষের সৃষ্টির জন্য দুঃখিত হলেন ও মনে আঘাত পেলেন।

  7. আদিপুস্তক ৬:৭আনু. ২৪৪৮ খ্রিস্টপূর্ব

    আর সদাপ্রভু বললেন, “আমি যে মানুষকে সৃষ্টি করেছি, তাকে পৃথিবী থেকে উচ্ছিন্ন করব; মানুষের সঙ্গে পশু, সরীসৃপ জীব ও আকাশের পাখিদেরকেও উচ্ছিন্ন করব; কারণ তাদের সৃষ্টির জন্য আমার দুঃখ হচ্ছে।”

  8. আদিপুস্তক ৬:৮আনু. ২৪৪৮ খ্রিস্টপূর্ব

    কিন্তু নোহ সদাপ্রভুর দৃষ্টিতে অনুগ্রহ প্রাপ্ত হলেন। নোহের বংশ বৃত্তান্ত এই।

  9. আদিপুস্তক ৬:৯আনু. ২৪৪৮ খ্রিস্টপূর্ব

    ¶ নোহ সেই সময়ের লোকদের মধ্যে ধার্মিক ও সিদ্ধ লোক ছিলেন, নোহ ঈশ্বরের সঙ্গে যাতায়াত করতেন।

  10. আদিপুস্তক ৬:১০আনু. ২৪৪৮ খ্রিস্টপূর্ব

    নোহ শেম, হাম ও যেফৎ নামে তিন ছেলের জন্ম দেন।

  11. আদিপুস্তক ৬:১১আনু. ২৪৪৮ খ্রিস্টপূর্ব

    সেই দিনের পৃথিবী ঈশ্বরের সামনে ভ্রষ্ট ও মন্দতায় পরিপূর্ণ ছিল।

  12. আদিপুস্তক ৬:১২আনু. ২৪৪৮ খ্রিস্টপূর্ব

    আর ঈশ্বর পৃথিবীতে দেখলেন, আর দেখ, সে ভ্রষ্ট হয়েছে, কারণ পৃথিবীতে অবস্থিত সমস্ত প্রাণী ভ্রষ্টাচারী হয়েছিল।

  13. আদিপুস্তক ৬:১৩আনু. ২৪৪৮ খ্রিস্টপূর্ব

    তখন ঈশ্বর নোহকে বললেন, “আমার চোখের সামনে সমস্ত প্রাণীর অন্তিমকাল উপস্থিত, কারণ তাদের দিয়ে পৃথিবী অত্যাচারে পরিপূর্ণ হয়েছে; আর দেখ, আমি পৃথিবীর সঙ্গে তাদেরকে বিনষ্ট করব।

  14. আদিপুস্তক ৬:১৪আনু. ২৪৬৮ খ্রিস্টপূর্ব

    তুমি গোফর কাঠ দিয়ে এক জাহাজ তৈরী কর; সেই জাহাজের মধ্যে কামরা তৈরী করবে ও তার ভিতরে ও বাইরে ধূনা দিয়ে লেপে দেবে।

  15. আদিপুস্তক ৬:১৫আনু. ২৪৬৮ খ্রিস্টপূর্ব

    এই ভাবে তা তৈরী করবে। জাহাজ দৈর্ঘ্যে তিনশো হাত, প্রস্থে পঞ্চাশ হাত ও উচ্চতায় ত্রিশ হাত হবে।

  16. আদিপুস্তক ৬:১৬আনু. ২৪৬৮ খ্রিস্টপূর্ব

    আর তার ছাদের এক হাত নিচে জানালা তৈরী করে রাখবে ও জাহাজের পাশে দরজা রাখবে; তার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তলা তৈরী করবে।

  17. আদিপুস্তক ৬:১৭আনু. ২৪৬৮ খ্রিস্টপূর্ব

    আর দেখ, আকাশের নীচে প্রাণবায়ুবিশিষ্ট যত জীবজন্তু আছে, সবাইকে বিনষ্ট করার জন্য আমি পৃথিবীর উপরে বন্যা আনব, পৃথিবীতে সবাই মারা যাবে।

  18. আদিপুস্তক ৬:১৮আনু. ২৪৬৮ খ্রিস্টপূর্ব

    কিন্তু তোমার সঙ্গে আমি নিজের নিয়ম স্থির করব; তুমি নিজের ছেলেদের, স্ত্রী ও ছেলের বউদেরকে সঙ্গে নিয়ে সেই জাহাজে প্রবেশ করবে।

  19. আদিপুস্তক ৬:১৯আনু. ২৪৬৮ খ্রিস্টপূর্ব

    আর মাংসবিশিষ্ট সমস্ত জীবজন্তুর স্ত্রীপুরুষ জোড়া জোড়া নিয়ে তাদের প্রাণরক্ষার জন্য নিজের সঙ্গে

  20. আদিপুস্তক ৬:২০আনু. ২৪৬৮ খ্রিস্টপূর্ব

    সেই জাহাজে প্রবেশ করাবে; সর্বজাতীয় পাখি ও সর্বজাতীয় পশু ও সর্বজাতীয় মাটিতে চলা সরীসৃপ জোড়া জোড়া প্রাণরক্ষার জন্য তোমার কাছে প্রবেশ করবে।

  21. আদিপুস্তক ৬:২১আনু. ২৪৬৮ খ্রিস্টপূর্ব

    আর তোমার ও তাদের আহারের জন্য তুমি সব ধরনের খাদ্য সামগ্রী এনে নিজের কাছে সঞ্চয় করবে।”

  22. আদিপুস্তক ৬:২২আনু. ২৪৬৮ খ্রিস্টপূর্ব

    তাতে নোহ সেরকম করলেন, ঈশ্বরের আদেশ অনুসারেই সব কাজ করলেন।

  23. আদিপুস্তক ৭:১আনু. ২৩৪৮ খ্রিস্টপূর্ব

    ¶ আর সদাপ্রভু নোহকে বললেন, “তুমি সপরিবারে জাহাজে প্রবেশ কর, কারণ এই কালের লোকদের মধ্যে আমার সামনে তোমাকেই ধার্মিক দেখেছি।

  24. আদিপুস্তক ৭:২আনু. ২৩৪৮ খ্রিস্টপূর্ব

    তুমি শুচি পশুর স্ত্রীপুরুষ নিয়ে প্রত্যেক জাতির সাত সাত জোড়া এবং অশুচি পশুর স্ত্রী ও পুরুষ নিয়ে প্রত্যেক জাতির

  25. আদিপুস্তক ৭:৩আনু. ২৩৪৮ খ্রিস্টপূর্ব

    এক এক জোড়া এবং আকাশের পাখিদেরও স্ত্রীপুরুষ নিয়ে প্রত্যেক জাতির সাত সাত জোড়া, সমস্ত ভূমণ্ডলে তাদের বংশ রক্ষার জন্য নিজের সঙ্গে রাখ।