Skip to content

Creation Era

Creation & The Fall

God creates the heavens and earth, forming humanity in his image before sin enters the world.

138 টি পদ · 1 টি পুস্তক অন্তর্ভুক্ত

  1. আদিপুস্তক ১:১আনু. ৪০০৪ খ্রিস্টপূর্ব

    ¶ আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টি করলেন।

  2. আদিপুস্তক ১:২আনু. ৪০০৪ খ্রিস্টপূর্ব

    পৃথিবী বিন্যাস বিহীন ও শূন্য ছিল এবং অন্ধকার জলরাশির উপরে ছিল, আর ঈশ্বরের আত্মা জলের উপরে চলাচল করছিলেন।

  3. আদিপুস্তক ১:৩আনু. ৪০০৪ খ্রিস্টপূর্ব

    পরে ঈশ্বর বললেন, আলো হোক; তাতে আলো হল।

  4. আদিপুস্তক ১:৪আনু. ৪০০৪ খ্রিস্টপূর্ব

    তখন ঈশ্বর আলো উত্তম দেখলেন এবং ঈশ্বর আলো ও অন্ধকার আলাদা করলেন।

  5. আদিপুস্তক ১:৫আনু. ৪০০৪ খ্রিস্টপূর্ব

    আর ঈশ্বর আলোর নাম “দিন” ও অন্ধকারের নাম “রাত” রাখলেন। সন্ধ্যা ও সকাল হলে প্রথম দিন হল।

  6. আদিপুস্তক ১:৬আনু. ৪০০৪ খ্রিস্টপূর্ব

    পরে ঈশ্বর বললেন, “জলের মধ্যে আকাশ (বায়ুমণ্ডল) হোক ও জলকে দুই ভাগে আলাদা করুক।”

  7. আদিপুস্তক ১:৭আনু. ৪০০৪ খ্রিস্টপূর্ব

    ঈশ্বর এই ভাবে বায়ুমণ্ডল করে আকাশের উপরের জল থেকে নীচের জল পৃথক করলেন; তাতে সেরকম হল।

  8. আদিপুস্তক ১:৮আনু. ৪০০৪ খ্রিস্টপূর্ব

    পরে ঈশ্বর আকাশের নাম আকাশমণ্ডল রাখলেন। আর সন্ধ্যা ও সকাল হলে দ্বিতীয় দিন হল।

  9. আদিপুস্তক ১:৯আনু. ৪০০৪ খ্রিস্টপূর্ব

    পরে ঈশ্বর বললেন, “আকাশমণ্ডলের নীচে অবস্থিত সমস্ত জল এক জায়গায় জমা হোক ও স্থল প্রকাশিত হোক,” তাতে সেরকম হল।

  10. আদিপুস্তক ১:১০আনু. ৪০০৪ খ্রিস্টপূর্ব

    তখন ঈশ্বর শুকনো জায়গার নাম ভূমি ও জলরাশির নাম সমুদ্র রাখলেন; আর ঈশ্বর দেখলেন যে, তা উত্তম।

  11. আদিপুস্তক ১:১১আনু. ৪০০৪ খ্রিস্টপূর্ব

    পরে ঈশ্বর বললেন, “ভূমি ঘাস, বীজ উত্পন্নকারী ওষধি ও সবীজ গাছপালা তাদের জাতি অনুযায়ী ফলের উৎপাদক ফলের গাছ, ভূমির উপরে উৎপন্ন করুক,” তাতে সেরকম হল।

  12. আদিপুস্তক ১:১২আনু. ৪০০৪ খ্রিস্টপূর্ব

    ফলে ভূমি ঘাস, তাদের জাতি অনুযায়ী বীজ উত্পন্নকারী ওষধি, ও তাদের জাতি অনুযায়ী সবীজ ফলের উৎপাদক গাছ, উৎপন্ন করল; আর ঈশ্বর দেখলেন যে, সে সকল ভালো।

  13. আদিপুস্তক ১:১৩আনু. ৪০০৪ খ্রিস্টপূর্ব

    আর সন্ধ্যা ও সকাল হলে তৃতীয় দিন হল।

  14. আদিপুস্তক ১:১৪আনু. ৪০০৪ খ্রিস্টপূর্ব

    পরে ঈশ্বর বললেন, “রাত থেকে দিন কে আলাদা করার জন্য আকাশমণ্ডলের বিতানে নক্ষত্র হোক এবং তারা চিহ্নের মতো হোক, ঋতুর জন্য, রাত এবং সময়ের ও বছরের জন্য হোক;

  15. আদিপুস্তক ১:১৫আনু. ৪০০৪ খ্রিস্টপূর্ব

    এবং পৃথিবীতে আলো দেবার জন্য দীপ বলে আকাশ (বায়ুমণ্ডল) থাকুক,” তাতে সেরকম হল।

  16. আদিপুস্তক ১:১৬আনু. ৪০০৪ খ্রিস্টপূর্ব

    ঈশ্বর সময়ের উপরে কর্তৃত্ব করতে এক মহাজ্যোতি ও রাতের উপরে কর্তৃত্ব করতে তার থেকেও ছোট এক জ্যোতি, এই দুটি বড় জ্যোতি এবং সমস্ত নক্ষত্র সৃষ্টি করলেন।

  17. আদিপুস্তক ১:১৭আনু. ৪০০৪ খ্রিস্টপূর্ব

    ঈশ্বর পৃথিবীতে আলো দেবার জন্য তাদেরকে আকাশে স্থাপন করলেন এবং

  18. আদিপুস্তক ১:১৮আনু. ৪০০৪ খ্রিস্টপূর্ব

    দিন ও রাতের উপরে কর্তৃত্ব করার জন্য এবং আলো থেকে অন্ধকার আলাদা করার জন্য ঈশ্বর ঐ জ্যোতিগুলিকে আকাশে স্থাপন করলেন এবং ঈশ্বর দেখলেন যে, সে সব উত্তম।

  19. আদিপুস্তক ১:১৯আনু. ৪০০৪ খ্রিস্টপূর্ব

    আর সন্ধ্যা ও সকাল হলে চতুর্থ দিন হল।

  20. আদিপুস্তক ১:২০আনু. ৪০০৪ খ্রিস্টপূর্ব

    পরে ঈশ্বর বললেন, “জল নানাজাতীয় জলজ প্রাণীতে প্রাণীময় হোক এবং ভূমির উপরে আকাশে পাখিরা উড়ুক।”

  21. আদিপুস্তক ১:২১আনু. ৪০০৪ খ্রিস্টপূর্ব

    তখন ঈশ্বর বৃহৎ জলজ প্রাণীদের ও যে নানাজাতীয় জলজ প্রাণীতে জল প্রাণীময় আছে, সে সবের এবং নানাজাতীয় পাখি সৃষ্টি করলেন। পরে ঈশ্বর দেখলেন যে সে সব উত্তম।

  22. আদিপুস্তক ১:২২আনু. ৪০০৪ খ্রিস্টপূর্ব

    আর ঈশ্বর সে সকলকে আশীর্বাদ করে বললেন, “তোমরা ফলবান ও বহুবংশ হও, সমুদ্রের জল পরিপূর্ণ কর এবং পৃথিবীতে পাখিদের বৃদ্ধি হোক।”

  23. আদিপুস্তক ১:২৩আনু. ৪০০৪ খ্রিস্টপূর্ব

    আর সন্ধ্যা ও সকাল হলে পঞ্চম দিন হল।

  24. আদিপুস্তক ১:২৪আনু. ৪০০৪ খ্রিস্টপূর্ব

    পরে ঈশ্বর বললেন, “ভূমি নানাজাতীয় প্রাণীতে, অর্থাৎ তাদের জাতি অনুযায়ী পশুপাল, সরীসৃপ ও বন্য পশু সৃষ্টি করুক; তাতে সেরকম হল।”

  25. আদিপুস্তক ১:২৫আনু. ৪০০৪ খ্রিস্টপূর্ব

    ফলে ঈশ্বর নিজের নিজের জাতি অনুযায়ী বন্য পশু ও নিজের নিজের জাতি অনুযায়ী পশুপাল ও নিজের নিজের জাতি অনুযায়ী যাবতীয় ভূচর সরীসৃপ সৃষ্টি করলেন; আর ঈশ্বর দেখলেন যে, সে সব উত্তম।