মূল বিষয়বস্তুতে যান

Creation Era

Creation & The Fall

God creates the heavens and earth, forming humanity in his image before sin enters the world.

138 টি পদ · 1 টি পুস্তক অন্তর্ভুক্ত

  1. আদিপুস্তক ১:২৬আনু. ৪০০৪ খ্রিস্টপূর্ব

    পরে ঈশ্বর বললেন, “আমরা আমাদের প্রতিমূর্ত্তিতে, আমাদের সঙ্গে মিল রেখে মানুষ সৃষ্টি করি; আর তারা সমুদ্রের মাছদের ওপরে, আকাশের পাখিদের ওপরে, পশুদের ওপরে, সমস্ত পৃথিবীর ওপরে ও ভূমিতে চলাচলকারী যাবতীয় সরীসৃপের ওপরে কর্তৃত্ব করুক।”

  2. আদিপুস্তক ১:২৭আনু. ৪০০৪ খ্রিস্টপূর্ব

    পরে ঈশ্বর নিজের প্রতিমূর্ত্তিতে মানুষকে সৃষ্টি করলেন; ঈশ্বরের প্রতিমূর্তিতেই তাকে সৃষ্টি করলেন, পুরুষ ও স্ত্রী করে তাদেরকে সৃষ্টি করলেন।

  3. আদিপুস্তক ১:২৮আনু. ৪০০৪ খ্রিস্টপূর্ব

    ¶ পরে ঈশ্বর তাদেরকে আশীর্বাদ করলেন; ঈশ্বর বললেন, “তোমরা ফলবান ও বহুবংশ হও এবং পৃথিবী পরিপূর্ণ ও কর্তৃত্ব কর, আর সমুদ্রের মাছদের ওপরে, আকাশের পাখিদের ওপরে এবং ভূমিতে গমনশীল যাবতীয় জীবজন্তুর ওপরে কর্তৃত্ব কর।”

  4. আদিপুস্তক ১:২৯আনু. ৪০০৪ খ্রিস্টপূর্ব

    ঈশ্বর আরও বললেন, “দেখ, আমি সমস্ত পৃথিবীতে অবস্থিত যাবতীয় বীজৎপাদক ওষধি ও যাবতীয় সবীজ ফলদায়ী বৃক্ষ তোমাদেরকে দিলাম, তা তোমাদের খাদ্য হবে।”

  5. আদিপুস্তক ১:৩০আনু. ৪০০৪ খ্রিস্টপূর্ব

    আর ভূমিতে চরাচর যাবতীয় পশু ও আকাশের যাবতীয় পাখি ও ভূমিতে বুকে হেঁটে চলা যাবতীয় কীট, এই সব প্রাণীর আহারের জন্য সবুজ গাছপালা সকল দিলাম। তাতে সেরকম হল।

  6. আদিপুস্তক ১:৩১আনু. ৪০০৪ খ্রিস্টপূর্ব

    পরে ঈশ্বর নিজের তৈরী সব জিনিসের প্রতি দেখলেন, আর দেখলেন, সে সবই খুবই ভালো। আর সন্ধ্যা ও সকাল হলে ষষ্ঠ দিন হল।

  7. আদিপুস্তক ২:১আনু. ৪০০৪ খ্রিস্টপূর্ব

    ¶ এই ভাবে আকাশমণ্ডল ও পৃথিবী এবং তাদের মধ্যে অবস্থিত স ব জিনিস তৈরী করা শেষ হল।

  8. আদিপুস্তক ২:২আনু. ৪০০৪ খ্রিস্টপূর্ব

    পরে সপ্তম দিনের ঈশ্বর তাঁর কাজকে শেষ করলেন, সেই সপ্তম দিনের নিজের করা সমস্ত কাজ থেকে বিশ্রাম নিলেন।

  9. আদিপুস্তক ২:৩আনু. ৪০০৪ খ্রিস্টপূর্ব

    আর ঈশ্বর সেই সপ্তম দিন কে আশীর্বাদ করে পবিত্র করলেন, কারণ সেই দিনের ঈশ্বর নিজের সৃষ্টি ও তৈরী করা সমস্ত কাজ থেকে বিশ্রাম নিলেন।

  10. আদিপুস্তক ২:৪আনু. ৪০০৪ খ্রিস্টপূর্ব

    ¶ সৃষ্টিকালে যে দিন সদাপ্রভু ঈশ্বর পৃথিবী ও আকাশমণ্ডল সৃষ্টি করলেন, তখনকার আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টির বৃত্তান্ত এই।

  11. আদিপুস্তক ২:৫আনু. ৪০০৪ খ্রিস্টপূর্ব

    সেই দিনের পৃথিবীর ভূমিতে কোন ফসল উত্পন্ন হত না, আর ভূমিতে কোন ওষধি উৎপন্ন হত না, কারণ সদাপ্রভু ঈশ্বর পৃথিবীতে বৃষ্টি বর্ষণ করেননি, আর ভূমিতে কৃষিকাজ করতে মানুষ ছিল না।

  12. আদিপুস্তক ২:৬আনু. ৪০০৪ খ্রিস্টপূর্ব

    আর পৃথিবী থেকে কুয়াশা ঝর্ণা উঠে গিয়ে সমস্ত পৃথিবীকে জলসিক্ত করল।

  13. আদিপুস্তক ২:৭আনু. ৪০০৪ খ্রিস্টপূর্ব

    আর সদাপ্রভু ঈশ্বর মৃত্তিকার ধূলোতে আদমকে [অর্থাৎ মানুষকে] তৈরী করলেন এবং তার নাকে ফুঁ দিয়ে প্রাণবায়ু প্রবেশ করালেন; তাতে মানুষ সজীব প্রাণী হল।

  14. আদিপুস্তক ২:৮আনু. ৪০০৪ খ্রিস্টপূর্ব

    আর সদাপ্রভু ঈশ্বর পূর্বদিকে, এদনে, এক বাগান তৈরী করলেন এবং সেই জায়গায় নিজের জন্য ঐ মানুষকে রাখলেন।

  15. আদিপুস্তক ২:৯আনু. ৪০০৪ খ্রিস্টপূর্ব

    আর সদাপ্রভু ঈশ্বর ভূমি থেকে সর্বজাতীয় সুদৃশ্য ও সুখাদ্য-দায়ক গাছ এবং সেই বাগানের মাঝখানে জীবনগাছ ও সদসদ-জ্ঞানদায়ক গাছ সৃষ্টি করলেন।

  16. আদিপুস্তক ২:১০আনু. ৪০০৪ খ্রিস্টপূর্ব

    আর বাগানে জল সেচনের জন্য এদন থেকে এক নদী বের হল, ওটা সেখান থেকে চারটি মুখে ভাগ হল।

  17. আদিপুস্তক ২:১১আনু. ৪০০৪ খ্রিস্টপূর্ব

    প্রথম নদীর নাম পিশোন; এটা সমস্ত হবীলা দেশের চারপাশ থেকে বয়ে যায়,

  18. আদিপুস্তক ২:১২আনু. ৪০০৪ খ্রিস্টপূর্ব

    সেখানে সোনা পাওয়া যায়, আর সেই দেশের সোনা উত্তম এবং সেই জায়গায় মোতী ও গোমেদকমনি জন্মে।

  19. আদিপুস্তক ২:১৩আনু. ৪০০৪ খ্রিস্টপূর্ব

    দ্বিতীয় নদীর নাম গীহোন; এটা সমস্ত ইথিওপিয়া দেশ বেষ্টন করে।

  20. আদিপুস্তক ২:১৪আনু. ৪০০৪ খ্রিস্টপূর্ব

    তৃতীয় নদীর নাম হিদ্দেকল, এটা অশূর দেশের সামনে দিয়ে বয়ে গেছে। চতুর্থ নদী ফরাৎ।

  21. আদিপুস্তক ২:১৫আনু. ৪০০৪ খ্রিস্টপূর্ব

    পরে সদাপ্রভু ঈশ্বর আদমকে নিয়ে এদনের বাগানে কৃষিকাজ ও দেখাশোনার জন্য সেখানে রাখলেন।

  22. আদিপুস্তক ২:১৬আনু. ৪০০৪ খ্রিস্টপূর্ব

    আর সদাপ্রভু ঈশ্বর আদমকে এই আদেশ দিলেন, “তুমি এই বাগানের সব গাছের ফল নিজের ইচ্ছায় খাও;

  23. আদিপুস্তক ২:১৭আনু. ৪০০৪ খ্রিস্টপূর্ব

    কিন্তু সদসদ-জ্ঞানদায়ক যে গাছ, তার ফল খেও না, কারণ যে দিন তার ফল খাবে, সেই দিন মরবেই মরবে।”

  24. আদিপুস্তক ২:১৮আনু. ৪০০৪ খ্রিস্টপূর্ব

    আর সদাপ্রভু ঈশ্বর বললেন, “মানুষের একা থাকা ভাল নয়, আমি তার জন্য তার মতো সহকারিণী তৈরী করি।”

  25. আদিপুস্তক ২:১৯আনু. ৪০০৪ খ্রিস্টপূর্ব

    আর সদাপ্রভু ঈশ্বর মাটি থেকে সকল বন্য পশু ও আকাশের সব পাখি তৈরী করলেন; পরে আদম তাদের কি কি নাম রাখবেন, তা জানতে সেই সবাইকে তাঁর কাছে আনলেন, তাতে আদম যে সজীব প্রাণীর যে নাম রাখলেন, তার সেই নাম হল।