মূল বিষয়বস্তুতে যান

Creation Era

Creation & The Fall

God creates the heavens and earth, forming humanity in his image before sin enters the world.

138 টি পদ · 1 টি পুস্তক অন্তর্ভুক্ত

  1. আদিপুস্তক ২:২০আনু. ৪০০৪ খ্রিস্টপূর্ব

    আদম যাবতীয় পশুপাল, পাখির ও যাবতীয় বন্য পশুর নাম রাখলেন, কিন্তু মানুষের জন্য তাঁর মতো সহকারিণী পাওয়া গেল না।

  2. আদিপুস্তক ২:২১আনু. ৪০০৪ খ্রিস্টপূর্ব

    পরে সদাপ্রভু ঈশ্বর আদমকে গভীর ঘুমে মগ্ন করলে তিনি ঘুমিয়ে পড়লেন; আর তিনি তাঁর একখানা পাঁজর নিয়ে মাংস দিয়ে সেই স্থান পূরণ করলেন।

  3. আদিপুস্তক ২:২২আনু. ৪০০৪ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভু ঈশ্বর আদম থেকে পাওয়া সেই পাঁজরে এক স্ত্রী সৃষ্টি করলেন ও তাঁকে আদমের কাছে আনলেন।

  4. আদিপুস্তক ২:২৩আনু. ৪০০৪ খ্রিস্টপূর্ব

    তখন আদম বললেন, “এবার [হয়েছে]; ইনি আমার অস্থির অস্থি ও মাংসের মাংস; এর নাম নারী হবে, কারণ ইনি মানুষ থেকে গৃহীত হয়েছেন।”

  5. আদিপুস্তক ২:২৪আনু. ৪০০৪ খ্রিস্টপূর্ব

    এই কারণ মানুষ নিজের বাবা মাকে ত্যাগ করে নিজের স্ত্রীতে আসক্ত হবে এবং তারা একাঙ্গ হবে।

  6. আদিপুস্তক ২:২৫আনু. ৪০০৪ খ্রিস্টপূর্ব

    ঐ দিনের আদম ও তাঁর স্ত্রী উভয়ে উলঙ্গ থাকতেন, আর তাঁদের লজ্জা বোধ ছিল না।

  7. আদিপুস্তক ৩:১আনু. ৪০০৪ খ্রিস্টপূর্ব

    ¶ সদাপ্রভু ঈশ্বরের সৃষ্টি ভূচর প্রাণীদের মধ্যে সাপ সবচেয়ে ধূর্ত ছিল। সে ঐ নারীকে বলল, “ঈশ্বর কি বাস্তবিক বলেছেন, তোমরা এই বাগানের কোনো গাছের ফল খেও না?”

  8. আদিপুস্তক ৩:২আনু. ৪০০৪ খ্রিস্টপূর্ব

    নারী সাপকে বললেন, “আমরা এই বাগানের সব গাছের ফল খেতে পারি;

  9. আদিপুস্তক ৩:৩আনু. ৪০০৪ খ্রিস্টপূর্ব

    কেবল বাগানের মাঝখানে যে গাছ আছে, সেই ফলের বিষয় ঈশ্বর বলেছেন, তোমরা তা খেও না, ছুঁয়েও দেখ না, তা করলে মরবে।”

  10. আদিপুস্তক ৩:৪আনু. ৪০০৪ খ্রিস্টপূর্ব

    তখন সাপ নারীকে বলল, “কোনোভাবেই মরবে না;

  11. আদিপুস্তক ৩:৫আনু. ৪০০৪ খ্রিস্টপূর্ব

    কারণ ঈশ্বর জানেন, যে দিন তোমরা তা খাবে, সেই দিন তোমাদের চোখ খুলে যাবে। তাতে তোমরা ঈশ্বরের মতো হয়ে সদসদ-জ্ঞান লাভ করবে।”

  12. আদিপুস্তক ৩:৬আনু. ৪০০৪ খ্রিস্টপূর্ব

    নারী যখন দেখলেন, ঐ গাছ সুখাদ্যদায়ক ও চোখের লোভজনক, আর ঐ গাছ জ্ঞানদায়ক বলে বাঞ্ছনীয়, তখন তিনি তার ফল পেড়ে খেলেন; পরে নিজের স্বামীকেও দিলেন, আর তিনিও খেলেন।

  13. আদিপুস্তক ৩:৭আনু. ৪০০৪ খ্রিস্টপূর্ব

    তাতে তাঁদের উভয়ের চোখ খুলে গেল এবং তাঁরা বুঝতে পারলেন যে তাঁরা উলঙ্গ; আর ডুমুর গাছের পাতা জুড়ে ঘাগরা তৈরী করে নিলেন।

  14. আদিপুস্তক ৩:৮আনু. ৪০০৪ খ্রিস্টপূর্ব

    ¶ পরে তাঁরা সদাপ্রভু ঈশ্বরের রব শুনতে পেলেন, তিনি দিনের রবেলায় বাগানে চলাফেরা করছিলেন; তাতে আদম ও তাঁর স্ত্রী সদাপ্রভু ঈশ্বরের সামনে থেকে বাগানের গাছ সকলের মধ্যে লুকালেন।

  15. আদিপুস্তক ৩:৯আনু. ৪০০৪ খ্রিস্টপূর্ব

    তখন সদাপ্রভু ঈশ্বর আদমকে ডেকে বললেন, “তুমি কোথায়?”

  16. আদিপুস্তক ৩:১০আনু. ৪০০৪ খ্রিস্টপূর্ব

    তিনি বললেন, “আমি বাগানে তোমার কথা শুনে ভয় পেলাম, কারণ আমি উলঙ্গ, তাই নিজেকে লুকিয়েছি।”

  17. আদিপুস্তক ৩:১১আনু. ৪০০৪ খ্রিস্টপূর্ব

    তিনি বললেন, “তুমি যে উলঙ্গ, এটা তোমাকে কে বলল?” যে গাছের ফল খেতে তোমাকে বারণ করেছিলাম, তুমি কি তার ফল খেয়েছ?

  18. আদিপুস্তক ৩:১২আনু. ৪০০৪ খ্রিস্টপূর্ব

    তাতে আদম বললেন, “তুমি আমার সঙ্গিনী করে যে স্ত্রীকে দিয়েছ, সে আমাকে ঐ গাছের ফল দিয়েছিল, তাই খেয়েছি।”

  19. আদিপুস্তক ৩:১৩আনু. ৪০০৪ খ্রিস্টপূর্ব

    তখন সদাপ্রভু ঈশ্বর নারীকে বললেন, “তুমি এ কি করলে?” নারী বললেন, “সাপ আমাকে ভুলিয়েছিল, তাই খেয়েছি।”

  20. আদিপুস্তক ৩:১৪আনু. ৪০০৪ খ্রিস্টপূর্ব

    ¶ পরে সদাপ্রভু ঈশ্বর সাপকে বললেন, “তুমি এই কাজ করেছ, এই জন্য পশুপাল ও বন্য পশুদের মধ্যে তুমি সবচেয়ে বেশি শাপগ্রস্ত; তুমি বুকে হাঁটবে এবং যাবজ্জীবন ধূলো খাবে।

  21. আদিপুস্তক ৩:১৫আনু. ৪০০৪ খ্রিস্টপূর্ব

    আর আমি তোমাতে ও নারীতে এবং তোমার বংশে ও তার বংশে পরস্পর শত্রুতা জন্মাব; সে তোমার মাথা ভেঙে দেবে এবং তুমি তার পাদমূল দংশন করবে।”

  22. আদিপুস্তক ৩:১৬আনু. ৪০০৪ খ্রিস্টপূর্ব

    পরে তিনি নারীকে বললেন, “আমি তোমার গর্ভ বেদনা খুবই বাড়িয়ে দেব, তুমি কষ্টে সন্তান প্রসব করবে এবং স্বামীর প্রতি তোমার বাসনা থাকবে ও সে তোমার উপরে কর্তৃত্ব করবে।”

  23. আদিপুস্তক ৩:১৭আনু. ৪০০৪ খ্রিস্টপূর্ব

    আর তিনি আদমকে বললেন, “যে বৃক্ষের ফলের বিষয়ে আমি তোমাকে বলেছিলাম, তুমি তা খেওনা, তুমি তোমার স্ত্রীর কথা শুনে তার ফল খেয়েছ, এই জন্য তোমার জন্য ভূমি অভিশপ্ত হল; তুমি সারাজীবন কষ্টে তা ভোগ করবে;

  24. আদিপুস্তক ৩:১৮আনু. ৪০০৪ খ্রিস্টপূর্ব

    আর মাটিতে তোমার জন্য কাঁটা ও শেয়াল কাঁটা জন্মাবে এবং তুমি জমির ওষধি খাবে।

  25. আদিপুস্তক ৩:১৯আনু. ৪০০৪ খ্রিস্টপূর্ব

    তুমি ঘাম ঝরা মুখে খাবার খাবে, যে পর্যন্ত তুমি মাটিতে ফিরে না যাবে; তুমি তো তা থেকেই এসেছ; কারণ তোমাকে ধূলো থেকে নেওয়া হয়েছে এবং ধূলোতে মিশে যাবে।”