- English
- King James KJV
- Complete Jewish CJB
- World English WEBM
- Berean Standard BSB
- American Standard ASV
- Geneva GNV
- Young's Literal YLT
- Douay-Rheims DRC
- International
- Shqip ALB
- العربية SVD
- বাংলা BN-IRV
- မြန်မာ Judson
- 简体文 CUV-S
- 繁體中文 CUV-T
- Čeština BKR
- Nederlands STVE
- Français LSG
- Deutsch SCH
- Ελληνικά Vamvas
- ગુજરાતી GU-IRV
- Hausa HCB
- עברית Hebrew
- हिन्दी HCV
- Magyar KAROLI
- Bahasa Indonesia INDO-TB
- Italiano Diodati
- 日本語 Kougo
- 한국어 Korean
- മലയാളം MAL
- मराठी MRCV
- Norsk DNB
- فارسی OPV
- Polski BG
- Português Almeida
- Română Cornilescu
- Русский Synodal
- Español RVG
- Kiswahili Neno
- Svenska SV1917
- Tagalog TAG-ADB
- தமிழ் TCV
- తెలుగు TSA
- ภาษาไทย THAI-KJV
- Українська Ohienko
- Tiếng Việt CADMAN
- Yorùbá YCB
Creation Era
The Great Flood
Humanity's wickedness fills the earth; God preserves Noah and his family through a catastrophic flood.
এই কালের পদ
- আদিপুস্তক ৭:৪আনু. ২৩৪৮ খ্রিস্টপূর্ব
কারণ সাত দিনের র পর আমি পৃথিবীতে চল্লিশ দিন রাত বৃষ্টি বর্ষণ করে আমার সৃষ্টি যাবতীয় প্রাণীকে পৃথিবী থেকে উচ্ছিন্ন করব।”
- আদিপুস্তক ৭:৫আনু. ২৩৪৮ খ্রিস্টপূর্ব
তখন নোহ সদাপ্রভুর আদেশ অনুসারে সব কাজ করলেন।
- আদিপুস্তক ৭:৬আনু. ২৩৪৮ খ্রিস্টপূর্ব
নোহের ছয়শো বছর বয়সে পৃথিবীতে জলপ্লাবন হল।
- আদিপুস্তক ৭:৭আনু. ২৩৪৮ খ্রিস্টপূর্ব
জলপ্লাবনের জন্য নোহ ও তাঁর ছেলেরা এবং তাঁর স্ত্রী ও ছেলের বউরা জাহাজে প্রবেশ করলেন।
- আদিপুস্তক ৭:৮আনু. ২৩৪৮ খ্রিস্টপূর্ব
নোহের প্রতি ঈশ্বরের আদেশ অনুসারে শুচি অশুচি পশুর
- আদিপুস্তক ৭:৯আনু. ২৩৪৮ খ্রিস্টপূর্ব
এবং পাখির ও ভূমিতে চলাচল যাবতীয় জীবের স্ত্রী পুরুষ জোড়া জোড়া জাহাজে প্রবেশ করল, যেমন ঈশ্বর নোহকে আদেশ করেছিল।
- আদিপুস্তক ৭:১০আনু. ২৩৪৮ খ্রিস্টপূর্ব
আর সেই সাত দিন পরে পৃথিবীতে জলপ্লাবন হল।
- আদিপুস্তক ৭:১১আনু. ২৩৪৮ খ্রিস্টপূর্ব
নোহের বয়সের ছয়শো বছরের দ্বিতীয় মাসের সতেরো দিনের মহাজলধির সমস্ত উনুই ভেঙে গেল এবং আকাশের জানালা সব মুক্ত হল;
- আদিপুস্তক ৭:১২আনু. ২৩৪৮ খ্রিস্টপূর্ব
তাতে পৃথিবীতে চল্লিশ দিন রাত মহাবৃষ্টি হল।
- আদিপুস্তক ৭:১৩আনু. ২৩৪৮ খ্রিস্টপূর্ব
সেই দিন নোহ এবং শেম, হাম ও যেফৎ নামে নোহের ছেলেরা এবং তাঁদের সঙ্গে নোহের স্ত্রী ও তিন ছেলের বউরা জাহাজে প্রবেশ করলেন।
- আদিপুস্তক ৭:১৪আনু. ২৩৪৮ খ্রিস্টপূর্ব
আর তাঁদের সঙ্গে সর্বজাতীয় বন্য পশু, সবজাতীয় গ্রাম্য পশু, সবজাতীয় মাটিতে চলাচল করা সরীসৃপ জীব ও সবজাতীয় পাখি,
- আদিপুস্তক ৭:১৫আনু. ২৩৪৮ খ্রিস্টপূর্ব
প্রাণবায়ুবিশিষ্ট সর্বপ্রকার জীবজন্তু জোড়া জোড়া জাহাজে নোহের কাছে প্রবেশ করল।
- আদিপুস্তক ৭:১৬আনু. ২৩৪৮ খ্রিস্টপূর্ব
ফলতঃ তাঁর প্রতি ঈশ্বরের আদেশ অনুসারে সমস্ত প্রাণীর স্ত্রী ও পুরুষ প্রবেশ করল। পরে সদাপ্রভু তাঁর জন্য পিছনের দরজা বন্ধ করলেন।
- আদিপুস্তক ৭:১৭আনু. ২৩৪৮ খ্রিস্টপূর্ব
আর চল্লিশ দিন পর্যন্ত পৃথিবীতে বন্যা হল, তাতে জল বৃদ্ধি পেয়ে জাহাজ ভাসালে তা মাটি ছেড়ে উঠল।
- আদিপুস্তক ৭:১৮আনু. ২৩৪৮ খ্রিস্টপূর্ব
পরে জল প্রবল হয়ে পৃথিবীতে অনেক বেড়ে গেল এবং জাহাজ জলের উপরে ভেসে উঠল।
- আদিপুস্তক ৭:১৯আনু. ২৩৪৮ খ্রিস্টপূর্ব
আর পৃথিবীতে জল অত্যন্ত প্রবল হল, আকাশমণ্ডলের নীচের সব মহাপর্বত ডুবে গেল।
- আদিপুস্তক ৭:২০আনু. ২৩৪৮ খ্রিস্টপূর্ব
তার উপরে পনেরো হ্যাঁত জল উঠে প্রবল হল, পর্বত সকল ডুবে গেল।
- আদিপুস্তক ৭:২১আনু. ২৩৪৮ খ্রিস্টপূর্ব
তাতে মাটিতে চলাচল যাবতীয় প্রাণী, পাখি, পশুপাল ও বন্য পশু সব এবং সমস্ত মানুষ মারা গেল।
- আদিপুস্তক ৭:২২আনু. ২৩৪৮ খ্রিস্টপূর্ব
মাটিতে চলনশীল যত প্রাণীর নাকে প্রাণবায়ুর সঞ্চার ছিল, সকলে মারা গেল।
- আদিপুস্তক ৭:২৩আনু. ২৩৪৮ খ্রিস্টপূর্ব
এই ভাবে পৃথিবী নিবাসী সমস্ত প্রাণী মানুষ, পশু, সরীসৃপ, জীব ও আকাশের পাখি সকল উচ্ছিন্ন হল, পৃথিবী থেকে উচ্ছিন্ন হল, কেবল নোহ ও তাঁর সঙ্গী জাহাজে প্রাণীরা বেঁচে গেলেন।
- আদিপুস্তক ৭:২৪আনু. ২৩৪৮ খ্রিস্টপূর্ব
আর জল পৃথিবীর উপরে একশো পঞ্চাশ দিন পর্যন্ত প্রবল থাকল।
¶ আর ঈশ্বর নোহকে ও জাহাজে অবস্থিত তাঁর সঙ্গী পশু যাবতীয় প্রাণীকে স্মরণ করলেন, ঈশ্বর পৃথিবীতে বাতাস বহালেন, তাতে জল থামল।
¶ আর গভীর জলের উনুই ও আকাশের জানালা সকল বন্ধ এবং আকাশের মহাবৃষ্টি থামল।
আর জল ক্রমশঃ মাটির ওপর থেকে সরে গিয়ে একশো পঞ্চাশ দিনের র শেষে কমে গেল।
তাতে সপ্তম মাসে, সতেরো দিনের অরারটের পর্বতের ওপরে জাহাজ লেগে থাকল।