- English
- King James KJV
- Complete Jewish CJB
- World English WEBM
- Berean Standard BSB
- American Standard ASV
- Geneva GNV
- Young's Literal YLT
- Douay-Rheims DRC
- International
- Shqip ALB
- العربية SVD
- বাংলা BN-IRV
- မြန်မာ Judson
- 简体文 CUV-S
- 繁體中文 CUV-T
- Čeština BKR
- Nederlands STVE
- Français LSG
- Deutsch SCH
- Ελληνικά Vamvas
- ગુજરાતી GU-IRV
- Hausa HCB
- עברית Hebrew
- हिन्दी HCV
- Magyar KAROLI
- Bahasa Indonesia INDO-TB
- Italiano Diodati
- 日本語 Kougo
- 한국어 Korean
- മലയാളം MAL
- मराठी MRCV
- Norsk DNB
- فارسی OPV
- Polski BG
- Português Almeida
- Română Cornilescu
- Русский Synodal
- Español RVG
- Kiswahili Neno
- Svenska SV1917
- Tagalog TAG-ADB
- தமிழ் TCV
- తెలుగు TSA
- ภาษาไทย THAI-KJV
- Українська Ohienko
- Tiếng Việt CADMAN
- Yorùbá YCB
circa 2100–1900 BC
Abraham: The Covenant
God calls Abram from Ur, establishes an everlasting covenant, and promises a son through whom all nations will be blessed.
এই কালের পদ
- আদিপুস্তক ২৪:৫৮আনু. ১৮৫৭ খ্রিস্টপূর্ব
পরে তাঁরা রিবিকাকে ডেকে বললেন, “তুমি কি এই ব্যক্তির সঙ্গে যাবে?” তিনি বললেন, “যাব।”
- আদিপুস্তক ২৪:৫৯আনু. ১৮৫৭ খ্রিস্টপূর্ব
তখন তাঁরা নিজেদের বোন রিবিকার কাছে ও তাঁর ধাত্রীকে এবং অব্রাহামের দাসকে ও তাঁর লোকদেরকে বিদায় করলেন।
- আদিপুস্তক ২৪:৬০আনু. ১৮৫৭ খ্রিস্টপূর্ব
আর রিবিকাকে আশীর্বাদ করে বললেন, “তুমি আমাদের বোন, হাজার হাজার অযুতের মা হও; তোমার বংশ নিজের শত্রুর পুরদ্বার অধিকার করুক।”
- আদিপুস্তক ২৪:৬১আনু. ১৮৫৭ খ্রিস্টপূর্ব
পরে রিবিকা ও তাঁর দাসীরা উঠলেন এবং উটে চড়ে সেই মানুষের পিছনে গেলেন। এই ভাবে সেই দাস রিবিকাকে নিয়ে চলে গেলেন।
- আদিপুস্তক ২৪:৬২আনু. ১৮৫৭ খ্রিস্টপূর্ব
আর ইসহাক বের-লহয়-রয়ী নামক জায়গায় গিয়ে ফিরে এসেছিলেন, কারণ তিনি দক্ষিণ দেশে বাস করছিলেন।
- আদিপুস্তক ২৪:৬৩আনু. ১৮৫৭ খ্রিস্টপূর্ব
ইসহাক সন্ধ্যাবেলায় ধ্যান করতে ক্ষেত্রে গিয়েছিলেন, পরে চোখ তুলে দেখলেন, আর দেখ, উট আসছে।
- আদিপুস্তক ২৪:৬৪আনু. ১৮৫৭ খ্রিস্টপূর্ব
আর রিবিকা চোখ তুলে যখন ইসহাককে দেখলেন, তখন উট থেকে নামলেন।
- আদিপুস্তক ২৪:৬৫আনু. ১৮৫৭ খ্রিস্টপূর্ব
সেই দাসকে জিজ্ঞাসা করলেন, “আমাদের সঙ্গে দেখা করতে ক্ষেত্রের মধ্য দিয়ে আসছেন, ঐ লোকটি কে?” দাস বললেন, “উনি আমার কর্তা” তখন রিবিকা ঘোমটা দিয়ে নিজেকে ঢাকলেন।
- আদিপুস্তক ২৪:৬৬আনু. ১৮৫৭ খ্রিস্টপূর্ব
পরে সেই দাস ইসহাককে আপনার করা সমস্ত কাজের বিবরণ বললেন।
- আদিপুস্তক ২৪:৬৭আনু. ১৮৫৭ খ্রিস্টপূর্ব
তখন ইসহাক রিবিকাকে গ্রহণ করে সারা মায়ের তাঁবুতে নিয়ে গিয়ে তাকে বিয়ে করলেন এবং তাকে প্রেম করলেন। তাতে ইসহাক মায়ের মৃত্যুর শোক থেকে সান্ত্বনা পেলেন।
- আদিপুস্তক ২৫:১আনু. ১৮৫৩ খ্রিস্টপূর্ব
¶ অব্রাহাম কটুরা নামে আর এক স্ত্রীকে বিয়ে করেন।
- আদিপুস্তক ২৫:২আনু. ১৮৫২ খ্রিস্টপূর্ব
তিনি তাঁর জন্য সিম্রন, যক্ষন, মদান, মিদিয়ন, যিশ্বক ও শূহ, এদের সকলকে প্রসব করলেন।
- আদিপুস্তক ২৫:৩আনু. ১৮২৪ খ্রিস্টপূর্ব
যক্ষন শিবা ও দদানের বাবা হলেন। অশুরীয়, লটুশীয় ও লিয়ূম্মীয় লোকেরা দদানের বংশধর।
- আদিপুস্তক ২৫:৪আনু. ১৮০৪ খ্রিস্টপূর্ব
মিদিয়নের ছেলে ঐফা, এফর, হনোক, অবীদ ও ইলদায়া; এরা সকলে কটুরার বংশধর।
- আদিপুস্তক ২৫:৫আনু. ১৮২৯ খ্রিস্টপূর্ব
অব্রাহাম ইসহাককে নিজের সব কিছু দিলেন।
- আদিপুস্তক ২৫:৬আনু. ১৮২৯ খ্রিস্টপূর্ব
কিন্তু নিজের উপপত্নীদের ছেলেদের কে অব্রাহাম ভিন্ন ভিন্ন দান দিয়ে নিজের জীবদ্দশাতেই নিজের ছেলে ইসহাকের কাছ থেকে তাঁদেরকে পুর্বদিকে, পুর্বদেশে পাঠালেন।
- আদিপুস্তক ২৫:৭আনু. ১৮২১ খ্রিস্টপূর্ব
¶ অব্রাহামের জীবনকাল একশো পঁচাত্তর বছর; তিনি এত বছর জীবিত ছিলেন।
- আদিপুস্তক ২৫:৮আনু. ১৮২১ খ্রিস্টপূর্ব
পরে অব্রাহাম বৃদ্ধ ও পূর্ণায়ু হয়ে শুভ বৃদ্ধ অবস্থায় প্রাণত্যাগ করে নিজের লোকদের কাছে সংগৃহীত হলেন।
- আদিপুস্তক ২৫:৯আনু. ১৮২১ খ্রিস্টপূর্ব
তাঁর ছেলে ইস্হাক ও ইশ্মায়েল মম্রির সামনে হেতীয় সোহরের ছেলে ইফ্রোনের ক্ষেত্রে অবস্থিত মক্পেলা গুহাতে তাঁর কবর দিলেন।
- আদিপুস্তক ২৫:১০আনু. ১৮২১ খ্রিস্টপূর্ব
অব্রাহাম হেতের ছেলেদের কাছে সেই ক্ষেত্র কিনেছিলেন। সেই জায়গায় অব্রাহামের ও তাঁর স্ত্রী সারার কবর দেওয়া হয়।
- আদিপুস্তক ২৫:১১আনু. ১৮২১ খ্রিস্টপূর্ব
অব্রাহামের মৃত্যু হলে পর ঈশ্বর তাঁর ছেলে ইসহাককে আশীর্বাদ করলেন এবং ইসহাক বের-লহয়-রয়ীর কাছে বাস করলেন।
- আদিপুস্তক ২৫:১২আনু. ১৮২১ খ্রিস্টপূর্ব
¶ অব্রাহামের ছেলে ইশ্মায়েলের বংশ বৃত্তান্ত এই। সারার দাসী মিশরীয় হাগার অব্রাহামের জন্য তাঁকে জন্ম দিয়েছিল।
- আদিপুস্তক ২৫:১৩আনু. ১৮২১ খ্রিস্টপূর্ব
নিজের নিজের নাম ও গোষ্ঠী অনুসারে ইশ্মায়েলের ছেলেদের নাম এই। ইশ্মায়েলের বড় ছেলে নবায়োৎ, পরে কেদর, অদবেল, মিবসম,
- আদিপুস্তক ২৫:১৪আনু. ১৮২১ খ্রিস্টপূর্ব
মিশম, দূমা, মসা,
- আদিপুস্তক ২৫:১৫আনু. ১৮২১ খ্রিস্টপূর্ব
হদদ, তেমা, জিতুর নাফীশ ও কেদমা।