মূল বিষয়বস্তুতে যান

circa 2100–1900 BC

Abraham: The Covenant

God calls Abram from Ur, establishes an everlasting covenant, and promises a son through whom all nations will be blessed.

394 টি পদ · 1 টি পুস্তক অন্তর্ভুক্ত

  1. আদিপুস্তক ২৪:৮আনু. ১৮৫৭ খ্রিস্টপূর্ব

    যদি কোনো মেয়ে তোমার সঙ্গে আসতে রাজি না হয়, তবে তুমি আমার এই শপথ থেকে মুক্ত হবে; কিন্তু কোনো ভাবে আমার ছেলেকে আবার সে দেশে নিয়ে যেও না।”

  2. আদিপুস্তক ২৪:৯আনু. ১৮৫৭ খ্রিস্টপূর্ব

    তাতে সেই দাস নিজের প্রভু অব্রাহামের উরুর নীচে হাত দিয়ে সেই বিষয়ে শপথ করলেন।

  3. আদিপুস্তক ২৪:১০আনু. ১৮৫৭ খ্রিস্টপূর্ব

    পরে সেই দাস নিজের প্রভুর উটেদের মধ্য থেকে দশটা উট ও নিজের প্রভুর সব রকমের ভালো জিনিসপত্র হাতে নিয়ে চলে গেলেন, অরাম-নহরয়িম দেশে, নাহোরের নগরে যাত্রা করলেন।

  4. আদিপুস্তক ২৪:১১আনু. ১৮৫৭ খ্রিস্টপূর্ব

    আর সন্ধ্যাবেলায় যে দিনের স্ত্রীলোকের জল তুলতে বের হয়, সেই দিনের তিনি নগরের বাইরে কুয়োর কাছে উটদেরকে বসিয়ে রাখলেন

  5. আদিপুস্তক ২৪:১২আনু. ১৮৫৭ খ্রিস্টপূর্ব

    তিনি বললেন, “হে সদাপ্রভু, আমার কর্তা অব্রাহামের ঈশ্বর, অনুরোধ করি, আজ আমার সামনে শুভফল উপস্থিত কর, আমার প্রভু অব্রাহামের প্রতি দয়া কর।

  6. আদিপুস্তক ২৪:১৩আনু. ১৮৫৭ খ্রিস্টপূর্ব

    দেখ, আমি এই সজল কুয়োর কাছে দাঁড়িয়ে আছি এবং এই নগরবাসীদের মেয়েরা জল তুলতে বাইরে আসছে;

  7. আদিপুস্তক ২৪:১৪আনু. ১৮৫৭ খ্রিস্টপূর্ব

    অতএব যে মেয়েকে আমি বলব, আপনার কলসি নামিয়ে আমাকে জল পান করান, সে যদি বলে, পান কর, তোমার উটদেরকেও পান করাব, তবে তোমার দাস ইস্‌হাকের জন্য তোমার নিরূপিত মেয়ে সেই হোক; এতে আমি জানব যে, তুমি আমার প্রভুর প্রতি দয়া করলে।”

  8. আদিপুস্তক ২৪:১৫আনু. ১৮৫৭ খ্রিস্টপূর্ব

    এই কথা বলতে না বলতে, দেখ, রিবিকা কলসি কাঁধে করে বাইরে আসলেন; তিনি অব্রাহামের নাহর নামক ভাইয়ের স্ত্রী মিল্কার ছেলে বথূয়েলের মেয়ে।

  9. আদিপুস্তক ২৪:১৬আনু. ১৮৫৭ খ্রিস্টপূর্ব

    সেই মেয়ে দেখতে বড়ই সুন্দরী এবং অবিবাহিতা ও পুরুষের পরিচয় অপ্রাপ্তা ছিলেন। তিনি কূপে নেমে কলসিতে জল ভরে উঠে আসছেন,

  10. আদিপুস্তক ২৪:১৭আনু. ১৮৫৭ খ্রিস্টপূর্ব

    এমন দিনের সেই দাস দৌড়িয়ে এসে তাঁর সঙ্গে দেখা করে বললেন, “অনুরোধ করি, আপনার কলসি থেকে আমাকে কিছু জল পান করতে দিন।”

  11. আদিপুস্তক ২৪:১৮আনু. ১৮৫৭ খ্রিস্টপূর্ব

    তিনি বললেন, “মহাশয়, পান করুন;” এই বলে তিনি শীঘ্র কলশি হাতের ওপরে নামিয়ে তাঁকে পান করতে দিলেন।

  12. আদিপুস্তক ২৪:১৯আনু. ১৮৫৭ খ্রিস্টপূর্ব

    আর তাঁকে পান করাবার পর বললেন, “যতক্ষণ আপনার উটেদের জল পান শেষ না হয়, ততক্ষণ আমি ওদের জন্যও জল তুলব।”

  13. আদিপুস্তক ২৪:২০আনু. ১৮৫৭ খ্রিস্টপূর্ব

    পরে তিনি শীঘ্র পাত্রে কলশির জল ঢেলে আবার জল তুলতে কুয়োর কাছে দৌড়ে গিয়ে তাঁর উটদের জন্য জল তুললেন।

  14. আদিপুস্তক ২৪:২১আনু. ১৮৫৭ খ্রিস্টপূর্ব

    তাতে সেই পুরুষ তাঁর প্রতি এক নজরে চেয়ে, সদাপ্রভু তাঁর যাত্রা সফল করেন কি না, তা জানার জন্য নীরব থাকলেন।

  15. আদিপুস্তক ২৪:২২আনু. ১৮৫৭ খ্রিস্টপূর্ব

    উটেরা জল পান করার পর সেই পুরুষ অর্ধেক শেকল পরিমিত দুই হাতের সোনার নথ এবং দশ তোলা পরিমিত দুই হাতের সোনার বালা নিয়ে বললেন,

  16. আদিপুস্তক ২৪:২৩আনু. ১৮৫৭ খ্রিস্টপূর্ব

    “আপনি কার মেয়ে? অনুরোধ করি, আমাকে বলুন, আপনার বাবার বাড়িতে কি আমাদের রাত কাটানোর জায়গা আছে?”

  17. আদিপুস্তক ২৪:২৪আনু. ১৮৫৭ খ্রিস্টপূর্ব

    তিনি উত্তর করলেন, “আমি সেই বথূয়েলের মেয়ে, যিনি মিল্কার ছেলে, যাঁকে তিনি নাহোরের জন্য জন্ম দিয়েছিলেন।”

  18. আদিপুস্তক ২৪:২৫আনু. ১৮৫৭ খ্রিস্টপূর্ব

    তিনি আরও বললেন, “খড় ও কলাই আমাদের কাছে যথেষ্ট আছে এবং রাত কাটাবার জায়গাও আছে।”

  19. আদিপুস্তক ২৪:২৬আনু. ১৮৫৭ খ্রিস্টপূর্ব

    তখন সে ব্যক্তি মাথা নিচু করে সদাপ্রভুর উদ্দেশ্যে প্রার্থনা করলেন,

  20. আদিপুস্তক ২৪:২৭আনু. ১৮৫৭ খ্রিস্টপূর্ব

    তিনি বললেন, “আমার কর্তা অব্রাহামের ঈশ্বর সদাপ্রভু ধন্য হোন, তিনি আমার কর্তার সঙ্গে নিজের দয়া ও সত্য ব্যবহার অস্বীকার করেননি; সদাপ্রভু আমাকেও পথঘটনাতে আমার কর্তার আত্মীয়দের বাড়িতে আনলেন।”

  21. আদিপুস্তক ২৪:২৮আনু. ১৮৫৭ খ্রিস্টপূর্ব

    পরে সেই মেয়ে দৌড়ে গিয়ে নিজের মায়ের ঘরের লোকদেরকে এই সব কথা জানালেন।

  22. আদিপুস্তক ২৪:২৯আনু. ১৮৫৭ খ্রিস্টপূর্ব

    আর রিবিকার এক ভাই ছিলেন, তাঁর নাম লাবন; সেই লাবন বাইরে ঐ ব্যক্তির উদ্দেশ্যে কূপের কাছে দৌড়ে গেলেন।

  23. আদিপুস্তক ২৪:৩০আনু. ১৮৫৭ খ্রিস্টপূর্ব

    নথ ও বোনের হাতে বালা দেখে এবং সেই ব্যক্তি আমাকে এই কথা বললেন, নিজের বোন রিবিকার মুখে এই শুনে, তিনি সেই পুরুষের কাছে গেলেন, আর দেখ, তিনি কুয়োর কাছে উটদের সঙ্গে দাঁড়িয়ে ছিলেন;

  24. আদিপুস্তক ২৪:৩১আনু. ১৮৫৭ খ্রিস্টপূর্ব

    আর লাবন বললেন, “হে সদাপ্রভুর আশীর্বাদপাত্র, আসুন, কেন বাইরে দাঁড়িয়ে আছেন? আমি তো ঘর এবং উটদের জন্যও জায়গা তৈরী করেছি।”

  25. আদিপুস্তক ২৪:৩২আনু. ১৮৫৭ খ্রিস্টপূর্ব

    তখন ঐ লোক বাড়িতে ঢুকে উটদের সজ্জা খুললে তিনি উটদের জন্য খড় ও কলাই দিলেন এবং তাঁর ও তার সঙ্গী লোকদের পা ধোবার জল দিলেন।