মূল বিষয়বস্তুতে যান

circa 2100–1900 BC

Abraham: The Covenant

God calls Abram from Ur, establishes an everlasting covenant, and promises a son through whom all nations will be blessed.

394 টি পদ · 1 টি পুস্তক অন্তর্ভুক্ত

  1. আদিপুস্তক ২৩:৩আনু. ১৮৬০ খ্রিস্টপূর্ব

    পরে অব্রাহাম নিজের মৃত স্ত্রীর সামনে থেকে উঠে গিয়ে হেতের সন্তানদের বললেন,

  2. আদিপুস্তক ২৩:৪আনু. ১৮৬০ খ্রিস্টপূর্ব

    “আমি আপনাদের মধ্যে বিদেশী ও প্রবাসী; আপনাদের মধ্যে আমাকে কবরস্থানের অধিকার দিন; যেন আমি আমার সামনে আমার মৃত স্ত্রীকে কবর দিই।”

  3. আদিপুস্তক ২৩:৫আনু. ১৮৬০ খ্রিস্টপূর্ব

    তখন হেতের ছেলেরা অব্রাহামকে উত্তর দিলেন,

  4. আদিপুস্তক ২৩:৬আনু. ১৮৬০ খ্রিস্টপূর্ব

    “হে প্রভু, আমাদের কথা শুনুন; আপনি আমাদের মধ্যে ঈশ্বর নিযুক্ত রাজাস্বরূপ; আপনার মৃত স্ত্রীকে আমাদের কবরস্থানের মধ্যে আপনার পছন্দের কবরে রাখুন, আপনার মৃত স্ত্রীকে কবর দেবার জন্য আমাদের কেউ নিজ কবর অস্বীকার করবে না”

  5. আদিপুস্তক ২৩:৭আনু. ১৮৬০ খ্রিস্টপূর্ব

    তখন অব্রাহাম উঠে সেই দেশের লোকদের, অর্থাৎ হেতের ছেলেদের কাছে নত হলেন,

  6. আদিপুস্তক ২৩:৮আনু. ১৮৬০ খ্রিস্টপূর্ব

    তিনি সম্ভাষণ করে বললেন, “আমার সামনে থেকে আমার মৃত স্ত্রীকে কবরে রাখতে যদি আপনাদের সম্মতি হয়, তবে আমার কথা শুনুন। আপনারা আমার জন্য সোহরের ছেলে ইফ্রোণের কাছে অনুরোধ করুন;

  7. আদিপুস্তক ২৩:৯আনু. ১৮৬০ খ্রিস্টপূর্ব

    তাঁর ক্ষেত্রের শেষপ্রান্তে মক্‌পেলা গুহা আছে, আপনাদের মধ্যে আমার কবরস্থানের অধিকারের জন্য তিনি আমাকে তাই দিন; সম্পূর্ণ মূল্য নিয়ে দিন।”

  8. আদিপুস্তক ২৩:১০আনু. ১৮৬০ খ্রিস্টপূর্ব

    তখন ইফ্রোণ হেতের সন্তানদের মধ্যে বসে ছিলেন; আর হেতের যত সন্তান তাঁর নগরের দরজা দিয়ে প্রবেশ করলেন, তাঁদের কর্ণগোচরে সেই হিত্তীয় ইফ্রোণ অব্রাহামকে উত্তর করলেন,

  9. আদিপুস্তক ২৩:১১আনু. ১৮৬০ খ্রিস্টপূর্ব

    “হে আমার প্রভু, তা হবে না, আমার কথা শুনুন, আমি সেই ক্ষেত্র ও সেখানকার গুহা আপনাকে দান করলাম; আমি নিজ জাতির সন্তানদের সামনেই আপনাকে তা দিলাম, আপনার মৃত স্ত্রীকে কবর দিন।”

  10. আদিপুস্তক ২৩:১২আনু. ১৮৬০ খ্রিস্টপূর্ব

    তখন অব্রাহাম সেই দেশের লোকদের সামনে নত হলেন,

  11. আদিপুস্তক ২৩:১৩আনু. ১৮৬০ খ্রিস্টপূর্ব

    আর সেই দেশের সকলের সামনে ইফ্রোণকে বললেন, “যদি আপনার ইচ্ছা হয়, নিবেদন করি, আমার কথা শুনুন, আমি সেই ক্ষেত্রের মূল্য দিই, আপনি আমার কাছে তা গ্রহণ করুন, পরে আমি সে জায়গায় আমার মৃত স্ত্রীকে কবর দেব।”

  12. আদিপুস্তক ২৩:১৪আনু. ১৮৬০ খ্রিস্টপূর্ব

    তখন ইফ্রন উত্তর দিয়ে অব্রাহামকে বললেন,

  13. আদিপুস্তক ২৩:১৫আনু. ১৮৬০ খ্রিস্টপূর্ব

    “হে আমার প্রভু, আমার কথা শুনুন, সেই ভূমির মূল্য মাত্র চারশো শেকল রূপা; এতে আপনার ও আমার কি এসে যায়? আপনি নিজ মৃত স্ত্রীকে কবর দিন।”

  14. আদিপুস্তক ২৩:১৬আনু. ১৮৬০ খ্রিস্টপূর্ব

    তখন অব্রাহাম ইফ্রনের কথা শুনলেন; ইফ্রন হেতের সন্তানদের সামনে যে রূপার কথা বলেছিলেন, অব্রাহাম তা, অর্থাৎ বনিকদের মধ্যে প্রচলিত চারশো শেকল রূপা তুলে ইফ্রনকে দিলেন।

  15. আদিপুস্তক ২৩:১৭আনু. ১৮৬০ খ্রিস্টপূর্ব

    এই ভাবে মম্রির সামনে মকপেলায় ইফ্রনের যে ক্ষেত ছিল, সেই ক্ষেত, সেখানকার গুহা ও সেই ক্ষেতের গাছগুলি, তার চারদিকের অন্তর্গত গাছগুলি,

  16. আদিপুস্তক ২৩:১৮আনু. ১৮৬০ খ্রিস্টপূর্ব

    এই সব কিছু হেতের সন্তানদের সামনে, তাঁর নগরের দরজায় প্রবেশকারী সকলের সামনে, অব্রাহামের নিজের অধিকার স্থির করা হল।

  17. আদিপুস্তক ২৩:১৯আনু. ১৮৬০ খ্রিস্টপূর্ব

    তারপরে অব্রাহাম কনান দেশের মম্রির, অর্থাৎ হিব্রোণের সামনে মকপেলা ক্ষেত্রে অবস্থিত গুহাতে নিজের স্ত্রী সারার কবর দিলেন।

  18. আদিপুস্তক ২৩:২০আনু. ১৮৬০ খ্রিস্টপূর্ব

    এই ভাবে কবরস্থানের অধিকারের জন্য সেই ক্ষেত্রে ও সেখানকার গুহাতে অব্রাহামের অধিকার হেতের সন্তানদের মাধ্যমে স্থির করা হল।

  19. আদিপুস্তক ২৪:১আনু. ১৮৫৭ খ্রিস্টপূর্ব

    ¶ সেইদিনের অব্রাহাম বৃদ্ধ ও তাঁর অনেক বয়স হয়েছিল এবং সদাপ্রভু অব্রাহামকে সব বিষয়ে আশীর্বাদ করেছিলেন।

  20. আদিপুস্তক ২৪:২আনু. ১৮৫৭ খ্রিস্টপূর্ব

    তখন অব্রাহাম নিজের দাসকে, তাঁর সমস্ত বিষয়ের অধ্যক্ষ, গৃহের প্রাচীনকে বললেন, “অনুরোধ করি, তুমি আমার উরুর নীচে হাত দাও;

  21. আদিপুস্তক ২৪:৩আনু. ১৮৫৭ খ্রিস্টপূর্ব

    আমি তোমাকে স্বর্গ মর্ত্ত্যের ঈশ্বর সদাপ্রভুর নামে এই শপথ করাই, যে কনানীয় লোকদের মধ্যে আমি বাস করছি, তুমি আমার ছেলের বিয়ের জন্য তাঁদের কোনো মেয়ে গ্রহণ করব না,

  22. আদিপুস্তক ২৪:৪আনু. ১৮৫৭ খ্রিস্টপূর্ব

    কিন্তু আমার দেশে আমার আত্মীয়দের কাছে গিয়ে আমার পুত্র ইস্‌হাকের জন্য মেয়ে আনবে।”

  23. আদিপুস্তক ২৪:৫আনু. ১৮৫৭ খ্রিস্টপূর্ব

    তখন সেই দাস তাঁকে বললেন, “কি জানি, আমার সঙ্গে এই দেশে আসতে কোনো মেয়ে রাজি হবে না; আপনি যে দেশ ছেড়ে এসেছেন, আপনার ছেলেকে কি আবার সেই দেশে নিয়ে যাব?”

  24. আদিপুস্তক ২৪:৬আনু. ১৮৫৭ খ্রিস্টপূর্ব

    তখন অব্রাহাম তাঁকে বললেন, “সাবধান, কোনোভাবে আমার ছেলেকে আবার সেখানে নিয়ে যেও না।

  25. আদিপুস্তক ২৪:৭আনু. ১৮৫৭ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভু, স্বর্গের ঈশ্বর, যিনি আমাকে বাবার বাড়ি ও আত্মীয়দের মধ্য থেকে এনেছেন, আমার সঙ্গে আলাপ করেছেন এবং এমন শপথ করেছেন যে, আমি তোমার বংশকে এই দেশ দেব, তিনিই তোমার আগে নিজের দূত পাঠাবেন; তাতে তুমি আমার ছেলের জন্য সেখান থেকে একটি মেয়ে নিয়ে আসতে পারবে।