- English
- King James KJV
- Complete Jewish CJB
- World English WEBM
- Berean Standard BSB
- American Standard ASV
- Geneva GNV
- Young's Literal YLT
- Douay-Rheims DRC
- International
- Shqip ALB
- العربية SVD
- বাংলা BN-IRV
- မြန်မာ Judson
- 简体文 CUV-S
- 繁體中文 CUV-T
- Čeština BKR
- Nederlands STVE
- Français LSG
- Deutsch SCH
- Ελληνικά Vamvas
- ગુજરાતી GU-IRV
- Hausa HCB
- עברית Hebrew
- हिन्दी HCV
- Magyar KAROLI
- Bahasa Indonesia INDO-TB
- Italiano Diodati
- 日本語 Kougo
- 한국어 Korean
- മലയാളം MAL
- मराठी MRCV
- Norsk DNB
- فارسی OPV
- Polski BG
- Português Almeida
- Română Cornilescu
- Русский Synodal
- Español RVG
- Kiswahili Neno
- Svenska SV1917
- Tagalog TAG-ADB
- தமிழ் TCV
- తెలుగు TSA
- ภาษาไทย THAI-KJV
- Українська Ohienko
- Tiếng Việt CADMAN
- Yorùbá YCB
circa 2100–1900 BC
Abraham: The Covenant
God calls Abram from Ur, establishes an everlasting covenant, and promises a son through whom all nations will be blessed.
এই কালের পদ
- আদিপুস্তক ২১:১১আনু. ১৮৯৩ খ্রিস্টপূর্ব
এই কথায় অব্রাহাম নিজের ছেলের কারণে অতি দুঃখিত হলেন।
- আদিপুস্তক ২১:১২আনু. ১৮৯৩ খ্রিস্টপূর্ব
কিন্তু ঈশ্বর অব্রাহামকে বললেন, “ঐ বালকের কারণে ও তোমার ঐ দাসীর কারণে দুঃখিত হয়ো না; সারা তোমাকে যা বলছে, তার সেই কথা শোন; কারণ ইস্হাকের মাধ্যমে তোমার বংশ আখ্যাত হবে।
- আদিপুস্তক ২১:১৩আনু. ১৮৯৩ খ্রিস্টপূর্ব
আর ঐ দাসীর ছেলে থেকেও আমি এক জাতি তৈরী করব, কারণ সে তোমার বংশীয়।”
- আদিপুস্তক ২১:১৪আনু. ১৮৯২ খ্রিস্টপূর্ব
পরে অব্রাহাম ভোরবেলায় উঠে রুটি ও জলের থলি নিয়ে হাগারের কাঁধে দিয়ে ছেলেটিকে সমর্পণ করে তাকে বিদায় করলেন। তাতে সে চলে গিয়ে বের-শেবা মরুপ্রান্তে ঘুরে বেড়াল।
- আদিপুস্তক ২১:১৫আনু. ১৮৯২ খ্রিস্টপূর্ব
যখন থলির জল শেষ হল, তাতে সে এক ঝোপের নীচে ছেলেটিকে ফেলে রাখল;
- আদিপুস্তক ২১:১৬আনু. ১৮৯২ খ্রিস্টপূর্ব
তারপর সে তার কাছ থেকে কিছুটা দূরে গিয়ে বসল, কারণ সে বলল, “ছেলেটির মৃত্যু আমি দেখব না।” আর সে তার কাছ থেকে দূরে বসে উচ্চৈঃস্বরে কাঁদতে লাগল।
- আদিপুস্তক ২১:১৭আনু. ১৮৯২ খ্রিস্টপূর্ব
ঈশ্বর ছেলেটির বর শুনলেন; এবং ঈশ্বরের দূত আকাশ থেকে ডেকে হাগারকে বললেন, “হাগার, তোমার কি হল? ভয় কর না, ছেলেটি যেখানে আছে, ঈশ্বর সেখান থেকে তার রব শুনলেন;
- আদিপুস্তক ২১:১৮আনু. ১৮৯২ খ্রিস্টপূর্ব
তুমি ওঠ, ছেলেটিকে তোলো এবং তাকে উত্সাহ দাও; কারণ আমি তার মধ্যে দিয়ে এক মহাজাতি তৈরী করব।”
- আদিপুস্তক ২১:১৯আনু. ১৮৯২ খ্রিস্টপূর্ব
তখন ঈশ্বর তার চোখ খুলে দিলেন এবং সে এক জলের কুয়ো দেখতে পেল। সে সেখানে গিয়ে জলের থলিতে জল ভরে ছেলেটিকে পান করাল।
- আদিপুস্তক ২১:২০আনু. ১৮৯২ খ্রিস্টপূর্ব
পরে ঈশ্বর ছেলেটির সঙ্গে ছিলেন এবং সে বড় হয়ে উঠল। সে মরুভূমি থেকে ধনুকধারী হয়ে উঠল।
- আদিপুস্তক ২১:২১আনু. ১৮৯২ খ্রিস্টপূর্ব
সে পারন প্রান্তরে বাস করল এবং তার মা তার বিয়ের জন্য মিশর দেশ থেকে একটি মেয়ে আনল।
- আদিপুস্তক ২১:২২আনু. ১৮৮৬ খ্রিস্টপূর্ব
¶ ঐ দিনের অবীমেলক এবং তাঁর সেনাপতি ফীখোল অব্রাহামকে বললেন, “আপনি যা কিছু করেন, সে সব কিছুতেই ঈশ্বর আপনার সঙ্গী।”
- আদিপুস্তক ২১:২৩আনু. ১৮৮৬ খ্রিস্টপূর্ব
“অতএব আপনি এখন এই জায়গায় ঈশ্বরের দিব্যি করে আমাকে বলুন যে, আমার প্রতি ও আমার ছেলে ও বংশধরদের প্রতি বিশ্বাসঘাতকতা করবেন না; আমি আপনার যেমন চুক্তির প্রতি বিশ্বস্ততা করেছি, আপনিও আমার প্রতি ও আপনার বাসস্থান এই দেশের প্রতি সেরকম চুক্তির প্রতি বিশ্বস্ততা করবেন।”
- আদিপুস্তক ২১:২৪আনু. ১৮৮৬ খ্রিস্টপূর্ব
তখন অব্রাহাম বললেন, “শপথ করব।”
- আদিপুস্তক ২১:২৫আনু. ১৮৮৬ খ্রিস্টপূর্ব
কিন্তু অবীমেলকের দাসেরা একটি জলপূর্ণ কূপ সবলে অধিকার করেছিল, এই জন্য অব্রাহাম অবীমেলককে অভিযোগ করলেন।
- আদিপুস্তক ২১:২৬আনু. ১৮৮৬ খ্রিস্টপূর্ব
অবীমেলক বললেন, “এই কাজ কে করেছে, তা আমি জানি না; আপনিও আমাকে জানাননি এবং আমিও কেবল আজ এ কথা শুনলাম।”
- আদিপুস্তক ২১:২৭আনু. ১৮৮৬ খ্রিস্টপূর্ব
পরে অব্রাহাম ভেড়া ও গরু নিয়ে অবীমেলককে দিলেন এবং উভয়ে একটি নিয়ম তৈরী করলেন।
- আদিপুস্তক ২১:২৮আনু. ১৮৮৬ খ্রিস্টপূর্ব
আর অব্রাহাম পাল থেকে সাতটা বাচ্চা ভেড়া আলাদা করে রাখলেন।
- আদিপুস্তক ২১:২৯আনু. ১৮৮৬ খ্রিস্টপূর্ব
অবীমেলক অব্রাহামকে জিজ্ঞাসা করলেন, “আপনি কি অর্থে এই সাত বাচ্চা ভেড়া আলাদা করে রাখলেন?”
- আদিপুস্তক ২১:৩০আনু. ১৮৮৬ খ্রিস্টপূর্ব
তিনি বললেন, “আমি যে এই কুয়ো খুঁড়েছি, তাঁর প্রমাণের জন্য আমার থেকে এই সাত বাচ্চা ভেড়া আপনাকে গ্রহণ করতে হবে।”
- আদিপুস্তক ২১:৩১আনু. ১৮৮৬ খ্রিস্টপূর্ব
এজন্য তিনি সে জায়গার নাম বের-শেবা [শপথের কুয়ো] রাখলেন, কারণ সেই জায়গায় তাঁরা উভয়ে শপথ করলেন।
- আদিপুস্তক ২১:৩২আনু. ১৮৮৬ খ্রিস্টপূর্ব
এই ভাবে তাঁরা বের-শেবাতে নিয়ম তৈরী করলেন এবং পরে অবীমেলক ও তাঁর সেনাপতি ফীখোল উঠে পলেষ্টীয়দের দেশে ফিরে গেলেন।
- আদিপুস্তক ২১:৩৩আনু. ১৮৮৬ খ্রিস্টপূর্ব
পরে অব্রাহাম বের-শেবায় ঝাউগাছ রোপণ করে সেই জায়গায় অনন্তকালস্থায়ী ঈশ্বর সদাপ্রভুর নামে উপাসনা করলেন।
- আদিপুস্তক ২১:৩৪আনু. ১৮৮৬ খ্রিস্টপূর্ব
অব্রাহাম পলেষ্টীয়দের দেশে অনেক দিন বাস করলেন।
- আদিপুস্তক ২২:১আনু. ১৮৭২ খ্রিস্টপূর্ব
¶ এই সব ঘটনার পরে ঈশ্বর অব্রাহামের পরীক্ষা করলেন। তিনি তাঁকে বললেন, “অব্রাহাম;” তিনি উত্তর করলেন, “এখানে আমি।”