মূল বিষয়বস্তুতে যান

circa 2100–1900 BC

Abraham: The Covenant

God calls Abram from Ur, establishes an everlasting covenant, and promises a son through whom all nations will be blessed.

394 টি পদ · 1 টি পুস্তক অন্তর্ভুক্ত

  1. আদিপুস্তক ২৪:৩৩আনু. ১৮৫৭ খ্রিস্টপূর্ব

    পরে তাঁর সামনে আহারের জিনিস রাখা হল, কিন্তু তিনি বললেন, “যা বলার না বলে আমি আহার করব না।” লাবন বললেন, “বলুন।”

  2. আদিপুস্তক ২৪:৩৪আনু. ১৮৫৭ খ্রিস্টপূর্ব

    তখন তিনি বলতে লাগলেন, “আমি অব্রাহামের দাস;”

  3. আদিপুস্তক ২৪:৩৫আনু. ১৮৫৭ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভু আমার কর্তাকে প্রচুর আশীর্বাদ করেছেন, আর তিনি বড় মানুষ হয়েছেন এবং [সদাপ্রভু] তাঁকে ভেড়া ও পশুপাল এবং রূপা ও সোনা এবং দাস ও দাসী এবং উট ও গাধা দিয়েছেন।

  4. আদিপুস্তক ২৪:৩৬আনু. ১৮৫৭ খ্রিস্টপূর্ব

    আর আমার কর্তার স্ত্রী সারা বৃদ্ধ বয়সে তাঁর জন্য এক ছেলের জন্ম দিয়েছেন, তাঁকেই তিনি আপনার সব কিছু দিয়েছেন।

  5. আদিপুস্তক ২৪:৩৭আনু. ১৮৫৭ খ্রিস্টপূর্ব

    আর আমার কর্তা আমাকে শপথ করিয়ে বললেন, “আমি যাদের দেশে বাস করছি, তুমি আমার ছেলের জন্য সেই কনানীয়দের কোনো মেয়ে এন না;

  6. আদিপুস্তক ২৪:৩৮আনু. ১৮৫৭ খ্রিস্টপূর্ব

    কিন্তু আমার বাবার বংশের ও আমার আত্মীয়ের কাছে গিয়ে আমার ছেলের জন্য মেয়ে এন।”

  7. আদিপুস্তক ২৪:৩৯আনু. ১৮৫৭ খ্রিস্টপূর্ব

    তখন আমি কর্তাকে বললাম, “কি জানি, কোনো মেয়ে আমার সঙ্গে আসবে না।”

  8. আদিপুস্তক ২৪:৪০আনু. ১৮৫৭ খ্রিস্টপূর্ব

    তিনি বললেন, “আমি যাঁর সামনে চলাফেরা করি সেই সদাপ্রভু তোমার সঙ্গে নিজের দূত পাঠিয়ে তোমার যাত্রা সফল করবেন; এবং তুমি আমার আত্মীয় ও আমার বাবার বংশ থেকে আমার ছেলের জন্য মেয়ে আনবে।

  9. আদিপুস্তক ২৪:৪১আনু. ১৮৫৭ খ্রিস্টপূর্ব

    তা করলে এই শপথ থেকে মুক্ত হবে; আমার আত্মীয়ের কাছে গেলে যদি তারা [মেয়ে] না দেয়, তবে তুমি এই শপথ থেকে মুক্ত হবে।”

  10. আদিপুস্তক ২৪:৪২আনু. ১৮৫৭ খ্রিস্টপূর্ব

    আর আজ আমি ঐ কূপের কাছে পৌছালাম, আর বললাম, “হে সদাপ্রভু, আমার কর্তা অব্রাহামের ঈশ্বর, তুমি যদি আমার এই যাত্রা সফল কর,

  11. আদিপুস্তক ২৪:৪৩আনু. ১৮৫৭ খ্রিস্টপূর্ব

    তবে দেখ, আমি এই কুয়োর কাছে দাঁড়িয়ে আছি; অতএব জল তুলতে আসার জন্য যে মেয়েকে আমি বলব, নিজের কলসি থেকে আমাকে কিছু জল পান করতে দিন,”

  12. আদিপুস্তক ২৪:৪৪আনু. ১৮৫৭ খ্রিস্টপূর্ব

    তিনি যদি বলেন, “তুমিও পান কর এবং তোমার উটেদের জন্যও আমি জল তুলে দেব; তবে তিনি সেই মেয়ে হোন, যাঁকে সদাপ্রভু আমার কর্তার ছেলের জন্য মনোনীত করেছেন।”

  13. আদিপুস্তক ২৪:৪৫আনু. ১৮৫৭ খ্রিস্টপূর্ব

    এই কথা আমি মনে মনে বলতে না বলতে, দেখ, রিবিকা কলসি কাঁধে করে বাইরে আসলেন; পরে তিনি কূপে নেমে জল তুললে আমি বললাম, “অনুরোধ করি, আমাকে জল পান করান।”

  14. আদিপুস্তক ২৪:৪৬আনু. ১৮৫৭ খ্রিস্টপূর্ব

    তখন তিনি তাড়াতাড়ি কাঁধ থেকে কলসি নামিয়ে বললেন “পান করুন, আমি আপনার উটদেরকেও পান করাব।” তখন আমি পান করলাম; আর তিনি উটদেরকেও পান করালেন।

  15. আদিপুস্তক ২৪:৪৭আনু. ১৮৫৭ খ্রিস্টপূর্ব

    পরে আমি তাঁকে জিজ্ঞাসা করলাম, “আপনি কার মেয়ে?” তিনি উত্তর করলেন, “আমি বথূয়েলের মেয়ে, তিনি নাহোরের ছেলে, যাঁকে মিল্কা তাঁর জন্য জন্ম দিয়েছিলেন।” তখন আমি তাঁর নাকে নথ ও হাতে বালা পরিয়ে দিলাম।

  16. আদিপুস্তক ২৪:৪৮আনু. ১৮৫৭ খ্রিস্টপূর্ব

    আর মাথা নিচু করে সদাপ্রভুর উদ্দেশ্যে প্রার্থনা করলাম এবং যিনি আমার কর্তার ছেলের জন্য তাঁর ভাইয়ের মেয়ে গ্রহণের জন্য আমাকে প্রকৃত পথে আনলেন, আমার কর্তা অব্রাহামের ঈশ্বর সেই সদাপ্রভুকে ধন্যবাদ করলাম।

  17. আদিপুস্তক ২৪:৪৯আনু. ১৮৫৭ খ্রিস্টপূর্ব

    অতএব আপনারা যদি এখন আমার কর্তার সঙ্গে দয়া ও সত্য ব্যবহার করতে রাজি হন, তা বলুন; আর যদি না হন, তাও বলুন; তাতে আমি ডান দিকে কিম্বা বাম দিকে ফিরতে পারব।

  18. আদিপুস্তক ২৪:৫০আনু. ১৮৫৭ খ্রিস্টপূর্ব

    তখন লাবন ও বথুয়েল উত্তর করলেন, বললেন, “সদাপ্রভু থেকে এই ঘটনা হল, আমরা ভাল মন্দ কিছুই বলতে পারি না।

  19. আদিপুস্তক ২৪:৫১আনু. ১৮৫৭ খ্রিস্টপূর্ব

    ঐ দেখুন, রিবিকা আপনার সামনে আছে; ওকে নিয়ে চলে যান; এ আপনার কর্তার ছেলের স্ত্রী হোক, যেমন সদাপ্রভু বলেছেন।”

  20. আদিপুস্তক ২৪:৫২আনু. ১৮৫৭ খ্রিস্টপূর্ব

    তাঁদের কথা শোনামাত্র অব্রামের দাস সদাপ্রভুর উদ্দেশ্যে মাটিতে নত হলেন।

  21. আদিপুস্তক ২৪:৫৩আনু. ১৮৫৭ খ্রিস্টপূর্ব

    পরে সেই দাস রূপার সোনার গয়না ও বস্ত্র বের করে রিবিকাকে দিলেন এবং তাঁর ভাইকে ও মাকে বহুমূল্য দ্রব্য দিলেন।

  22. আদিপুস্তক ২৪:৫৪আনু. ১৮৫৭ খ্রিস্টপূর্ব

    আর তিনি ও তাঁর সাথীরা ভোজন পান করে সেখানে রাত কাটালেন; পরে তাঁরা সকালে উঠলে তিনি বললেন, “আমার কর্তার কাছে আমাকে যেতে দিন।”

  23. আদিপুস্তক ২৪:৫৫আনু. ১৮৫৭ খ্রিস্টপূর্ব

    তাতে রিবিকার ভাই ও মা বললেন, “মেয়েটী আমাদের কাছে কিছু দিন থাকুক, কমপক্ষে দশ দিন থাকুক, পরে যাবে।”

  24. আদিপুস্তক ২৪:৫৬আনু. ১৮৫৭ খ্রিস্টপূর্ব

    কিন্তু তিনি তাঁদেরকে বললেন, “আমাকে দেরী করাবেন না কারণ সদাপ্রভু আমার যাত্রা সফল করলেন; আমাকে বিদায় করুন; আমি নিজ কর্তার কাছে যাই।”

  25. আদিপুস্তক ২৪:৫৭আনু. ১৮৫৭ খ্রিস্টপূর্ব

    তাকে তাঁরা বললেন, “আমার মেয়েকে ডেকে তাকে সামনে জিজ্ঞাসা করি।”