- English
- King James KJV
- Complete Jewish CJB
- World English WEBM
- Berean Standard BSB
- American Standard ASV
- Geneva GNV
- Young's Literal YLT
- Douay-Rheims DRC
- International
- Shqip ALB
- العربية SVD
- বাংলা BN-IRV
- မြန်မာ Judson
- 简体文 CUV-S
- 繁體中文 CUV-T
- Čeština BKR
- Nederlands STVE
- Français LSG
- Deutsch SCH
- Ελληνικά Vamvas
- ગુજરાતી GU-IRV
- Hausa HCB
- עברית Hebrew
- हिन्दी HCV
- Magyar KAROLI
- Bahasa Indonesia INDO-TB
- Italiano Diodati
- 日本語 Kougo
- 한국어 Korean
- മലയാളം MAL
- मराठी MRCV
- Norsk DNB
- فارسی OPV
- Polski BG
- Português Almeida
- Română Cornilescu
- Русский Synodal
- Español RVG
- Kiswahili Neno
- Svenska SV1917
- Tagalog TAG-ADB
- தமிழ் TCV
- తెలుగు TSA
- ภาษาไทย THAI-KJV
- Українська Ohienko
- Tiếng Việt CADMAN
- Yorùbá YCB
circa 1010–970 BC
The Reign of David
David unites the tribes, conquers Jerusalem, and establishes Israel's golden age—even through deep personal failure.
এই কালের পদ
- ১ ইতিহাস ১৫:২৪আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব
ঈশ্বরের সিন্দুকের সামনে তূরী বাজাবার ভার পড়ল যাজক শবনিয়, যিহোশাফট, নথনেল, অমাসয়, সখরিয়, বনায় ও ইলীয়েষরের উপর এবং ওবেদ ইদোম ও যিহিয় সিন্দুকের পাহারাদার ছিলেন।
- ১ ইতিহাস ১৫:২৫আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব
¶ এর পরে দায়ূদ, ইস্রায়েলের প্রাচীনেরা আর সৈন্যদলের হাজার সৈন্যের সেনাপতিরা আনন্দ করতে করতে ওবেদ ইদোমের বাড়ি থেকে সদাপ্রভুর সেই ব্যবস্থা সিন্দুকটি আনবার জন্য গেলেন।
- ১ ইতিহাস ১৫:২৬আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব
যে লেবীয়েরা সদাপ্রভুর নিয়ম সিন্দুকটি বয়ে আনছিল ঈশ্বর তাদের পরিচালনা করেছিলেন বলে তারা সাতটা বলদ ও সাতটা ভেড়া উৎসর্গ করল।
- ১ ইতিহাস ১৫:২৭আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব
সিন্দুক বহনকারী লেবীয়েরা, গায়কেরা এবং গানের দলের পরিচালক কননিয় মসীনার পাতলা কাপড়ের পোশাক পরেছিল। দায়ূদও মসীনার পাতলা কাপড়ের পোশাক এবং মসীনার এফোদ পরেছিলেন।
- ১ ইতিহাস ১৫:২৮আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব
এই ভাবে সমস্ত ইস্রায়েলীয়েরা চিৎকার করতে করতে এবং শিঙ্গা, তূরী, করতাল, বীণা ও সুরবাহার বাজাতে বাজাতে সদাপ্রভুর নিয়ম সিন্দুকটি যিরূশালেমে নিয়ে আসল।
- ১ ইতিহাস ১৫:২৯আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব
¶ সদাপ্রভুর নিয়ম সিন্দুকটি দায়ূদ শহরে ঢুকবার দিন শৌলের মেয়ে মীখল জানলা দিয়ে তা দেখলেন। রাজা দায়ূদকে নাচতে ও আনন্দ করতে দেখে তিনি মনে মনে দায়ূদকে তুচ্ছ করলেন।
- ১ ইতিহাস ১৬:১আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব
¶ ঈশ্বরের সিন্দুকের জন্য দায়ূদ যে তাঁবু খাটিয়েছিলেন লোকেরা সিন্দুকটি এনে তার ভিতরে রাখল। এর পর ঈশ্বরের সামনে হোমবলি ও মঙ্গলার্থক বলি উত্সর্গ করা হল।
- ১ ইতিহাস ১৬:২আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব
সেই সব উৎসর্গের অনুষ্ঠান করা শেষ হয়ে গেলে পর দায়ূদ সদাপ্রভুর নামে লোকদের আশীর্বাদ করলেন।
- ১ ইতিহাস ১৬:৩আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব
তারপর তিনি ইস্রায়েলীয় প্রত্যেক স্ত্রীলোক ও পুরুষকে একটা করে রুটি, এক খণ্ড মাংস ও এক কিশমিশের পিঠে দিলেন।
- ১ ইতিহাস ১৬:৪আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব
¶ সদাপ্রভুর সিন্দুকের সামনে সেবা কাজের জন্য দায়ূদ কয়েকজন লেবীয়কে নিযুক্ত করলেন যাতে তারা প্রার্থনা করতে, ধন্যবাদ দিতে এবং ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর গৌরব করতে পারে।
- ১ ইতিহাস ১৬:৫আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব
এই লোকদের নেতা ছিলেন আসফ, দ্বিতীয় ছিলেন সখরিয়, তারপরে ছিলেন যিয়ীয়েল, শমীরামোৎ, যিহীয়েল, মত্তিথিয়, ইলীয়াব, বনায়, ওবেদ ইদোম ও যিয়ীয়েল। এঁরা বাজাতেন বীণা ও সুরবাহার আর আসফ বাজাতেন করতাল;
- ১ ইতিহাস ১৬:৬আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব
যাজক বনায় আর যহসীয়েল ঈশ্বরের সেই ব্যবস্থা সিন্দুকের সামনে নিয়মিত ভাবে তূরী বাজাতেন।
- ১ ইতিহাস ১৬:৭আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব
¶ সেই দিন দায়ূদ প্রথমে সদাপ্রভুর উদ্দেশ্যে ধন্যবাদের এই গান গাইবার ভার আসফ ও তাঁর ভাইদের উপর দিলেন:
- ১ ইতিহাস ১৬:৮আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব
“সদাপ্রভুকে ধন্যবাদ দাও, তাঁর গুণের কথা ঘোষণা কর; তাঁর কাজের কথা অন্যান্য জাতিদের জানাও।
- ১ ইতিহাস ১৬:৯আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব
তাঁর উদ্দেশ্যে গান গাও, তাঁর প্রশংসা গান কর; তাঁর সব আশ্চর্য্য কাজের কথা বল।”
- ১ ইতিহাস ১৬:১০আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব
¶ তাঁর পবিত্রতার গৌরব কর; যারা সদাপ্রভুকে গভীরভাবে জানতে আগ্রহী তাদের অন্তর আনন্দিত হোক।
- ১ ইতিহাস ১৬:১১আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব
সদাপ্রভু ও তাঁর শক্তিকে বুঝতে চেষ্টা কর; সব দিন তাঁর উপস্থিতিতে থাকতে আগ্রহী হও।
- ১ ইতিহাস ১৬:১২আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব
তাঁর আশ্চর্য্য কাজগুলোর কথা মনে রেখো; তাঁর আশ্চর্য্য কাজ ও মুখনির্গত আদেশ সব।
- ১ ইতিহাস ১৬:১৩আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব
হে তাঁর দাস ইস্রায়েললের বংশধরেরা, তাঁর মনোনীত যাকোবের লোকেরা।
- ১ ইতিহাস ১৬:১৪আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব
তিনিই আমাদের ঈশ্বর সদাপ্রভু; গোটা দুনিয়া তাঁরই শাসনে চলছে।
- ১ ইতিহাস ১৬:১৫আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব
যে বাক্যের নির্দেশ তিনি দিয়েছিলেন হাজার হাজার বংশের জন্য, তাঁর সেই ব্যবস্থার কথা চিরকাল মনে রেখো।
- ১ ইতিহাস ১৬:১৬আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব
সেই নিয়ম তিনি অব্রাহামের জন্য স্থাপন করেছিলেন আর ইস্হাকের কাছে শপথ করেছিলেন।
- ১ ইতিহাস ১৬:১৭আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব
তিনি তা যাকোবের জন্য বিধি হিসাবে আর ইস্রায়েলের কাছে অনন্তকালীন নিয়ম হিসাবে ঘোষণা করেছিলেন।
- ১ ইতিহাস ১৬:১৮আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব
তিনি বলেছিলেন, “আমি তোমাকে কনান দেশ দেব, সেটাই হবে তোমার পাওনা সম্পত্তি।”
- ১ ইতিহাস ১৬:১৯আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব
সেখানে তোমরা সংখ্যায় বেশি ছিলে না, অল্প ছিলে এবং সেখানে বিদেশী ছিলে।