মূল বিষয়বস্তুতে যান

circa 1010–970 BC

The Reign of David

David unites the tribes, conquers Jerusalem, and establishes Israel's golden age—even through deep personal failure.

1,230 টি পদ · 2 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ¶ কাজেই কিরিয়ৎ যিয়ারীম থেকে ঈশ্বরের সিন্দুক নিয়ে আসবার জন্য দায়ূদ মিশরের সীহোর নদী থেকে হমাতের সীমা পর্যন্ত সমস্ত ইস্রায়েলীয়দের একত্র করলেন।

  2. যিহূদা দেশের বালা, অর্থাৎ কিরিয়ৎ যিয়ারীম থেকে ঈশ্বর সদাপ্রভুর সিন্দুকটি নিয়ে আসবার জন্য দায়ূদ ও তাঁর সঙ্গে সমস্ত ইস্রায়েলীয়েরা সেখানে গেলেন। এই সিন্দুকটি সদাপ্রভুর নামে পরিচিত, কারণ তিনি সেখানে করূবদের মাঝখানে থাকেন।

  3. ¶ লোকেরা অবীনাদবের বাড়ি থেকে ঈশ্বরের সিন্দুকটি বের করে একটা নতুন গাড়ির উপরে বসিয়ে নিয়ে চলল। উষঃ ও অহিয়ো সেই গাড়িটা চালাচ্ছিল,

  4. ¶ আর দায়ূদ ও সমস্ত ইস্রায়েলীয়েরা সদাপ্রভুর সামনে তাঁদের সমস্ত শক্তি দিয়ে গান গাইছিলেন এবং সুরবাহার, বীণা, খঞ্জনী, করতাল ও তূরী বাজাচ্ছিলেন।

  5. ¶ তাঁরা কীদোনের খামারের কাছে আসলে পর বলদ দুটো হোঁচট খেল আর উষঃ সিন্দুকটা ধরবার জন্য হাত বাড়াল।

  6. এতে উষের উপর সদাপ্রভু ক্রোধে জ্বলে উঠলেন। সিন্দুকে হাত দেওয়ার দরুন তিনি তাকে আঘাত করলেন। এতে সে ঈশ্বরের সামনেই সেখানে মারা গেল।

  7. ¶ উষের উপর সদাপ্রভুর এই ক্রোধ দেখে দায়ূদ অসন্তুষ্ট হলেন। আর সেই জায়গাটার নাম পেরষ উষঃ [উষঃ আক্রমণ] রাখলেন; আজও সেই নাম প্রচলিত আছে।

  8. ¶ দায়ূদ সেই দিন ঈশ্বরকে খুব ভয় পেলেন। আর তিনি বললেন, “ঈশ্বরের সিন্দুকটি তবে কি করে আমার কাছে আনা যাবে?”

  9. সিন্দুকটি তিনি দায়ূদ শহরে নিজের কাছে নিয়ে গেলেন না, তিনি সেটি নিয়ে গাতীয় ওবেদ ইদোমের বাড়িতে রাখলেন।

  10. ঈশ্বরের সিন্দুকটি তিন মাস ওবেদ ইদোমের বাড়িতে তার পরিবারের কাছে থাকল; এতে সদাপ্রভু তার পরিবারকে ও তার সব কিছুকে আশীর্বাদ করলেন।

  11. ১ ইতিহাস ১৪:১আনু. ১০৪৩ খ্রিস্টপূর্ব

    ¶ পরে সোরের রাজা হীরম দায়ূদের কাছে কয়েকজন লোক পাঠালেন, তাদের সঙ্গে পাঠালেন দায়ূদের জন্য রাজবাড়ী তৈরী করবার উদ্দেশ্যে তার কাছে এরস কাঠ, রাজমিস্ত্রি ও ছুতার মিস্ত্রি।

  12. ১ ইতিহাস ১৪:২আনু. ১০৪৩ খ্রিস্টপূর্ব

    তখন দায়ূদ বুঝতে পারলেন যে, সদাপ্রভু ইস্রায়েলের উপর তাঁর রাজপদ স্থির করেছেন এবং তাঁর লোকদের, অর্থাৎ ইস্রায়েলীয়দের জন্য তাঁর রাজ্যের অনেক উন্নতি করেছেন।

  13. ১ ইতিহাস ১৪:৩আনু. ১০৪৩ খ্রিস্টপূর্ব

    ¶ দায়ূদ যিরূশালেমে আরও স্ত্রী গ্রহণ করলেন এবং তাঁর আরও ছেলেমেয়ের জন্ম হল।

  14. ১ ইতিহাস ১৪:৪আনু. ১০৪৩ খ্রিস্টপূর্ব

    যিরূশালেমে তাঁর যে সব সন্তানের জন্ম হয়েছিল তাদের নাম হল শম্মূয়, শোবব, নাথন, শলোমন,

  15. ১ ইতিহাস ১৪:৫আনু. ১০৪৩ খ্রিস্টপূর্ব

    যিভর, ইলীশূয়, ইল্পেলট,

  16. ১ ইতিহাস ১৪:৬আনু. ১০৪৩ খ্রিস্টপূর্ব

    নোগহ, নেফগ, যাফিয়,

  17. ১ ইতিহাস ১৪:৭আনু. ১০৪৩ খ্রিস্টপূর্ব

    ইলীশামা, বীলিয়াদা ও ইলীফেলট।

  18. ১ ইতিহাস ১৪:৮আনু. ১০৪৭ খ্রিস্টপূর্ব

    ¶ পলেষ্টীয়েরা যখন শুনতে পেল যে, গোটা ইস্রায়েলের উপরে দায়ূদকে রাজপদে অভিষেক করা হয়েছে তখন তারা সমস্ত সৈন্য নিয়ে তাঁর খোঁজে বেরিয়ে এল; তা শুনে দায়ূদ তাদের বিরুদ্ধে বের হলেন।

  19. ১ ইতিহাস ১৪:৯আনু. ১০৪৭ খ্রিস্টপূর্ব

    পলেষ্টীয়েরা এসে রফায়ীম উপত্যকায় ছড়িয়ে পড়ল।

  20. ১ ইতিহাস ১৪:১০আনু. ১০৪৭ খ্রিস্টপূর্ব

    তখন দায়ূদ ঈশ্বরকে জিজ্ঞাসা করলেন, “আমি কি পলেষ্টীয়দের আক্রমণ করব? তুমি কি আমার হাতে তাদের তুলে দেবে?” উত্তরে সদাপ্রভু বললেন, “যাও, তাদের আমি তোমার হাতে তুলে দেব।”

  21. ১ ইতিহাস ১৪:১১আনু. ১০৪৭ খ্রিস্টপূর্ব

    ¶ তখন দায়ূদ ও তাঁর লোকেরা বাল্‌ পরাসীমে গিয়ে তাদের হারিয়ে দিলেন। দায়ূদ বললেন, “ঈশ্বর জলের বাঁধ ভাঙার মত আমার হাত দিয়ে আমার শত্রুদের ভেঙে ফেললেন।” এইজন্যই সেই জায়গার নাম বাল্‌ পরাসীম [ভাঙ্গা জায়গা] রাখা হল।

  22. ১ ইতিহাস ১৪:১২আনু. ১০৪৭ খ্রিস্টপূর্ব

    পলেষ্টীয়েরা তাদের দেবমূর্তিগুলো সেখানে ফেলে গিয়েছিল। দায়ূদের হুকুমে লোকেরা সেগুলো আগুনে পুড়িয়ে দিল।

  23. ১ ইতিহাস ১৪:১৩আনু. ১০৪৭ খ্রিস্টপূর্ব

    ¶ পলেষ্টীয়েরা আবার এসে সেই উপত্যকায় ছড়িয়ে পড়ল।

  24. ১ ইতিহাস ১৪:১৪আনু. ১০৪৭ খ্রিস্টপূর্ব

    তখন দায়ূদ আবার ঈশ্বরের কাছে জিজ্ঞাসা করলেন, আর উত্তরে ঈশ্বর তাঁকে বললেন, “তোমরা সোজাসুজি তাদের দিকে যেয়ো না, বরং তাদের পিছন দিক থেকে বাঁকা গাছগুলোর সামনে তাদের আক্রমণ কর।

  25. ১ ইতিহাস ১৪:১৫আনু. ১০৪৭ খ্রিস্টপূর্ব

    বাঁকা গাছগুলোর মাথায় যখন তুমি সৈন্যদলের চলবার মত শব্দ শুনবে তখনই তুমি যুদ্ধের জন্য বেরিয়ে পড়বে, এর মানে হল, পলেষ্টীয় সৈন্যদের আঘাত করবার জন্য ঈশ্বর তোমার আগে আগে গেছেন।”