মূল বিষয়বস্তুতে যান

circa 1010–970 BC

The Reign of David

David unites the tribes, conquers Jerusalem, and establishes Israel's golden age—even through deep personal failure.

1,230 টি পদ · 2 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ১ ইতিহাস ১৪:১৬আনু. ১০৪৭ খ্রিস্টপূর্ব

    ঈশ্বরের আদেশ মতই দায়ূদ কাজ করলেন; তারা গিবিয়োন থেকে গেষর পর্যন্ত সমস্ত পথে পলেষ্টীয় সৈন্যদেরকে আঘাত করল।

  2. ১ ইতিহাস ১৪:১৭আনু. ১০৪৭ খ্রিস্টপূর্ব

    ¶ এই ভাবে দায়ূদের সুনাম সব দেশে ছড়িয়ে পড়ল, আর সদাপ্রভু সব জাতির মধ্যে তাঁর সম্বন্ধে একটা ভয়ের ভাব জাগিয়ে দিলেন।

  3. ১ ইতিহাস ১৫:১আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব

    ¶ দায়ূদ শহরে নিজের জন্য ঘর বাড়ি তৈরী করবার পর দায়ূদ ঈশ্বরের সিন্দুকের জন্য একটা জায়গা প্রস্তুত করে সেখানে একটা তাঁবু খাটালেন।

  4. ১ ইতিহাস ১৫:২আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব

    তারপর তিনি বললেন, “ঈশ্বরের সিন্দুক লেবীয়েরা ছাড়া আর কেউ বহন করতে পারবে না, কারণ সদাপ্রভুর সিন্দুক বহন করবার জন্য এবং চিরকাল তাঁর সেবা করবার জন্য সদাপ্রভু তাদেরই মনোনীত করেছেন।”

  5. ১ ইতিহাস ১৫:৩আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব

    ¶ সদাপ্রভুর সিন্দুকের জন্য দায়ূদ যে জায়গা প্রস্তুত করেছিলেন সেখানে সিন্দুকটি আনবার জন্য তিনি সমস্ত ইস্রায়েলীয়দের যিরূশালেমে জড়ো করলেন।

  6. ১ ইতিহাস ১৫:৪আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব

    তিনি হারোণের বংশের যে লোকদের ও যে লেবীয়দের ডেকে জড়ো করলেন তাঁরা হলেন,

  7. ১ ইতিহাস ১৫:৫আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব

    কহাতের বংশের লোকদের মধ্য থেকে নেতা ঊরীয়েল এবং তাঁর ভাইয়েরা একশো কুড়ি জন;

  8. ১ ইতিহাস ১৫:৬আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব

    মরারির বংশের লোকদের মধ্য থেকে নেতা অসায় এবং তাঁর ভাইয়েরা দুইশো কুড়ি জন;

  9. ১ ইতিহাস ১৫:৭আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব

    গের্শোনের বংশের লোকদের মধ্য থেকে নেতা যোয়েল এবং তাঁর ভাইয়েরা একশো ত্রিশ জন;

  10. ১ ইতিহাস ১৫:৮আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব

    ইলীষাফণের বংশের লোকদের মধ্য থেকে নেতা শময়িয় এবং তাঁর ভাইয়েরা দুইশো জন;

  11. ১ ইতিহাস ১৫:৯আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব

    হিব্রোণের বংশের লোকদের মধ্য থেকে নেতা ইলীয়েল এবং তাঁর ভাইয়েরা আশি জন;

  12. ১ ইতিহাস ১৫:১০আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব

    উষীয়েলের বংশের লোকদের মধ্য থেকে নেতা অম্মীনাদব এবং তাঁর ভাইয়েরা একশো বারো জন।

  13. ১ ইতিহাস ১৫:১১আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব

    ¶ তারপর দায়ূদ পুরোহিত সাদোক ও অবিয়াথরকে এবং লেবীয় ঊরীয়েল, অসায়, যোয়েল, শময়িয়, ইলীয়েল ও অম্মীনাদবকে ডেকে পাঠালেন।

  14. ১ ইতিহাস ১৫:১২আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব

    তিনি তাঁদের বললেন, “আপনারা হলেন লেবি গোষ্ঠীর বিভিন্ন বংশের নেতা; আপনারা ও আপনাদের সঙ্গী লেবীয়েরা ঈশ্বরের উদ্দেশ্যে নিজেদের আলাদা কর, যাতে যে জায়গা আমি প্রস্তুত করে রেখেছি সেই জায়গায় আপনারা ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর সিন্দুকটি এনে রাখতে পারেন।

  15. ১ ইতিহাস ১৫:১৩আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব

    প্রথমবার আপনারা সেটি আনেন নি বলে আমাদের উপর আমাদের ঈশ্বর সদাপ্রভু ক্রোধে জ্বলে উঠেছিলেন। তাঁর আদেশ অনুসারে কিভাবে সেটি আনতে হবে আমরা তাঁর কাছে তা জানতে চাই নি।”

  16. ১ ইতিহাস ১৫:১৪আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব

    ¶ এতে যাজকেরা ও লেবীয়েরা ঈশ্বরের উদ্দেশ্যে নিজেদের পবিত্র করে নিলেন যাতে তাঁরা ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর সিন্দুকটি নিয়ে আসতে পারেন।

  17. ১ ইতিহাস ১৫:১৫আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভুর নির্দেশ মত মোশির আদেশ অনুসারে লেবীয়েরা ঈশ্বরের সিন্দুকটি বহন করবার ডাণ্ডা কাঁধের উপর নিয়ে সেটি নিয়ে আসলেন।

  18. ১ ইতিহাস ১৫:১৬আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব

    ¶ দায়ূদ লেবীয়দের নেতাদের বললেন যে, “তারা যেন বাদ্যযন্ত্র, অর্থাৎ বীণা, সুরবাহার ও করতাল বাজিয়ে আনন্দের গান গাইবার জন্য তাঁদের গায়ক ভাইদের নিযুক্ত করেন।”

  19. ১ ইতিহাস ১৫:১৭আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব

    কাজেই লেবীয়েরা যোয়েলের ছেলে হেমনকে ও তাঁর বংশের লোকদের মধ্য থেকে বেরিখিয়ের ছেলে আসফকে এবং তাঁদের গোষ্ঠী ভাই মরারীয়দের মধ্য থেকে কূশায়ার ছেলে এথনকে নিযুক্ত করলেন।

  20. ১ ইতিহাস ১৫:১৮আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব

    তাঁদের সঙ্গে নিযুক্ত করা হল তাঁদের বংশের দ্বিতীয় শ্রেণীর আত্মীয়দের। তারা হল সখরিয়, বেন, যাসীয়েল, শমীরামোৎ, যিহীয়েল, উন্নি, ইলীয়াব, বনায়, মাসেয়, মত্তিথিয়, ইলীফলেহূ, মিক্‌নেয় এবং ওবেদ ইদোম ও যিয়ীয়েল নামে দরজার দুইজন পাহারাদার।

  21. ১ ইতিহাস ১৫:১৯আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব

    ¶ উঁচু সুরে পিতলের করতাল বাজাবার জন্য নিযুক্ত করা হলো গায়ক হেমন, আসফ ও এথনের উপর।

  22. ১ ইতিহাস ১৫:২০আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব

    বীণা বাজাবার ভার পড়ল সখরিয়, অসীয়েল, শমীরামোৎ, যিহীয়েল, উন্নি, ইলীয়াব, মাসেয় ও বনায়ের উপর।

  23. ১ ইতিহাস ১৫:২১আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব

    নীচু সুরে সুরবাহার বাজাবার ভার পড়ল মত্তিথিয়, ইলীফলেহূ, মিক্‌নেয়, ওবেদ ইদোম, যিয়ীয়েল ও অসসিয়ের উপর।

  24. ১ ইতিহাস ১৫:২২আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব

    গান পরিচালনার ভার পড়ল লেবীয় নেতা কননিয়ের উপর। তিনি গানের ওস্তাদ ছিলেন বলে তাঁর উপর গান শেখানোর জন্য দায়িত্ব পড়েছিল।

  25. ১ ইতিহাস ১৫:২৩আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব

    ¶ সিন্দুকটি পাহারাদার ছিলেন বেরিখিয়, ইলকানা।