মূল বিষয়বস্তুতে যান

circa 1010–970 BC

The Reign of David

David unites the tribes, conquers Jerusalem, and establishes Israel's golden age—even through deep personal failure.

1,230 টি পদ · 2 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ২ সামুয়েল ১:১আনু. ১০৫৩ খ্রিস্টপূর্ব

    ¶ শৌলের মৃত্যুর পরে এই ঘটনা হল; দায়ূদ অমালেকীয়দেরকে হত্যা করে ফিরে এলেন; আর দায়ূদ সিক্লগ (শহরে) দুই দিন থাকলেন;

  2. ২ সামুয়েল ১:২আনু. ১০৫৩ খ্রিস্টপূর্ব

    পরে তৃতীয় দিনের, দেখ, শৌলের শিবির থেকে একটা লোক এল, তার কাপড় ছেঁড়া ও মাথায় মাটি ছিল, দায়ূদের কাছে এসে সে মাটিতে পড়ে প্রণাম করল৷

  3. ২ সামুয়েল ১:৩আনু. ১০৫৩ খ্রিস্টপূর্ব

    দায়ূদ তাকে জিজ্ঞাসা করলেন, “তুমি কোথা থেকে এসেছ?” সে বলল, “আমি ইস্রায়েলের (সৈন্য) শিবির থেকে পালিয়ে এসেছি৷”

  4. ২ সামুয়েল ১:৪আনু. ১০৫৩ খ্রিস্টপূর্ব

    দায়ূদ জিজ্ঞাসা করলেন, “খবর কি? আমাকে তা বল৷” সে উত্তর দিল, “লোকেরা যুদ্ধ থেকে পালিয়ে গেছে; আবার লোকেদের মধ্যেও অনেকে (পরাস্ত হয়েছে), মারা গেছে এবং শৌল ও তাঁর ছেলে যোনাথনও মারা গেছেন৷”

  5. ২ সামুয়েল ১:৫আনু. ১০৫৩ খ্রিস্টপূর্ব

    পরে দায়ূদ সেই সংবাদদাতা যুবককে জিজ্ঞাসা করলেন, “শৌল ও তাঁর ছেলে যোনাথন যে মারা গেছেন, এটা তুমি কি করে জানলে?”

  6. ২ সামুয়েল ১:৬আনু. ১০৫৩ খ্রিস্টপূর্ব

    তাতে সেই সংবাদদাতা যুবক তাঁকে বলল, “আমি ঘটনাক্রমে গিলবোয় পর্বতে গিয়েছিলাম, আর দেখ, শৌল বর্শার উপর ভর দিয়ে দাঁড়িয়ে ছিলেন এবং দেখ, রথ ও ঘোড়াচালকেরা চাপাচাপি করে তাঁর খুব কাছে এসে পড়েছিল৷

  7. ২ সামুয়েল ১:৭আনু. ১০৫৩ খ্রিস্টপূর্ব

    ইতিমধ্যে তিনি পিছনের দিকে মুখ ফিরিয়ে আমাকে দেখে ডাকলেন৷

  8. ২ সামুয়েল ১:৮আনু. ১০৫৩ খ্রিস্টপূর্ব

    আমি বললাম, ‘এই যে আমি৷’ তিনি আমাকে বললেন, ‘তুমি কে?’ আমি বললাম, ‘আমি একজন অমালেকীয়৷’

  9. ২ সামুয়েল ১:৯আনু. ১০৫৩ খ্রিস্টপূর্ব

    তিনি আমাকে বললেন, ‘অনুরোধ করি, আমার কাছে দাঁড়িয়ে আমাকে হত্যা কর, কারণ আমার মাথা ঘুরছে, আর এখনও আমার মধ্যে সম্পূর্ণ প্রাণ রয়েছে৷’

  10. ২ সামুয়েল ১:১০আনু. ১০৫৩ খ্রিস্টপূর্ব

    তাতে আমি কাছে দাঁড়িয়ে তাঁকে হত্যা করলাম; কারণ পতনের পরে তিনি যে আর জীবিত থাকবেন না, এটা ঠিকই বুঝলাম; আর তাঁর মাথায় যে মুকুট ছিল ও হাতে যে বালা ছিল, তা নিয়ে এই জায়গায় আমার প্রভুর কাছে এসেছি৷”

  11. ২ সামুয়েল ১:১১আনু. ১০৫৩ খ্রিস্টপূর্ব

    তখন দায়ূদ নিজের কাপড় ছিঁড়ল এবং তাঁর সঙ্গীরাও সবাই সেই রকম করল,

  12. ২ সামুয়েল ১:১২আনু. ১০৫৩ খ্রিস্টপূর্ব

    আর শৌল, তাঁর ছেলে যোনাথন, সদাপ্রভুর প্রজারা ও ইস্রায়েলের কুল তরোয়ালে (মৃত) হওয়ার ফলে তাঁদের জন্য তাঁরা শোক ও বিলাপ এবং সন্ধ্যা পর্যন্ত উপোস করলেন৷

  13. ২ সামুয়েল ১:১৩আনু. ১০৫৩ খ্রিস্টপূর্ব

    পরে দায়ূদ ঐ সংবাদদাতা যুবককে বললেন, “তুমি কোথাকার লোক?” সে বলল, “আমি একজন প্রবাসীর ছেলে, অমালেকীয়৷”

  14. ২ সামুয়েল ১:১৪আনু. ১০৫৩ খ্রিস্টপূর্ব

    দায়ূদ তাকে বললেন, “সদাপ্রভুর অভিষিক্তকে হত্যা করার জন্য নিজের হাত তুলতে তুমি কেন ভয় পেলে না?”

  15. ২ সামুয়েল ১:১৫আনু. ১০৫৩ খ্রিস্টপূর্ব

    পরে দায়ূদ যুবকদের এক জনকে ডেকে আদেশ দিলেন, “তুমি কাছে গিয়ে একে আক্রমণ কর৷” তাতে সে তাকে আঘাত করলে সে মারা গেল৷

  16. ২ সামুয়েল ১:১৬আনু. ১০৫৩ খ্রিস্টপূর্ব

    আর দায়ূদ তাকে বললেন, “তোমার মৃত্যুর জন্য তুমি নিজেই দায়ী; কারণ তোমারই মুখ তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে, তুমিই বলেছ, আমিই সদাপ্রভুর অভিষিক্ত ব্যক্তিকে হত্যা করেছি৷”

  17. ২ সামুয়েল ১:১৭আনু. ১০৫৩ খ্রিস্টপূর্ব

    ¶ পরে দায়ূদ শৌলের ও তাঁর ছেলে যোনাথনের বিষয়ে এই বিলাপ গান গাইলেন

  18. ২ সামুয়েল ১:১৮আনু. ১০৫৩ খ্রিস্টপূর্ব

    এবং যিহূদার সন্তানদের এই ধনুকের গান শেখাতে আদেশ দিলেন; দেখ, সেটা যাশের গ্রন্থে লেখা আছে৷

  19. ২ সামুয়েল ১:১৯আনু. ১০৫৩ খ্রিস্টপূর্ব

    “হে ইস্রায়েল, তোমার উঁচু জায়গায় তোমার মহিমা (হারালো)! হায়! বীরেরা পরাজিত হলেন৷

  20. ২ সামুয়েল ১:২০আনু. ১০৫৩ খ্রিস্টপূর্ব

    গাতে খবর দিও না, অস্কিলোনের রাস্তায় প্রকাশ কর না; যদি পলেষ্টীয়দের মেয়েরা আনন্দ করে, যদি অচ্ছিন্নত্বকদের মেয়েরা উল্লাস করে৷

  21. ২ সামুয়েল ১:২১আনু. ১০৫৩ খ্রিস্টপূর্ব

    হে গিলবোয়ের পর্বতমালা, তোমাদের ওপরে শিশির কিংবা বৃষ্টি না পড়ুক, উপহারের ক্ষেত না থাকুক; কারণ সেখানে বীরেদের ঢাল অশুদ্ধ হল, শৌলের ঢাল তেল দিয়ে অভিষিক্ত হল না৷

  22. ২ সামুয়েল ১:২২আনু. ১০৫৩ খ্রিস্টপূর্ব

    মৃতদের রক্ত ও বীরদের মেদ না পেলে যোনাথনের ধনুক ফিরে আসত না, শৌলের তরোয়ালও ওই ভাবে ফিরে আসত না৷

  23. ২ সামুয়েল ১:২৩আনু. ১০৫৩ খ্রিস্টপূর্ব

    শৌল ও যোনাথান জীবনকালে প্রিয় ও আনন্দিত ছিলেন, তাঁরা মারা গিয়েও আলাদা হলেন না; তাঁদের গতি ঈগলের থেকেও দ্রুত ছিল, সিংহের থেকেও শক্তিশালী ছিলেন৷

  24. ২ সামুয়েল ১:২৪আনু. ১০৫৩ খ্রিস্টপূর্ব

    ইস্রায়েলের মেয়েরা! শৌলের জন্য কাঁদ, তিনি সুন্দর লাল রঙের পোশাক তোমাদের পড়াতেন, তোমাদের পোশাকের ওপর সোনার গয়না পড়াতেন৷

  25. ২ সামুয়েল ১:২৫আনু. ১০৫৩ খ্রিস্টপূর্ব

    হায়! যুদ্ধের মধ্যে বীরেরা পরাজিত হলেন৷ যোনাথন তোমাদের উঁচু জায়গায় মারা গেলেন৷