মূল বিষয়বস্তুতে যান

circa 1010–970 BC

The Reign of David

David unites the tribes, conquers Jerusalem, and establishes Israel's golden age—even through deep personal failure.

1,230 টি পদ · 2 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ১ ইতিহাস ১৬:২০আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব

    তারা এক জাতি থেকে অন্য জাতির কাছে, এক রাজ্য থেকে অন্য লোকদের কাছে বেড়াত।

  2. ১ ইতিহাস ১৬:২১আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব

    তখন তিনি কাউকে তাদের অত্যাচার করতে দিতেন না। তাদের জন্য তিনি রাজাদের শাস্তি দিতেন,

  3. ১ ইতিহাস ১৬:২২আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব

    বলতেন, “আমার অভিষিক্ত লোকদের ছোঁবে না; আমার ভাববাদীদের কোনো ক্ষতি করবে না।”

  4. ১ ইতিহাস ১৬:২৩আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব

    পৃথিবীর সব লোক, সদাপ্রভুর উদ্দেশ্যে গান গাও; তাঁর দেওয়া উদ্ধারের কথা দিনের পর দিন ঘোষণা কর।

  5. ১ ইতিহাস ১৬:২৪আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব

    বিভিন্ন জাতির মধ্যে তাঁর মহিমা ঘোষণা কর; সমস্ত লোকের মধ্যে তাঁর সব আশ্চর্য্য কাজের কথা ঘোষণা কর।

  6. ১ ইতিহাস ১৬:২৫আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভুই মহান এবং সবার উপরে প্রশংসার যোগ্য; সব দেব দেবতার চেয়ে তিনি বেশী ভয়ার্হ।

  7. ১ ইতিহাস ১৬:২৬আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব

    বিভিন্ন জাতির দেব দেবতারা অসার মাত্র, কিন্তু সদাপ্রভু আকাশমন্ডলের সৃষ্টিকর্ত্তা।

  8. ১ ইতিহাস ১৬:২৭আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব

    তাঁকেই ঘিরে রয়েছে গৌরব ও মহিমা; তাঁর বাসস্থানে রয়েছে শক্তি ও আনন্দ।

  9. ১ ইতিহাস ১৬:২৮আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব

    হে বিভিন্ন জাতির সমস্ত গোষ্ঠী, স্বীকার কর সমস্ত গৌরব ও শক্তি সদাপ্রভুরই।

  10. ১ ইতিহাস ১৬:২৯আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব

    তাঁর নামের গৌরব বর্ননা কর; নৈবেদ্য নিয়ে তাঁর সামনে এস। পবিত্রতার ঐশ্বর্য্যে সদাপ্রভুর আরাধনা কর।

  11. ১ ইতিহাস ১৬:৩০আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব

    পৃথিবীর সমস্ত লোক, তোমরা তাঁর সামনে কেঁপে ওঠো। পৃথিবী অটলভাবে স্থাপিত হল, তা কখনও নড়বে না।

  12. ১ ইতিহাস ১৬:৩১আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব

    আকাশমন্ডল আনন্দ করুক, পৃথিবী খুশী হোক; বিভিন্ন জাতির মধ্যে তারা ঘোষণা করুক, “সদাপ্রভুই রাজত্ব করেন।”

  13. ১ ইতিহাস ১৬:৩২আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব

    সাগর ও তার মধ্যেকার সব কিছু গর্জন করুক; মাঠ ও তার মধ্যেকার সব কিছু আনন্দিত হোক।

  14. ১ ইতিহাস ১৬:৩৩আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব

    তাহলে বনের গাছপালাও সদাপ্রভুর সামনে আনন্দে গান করবে, কারণ তিনি পৃথিবীর বিচার করতে আসছেন।

  15. ১ ইতিহাস ১৬:৩৪আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব

    তোমরা সদাপ্রভুর ধন্যবাদ কর, কারণ তিনি মঙ্গলময়; তাঁর অটল ভালবাসা অনন্তকাল স্থায়ী।

  16. ১ ইতিহাস ১৬:৩৫আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব

    তোমরা বল, “হে আমাদের উদ্ধারকর্তা ঈশ্বর, আমাদের উদ্ধার কর; অন্যান্য জাতিদের মধ্য থেকে তুমি আমাদের এক জায়গায় নিয়ে এসে আমাদের রক্ষা কর, যাতে আমরা তোমার পবিত্রতা নামের স্তব করি, জয়ধ্বনি সহকারে তোমার প্রশংসা করি।”

  17. ১ ইতিহাস ১৬:৩৬আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব

    আদি থেকে অনন্তকাল পর্যন্ত ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর গৌরব হোক। এর পর সব লোকেরা বলল, “আমেন” এবং সদাপ্রভুর প্রসংসা করলো।

  18. ১ ইতিহাস ১৬:৩৭আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব

    ¶ প্রতিদিনের প্রয়োজন অনুসারে নিয়মিত সেবা কাজের জন্য দায়ূদ সদাপ্রভুর নিয়ম সিন্দুকের কাছে আসফ ও তাঁর ভাইদের রাখলেন।

  19. ১ ইতিহাস ১৬:৩৮আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব

    তাদের সাহায্য করবার জন্য তিনি ওবেদ ইদোম ও তাঁর আটষট্টি জন লোককেও রাখলেন। যিদূথূনের ছেলে ওবেদ ইদোম ও হোষা ছিলেন দরজার পাহারাদার।

  20. ১ ইতিহাস ১৬:৩৯আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব

    ¶ দায়ূদ গিবিয়োনের উপাসনার উঁচু স্থানে সদাপ্রভুর আবাস তাঁবুর সামনে যাজক সাদোক ও তাঁর সঙ্গী যাজকদের রাখলেন।

  21. ১ ইতিহাস ১৬:৪০আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব

    এর উদ্দেশ্য ছিল সদাপ্রভু ইস্রায়েলীয়দের যে ব্যবস্থার আদেশ দিয়েছিলেন তাতে যা যা লেখা ছিল সেই অনুসারে যেন তাঁরা সদাপ্রভুর উদ্দেশ্যে বেদির উপর প্রতিদিন সকালে ও বিকালে নিয়মিতভাবে হোমবলির অনুষ্ঠান করতে পারেন।

  22. ১ ইতিহাস ১৬:৪১আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব

    তাঁদের সঙ্গে ছিলেন হেমন ও যিদূথূন আর বাদবাকী লোক, যাদের নাম উল্লেখ করে বেছে নেওয়া হয়েছিল যাতে তারা সদাপ্রভুর অনন্তকাল স্থায়ী অটল ভালবাসার জন্য তাঁকে ধন্যবাদ দিতে পারে।

  23. ১ ইতিহাস ১৬:৪২আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব

    ঈশ্বরের উদ্দেশ্যে গান করবার দিনের তূরী, করতাল ও অন্যান্য বাজনা বাজাবার জন্য হেমন ও যিদূথূনের উপর ভার দেওয়া হল। যিদূথূনের ছেলেরা লোকদের দরজার পাহারাদার হল।

  24. ১ ইতিহাস ১৬:৪৩আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব

    ¶ এর পর সব লোক যে যার বাড়ীর দিকে রওনা হল এবং দায়ূদ তাঁর পরিবারের লোকদের আশীর্বাদ করবার জন্য বাড়িতে ফিরে গেলেন।

  25. ১ ইতিহাস ১৭:১আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব

    ¶ নিজের বাড়িতে বাস করবার দিন একদিন দায়ূদ ভাববাদী নাথনকে বললেন, “আমি এখন এরস কাঠের ঘরে বাস করছি কিন্তু সদাপ্রভুর নিয়ম সিন্দুকটি রয়েছে একটা তাঁবুর মধ্যে।”