মূল বিষয়বস্তুতে যান

circa 1010–970 BC

The Reign of David

David unites the tribes, conquers Jerusalem, and establishes Israel's golden age—even through deep personal failure.

1,230 টি পদ · 2 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ১ ইতিহাস ১৭:২আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব

    ¶ উত্তরে নাথন দায়ূদকে বললেন, “আপনার মনে যা আছে আপনি তাই করুন; কারণ ঈশ্বর আপনার সঙ্গে আছেন।”

  2. ১ ইতিহাস ১৭:৩আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব

    ¶ সেই রাতে ঈশ্বরের বাক্য নাথনের কাছে উপস্থিত হলো; তিনি বললেন,

  3. ১ ইতিহাস ১৭:৪আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব

    “তুমি গিয়ে আমার দাস দায়ূদকে বল যে, সদাপ্রভু বলছেন, ‘আমার থাকবার ঘর তুমি তৈরী করবে না।

  4. ১ ইতিহাস ১৭:৫আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব

    মিশর দেশ থেকে ইস্রায়েলীয়দের বের করে আনবার দিন থেকে আজ পর্যন্ত আমি কোনো ঘরে বাস করিনি। এক তাঁবু থেকে অন্য তাঁবুতে, এক বাসস্থান থেকে অন্য বাসস্থানে গিয়েছি।

  5. ১ ইতিহাস ১৭:৬আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব

    যে সব নেতাদের উপর আমি আমার লোকদের পালন করবার ভার দিয়েছিলাম, বিভিন্ন জায়গায় ইস্রায়েলীয়দের সঙ্গে ঘুরে বেড়াবার দিন আমি সেই নেতাদের কি কোনো দিন বলেছি যে, তারা কেন আমার জন্য এরস কাঠের ঘর তৈরী করে নি?’

  6. ১ ইতিহাস ১৭:৭আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব

    ¶ “এখন তুমি আমার দাস দায়ূদকে বল যে, বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলছেন, ‘আমার লোক ইস্রায়েলীয়দের শাসনকর্ত্তা হবার জন্য আমিই তোমাকে পশু চরাবার মাঠ থেকে, ভেড়ার পালের পিছন থেকে নিয়ে এসেছি।

  7. ১ ইতিহাস ১৭:৮আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব

    তুমি যে সব জায়গায় গিয়েছ আমিও সেখানে তোমার সঙ্গে গিয়েছি এবং তোমার সামনে থেকে তোমার সমস্ত শত্রুদের শেষ করে দিয়েছি। আমি তোমার নাম পৃথিবীর মহান লোকদের নামের মত বিখ্যাত করব।

  8. ১ ইতিহাস ১৭:৯আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব

    আমার লোক ইস্রায়েলীয়দের জন্য আমি একটা জায়গা ঠিক করে সেখানেই গাছের মত তাদের লাগিয়ে দেব যাতে তারা নিজেদের জায়গায় শান্তিতে বাস করতে পারে

  9. ১ ইতিহাস ১৭:১০আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব

    এবং আমার লোক ইস্রায়েলীয়দের উপর শাসনকর্ত্তা নিযুক্ত করবার পর থেকে দুষ্ট লোকেরা তাদের উপর যে অত্যাচার করে আসছে তারা যেন আর তা করতে না পারে। আমি তোমার সব শত্রুদেরও দমন করব। আমি আরও বলছি যে, আমি সদাপ্রভু তোমার বংশকে গড়ে তুলব।

  10. ১ ইতিহাস ১৭:১১আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব

    তোমার আয়ু শেষ হলে পর যখন তুমি তোমার পূর্বপুরুষদের কাছে চলে যাবে তখন আমি তোমার জায়গায় তোমার বংশের এক জনকে, তোমার নিজের বংশধরদেরকে বসাব এবং তার রাজ্য স্থির রাখব।

  11. ১ ইতিহাস ১৭:১২আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব

    তোমার সেই ছেলেই আমার জন্য একটা ঘর তৈরী করবে, আর তার সিংহাসন আমি চিরকাল স্থায়ী করব।

  12. ১ ইতিহাস ১৭:১৩আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব

    আমি তার বাবা আর সে হবে আমার ছেলে। আমার ভালবাসা আমি কখনও তার উপর থেকে তুলে নেব না, যেমন করে আমি তুলে নিয়েছিলাম তোমার আগে যে ছিল তার উপর থেকে।

  13. ১ ইতিহাস ১৭:১৪আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব

    আমার ঘরের ও আমার রাজ্যের উপরে আমি তাকে চিরকাল স্থির রাখব এবং তার সিংহাসন চিরস্থায়ী হবে’।”

  14. ১ ইতিহাস ১৭:১৫আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব

    ¶ এই দর্শনের সমস্ত কথা নাথন দায়ূদকে বললেন।

  15. ১ ইতিহাস ১৭:১৬আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব

    ¶ এই সব কথা শুনে রাজা দায়ূদ তাঁবুর ভিতরে গেলেন এবং সদাপ্রভুর সামনে বসে বললেন, হে ঈশ্বর সদাপ্রভু, আমিই বা কি, আর আমার বংশই বা কি যে, তুমি আমাকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছ?

  16. ১ ইতিহাস ১৭:১৭আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব

    আর হে ঈশ্বর, এটাও তোমার চোখে যথেষ্ট হয়নি; এর সঙ্গে তোমার দাসের বংশের ভবিষ্যতের কথাও তুমি বলেছ। হে ঈশ্বর সদাপ্রভু, আমি যেন একজন মহান লোক সেই চোখেই তুমি আমাকে দেখেছ।

  17. ১ ইতিহাস ১৭:১৮আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব

    ¶ তোমার দাসের প্রতি যে সম্মান দেখালে তাতে আমি তোমার কাছে আর বেশী কি বলতে পারি? তুমি তো তোমার দাসকে জান।

  18. ১ ইতিহাস ১৭:১৯আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব

    হে সদাপ্রভু, তোমার দাসের জন্য তোমার ইচ্ছা অনুসারে এই মহৎ কাজ তুমি করেছ আর তোমার দাসকে তা জানিয়েছ।

  19. ১ ইতিহাস ১৭:২০আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব

    ¶ হে সদাপ্রভু, তোমার মত আর কেউ নেই এবং তুমি ছাড়া কোনো ঈশ্বর নেই; আমরা নিজের কানেই এই কথা শুনেছি।

  20. ১ ইতিহাস ১৭:২১আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব

    তোমার ইস্রায়েল জাতির মত পৃথিবীতে আর কোনো জাতি নেই, যাকে তুমি তোমার নিজের লোক করবার জন্য মুক্ত করেছ। তুমি তাদের মিশর দেশ থেকে মুক্ত করে তাদের সামনে থেকে অন্যান্য জাতিদের দূর করে দিয়েছ। তোমার নিজের গৌরব প্রকাশের জন্য মহৎ ও ভয়ঙ্কর কাজের মধ্য দিয়ে তুমি তা করেছ।

  21. ১ ইতিহাস ১৭:২২আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব

    তোমার লোক ইস্রায়েলীয়দের তুমি নিজের উদ্দেশ্যে চিরকাল তোমার নিজের লোক করেছ, আর তুমি, হে সদাপ্রভু, তুমি তাদের ঈশ্বর হয়েছ।

  22. ১ ইতিহাস ১৭:২৩আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব

    ¶ এখন হে সদাপ্রভু, আমার ও আমার বংশের বিষয়ে তুমি যে প্রতিজ্ঞা করেছ তা চিরকাল রক্ষা কর। তোমার প্রতিজ্ঞা অনুসারেই তা কর।

  23. ১ ইতিহাস ১৭:২৪আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব

    এতে আমার বংশ স্থায়ী হবে এবং চিরকাল তোমার গৌরব হবে। তখন লোকে বলবে, সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুই ইস্রায়েলীয়দের ঈশ্বর, সত্যিই ইস্রায়েলীয়দের ঈশ্বর! আর তোমার দাস দায়ূদের বংশ তোমার সামনে স্থির থাকবে।

  24. ১ ইতিহাস ১৭:২৫আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব

    হে আমার ঈশ্বর, তুমিই আমার কাছে এই বিষয় প্রকাশ করে বলেছ যে, তুমি আমার মধ্য দিয়ে একটা বংশ গড়ে তুলবে। তাই তোমার কাছে এই প্রার্থনা করতে আমার মনে সাহস হয়েছে।

  25. ১ ইতিহাস ১৭:২৬আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব

    হে সদাপ্রভু, তুমিই ঈশ্বর। এই মঙ্গলের প্রতিজ্ঞা তুমিই তোমার দাসের কাছে করেছ।