- English
- King James KJV
- Complete Jewish CJB
- World English WEBM
- Berean Standard BSB
- American Standard ASV
- Geneva GNV
- Young's Literal YLT
- Douay-Rheims DRC
- International
- Shqip ALB
- العربية SVD
- বাংলা BN-IRV
- မြန်မာ Judson
- 简体文 CUV-S
- 繁體中文 CUV-T
- Čeština BKR
- Nederlands STVE
- Français LSG
- Deutsch SCH
- Ελληνικά Vamvas
- ગુજરાતી GU-IRV
- Hausa HCB
- עברית Hebrew
- हिन्दी HCV
- Magyar KAROLI
- Bahasa Indonesia INDO-TB
- Italiano Diodati
- 日本語 Kougo
- 한국어 Korean
- മലയാളം MAL
- मराठी MRCV
- Norsk DNB
- فارسی OPV
- Polski BG
- Português Almeida
- Română Cornilescu
- Русский Synodal
- Español RVG
- Kiswahili Neno
- Svenska SV1917
- Tagalog TAG-ADB
- தமிழ் TCV
- తెలుగు TSA
- ภาษาไทย THAI-KJV
- Українська Ohienko
- Tiếng Việt CADMAN
- Yorùbá YCB
circa 1010–970 BC
The Reign of David
David unites the tribes, conquers Jerusalem, and establishes Israel's golden age—even through deep personal failure.
এই কালের পদ
- ১ ইতিহাস ১৭:২৭আনু. ১০৪২ খ্রিস্টপূর্ব
আমার বংশকে তুমি সন্তুষ্ট হয়ে আশীর্বাদ করেছ যাতে এই বংশ চিরকাল তোমার সামনে থাকে; কারণ, হে সদাপ্রভু তুমিই আশীর্বাদ করেছ এবং তাই তা চিরকালের জন্য আশীর্বাদযুক্ত।
- ১ ইতিহাস ১৮:১আনু. ১০৪০ খ্রিস্টপূর্ব
¶ পরে দায়ূদ পলেষ্টীয়দের আঘাত করে তাদের নিজের অধীনে আনলেন। তিনি পলেষ্টীয়দের হাত থেকে গাৎ ও তার আশেপাশের গ্রামগুলো দখল করে নিলেন।
- ১ ইতিহাস ১৮:২আনু. ১০৪০ খ্রিস্টপূর্ব
আর তিনি মোয়াবীয়দেরও আঘাত করলেন। তাতে মোয়াবীয়রা দায়ূদের দাস হল এবং উপঢৌকন দিতে লাগলো।
- ১ ইতিহাস ১৮:৩আনু. ১০৪০ খ্রিস্টপূর্ব
¶ পরে সোবার রাজা হদরেষর যখন ইউফ্রেটিস নদী বরাবর তাঁর জায়গাগুলোতে আবার তাঁর কর্তৃত্ব স্থাপন করতে গেলেন তখন দায়ূদ তাঁর সঙ্গে যুদ্ধ করতে হমাৎ পর্যন্ত গেলেন।
- ১ ইতিহাস ১৮:৪আনু. ১০৪০ খ্রিস্টপূর্ব
দায়ূদ তাঁর এক হাজার রথ, সাত হাজার অশ্বারোহী এবং কুড়ি হাজার পদাতিক সৈন্য আটক করলেন। তাদের একশোটা রথের ঘোড়া রেখে তিনি বাকি সব ঘোড়ার পায়ের শিরা কেটে দিলেন।
- ১ ইতিহাস ১৮:৫আনু. ১০৪০ খ্রিস্টপূর্ব
¶ দম্মেশকের অরামীয়েরা যখন সোবার রাজা হদরেষরকে সাহায্য করতে আসল তখন দায়ূদ তাদের বাইশ হাজার লোককে মেরে ফেললেন।
- ১ ইতিহাস ১৮:৬আনু. ১০৪০ খ্রিস্টপূর্ব
দায়ূদ অরাম রাজ্যের দম্মেশকে সৈন্যদল রাখলেন। তাতে অরামীয়েরা তাঁর দাস হলো এবং তাঁকে কর দিল। এই ভাবে দায়ূদ যে কোনো জায়গায় যেতেন সদাপ্রভু সেখানে তাঁকে জয়ী করতেন।
- ১ ইতিহাস ১৮:৭আনু. ১০৪০ খ্রিস্টপূর্ব
¶ হদরেষরের লোকদের সোনার ঢালগুলো দায়ূদ যিরূশালেমে নিয়ে আসলেন।
- ১ ইতিহাস ১৮:৮আনু. ১০৪০ খ্রিস্টপূর্ব
টিভৎ ও কূন নামে হদরেষরের দুটো শহর থেকে দায়ূদ প্রচুর পরিমাণে পিতলও নিয়ে আসলেন। এই পিতল দিয়ে শলোমন সেই বিরাট পাত্র, থাম ও পিতলের অন্যান্য জিনিস তৈরী করেছিলেন।
- ১ ইতিহাস ১৮:৯আনু. ১০৪০ খ্রিস্টপূর্ব
¶ হমাতের রাজা তয়ূ শুনতে পেলেন যে, দায়ূদ সোবার রাজা হদরেষরের গোটা সৈন্যদলকে হারিয়ে দিয়েছেন।
- ১ ইতিহাস ১৮:১০আনু. ১০৪০ খ্রিস্টপূর্ব
দায়ূদ হদরেষরের সঙ্গে যুদ্ধে জয়ী হয়েছেন বলে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাবার জন্য তয়ি তাঁর ছেলে হদোরামকে রাজা দায়ূদের কাছে পাঠিয়ে দিলেন। এই হদরেষরের সঙ্গে তয়ূর অনেকবার যুদ্ধ হয়েছিল। হদোরাম দায়ূদের জন্য সঙ্গে করে সোনা, রূপা ও পিতলের নানা রকম জিনিস নিয়ে এসেছিলেন।
- ১ ইতিহাস ১৮:১১আনু. ১০৪০ খ্রিস্টপূর্ব
এর আগে রাজা দায়ূদ ইদোমীয়, মোয়াবীয়, অম্মোনীয়, পলেষ্টীয় এবং অমালেকীয়দের কাছ থেকে সোনা ও রূপা নিয়ে এসে যেমন সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা করে রেখেছিলেন তেমনি এগুলো নিয়েও তিনি তাই করলেন।
- ১ ইতিহাস ১৮:১২আনু. ১০৪০ খ্রিস্টপূর্ব
¶ সরূয়ার ছেলে অবীশয় লবণ উপত্যকায় আঠারো হাজার ইদোমীয়কে মেরে ফেললেন।
- ১ ইতিহাস ১৮:১৩আনু. ১০৪০ খ্রিস্টপূর্ব
তিনি ইদোমের কয়েক জায়গায় সৈন্যদল রাখলেন আর তাতে সমস্ত ইদোমীয়েরা দায়ূদের অধীন হল। দায়ূদ যে কোনো জায়গায় যেতেন সদাপ্রভু সেখানেই তাঁকে জয়ী করতেন।
- ১ ইতিহাস ১৮:১৪আনু. ১০৪০ খ্রিস্টপূর্ব
¶ দায়ূদ সমস্ত ইস্রায়েল দেশের উপর রাজত্ব করতে লাগলেন। তাঁর লোকদের তিনি ন্যায়ভাবে বিচার ও শাসন করতেন।
- ১ ইতিহাস ১৮:১৫আনু. ১০৪০ খ্রিস্টপূর্ব
সরূয়ার ছেলে যোয়াব ছিলেন তাঁর প্রধান সেনাপতি আর অহীলূদের ছেলে যিহোশাফট তাঁর রাজত্বের সব ইতিহাস লিখে রাখতেন।
- ১ ইতিহাস ১৮:১৬আনু. ১০৪০ খ্রিস্টপূর্ব
অহীটূবের ছেলে সাদোক ও অবিয়াথরের ছেলে অবীমেলক ছিলেন যাজক আর শব্শ ছিলেন রাজার লেখক।
- ১ ইতিহাস ১৮:১৭আনু. ১০৪০ খ্রিস্টপূর্ব
যিহোয়াদার ছেলে বনায় করেথীয় ও পলেথীয়দের প্রধান, আর দায়ূদের ছেলেরা রাজার প্রধান প্রধান পদে নিযুক্ত ছিলেন।
¶ পরে অম্মোনীয় রাজা নাহশ মারা গেলে পর তাঁর ছেলে হানূন তাঁর জায়গায় রাজা হলেন।
দায়ূদ বললেন, “হানূনের বাবা নাহশ আমার প্রতি বিশ্বস্ত ছিলেন বলে আমিও হানূনের প্রতি বিশ্বস্ত থাকব।” সেইজন্য তাঁর বাবার মৃত্যুতে তাঁকে সান্ত্বনা দেবার জন্য তিনি কয়েকজন লোক পাঠিয়ে দিলেন। দায়ূদের লোকেরা হানূনকে সান্ত্বনা দেবার জন্য অম্মোনীয়দের দেশে গেল।
কিন্তু অম্মোনীয় নেতারা হানূনকে বললেন, “আপনি কি মনে করেন যে, দায়ূদ আপনার বাবার প্রতি সম্মান দেখাবার জন্য আপনাকে সান্ত্বনা দিতে লোক পাঠিয়েছে? সে তাদের আপনার কাছে পাঠিয়েছে যাতে তারা গুপ্তচর হিসাবে দেশের খোঁজখবর নিয়ে পরে সেটা ধ্বংস করে দিতে পারে।”
হানূন তখন দায়ূদের লোকদের ধরে তাদের দাড়ি কামিয়ে দিলেন এবং লম্বা জামার অর্ধেকটা, অর্থাৎ কোমর পর্যন্ত কেটে দিয়ে তাদের বিদায় করে দিলেন।
¶ কেউ এসে দায়ূদকে সেই লোকদের প্রতি কি করা হয়েছে তা জানালে পর তাঁর পাঠানো সেই লোকদের সঙ্গে দেখা করবার জন্য তিনি কয়েকজন লোক পাঠিয়ে দিলেন, কারণ সেই লোকেরা খুব লজ্জিত ছিল। রাজা তাদের বলে পাঠালেন, “তোমাদের দাড়ি বেড়ে না ওঠা পর্যন্ত তোমরা যিরীহোতেই থাক; তারপর তোমরা ফিরে এসো।”
¶ অম্মোনীয়েরা যখন বুঝতে পারল যে, তারা দায়ূদের কাছে নিজেদের ঘৃণার পাত্র করে তুলেছে, তখন হানূন ও অম্মোনীয়েরা অরাম নহরয়িম, অরাম মাখা ও সোবা থেকে রথ ও অশ্বারোহীদের ভাড়া করে আনবার জন্য ঊনচল্লিশ হাজার কেজি রূপা পাঠিয়ে দিল।
তারা বত্রিশ হাজার রথ এবং সৈন্যদল সমেত মাখার রাজাকে ভাড়া করল। তিনি ও তাঁর সৈন্যেরা এসে মেদবার কাছে ছাউনি ফেললেন আর ওদিকে অম্মোনীয়েরা নিজের নিজের শহর থেকে একত্র হয়ে যুদ্ধের জন্য বের হল।