মূল বিষয়বস্তুতে যান

circa 605–538 BC

The Babylonian Exile

Jerusalem falls and the temple burns; Ezekiel and Daniel minister among the exiles as Lamentations mourns the city's ruin.

1,784 টি পদ · 3 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. বিলাপ ৪:১৬আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভুর মুখ তাদেরকে তার সামনে থেকে ছড়িয়ে দিয়েছেন, তিনি তাদেরকে আর দেখেন না; লোকে যাজকদের সম্মান করে না, প্রাচীনদের প্রতি দয়া দেখান না।

  2. বিলাপ ৪:১৭আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    এখনও আমাদের চোখ সর্বদা ব্যর্থ হয়ে যাচ্ছে, মূল্যহীন সাহায্যের আশায়; যদিও আমরা অধীর আগ্রহে এমন এক জাতির অপেক্ষায় আছি, যে রক্ষা করতে পারে না।

  3. বিলাপ ৪:১৮আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    শত্রুরা আমাদের পদক্ষেপ অনুসরণ করে, আমরা আমাদের নিজের রাস্তায় হাঁটতে পারি না; আমাদের শেষকাল কাছাকাছি, আমাদের দিন শেষ কারণ আমাদের শেষকাল উপস্থিত।

  4. বিলাপ ৪:১৯আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    আমাদের তাড়নাকারীরা আকাশের ঈগল পাখির চেয়ে দ্রুতগামী ছিল; তারা পর্বতের ওপরে আমাদের পিছনে পিছনে দৌড়াত, মরুপ্রান্তে আমাদের জন্য ঘাঁটি বসাত।

  5. বিলাপ ৪:২০আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    যিনি আমাদের নাকের নিঃশ্বাস-প্রশ্বাস, সদাপ্রভুর অভিষিক্ত, তিনি তাদের ফাঁদে ধরা পড়লেন, যাঁর বিষয়ে বলেছিলাম, আমরা তাঁর সুরক্ষায় জাতিদের মধ্যে বাস করব।

  6. বিলাপ ৪:২১আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    হে ঊষদেশ নিবাসিনী ইদোমের মেয়ে, তুমি আনন্দ কর ও খুশি হও! তোমার কাছেও সেই পানপাত্র আসবে, তুমি মাতাল হবে এবং উলঙ্গিনী হবে।

  7. বিলাপ ৪:২২আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    সিয়োনের মেয়ে, তোমার অপরাধ শেষ হল; তিনি তোমাকে আর কখনো নির্বাসিত করবেন না; হে ইদোমের মেয়ে, তিনি তোমার অপরাধের শাস্তি দেবেন, তোমার পাপ প্রকাশ করবে।

  8. বিলাপ ৫:১আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    হে সদাপ্রভু, আমাদের প্রতি যা ঘটেছে, তা মনে কর, তাকাও, আমাদের অপমান দেখ।

  9. বিলাপ ৫:২আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    আমাদের সম্পত্তি অপরিচিত লোকদের হাতে, আমাদের সব বাড়িগুলি বিদেশীদের হাতে গিয়েছে।

  10. বিলাপ ৫:৩আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    আমরা অনাথ কারণ আমাদের কোনো বাবা নেই এবং আমাদের মায়েরা বিধবাদের মতো হয়েছেন।

  11. বিলাপ ৫:৪আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    আমাদের জল আমরা রূপা খরচ করে পান করেছি, নিজেদের কাঠ দাম দিয়ে কিনতে হয়।

  12. বিলাপ ৫:৫আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    লোকে আমাদেরকে তাড়না করে, আমরা ক্লান্ত এবং আমাদের জন্য বিশ্রাম নেই।

  13. বিলাপ ৫:৬আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    আমরা মিশরীয়দের ও অশূরীয়দের কাছে হাতজোড় করেছি, খাবারে সন্তুষ্ট হবার জন্য।

  14. বিলাপ ৫:৭আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    আমাদের পূর্বপুরুষেরা পাপ করেছেন, এখন তারা নেই এবং আমরাই তাঁদের পাপ বহন করেছি।

  15. বিলাপ ৫:৮আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    আমাদের ওপরে দাসেরা শাসন করে এবং তাদের হাত থেকে আমাদেরকে উদ্ধার করে, এমন কেউ নেই।

  16. বিলাপ ৫:৯আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    জীবনের ঝুঁকিতে আমরা খাবার সংগ্রহ করি, মরুপ্রান্তে অবস্থিত তরোয়াল থাকা সত্বেও।

  17. বিলাপ ৫:১০আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    আমাদের চামড়া উনুনের মতো গরম, দূর্ভিক্ষের জ্বরে জ্বলছে।

  18. বিলাপ ৫:১১আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    সিয়োনে স্ত্রীলোকেরা ধর্ষিত হল, যিহূদার শহরগুলিতে কুমারীরা ধর্ষিত হল।

  19. বিলাপ ৫:১২আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    তারা নেতাদেরকে নিজেদের হাতের মাধ্যমে ফাঁসি দিয়েছে এবং তারা প্রাচীনদের সম্মান করে নি।

  20. বিলাপ ৫:১৩আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    যুবকদেরকে যাঁতায় পরিশ্রম করতে হল, শিশুরা কাঠের গুড়ির ভারে টলমল করছে।

  21. বিলাপ ৫:১৪আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    প্রাচীনেরা শহরের দরজা থেকে সরে গিয়েছেন এবং যুবকেরা তাদের বাজনাকে থামিয়েছে।

  22. বিলাপ ৫:১৫আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    আমাদের হৃদয়ের আনন্দ চলে গিয়েছে, আমাদের নাচ শোকে পরিবর্তিত হয়েছে।

  23. বিলাপ ৫:১৬আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    আমাদের মাথা থেকে মুকুট পড়ে গেছে, ধিক আমাদেরকে! কারণ আমরা পাপ করেছি।

  24. বিলাপ ৫:১৭আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    এই জন্য আমাদের হৃদয় দুর্বল হয়েছে এবং আমাদের চোখ অস্পষ্ট হয়েছে।

  25. বিলাপ ৫:১৮আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    কারণ সিয়োন পর্বত মানবহীন জায়গা হয়েছে, শিয়ালেরা তার ওপর ঘুরে বেড়ায়।