মূল বিষয়বস্তুতে যান

circa 1900–1700 BC

Jacob, Joseph & Egypt

Jacob wrestles with God and becomes Israel; Joseph is sold into slavery yet rises to save the world from famine.

840 টি পদ · 1 টি পুস্তক অন্তর্ভুক্ত

  1. আদিপুস্তক ৪২:১৬আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    তোমাদের এক জনকে পাঠিয়ে তোমাদের সেই ভাইকে আন, তোমরা বন্দী থাক; এই ভাবে তোমাদের কথার পরীক্ষা হবে, তোমরা সত্যবাদী কি না, তা জানা যাবে;” অথবা আমি ফরৌণের প্রাণের শপথ করে বলছি, “তোমরা অবশ্যই চর।”

  2. আদিপুস্তক ৪২:১৭আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    পরে তিনি তাঁদেরকে তিন দিন কারাগারে বন্দী রাখলেন।

  3. আদিপুস্তক ৪২:১৮আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    পরে তৃতীয় দিনের যোষেফ তাঁদেরকে বললেন, “এই কাজ কর, তাতে বাঁচবে; আমি ঈশ্বরকে ভয় করি।

  4. আদিপুস্তক ৪২:১৯আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    তোমরা যদি সৎলোক হও, তবে তোমাদের এক ভাই তোমাদের এই কারাগারে বন্দী থাকুক; তোমরা নিজের নিজের গৃহের দূর্ভিক্ষের জন্য শস্য নিয়ে যাও;

  5. আদিপুস্তক ৪২:২০আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    পরে তোমাদের ছোট ভাইকে আমার কাছে এন; এই ভাবে তোমাদের কথা প্রমাণ হলে তোমার মারা যাবে না।” তাঁরা তাই করলেন।

  6. আদিপুস্তক ৪২:২১আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    আর তাঁরা পরস্পর বললেন, “নিশ্চয়ই আমরা নিজেদের ভাইয়ের বিষয়ে অপরাধী, কারণ সে আমাদের কাছে অনুরোধ করলে আমরা তার প্রাণের কষ্ট দেখেও তাঁ শুনিনি; এই জন্য আমাদের উপরে এই সঙ্কট উপস্থিত হয়েছে।”

  7. আদিপুস্তক ৪২:২২আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    তখন রুবেন উত্তর করে তাঁদেরকে বললেন, “আমি না তোমাদেরকে বলেছিলাম, ছেলেটির বিরুদ্ধে পাপ কর না? কিন্তু তোমার তা শোননি; দেখ, এখন তার রক্তেরও হিসাব দিতে হচ্ছে।”

  8. আদিপুস্তক ৪২:২৩আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    কিন্তু যোষেফ যে তাঁদের এই কথা বুঝলেন, এটা তাঁরা জানতে পারলেন না, কারণ দুটো ভাষার মাধ্যমে উভয় পক্ষের মধ্যে কথাবার্তা হচ্ছিল।

  9. আদিপুস্তক ৪২:২৪আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    তখন তিনি তাঁদের কাছ থেকে সরে গিয়ে কাঁদলেন; পরে ফিরে এসে তাঁদের সঙ্গে কথা বললেন ও তাঁদের মধ্যে শিমিয়োনকে ধরে তাঁদের সামনেই বাঁধলেন।

  10. আদিপুস্তক ৪২:২৫আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    ¶ পরে যোষেফ তাঁদের সব থলেতে শস্য ভরতে প্রত্যেক জনের থলে টাকা ফিরিয়ে দিতে ও তাঁদেরকে যাত্রা পথের খাবার দিতে আজ্ঞা দিলেন; আর তাঁদের জন্য সেরকম করা হল।

  11. আদিপুস্তক ৪২:২৬আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    পরে তাঁরা নিজের নিজের গাধার ওপরে শস্য চাপিয়ে সেখান থেকে চলে গেলেন।

  12. আদিপুস্তক ৪২:২৭আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    কিন্তু সরাইখানায় যখন এক জন নিজের গাধাকে খাবার দিতে থলে খুললেন, তখন নিজের টাকা দেখলেন, আর দেখ, থলের মুখেই টাকা।

  13. আদিপুস্তক ৪২:২৮আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    তাতে তিনি ভাইদের বললেন, “আমার টাকা ফিরেছে; দেখ, আমার থলেতেই আছে।” তখন তাঁদের প্রাণ উড়ে গেল ও সবাই ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, “ঈশ্বর আমাদের প্রতি এ কি করলেন?”

  14. আদিপুস্তক ৪২:২৯আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    পরে তাঁরা কনান দেশে নিজেদের বাবা যাকোবের কাছে উপস্থিত হলেন। ও তাঁদের প্রতি যা যা ঘটেছিল, সে সব তাঁকে জানালেন।

  15. আদিপুস্তক ৪২:৩০আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    বললেন, “যে ব্যক্তি সেই দেশের শাসক,” তিনি আমাদেরকে কঠোর কথা বললেন, আর দেশ অনুসন্ধানকারী চর মনে করলেন।

  16. আদিপুস্তক ৪২:৩১আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    আমরা তাঁকে বললাম, “আমরা সৎ লোক, চর নই;

  17. আদিপুস্তক ৪২:৩২আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    আমরা বারো ভাই, সবাই এক বাবার ছেলে; কিন্তু একজন নেই এবং ছোটটি আজ কনান দেশে বাবার কাছে আছে।”

  18. আদিপুস্তক ৪২:৩৩আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    তখন সেই ব্যক্তি, সেই দেশের শাসক আমাদেরকে বললেন, “এতেই জানতে পারব যে, তোমরা সৎলোক; তোমাদের এক ভাইকে আমার কাছে রেখে তোমাদের গৃহের দূর্ভিক্ষের জন্য শস্য নিয়ে যাও।

  19. আদিপুস্তক ৪২:৩৪আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    পরে তোমাদের ছোট ভাইকে আমার কাছে এন, তাতে বুঝতে পারব যে, তোমরা চর না, তোমরা সৎলোক; আর আমি তোমাদের ভাইকে তোমাদের কাছে দেব এবং তোমরা দেশে বাণিজ্য করতে পারবে।”

  20. আদিপুস্তক ৪২:৩৫আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    পরে তাঁরা থলে থেকে শস্য ঢাললে দেখ, প্রত্যেক জন নিজের নিজের থলেতে নিজের নিজের টাকার গোছ পেলেন। তখন সেই সব টাকার গোছ দেখে তাঁরা ও তাঁদের বাবা ভয় পেলেন।

  21. আদিপুস্তক ৪২:৩৬আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    আর তাঁদের বাবা যাকোব বললেন, “তোমরা আমাকে পুত্রহীন করেছ; যোষেফ নেই, শিমিয়ন নেই, আবার বিন্যামীনকেও নিয়ে যেতে চাইছ; এই সবই আমার বিরুদ্ধে।”

  22. আদিপুস্তক ৪২:৩৭আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    তখন রুবেন তাঁর বাবাকে বললেন, “আমি যদি তোমার কাছে তাঁকে না আনি, তবে আমার দুই ছেলেকে হত্যা কর; আমার হাতে তাঁকে সমর্পণ কর; আমি তোমার কাছে তাঁকে আবার এনে দেব।”

  23. আদিপুস্তক ৪২:৩৮আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    তখন তিনি বললেন, “আমার ছেলে তোমাদের সঙ্গে যাবে না, কারণ তার ভাই মারা গিয়েছে, সে একা আছে; তোমরা যে পথে যাবে, সেই পথে যদি এর কোনো বিপদ ঘটে, তবে শোকে এই পাকা চুলে আমাকে পাতালে নামিয়ে দেবে।”

  24. আদিপুস্তক ৪৩:১আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    ¶ তখন কানন দেশে খুব দূর্ভিক্ষ ছিল।

  25. আদিপুস্তক ৪৩:২আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    আর তাঁরা মিশর থেকে যে শস্য এনেছিলেন, সে সমস্ত খাওয়া হয়ে গেলে তাঁদের বাবা তাঁদেরকে বললেন, “তোমরা আবার যাও, আমাদের জন্য কিছু খাবার কিনে আন।”