মূল বিষয়বস্তুতে যান

circa 1900–1700 BC

Jacob, Joseph & Egypt

Jacob wrestles with God and becomes Israel; Joseph is sold into slavery yet rises to save the world from famine.

840 টি পদ · 1 টি পুস্তক অন্তর্ভুক্ত

  1. আদিপুস্তক ৪৩:২৮আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    তাঁরা বললেন, “আপনার দাস আমাদের বাবা ভালো আছেন, তিনি এখনও জীবিত আছেন।” পরে তাঁরা উপুড় হয়ে প্রণাম করলেন।

  2. আদিপুস্তক ৪৩:২৯আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    তখন যোষেফ চোখ তুলে নিজের ভাই বিন্যামীনকে, নিজের ভাইকে দেখে বললেন, “তোমাদের যে ছোট ভাইয়ের কথা আমাকে বলেছিলে, সে কি এই?” আর তিনি বললেন, “বৎস, ঈশ্বর তোমার প্রতি অনুগ্রহ করুন।”

  3. আদিপুস্তক ৪৩:৩০আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    তখন যোষেফ তাড়াতাড়ি করলেন, কারণ তাঁর ভাইয়ের জন্য তাঁর প্রাণ কাঁদছিল, তাই তিনি কাঁদবার জায়গা খুঁজলেন, আর নিজের ঘরে প্রবেশ করে সেখানে কাঁদলেন।

  4. আদিপুস্তক ৪৩:৩১আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    পরে তিনি মুখ ধুয়ে বাইরে আসলেন ও নিজেকে সামলে খাবার পরিবেশন করতে আদেশ দিলেন।

  5. আদিপুস্তক ৪৩:৩২আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    তখন তাঁর জন্য আলাদা ও তাঁর ভাইদের জন্য আলাদা এবং তাঁর সঙ্গে ভোজনকারী মিশরীয়দের জন্য আলাদা পরিবেশন করা হল, কারণ ইব্রীয়দের সঙ্গে মিশরীয়েরা খাবার খায় না; কারণ তা মিশরীয়দের ঘৃণার কাজ।

  6. আদিপুস্তক ৪৩:৩৩আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    আর তাঁরা যোষেফের সামনে বড় বড়র জায়গায় ও ছোট ছোটর জায়গায় বসলেন; তখন তাঁরা পরস্পর আশ্চর্য্য বলে মনে করলেন।

  7. আদিপুস্তক ৪৩:৩৪আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    আর তিনি নিজের সামনে থেকে খাবারের অংশ তুলে তাঁদেরকে পরিবেশন করালেন; কিন্তু সবার অংশ থেকে বিন্যামীনের অংশ পাঁচ গুণ বেশি ছিল। পরে তাঁরা পান করলেন ও তাঁর সঙ্গে আনন্দিত হলেন।

  8. আদিপুস্তক ৪৪:১আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    ¶ আর যোষেফ বাড়ির পরিচালককে আজ্ঞা করলেন, এই লোকদের থলেতে যত শস্য ধরে, ভরে দাও এবং প্রতিজনের টাকা তার থলের মুখে রাখ।

  9. আদিপুস্তক ৪৪:২আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    আর কনিষ্ঠের থলের মুখে তার শস্য কেনার টাকার সঙ্গে আমার বাটি অর্থাৎ রূপার বাটি রাখ। তখন সে যোষেফের বলা কথানুসারে কাজ করল।

  10. আদিপুস্তক ৪৪:৩আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    আর সকাল হওয়ামাত্র তাঁরা গাধাদের সঙ্গে বিদায় পেলেন।

  11. আদিপুস্তক ৪৪:৪আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    তাঁরা নগর থেকে বের হয়ে অনেক দূরে যেতে না যেতে যোষেফ নিজের বাড়ির পরিচালককে বললেন, “ওঠ, ঐ লোকদের পিছনে দৌড়িয়ে গিয়ে তাদের সঙ্গ ধরে বল তোমরা উপকারের পরিবর্তে কেন অপকার করলে?

  12. আদিপুস্তক ৪৪:৫আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    আমার প্রভু যাতে পান করেন ও যার মাধ্যমে গণনা করেন, এ কি সেই বাটি না? এই কাজ করায় তোমরা দোষ করেছ।”

  13. আদিপুস্তক ৪৪:৬আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    পরে সে তাদেরকে নাগালে পেয়ে সেইকথা বলল।

  14. আদিপুস্তক ৪৪:৭আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    তাঁরা বললেন, “মহাশয়, কেন এমন কথা বললেন? আপনার দাসেরা যে এমন কাজ করবে, তা দূরে থাকুক।

  15. আদিপুস্তক ৪৪:৮আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    দেখুন, আমরা নিজের নিজের থলের মুখে যে টাকা পেয়েছিলাম, তা কনান দেশ থেকে আবার আপনার কাছে এনেছি; তবে আমরা কি কোনো মতে আপনার প্রভুর গৃহ থেকে রূপা বা সোনা চুরি করব?

  16. আদিপুস্তক ৪৪:৯আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    আপনার দাসদের মধ্যে যার কাছে তা পাওয়া যায়, সে মরুক এবং আমরাও প্রভুর দাস হব।”

  17. আদিপুস্তক ৪৪:১০আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    সে বলল, “ভাল, এক্ষণে তোমাদের কথানুসারেই হোক; যার কাছে তা পাওয়া যাবে, সে আমার দাস হবে, কিন্তু আর সবাই নির্দোষ হবে।”

  18. আদিপুস্তক ৪৪:১১আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    তখন তাঁরা তাড়াতাড়ি করে নিজেদের থলিগুলি মাটিতে নামিয়ে প্রত্যেকে নিজের নিজের থলে খুললেন।

  19. আদিপুস্তক ৪৪:১২আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    আর সে বড় থেকে আরম্ভ করে ছোট পর্যন্ত খুঁজল; আর বিন্যামীনের থলেতে সেই বাটি পাওয়া গেল।

  20. আদিপুস্তক ৪৪:১৩আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    তখন তাঁরা নিজের নিজের পোশাক ছিঁড়লেন ও নিজের নিজের গাধায় থলে চাপিয়ে নগরে ফিরে গেলেন।

  21. আদিপুস্তক ৪৪:১৪আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    পরে যিহূদা ও তাঁর ভাইরা যোষেফের বাড়িতে আসলেন; তিনি তখনও সেখানে ছিলেন; আর তাঁরা তাঁর আগে মাটিতে পড়লেন।

  22. আদিপুস্তক ৪৪:১৫আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    তখন যোষেফ তাঁদেরকে বললেন, “তোমরা এ কেমন কাজ করলে? আমার মত পুরুষ অবশ্য গণনা করতে পারে, এটা কি তোমরা জান না?”

  23. আদিপুস্তক ৪৪:১৬আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    যিহূদা বললেন, “আমরা প্রভুর কাছে কি উত্তর দেব? কি কথা বলব? কিসেই বা নিজেদেরকে নির্দোষ দেখাব? ঈশ্বর আপনার দাসদের অপরাধ প্রকাশ করেছেন, দেখুন, আমরা ও যার কাছে বাটি পাওয়া গিয়েছে, সবাই প্রভুর দাস হলাম।”

  24. আদিপুস্তক ৪৪:১৭আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    যোষেফ বললেন, “এমন কাজ আমার থেকে দূরে থাকুক; যার কাছে বাটি পাওয়া গিয়েছে, সেই আমার দাস হবে, কিন্তু তোমরা ভালোভাবে বাবার কাছে ফিরে যাও।”

  25. আদিপুস্তক ৪৪:১৮আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    তখন যিহূদা কাছে গিয়ে বললেন, “হে প্রভু, অনুরোধ করি, আপনার দাসকে প্রভুর কানে একটি কথা বলতে অনুমতি দিন; এই দাসের প্রতি আপনার রাগ প্রজ্বলিত না হোক, কারণ আপনি ফরৌণের সমান।”