মূল বিষয়বস্তুতে যান

circa 1900–1700 BC

Jacob, Joseph & Egypt

Jacob wrestles with God and becomes Israel; Joseph is sold into slavery yet rises to save the world from famine.

840 টি পদ · 1 টি পুস্তক অন্তর্ভুক্ত

  1. আদিপুস্তক ৪৪:১৯আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    প্রভু এই দাসদেরকে জিজ্ঞাসা করেছিলেন, “তোমাদের বাবা কি ভাই আছে?”

  2. আদিপুস্তক ৪৪:২০আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    আমরা প্রভুকে উত্তর করেছিলাম, “আমাদের বৃদ্ধ বাবা আছেন এবং তাঁর বৃদ্ধ অবস্থায় এক ছোট ছেলে আছে; তার ভাই মারা গিয়েছে; সেই একমাত্র তার মায়ের অবশিষ্ট ছেলে এবং তার বাবা তাকে ভালবাসেন।”

  3. আদিপুস্তক ৪৪:২১আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    পরে আপনি এই দাসদেরকে বলেছিলেন, “তোমরা আমার কাছে তাকে আন, আমি তাকে স্বচক্ষে দেখব।”

  4. আদিপুস্তক ৪৪:২২আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    তখন আমরা প্রভুকে বলেছিলাম, “সেই যুবক বাবাকে ছেড়ে আসতে পারবে না, সে বাবাকে ছেড়ে আসলে বাবা মারা যাবেন।”

  5. আদিপুস্তক ৪৪:২৩আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    তাতে আপনি এই দাসদেরকে বলেছিলেন, সেই ছোট ভাইটি তোমাদের সঙ্গে না আসলে তোমরা আমার মুখ আর দেখতে পাবে না।

  6. আদিপুস্তক ৪৪:২৪আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    আমরা আপনার দাস যে আমার বাবা, তাঁর কাছে গিয়ে তাঁকে প্রভুর সেই সব কথা বললাম।

  7. আদিপুস্তক ৪৪:২৫আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    পরে আমাদের বাবা বললেন, “তোমরা আবার যাও, আমাদের জন্য কিছু খাবার কিনে আন।”

  8. আদিপুস্তক ৪৪:২৬আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    আমরা বললাম, “যেতে পারব না; যদি ছোট ভাই আমাদের সঙ্গে থাকে, তবে যাই; কারণ ছোট ভাইটি সঙ্গে না থাকলে আমরা সেই ব্যক্তির মুখ দেখতে পাব না।”

  9. আদিপুস্তক ৪৪:২৭আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    তাতে আপনার দাস আমার বাবা বললেন, “তোমরা জান, আমার সেই স্ত্রী থেকে দুটি মাত্র সন্তান জন্মায়।

  10. আদিপুস্তক ৪৪:২৮আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    তাদের মধ্যে এক জন আমার কাছ থেকে চলে গেল,” আর আমি বললাম, “সে নিশ্চয় খণ্ড খণ্ড হয়েছে এবং সেই থেকে আমি তাঁকে আর দেখতে পাইনি।”

  11. আদিপুস্তক ৪৪:২৯আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    এখন আমার কাছ থেকে একেও নিয়ে গেলে যদি এর কোনো বিপদ ঘটে, তবে তোমরা শোকে এই পাকা চুলে আমাকে পাতালে নামিয়ে দেবে।

  12. আদিপুস্তক ৪৪:৩০আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    অতএব আপনার দাস যে আমার বাবা, আমি তাঁর কাছে উপস্থিত হলে আমাদের সঙ্গে যদি এই যুবক না থাকে,

  13. আদিপুস্তক ৪৪:৩১আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    তবে এই যুবকের প্রাণে তাঁর প্রাণ বাঁধা আছে বলে, যুবকটি নেই দেখলে তিনি মারা পড়বেন; এই ভাবে আপনার এই দাসেরা শোকে পাকা চুলে আপনার দাস আমাদের বাবাকে পাতালে নামিয়ে দেবে।

  14. আদিপুস্তক ৪৪:৩২আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    আবার আপনার দাস আমি বাবার কাছে এই যুবকটির জামিন হয়ে বলেছিলাম, আমি যদি তাকে তোমার কাছে না আনি, যাবজ্জীবন বাবার কাছে অপরাধী থাকব।

  15. আদিপুস্তক ৪৪:৩৩আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    অতএব অনুরোধ করি, প্রভুর কাছে এই যুবকটির পরিবর্তে আপনার দাস আমি প্রভুর দাস হয়ে থাকি, কিন্তু এই যুবককে আপনি তাঁর ভাইদের সঙ্গে যেতে দিন।

  16. আদিপুস্তক ৪৪:৩৪আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    কারণ এই যুবকটি আমার সঙ্গে না থাকলে আমি কিভাবে বাবার কাছে যেতে পারি? যদি বাবার যে বিপদ ঘটে, তাই আমাকে দেখতে হয়।

  17. আদিপুস্তক ৪৫:১আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    ¶ তখন যোষেফ নিজের কাছে দাঁড়িয়ে থাকা লোকদের সামনে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না; তিনি উচ্চৈঃস্বরে বললেন, “আমার সামনে থেকে সব লোককে বের কর।” তাতে কেউ তাঁর কাছে দাঁড়াল না, আর তখনই যোষেফ ভাইদের কাছে নিজের পরিচয় দিতে লাগলেন।

  18. আদিপুস্তক ৪৫:২আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    তিনি উচ্চৈঃস্বরে কাঁদলেন; মিশরীয়েরা তা শুনতে পেল ও ফরৌণের গৃহে অবস্থিত লোকেরাও শুনতে পেল।

  19. আদিপুস্তক ৪৫:৩আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    পরে যোষেফ তাঁর ভাইদের বললেন, “আমি যোষেফ; আমার বাবা কি এখনও জীবিত আছেন?” এতে তাঁর ভাইরা তাঁর সামনে বিস্মিত হয়ে পড়লেন, উত্তর করতে পারলেন না।

  20. আদিপুস্তক ৪৫:৪আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    পরে যোষেফ নিজের ভাইদের বললেন, “অনুরোধ করি, আমার কাছে এস।” তাঁরা কাছে গেলেন। তিনি বললেন, “আমি যোষেফ, তোমাদের ভাই, যাকে তোমরা মিশরগামীদের কাছে বিক্রি করেছিলে।”

  21. আদিপুস্তক ৪৫:৫আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    কিন্তু তোমরা আমাকে এই জায়গায় বিক্রি করেছ বলে এখন দুঃখিত কি বিরক্ত হয়ো না; কারণ প্রাণ রক্ষা করবার জন্যই ঈশ্বর তোমাদের আগে আমাকে পাঠিয়েছেন।

  22. আদিপুস্তক ৪৫:৬আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    কারণ দুই বছর ধরে দেশে দূর্ভিক্ষ হয়েছে; আরও পাঁচ বছর পর্যন্ত চাষ কি ফসল হবে না।

  23. আদিপুস্তক ৪৫:৭আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    আর ঈশ্বর পৃথিবীতে তোমাদের বংশ রক্ষা ও মহৎ উদ্ধারের দ্বারা তোমাদেরকে বাঁচাতে তোমাদের আগে আমাকে পাঠিয়েছেন।

  24. আদিপুস্তক ৪৫:৮আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    অতএব তোমরাই আমাকে এই জায়গায় পাঠিয়েছ, তা নয়, ঈশ্বর পাঠিয়েছেন এবং আমাকে ফরৌণের পিতৃস্থানীয়, তাঁর সমস্ত বাড়ির প্রভু ও সমস্ত মিশর দেশের ওপরে শাসনকর্ত্তা করেছেন।

  25. আদিপুস্তক ৪৫:৯আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    তোমরা তাড়াতাড়ি করে আমার বাবার কাছে যাও, তাঁকে বল, তোমার ছেলে যোষেফ এরকম বলল, ঈশ্বর আমাকে সমস্ত মিশর দেশের কর্তা করেছেন; তুমি আমার কাছে চলে এস, দেরী কোরো না।