মূল বিষয়বস্তুতে যান

circa 1900–1700 BC

Jacob, Joseph & Egypt

Jacob wrestles with God and becomes Israel; Joseph is sold into slavery yet rises to save the world from famine.

840 টি পদ · 1 টি পুস্তক অন্তর্ভুক্ত

  1. আদিপুস্তক ৪৬:৭আনু. ১৭০৬ খ্রিস্টপূর্ব

    এই ভাবে যাকোব নিজের ছেলে নাতি, মেয়ে নাতনি প্রভৃতি সমস্ত বংশকে সঙ্গে করে মিশরে নিয়ে গেলেন।

  2. আদিপুস্তক ৪৬:৮আনু. ১৭০৬ খ্রিস্টপূর্ব

    ইস্রায়েলীয়রা, যাকোব ও তাঁর ছেলেমেয়েরা, যাঁরা মিশরে গেলেন, তাঁদের নাম। যাকোবের বড় ছেলে রুবেণ।

  3. আদিপুস্তক ৪৬:৯আনু. ১৭০৬ খ্রিস্টপূর্ব

    রুবেণের ছেলে হনোক, পললু, হিষ্রোণ ও কর্মি।

  4. আদিপুস্তক ৪৬:১০আনু. ১৭০৬ খ্রিস্টপূর্ব

    শিমিয়োনের ছেলে যিমূয়েল, যামীন, ওহদ, যাখীন, সোহর ও তার কনানীয়া স্ত্রীজাত ছেলে শৌল।

  5. আদিপুস্তক ৪৬:১১আনু. ১৭০৬ খ্রিস্টপূর্ব

    লেবির ছেলে গের্শোন, কহাৎ ও মরারি।

  6. আদিপুস্তক ৪৬:১২আনু. ১৭০৬ খ্রিস্টপূর্ব

    যিহূদার ছেলে এর, ওনন, শেলা, পেরস ও সেরহ। কিন্তু এর ও ওনন কনান দেশে মারা গিয়েছিল এবং পেরসের ছেলে হিষ্রোণ ও হামূল।

  7. আদিপুস্তক ৪৬:১৩আনু. ১৭০৬ খ্রিস্টপূর্ব

    ইষাখরের ছেলে তোলয়, পূয়, যোব ও শিম্রোণ।

  8. আদিপুস্তক ৪৬:১৪আনু. ১৭০৬ খ্রিস্টপূর্ব

    আর সবূলূনের ছেলে সেরদ, এলোন ও যহলেল।

  9. আদিপুস্তক ৪৬:১৫আনু. ১৭০৬ খ্রিস্টপূর্ব

    তারা লেয়ার সন্তান; তিনি পদ্দন-অরামে যাকোবের জন্য এদেরকে ও তার মেয়ে দীণাকে প্রসব করেন। যাকোবের এই ছেলে মেয়েরা সবশুদ্ধ তেত্রিশ জন।

  10. আদিপুস্তক ৪৬:১৬আনু. ১৭০৬ খ্রিস্টপূর্ব

    আর গাদের ছেলে সিফিয়োন, হগি, শুনী, ইষবোন, এরি, অরোদী ও অরেলী।

  11. আদিপুস্তক ৪৬:১৭আনু. ১৭০৬ খ্রিস্টপূর্ব

    আশেরের ছেলে যিম্না, যিশবা, যিশবি, বরিয় ও তাদের বোন সেরহ। বরিয়ের ছেলে হেবর ও মল্কীয়েল।

  12. আদিপুস্তক ৪৬:১৮আনু. ১৭০৬ খ্রিস্টপূর্ব

    এরা সেই সিল্পার সন্তান, যাকে লাবন নিজের মেয়ে লেয়াকে দিয়েছিলেন; সে যাকোবের জন্য এদেরকে প্রসব করেছিলেন। এরা ষোল জন

  13. আদিপুস্তক ৪৬:১৯আনু. ১৭০৬ খ্রিস্টপূর্ব

    আর যাকোবের স্ত্রী রাহেলের ছেলে যোষেফ ও বিন্যামীন।

  14. আদিপুস্তক ৪৬:২০আনু. ১৭০৬ খ্রিস্টপূর্ব

    যোষেফের ছেলে মনঃশি ও ইফ্রয়িম মিশর দেশে জন্মেছিল; ওন নগরের পোটীফেরঃ যাজকের মেয়ে আসনৎ তাঁর জন্য তাদেরকে প্রসব করেছিলেন।

  15. আদিপুস্তক ৪৬:২১আনু. ১৭০৬ খ্রিস্টপূর্ব

    বিন্যামীনের ছেলে বেলা, বেখর, অসবেল, গেরা, নামন, এহী, রোশ, মুপপীম, হুপপীম ও অর্দ।

  16. আদিপুস্তক ৪৬:২২আনু. ১৭০৬ খ্রিস্টপূর্ব

    এই চৌদ্দ জন যাকোবের থেকে জন্মানো রাহেলের ছেলে।

  17. আদিপুস্তক ৪৬:২৩আনু. ১৭০৬ খ্রিস্টপূর্ব

    আর দানের ছেলে হুশীম।

  18. আদিপুস্তক ৪৬:২৪আনু. ১৭০৬ খ্রিস্টপূর্ব

    নপ্তালির ছেলে যহসিয়েল, গূনি, যেৎসর ও শিল্লেম।

  19. আদিপুস্তক ৪৬:২৫আনু. ১৭০৬ খ্রিস্টপূর্ব

    এরা সেই বিলহার ছেলে, যাকে লাবন নিজের মেয়ে রাহেলকে দিয়েছিলেন। সে যাকোবের জন্য এদেরকে প্রসব করেছিল; এরা সবশুদ্ধ সাত জন।

  20. আদিপুস্তক ৪৬:২৬আনু. ১৭০৬ খ্রিস্টপূর্ব

    যাকোবের দেহ থেকে সৃষ্টি যে লোকেরা তাঁর সঙ্গে মিশরে উপস্থিত হল, যাকোবের ছেলের স্ত্রীরা ছাড়া তারা সবশুদ্ধ ছেষট্টি জন।

  21. আদিপুস্তক ৪৬:২৭আনু. ১৭০৬ খ্রিস্টপূর্ব

    মিশরে যোষেফের যে ছেলেরা জন্মেছিল, তারা দুই জন। যাকোবের আত্মীয়েরা, যারা মিশরে গেল, তারা সবশুদ্ধ সত্তর জন।

  22. আদিপুস্তক ৪৬:২৮আনু. ১৭০৬ খ্রিস্টপূর্ব

    পরে আগে আগে গোশনের পথ দেখবার জন্যে যাকোব নিজের আগে যিহূদাকে যোষেফের কাছে পাঠালেন; আর তাঁরা গোশন প্রদেশে পৌঁছালেন।

  23. আদিপুস্তক ৪৬:২৯আনু. ১৭০৬ খ্রিস্টপূর্ব

    তখন যোষেফ নিজের রথ সাজিয়ে গোশনে তাঁর বাবা ইস্রায়েলের সঙ্গে দেখা করতে গেলেন; আর তাকে দেখা দিয়ে তাঁর গলা ধরে অনেকক্ষণ কাঁদলেন।

  24. আদিপুস্তক ৪৬:৩০আনু. ১৭০৬ খ্রিস্টপূর্ব

    তখন ইস্রায়েল যোষেফকে বললেন, “এখন স্বচ্ছন্দে মরব, কারণ তোমার মুখ দেখতে পেলাম, তুমি এখনও জীবিত আছ।”

  25. আদিপুস্তক ৪৬:৩১আনু. ১৭০৬ খ্রিস্টপূর্ব

    পরে যোষেফ নিজের ভাইদেরকে ও বাবার আত্মীয়দেরকে বললেন, “আমি গিয়ে ফরৌণকে সংবাদ দেব, তাঁকে বলব, আমার ভাইরা ও বাবার সমস্ত আত্মীয় কনান দেশ থেকে আমার কাছে এসেছেন;