মূল বিষয়বস্তুতে যান

circa 1900–1700 BC

Jacob, Joseph & Egypt

Jacob wrestles with God and becomes Israel; Joseph is sold into slavery yet rises to save the world from famine.

840 টি পদ · 1 টি পুস্তক অন্তর্ভুক্ত

  1. আদিপুস্তক ৪৭:২৩আনু. ১৭০১ খ্রিস্টপূর্ব

    পরে যোষেফ প্রজাদেরকে বললেন, “দেখ, আমি আজ তোমাদেরকে ও তোমাদের ভূমি ফরৌণের জন্যে কিনলাম। দেখ, এই বীজ নিয়ে মাটিতে বপন কর;

  2. আদিপুস্তক ৪৭:২৪আনু. ১৭০১ খ্রিস্টপূর্ব

    তাতে যা যা উৎপন্ন হবে, তাঁর পঞ্চমাংশ ফরৌণকে দাও, অন্য চার অংশ ক্ষেত্রের বীজের জন্যে এবং নিজেদের ও আত্মীয়দের ও শিশুদের খাদ্যের জন্যে তোমাদেরই থাকবে।”

  3. আদিপুস্তক ৪৭:২৫আনু. ১৭০১ খ্রিস্টপূর্ব

    তাতে তারা বলল, “আপনি আমাদের প্রাণ রক্ষা করলেন; আমাদের প্রতি আপনার অনুগ্রহ দৃষ্টি হোক, আমরা ফরৌণের দাস হব।”

  4. আদিপুস্তক ৪৭:২৬আনু. ১৭০১ খ্রিস্টপূর্ব

    মিশরের ভূমির সম্বন্ধে যোষেফ এই ব্যবস্থা তৈরী করেন, আর এটা আজও পর্যন্ত চলছে যে, পঞ্চমাংশ ফরৌণ পাবেন; কেবল যাজকদের ভূমি ফরৌণের হয়নি।

  5. আদিপুস্তক ৪৭:২৭আনু. ১৭০১ খ্রিস্টপূর্ব

    আর ইস্রায়েল মিশর দেশে, গোশন অঞ্চলে বাস করল, তারা সেখানে অধিকার পেয়ে ফলবন্ত ও অতি বহুবংশ হয়ে উঠল।

  6. আদিপুস্তক ৪৭:২৮আনু. ১৬৮৯ খ্রিস্টপূর্ব

    মিশর দেশে যাকোব সতেরো বছর জীবিত থাকলেন; যাকোবের আয়ুর পরিমাণ একশো সাতচল্লিশ বছর হল।

  7. আদিপুস্তক ৪৭:২৯আনু. ১৬৮৯ খ্রিস্টপূর্ব

    পরে ইস্রায়েলের মরণ দিন সন্নিকট হল। তখন তিনি নিজের ছেলে যোষেফকে ডেকে বললেন, “আমি যদি তোমার দৃষ্টিতে অনুগ্রহ পেয়ে থাকি, তবে অনুরোধ করি, তুমি আমার উরুর নীচে হাত দাও এবং আমার প্রতি সদয় ও সত্য ব্যবহার কর; মিশরে আমাকে কবর দিও না।

  8. আদিপুস্তক ৪৭:৩০আনু. ১৬৮৯ খ্রিস্টপূর্ব

    আমি যখন নিজের পূর্বপুরুষদের কাছে শয়ন করব, তখন তুমি আমাকে মিশর থেকে নিয়ে গিয়ে তাঁদের কবরস্থানে কবর দিয়ো।” যোষেফ বললেন, “আপনি যা বললেন, তাই করব।”

  9. আদিপুস্তক ৪৭:৩১আনু. ১৬৮৯ খ্রিস্টপূর্ব

    আর যাকোব তাঁকে শপথ করতে বললে তিনি তাঁর কাছে শপথ করলেন। তখন ইস্রায়েল তাঁর বিছানার দিকে প্রণাম করলেন।

  10. আদিপুস্তক ৪৮:১আনু. ১৬৮৯ খ্রিস্টপূর্ব

    ¶ এ সব ঘটনা হলে পর কেউ যোষেফকে বলল, “দেখুন, আপনার বাবা অসুস্থ;” তাতে তিনি নিজের দুই ছেলে মনঃশি ও ইফ্রয়িমকে সঙ্গে নিয়ে গেলেন।

  11. আদিপুস্তক ৪৮:২আনু. ১৬৮৯ খ্রিস্টপূর্ব

    তখন কেউ যাকোবকে সংবাদ দিয়ে বলল, “দেখুন, আপনার ছেলে যোষেফ এসেছেন; তাতে ইস্রায়েল নিজেকে সবল করে শয্যায় উঠে বসলেন।”

  12. আদিপুস্তক ৪৮:৩আনু. ১৬৮৯ খ্রিস্টপূর্ব

    আর যাকোব যোষেফকে বললেন, “কনান দেশে, লুস নামক জায়গায়, সর্বশক্তিমান ঈশ্বর আমাকে দর্শন দিয়ে আশীর্বাদ করেছিলেন”

  13. আদিপুস্তক ৪৮:৪আনু. ১৬৮৯ খ্রিস্টপূর্ব

    ও বলেছিলেন, “দেখ, আমি তোমাকে ফলবান ও বহুবংশ করব, আর তোমার থেকে জাতিসমাজ সৃষ্টি করব এবং তোমার ভাবী বংশকে চিরস্থায়ী অধিকারের জন্য এই দেশ দেব।”

  14. আদিপুস্তক ৪৮:৫আনু. ১৬৮৯ খ্রিস্টপূর্ব

    আর মিশরে তোমার কাছে আমার আসবার আগে তোমার যে দুই ছেলে মিশর দেশে জন্মেছে, তারা আমারই; রুবেন ও শিমিয়োনের মতো ইফ্রয়িম ও মনঃশিও আমারই হবে।

  15. আদিপুস্তক ৪৮:৬আনু. ১৬৮৯ খ্রিস্টপূর্ব

    কিন্তু তুমি এদের পরে যাদের জন্ম দিয়েছ, তোমার সেই বংশধরেরা তোমারই হবে এবং এই দুই ভাইয়ের নামে এদেরই অধিকারে আখ্যাত হবে।

  16. আদিপুস্তক ৪৮:৭আনু. ১৬৮৯ খ্রিস্টপূর্ব

    আর পদ্দন থেকে আমার আসবার দিনের কনান দেশে রাহেল ইফ্রাথে পৌঁছাবার অল্প পথ থাকতে পথের মধ্যে আমার কাছে মারা গেলেন; তাতে আমি সেখানে, ইফ্রাথের, অর্থাৎ বৈৎলেহমের, পথের পাশে তাঁর কবর দিলাম।

  17. আদিপুস্তক ৪৮:৮আনু. ১৬৮৯ খ্রিস্টপূর্ব

    পরে ইস্রায়েল যোষেফের দুই ছেলেকে দেখে জিজ্ঞাসা করলেন, “এরা কে?”

  18. আদিপুস্তক ৪৮:৯আনু. ১৬৮৯ খ্রিস্টপূর্ব

    যোষেফ বাবাকে বললেন, “এরা আমার ছেলে, যাদেরকে ঈশ্বর এই দেশে আমাকে দিয়েছেন।” তখন তিনি বললেন, “অনুরোধ করি, এদেরকে আমার কাছে আন, আমি এদেরকে আশীর্বাদ করব।”

  19. আদিপুস্তক ৪৮:১০আনু. ১৬৮৯ খ্রিস্টপূর্ব

    তখন ইস্রায়েল বার্ধক্যের জন্য ক্ষীণ দৃষ্টি হওয়াতে দেখতে পেলেন না; আর তারা কাছে আসলে তিনি তাদেরকে চুম্বন ও আলিঙ্গন করলেন।

  20. আদিপুস্তক ৪৮:১১আনু. ১৬৮৯ খ্রিস্টপূর্ব

    পরে ইস্রায়েল যোষেফকে বললেন, “আমি ভেবেছিলাম, তোমার মুখ আর দেখতে পাব না; কিন্তু দেখ, ঈশ্বর আমাকে তোমার বংশও দেখালেন।”

  21. আদিপুস্তক ৪৮:১২আনু. ১৬৮৯ খ্রিস্টপূর্ব

    তখন যোষেফ দুই জানুর মধ্য থেকে তাদেরকে বের করলেন ও ভূমিতে মুখ দিয়ে প্রণাম করলেন।

  22. আদিপুস্তক ৪৮:১৩আনু. ১৬৮৯ খ্রিস্টপূর্ব

    পরে যোষেফ দুই জনকে নিয়ে নিজের ডান হাত দিয়ে ইফ্রয়িমকে ধরে ইস্রায়েলের বামদিকে ও বাম হাত দিয়ে মনঃশিকে ধরে ইস্রায়েলের ডানদিকে তাঁর কাছে উপস্থিত করলেন।

  23. আদিপুস্তক ৪৮:১৪আনু. ১৬৮৯ খ্রিস্টপূর্ব

    তখন ইস্রায়েল ডান হাত বাড়িয়ে ছোট ছেলে ইফ্রয়িমের মাথায় দিলেন এবং বাম হাত মনঃশির মাথায় রাখলেন। এ তার বিবেচনা সম্পন্ন বাহুচালন, কারণ মনঃশি প্রথমজাত।

  24. আদিপুস্তক ৪৮:১৫আনু. ১৬৮৯ খ্রিস্টপূর্ব

    ¶ পরে তিনি যোষেফকে আশীর্বাদ করে বললেন, “সেই ঈশ্বর, যাঁর সামনে আমার পূর্বপুরুষ অব্রাহাম ও ইসহাক যাতায়াত করতেন সেই ঈশ্বর, যিনি প্রথম থেকে আজ পর্যন্ত আমার পালক হয়ে আসছেন

  25. আদিপুস্তক ৪৮:১৬আনু. ১৬৮৯ খ্রিস্টপূর্ব

    সেই দূত, যিনি আমাকে সমস্ত বিপদ থেকে মুক্ত করেছেন তিনিই এই ছেলে দুটিকে আশীর্বাদ করুন। এদের মাধ্যমে আমার নাম ও আমার পূর্বপুরুষ অব্রাহামের ও ইসহাকের নাম আখ্যাত হোক এবং এরা দেশের মধ্যে বহুগোষ্ঠী হোক।”