মূল বিষয়বস্তুতে যান

circa 1900–1700 BC

Jacob, Joseph & Egypt

Jacob wrestles with God and becomes Israel; Joseph is sold into slavery yet rises to save the world from famine.

840 টি পদ · 1 টি পুস্তক অন্তর্ভুক্ত

  1. আদিপুস্তক ৪৮:১৭আনু. ১৬৮৯ খ্রিস্টপূর্ব

    ¶ তখন ইফ্রয়িমের মাথায় বাবা ডান হাত দিয়েছেন দেখে যোষেফ অসন্তষ্ট হলেন, আর তিনি ইফ্রয়িমের মাথা থেকে মনঃশির মাথায় রাখার জন্য বাবার হাত তুলে ধরলেন।

  2. আদিপুস্তক ৪৮:১৮আনু. ১৬৮৯ খ্রিস্টপূর্ব

    যোষেফ বাবাকে বললেন, “বাবা, এমন না, এই প্রথমজাত, এরই মাথায় ডান হাত দিন।”

  3. আদিপুস্তক ৪৮:১৯আনু. ১৬৮৯ খ্রিস্টপূর্ব

    কিন্তু তাঁর বাবা অসম্মত হয়ে বললেন, “বৎস তা আমি জানি, আমি জানি, এও এক জাতি হবে এবং মহানও হবে, তবুও এর ছোট ভাই এর থেকেও মহান হবে ও তার বংশ বহুগোষ্ঠী হবে।”

  4. আদিপুস্তক ৪৮:২০আনু. ১৬৮৯ খ্রিস্টপূর্ব

    সেই দিন তিনি তাঁদেরকে আশীর্বাদ করে বললেন, “ইস্রায়েল তোমার নাম করে আশীর্বাদ করবে, বলবে, ঈশ্বর তোমাকে ইফ্রয়িমের ও মনঃশির সমান করুন।” এই ভাবে তিনি মনঃশি থেকে ইফ্রয়িমকে অগ্রগন্য করলেন।

  5. আদিপুস্তক ৪৮:২১আনু. ১৬৮৯ খ্রিস্টপূর্ব

    পরে ইস্রায়েল যোষেফকে বললেন, “দেখ, আমি মারা যাচ্ছি; কিন্তু ঈশ্বর তোমাদের সঙ্গে থাকবেন ও তোমাদেরকে আবার তোমাদের পূর্বপুরুষদের দেশে নিয়ে যাবেন।

  6. আদিপুস্তক ৪৮:২২আনু. ১৬৮৯ খ্রিস্টপূর্ব

    আর তোমার ভাইদের থেকে এক অংশ তোমাকে বেশী দিলাম; তা আমি নিজের তরোয়াল ও ধনুকের মাধ্যমে ইমোরীয়দের হাত থেকে নিয়েছি।”

  7. আদিপুস্তক ৪৯:১আনু. ১৬৮৯ খ্রিস্টপূর্ব

    ¶ পরে যাকোব নিজের ছেলেদেরকে ডেকে বললেন, “তোমরা এক জায়গায় জড়ো হও, পরবর্তীকালে তোমাদের প্রতি যা ঘটবে, তা তোমাদেরকে বলছি।”

  8. আদিপুস্তক ৪৯:২আনু. ১৬৮৯ খ্রিস্টপূর্ব

    যাকোবের ছেলেরা, সমবেত হও, শোন, তোমাদের বাবা ইস্রায়েলের বাক্য শোন।

  9. আদিপুস্তক ৪৯:৩আনু. ১৬৮৯ খ্রিস্টপূর্ব

    রুবেন, তুমি আমার প্রথমজাত, আমার বল আমার শক্তির প্রথম ফল মহিমার প্রাধান্য ও পরাক্রমের প্রাধান্য।

  10. আদিপুস্তক ৪৯:৪আনু. ১৬৮৯ খ্রিস্টপূর্ব

    তুমি [তপ্ত] জলের মতো চঞ্চল, তোমার প্রাধান্য থাকবে না; কারণ তুমি নিজের বাবার বিছানায় গিয়েছিলে; তখন অপবিত্র কাজ করেছিলে; সে আমার বিছানায় গিয়েছিল।

  11. আদিপুস্তক ৪৯:৫আনু. ১৬৮৯ খ্রিস্টপূর্ব

    শিমিয়োন ও লেবি দুই ভাই; তাদের খড়গ দৌরাত্ম্যের অস্ত্র।

  12. আদিপুস্তক ৪৯:৬আনু. ১৬৮৯ খ্রিস্টপূর্ব

    হে আমার প্রাণ! তাঁদের সভায় যেও না; হে আমার গৌরব! তাদের সমাজে যোগ দিও না; করণ তারা রাগে নরহত্যা করল, স্বেচ্ছাচারীতায় ষাঁড়ের শিরা ছেদন করল।

  13. আদিপুস্তক ৪৯:৭আনু. ১৬৮৯ খ্রিস্টপূর্ব

    অভিশপ্ত তাদের রাগ, কারণ তা প্রচণ্ড; তাদের কোপ, কারণ তা নিষ্ঠুর; আমি তাঁদেরকে যাকোবের মধ্যে বিভাগ করব, ইস্রায়েলের মধ্যে ছিন্নভিন্ন করব।

  14. আদিপুস্তক ৪৯:৮আনু. ১৬৮৯ খ্রিস্টপূর্ব

    যিহূদা, তোমার ভায়েরা তোমারই স্তব করবে; তোমার হাত তোমার শত্রুদের ঘাড় ধরবে; তোমার বাবার ছেলেরা তোমার সামনে নত হবে।

  15. আদিপুস্তক ৪৯:৯আনু. ১৬৮৯ খ্রিস্টপূর্ব

    যিহূদা সিংহশাবক; বৎস, তুমি শিকার থেকে উঠে আসলে; সে শুয়ে পড়ল, গুঁড়ি মারল, সিংহের মতো ও সিংহীর মতো; কে তাঁকে উঠাবে?

  16. আদিপুস্তক ৪৯:১০আনু. ১৬৮৯ খ্রিস্টপূর্ব

    যিহূদা থেকে রাজদণ্ড যাবে না, তার পায়ের মধ্যে থেকে বিচারদন্ড যাবে না, যে পর্যন্ত শীলো না আসেন; জাতিরা তাঁরই আজ্ঞাবহতা স্বীকার করবে।

  17. আদিপুস্তক ৪৯:১১আনু. ১৬৮৯ খ্রিস্টপূর্ব

    সে আঙ্গুর গাছে নিজের গাধী বাঁধবে, ভালো আঙ্গুর গাছে নিজের বাচ্চা ঘোড়া বাঁধবে; সে আঙ্গুর রসে নিজের পরিচ্ছদ কেচেছে, আঙ্গুরের রক্তে নিজের কাপড় কেচেছে।

  18. আদিপুস্তক ৪৯:১২আনু. ১৬৮৯ খ্রিস্টপূর্ব

    তার চোখ আঙ্গুর রসে রক্তবর্ণ, তার দাঁত দুধে সাদা রঙের।

  19. আদিপুস্তক ৪৯:১৩আনু. ১৬৮৯ খ্রিস্টপূর্ব

    সবূলূন সমুদ্রতীরে বাস করবে, তা জাহাজের জন্য বন্দর হবে, সীদোন পর্যন্ত তার সীমা হবে।

  20. আদিপুস্তক ৪৯:১৪আনু. ১৬৮৯ খ্রিস্টপূর্ব

    ইষাখর বলবান গাধা, সে দুটি ভেড়ার খোঁয়াড়ের মধ্যে শয়ন করে।

  21. আদিপুস্তক ৪৯:১৫আনু. ১৬৮৯ খ্রিস্টপূর্ব

    সে দেখল, বিশ্রামের জায়গা ভালো, দেখল, এই দেশ আনন্দময়, তাই ভার বহন করতে কাঁধ পেতে দিল, আর করাধীন দাস হল।

  22. আদিপুস্তক ৪৯:১৬আনু. ১৬৮৯ খ্রিস্টপূর্ব

    দান নিজের প্রজাদের বিচার করবে, ইস্রায়েলের এক বংশের মতো।

  23. আদিপুস্তক ৪৯:১৭আনু. ১৬৮৯ খ্রিস্টপূর্ব

    দান পথে অবস্থিত সাপ, সে মার্গে অবস্থিত বিষাক্ত সাপ, যে ঘোড়ার পায়ে দংশন করে, আর আরোহী পিছনে পড়ে যায়।

  24. আদিপুস্তক ৪৯:১৮আনু. ১৬৮৯ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভু আমি তোমার পরিত্রানের অপেক্ষায় আছি।

  25. আদিপুস্তক ৪৯:১৯আনু. ১৬৮৯ খ্রিস্টপূর্ব

    গাদকে সৈন্যদল আঘাত করবে; কিন্তু সে তাদের পিছন দিকে আঘাত করবে।