মূল বিষয়বস্তুতে যান

circa 1900–1700 BC

Jacob, Joseph & Egypt

Jacob wrestles with God and becomes Israel; Joseph is sold into slavery yet rises to save the world from famine.

840 টি পদ · 1 টি পুস্তক অন্তর্ভুক্ত

  1. আদিপুস্তক ৪৯:২০আনু. ১৬৮৯ খ্রিস্টপূর্ব

    আশের থেকে অতি ভালো খাবার জন্মাবে; সে রাজার সুস্বাদু খাদ্য জুগিয়ে দেবে।

  2. আদিপুস্তক ৪৯:২১আনু. ১৬৮৯ খ্রিস্টপূর্ব

    নপ্তালি মুক্ত হরিণী, সে মনোহর বাক্য বলে।

  3. আদিপুস্তক ৪৯:২২আনু. ১৬৮৯ খ্রিস্টপূর্ব

    যোষেফ ফলবান গাছের শাখা, জলপ্রবাহের পাশে অবস্থিত ফলবান গাছের শাখা; তার শাখা সকল পাঁচিল অতিক্রম করে।

  4. আদিপুস্তক ৪৯:২৩আনু. ১৬৮৯ খ্রিস্টপূর্ব

    ধনুকধারীরা তাকে কঠিন কষ্ট দিয়েছিল, বাণের আঘাতে তাকে উৎপীড়ন করেছিল;

  5. আদিপুস্তক ৪৯:২৪আনু. ১৬৮৯ খ্রিস্টপূর্ব

    কিন্তু তার ধনুক দৃঢ় থাকল, তার হাতের বাহুযুগল বলবান থাকল, যাকোবের একবীরের হাতের মাধ্যমে, যিনি ইস্রায়েলের পালক ও শৈল, তাঁর মাধ্যমে,

  6. আদিপুস্তক ৪৯:২৫আনু. ১৬৮৯ খ্রিস্টপূর্ব

    তোমার পিতার সেই ঈশ্বরের মাধ্যমে, যিনি তোমাকে সাহায্য করবেন, সেই সর্বশক্তিমানের মাধ্যমে, যিনি তোমাকে আশীর্বাদ করবেন, উপরে অবস্থিত আকাশ থেকে নিঃসৃত আশীর্বাদে, অধোবিস্তীর্ণ জলধি থেকে নিঃসৃত আশীর্বাদে, স্তন ও গর্ভ থেকে নিঃসৃত আশীর্বাদে।

  7. আদিপুস্তক ৪৯:২৬আনু. ১৬৮৯ খ্রিস্টপূর্ব

    আমার পূর্বপুরুষদের আশীর্বাদ অপেক্ষা তোমার পিতামহর আশীর্বাদের থেকে উৎকৃষ্ট। তা চিরন্তন গিরিমালার সীমা পর্যন্ত ব্যাপ্ত; তা আসবে যোষেফের মাথায়, ভাইদের থেকে পৃথককৃতের মাথার তালুতে।

  8. আদিপুস্তক ৪৯:২৭আনু. ১৬৮৯ খ্রিস্টপূর্ব

    বিন্যামীন ক্ষুধার্ত নেকড়ের সমান; সকালে সে শিকার খাবে, সন্ধ্যাকালে সে লুটের জিনিস ভাগ করবে।

  9. আদিপুস্তক ৪৯:২৮আনু. ১৬৮৯ খ্রিস্টপূর্ব

    এরা সবাই ইস্রায়েলের বারো বংশ; এদের বাবা আশীর্বাদ করবার দিনের এই কথা বললেন; এদের প্রত্যেক জনকে বিশেষ বিশেষ আশীর্বাদ করলেন।

  10. আদিপুস্তক ৪৯:২৯আনু. ১৬৮৯ খ্রিস্টপূর্ব

    পরে যাকোব তাঁদেরকে আদেশ দিয়ে বললেন, আমি নিজের লোকদের কাছে সংগৃহীত হতে প্রস্তুত। হেতীয় ইফ্রোণের ক্ষেতে অবস্থিত গুহাতে আমার পূর্বপুরুষদের কাছে আমার কবর দিও;

  11. আদিপুস্তক ৪৯:৩০আনু. ১৬৮৯ খ্রিস্টপূর্ব

    সেই গুহা কনান দেশে মম্রির কাছে মকপেলা ক্ষেত্রে অবস্থিত; আব্রাহাম হেতীয় ইফ্রোণের কাছে তা কবরস্থানের অধিকারের জন্য কিনেছিলেন।

  12. আদিপুস্তক ৪৯:৩১আনু. ১৬৮৯ খ্রিস্টপূর্ব

    সেই জায়গায় অব্রাহামের ও তাঁর স্ত্রী সারার কবর হয়েছে, সেই জায়গায় ইসহাকের ও তাঁর স্ত্রী রিবিকার কবর হয়েছে এবং সেই স্থানে আমিও লেয়ার কবর দিয়েছি;

  13. আদিপুস্তক ৪৯:৩২আনু. ১৬৮৯ খ্রিস্টপূর্ব

    সেই ক্ষেত্রে ও তাঁর মধ্যবর্ত্তী গুহা হেতের লোকদের কাছে কেনা হয়েছিল।

  14. আদিপুস্তক ৪৯:৩৩আনু. ১৬৮৯ খ্রিস্টপূর্ব

    যাকোব নিজের ছেলেদের প্রতি আদেশ শেষ করলে পর শয্যাতে দুই পা জড়ো করলেন ও প্রাণত্যাগ করে নিজের লোকদের কাছে ফিরে গেলেন।

  15. আদিপুস্তক ৫০:১আনু. ১৬৮৯ খ্রিস্টপূর্ব

    ¶ তখন যোষেফ নিজের বাবার মুখে মুখ দিয়ে কাঁদলেন ও তাকে চুম্বন করলেন।

  16. আদিপুস্তক ৫০:২আনু. ১৬৮৯ খ্রিস্টপূর্ব

    আর যোষেফ নিজের বাবার দেহে ক্ষয়-নিবারক দ্রব্য দিতে নিজের দাস চিকিৎসকদেরকে আদেশ করলেন, তাতে চিকিৎসকেরা ইস্রায়েলের দেহে ক্ষয়-নিবারক দ্রব্য দিল।

  17. আদিপুস্তক ৫০:৩আনু. ১৬৮৯ খ্রিস্টপূর্ব

    তারা সেই কাজে চল্লিশ দিন কাটাল, কারণ সেই ক্ষয়-নিবারক দ্রব্য দিতে চল্লিশ দিন লাগে; আর মিশরীয়েরা তাঁর জন্যে সত্তর দিন ধরে কাঁদল।

  18. আদিপুস্তক ৫০:৪আনু. ১৬৮৯ খ্রিস্টপূর্ব

    সেই শোকের দিন চলে গেলে যোষেফ ফরৌণের আত্মীয়দেরকে বললেন, “যদি আমি আপনাদের দৃষ্টিতে অনুগ্রহ পেয়ে থাকি, তবে ফরৌণের কানে এই কথা বলুন,

  19. আদিপুস্তক ৫০:৫আনু. ১৬৮৯ খ্রিস্টপূর্ব

    আমার বাবা আমাকে শপথ করিয়ে বলেছেন, দেখ, আমি যাচ্ছি, কনান দেশে আমার জন্য যে কবর খনন করেছি, তুমি আমাকে সেই কবরে রেখো। অতএব অনুরোধ করি, আমাকে যেতে দিন; আমি পিতাকে কবর দিয়ে আবার আসব।”

  20. আদিপুস্তক ৫০:৬আনু. ১৬৮৯ খ্রিস্টপূর্ব

    ফরৌণ বললেন, “যাও, তোমার বাবা তোমাকে যে শপথ করিয়েছেন, তুমি সেই অনুসারে তাঁর কবর দাও।”

  21. আদিপুস্তক ৫০:৭আনু. ১৬৮৯ খ্রিস্টপূর্ব

    পরে যোষেফ নিজের বাবার কবর দিতে যাত্রা করলেন; আর ফরৌণের দাসরা সবাই তাঁর বাড়ির প্রাচীনরা ও মিশর দেশের প্রাচীনেরা সবাই এবং যোষেফের সব পরিবার,

  22. আদিপুস্তক ৫০:৮আনু. ১৬৮৯ খ্রিস্টপূর্ব

    যোষেফের ভাইরা ও তাঁর বাবার বংশধর তাঁর সঙ্গে গেলেন; তারা গোশন প্রদেশে শুধু তাঁদের ছেলে মেয়েরা, ভেড়ার পাল ও গরুর পাল রেখে গেলেন।

  23. আদিপুস্তক ৫০:৯আনু. ১৬৮৯ খ্রিস্টপূর্ব

    তাঁর সঙ্গে রথ ও অশ্বারোহীরা গেল; অতি ভারী সমারোহ হল।

  24. আদিপুস্তক ৫০:১০আনু. ১৬৮৯ খ্রিস্টপূর্ব

    পরে তাঁরা যর্দ্দনের পারে অবস্থিত আটদের খামারে উপস্থিত হয়ে সেখানে ভীষণ শোক করে কাঁদলেন; যোষেফ সেই জায়গায় বাবার উদ্দেশ্যে সাত দিন শোক করলেন।

  25. আদিপুস্তক ৫০:১১আনু. ১৬৮৯ খ্রিস্টপূর্ব

    আটদের খামারে তাঁদের সেরকম শোক দেখে সেই দেশনিবাসী কনানীয়েরা বলল, “মিশরীয়দের এ অতি দারুন শোক;” এই জন্যে যর্দনপারে অবস্থিত সেই জায়গা আবেল-মিস্রয়ীম [মিশরীয়দের শোক] নামে আখ্যাত হল।