মূল বিষয়বস্তুতে যান

circa 1900–1700 BC

Jacob, Joseph & Egypt

Jacob wrestles with God and becomes Israel; Joseph is sold into slavery yet rises to save the world from famine.

840 টি পদ · 1 টি পুস্তক অন্তর্ভুক্ত

  1. আদিপুস্তক ৪৫:১০আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    তুমি ছেলে ও নাতিদের ও গরু ও ভেড়া সব কিছুর সঙ্গে গোশন প্রদেশে বাস করবে; তুমি আমার কাছেই থাকবে।

  2. আদিপুস্তক ৪৫:১১আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    সেই জায়গায় আমি তোমাকে প্রতিপালন করব, কারণ আরও পাঁচ বছর দূর্ভিক্ষ থাকবে; যদি তোমার ও তোমার পরিজনের ও তোমার সকল লোকদের অভাব হয়।

  3. আদিপুস্তক ৪৫:১২আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    আর দেখ, তোমরা ও আমার ভাই বিন্যামীন সরাসরি দেখছ যে, আমি নিজ মুখে তোমাদের সঙ্গে কথাবার্তা বলছি।

  4. আদিপুস্তক ৪৫:১৩আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    অতএব এই মিশর দেশে আমার প্রতাপ ও তোমরা যা যা দেখেছ, সে সব আমার বাবাকে জানাবে এবং তাঁকে তাড়াতাড়ি এই জায়গায় আনবে।

  5. আদিপুস্তক ৪৫:১৪আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    পরে যোষেফ নিজের ভাই বিন্যামীনের গলা ধরে কাঁদলেন এবং বিন্যামীনও তাঁর গলা ধরে কাঁদলেন।

  6. আদিপুস্তক ৪৫:১৫আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    আর যোষেফ অন্য সব ভাইকেও চুম্বন করলেন ও তাদের গলা ধরে কাঁদলেন; তার পরে তাঁর ভাইরা তাঁর সঙ্গে আলাপ করতে লাগলেন।

  7. আদিপুস্তক ৪৫:১৬আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    আর যোষেফের ভাইরা এসেছে, ফরৌণের বাড়িতে এই কথা উপস্থিত হলে ফরৌণ ও তাঁর দাসরা সবাই সন্তুষ্ট হলেন।

  8. আদিপুস্তক ৪৫:১৭আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    আর ফরৌণ যোষেফকে বললেন, “তুমি তোমার ভাইদের বল, তোমরা এই কাজ কর; তোমাদের পশুদের পিঠে শস্য চাপিয়ে কনান দেশে যাও এবং

  9. আদিপুস্তক ৪৫:১৮আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    তোমাদের বাবাকে ও নিজের নিজের পরিবারকে আমার কাছে নিয়ে এস; আমি তোমাদেরকে মিশর দেশের ভালো জিনিস দেব, আর তোমরা দেশের বেশি অংশ ভোগ করবে।

  10. আদিপুস্তক ৪৫:১৯আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    এখন তোমার প্রতি আমার আদেশ এই, তোমরা এই কাজ কর, তোমরা নিজের নিজের ছেলে মেয়েদের ও স্ত্রীদের জন্য মিশর দেশ থেকে মালবাহী গাড়ি নিয়ে গিয়ে তাদেরকে ও নিজেদের বাবাকে নিয়ে এস;

  11. আদিপুস্তক ৪৫:২০আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    আর নিজের নিজের দ্রব্য সামগ্রীর মমতা কোরো না, কারণ সমস্ত মিশর দেশের ভালো জিনিস তোমাদেরই।”

  12. আদিপুস্তক ৪৫:২১আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    তখন ইস্রায়েলের ছেলেরা তাই করলেন এবং যোষেফ ফরৌণের আজ্ঞানুসারে তাদেরকে মালবাহী গাড়ি দিলেন এবং যাত্রা পথের জিনিসও দিলেন;

  13. আদিপুস্তক ৪৫:২২আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    তিনি প্রত্যেক জনকে এক এক জোড়া বস্ত্র দিলেন, কিন্তু বিন্যামীনকে তিনশো রূপার মুদ্রা ও পাঁচ জোড়া বস্ত্র দিলেন।

  14. আদিপুস্তক ৪৫:২৩আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    আর বাবার জন্য এই সব জিনিস পাঠালেন, দশ গাধাতে চাপিয়ে মিশরের ভালো জিনিস এবং বাবার যাত্রাপথের জন্য দশ গাধীতে চাপিয়ে শস্য ও রুটি প্রভৃতি খাবার।

  15. আদিপুস্তক ৪৫:২৪আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    এই ভাবে তিনি নিজের ভাইদেরকে বিদায় করলে তাঁরা চলে গেলেন; তিনি তাঁদেরকে বলে দিলেন, “পথে ঝগড়া কর না।”

  16. আদিপুস্তক ৪৫:২৫আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    পরে তাঁরা মিশর থেকে যাত্রা করে কনান দেশে তাদের বাবা যাকোবের কাছে উপস্থিত হলেন

  17. আদিপুস্তক ৪৫:২৬আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    ও তাকে বললেন যোষেফ এখনও জীবিত আছে, আবার সমস্ত মিশর দেশের ওপরে সেই শাসনকর্ত্তা হয়েছে, তবুও তাঁর হৃদয় বিস্মিত থাকল, কারণ তাঁদের কথায় তাঁর বিশ্বাস হল না।

  18. আদিপুস্তক ৪৫:২৭আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    কিন্তু যোষেফ তাঁদেরকে যে সব কথা বলেছিলেন, সে সকল যখন তাঁরা তাঁকে বললেন এবং তাঁকে নিয়ে যাবার জন্যে যোষেফ যে সব মালগাড়ি পাঠিয়েছিলেন, তা যখন তিনি দেখলেন, তখন তাঁদের বাবা যাকোবের আত্মা পুনর্জীবিত হয়ে উঠল।

  19. আদিপুস্তক ৪৫:২৮আনু. ১৭০৭ খ্রিস্টপূর্ব

    আর ইস্রায়েল বললেন, “এই যথেষ্ট; আমার ছেলে যোষেফ এখনও জীবিত আছে; আমি যাব ও মৃত্যুর আগে তাকে দেখব।”

  20. আদিপুস্তক ৪৬:১আনু. ১৭০৬ খ্রিস্টপূর্ব

    ¶ পরে ইস্রায়েল নিজের সর্বস্বের সঙ্গে যাত্রা করে বের-শেবাতে আসলেন এবং নিজের বাবা ইসহাকের ঈশ্বরের উদ্দেশ্যে বলিদান করলেন।

  21. আদিপুস্তক ৪৬:২আনু. ১৭০৬ খ্রিস্টপূর্ব

    পরে ঈশ্বর রাতে ইস্রায়েলকে দর্শন দিয়ে বললেন, “হে যাকোব, হে যাকোব।” তিনি উত্তর করলেন, “দেখ, এই আমি।”

  22. আদিপুস্তক ৪৬:৩আনু. ১৭০৬ খ্রিস্টপূর্ব

    তখন তিনি বললেন, “আমি ঈশ্বর, তোমার বাবার ঈশ্বর; তুমি মিশরে যেতে ভয় কোরো না, কারণ আমি সেই জায়গায় তোমাকে বড় জাতি করব।”

  23. আদিপুস্তক ৪৬:৪আনু. ১৭০৬ খ্রিস্টপূর্ব

    আমিই তোমার সঙ্গে মিশরে যাব এবং আমিই সেখান থেকে তোমাকে ফিরিয়েও আনব, আর যোষেফ তোমার চোখে হাত দেবে।

  24. আদিপুস্তক ৪৬:৫আনু. ১৭০৬ খ্রিস্টপূর্ব

    পরে যাকোব বের-শেবা থেকে যাত্রা করলেন। ইস্রায়েলের ছেলেরা নিজেদের বাবা যাকোবকে এবং নিজের নিজের ছেলেমেয়ে ও স্ত্রীদেরকে সেই সব মালবাহী গাড়িতে করে নিয়ে গেলেন, যা ফরৌণ তাদের বহনের জন্য পাঠিয়েছিলেন।

  25. আদিপুস্তক ৪৬:৬আনু. ১৭০৬ খ্রিস্টপূর্ব

    পরে তাঁরা, যাকোব ও তাঁর সমস্ত বংশ, নিজেদের পশুরা ও কনান দেশে উপার্জিত সব সম্পত্তি নিয়ে মিশর দেশে পৌঁছালেন।