মূল বিষয়বস্তুতে যান

circa 2100–1900 BC

Abraham: The Covenant

God calls Abram from Ur, establishes an everlasting covenant, and promises a son through whom all nations will be blessed.

394 টি পদ · 1 টি পুস্তক অন্তর্ভুক্ত

  1. আদিপুস্তক ১৪:১৩আনু. ১৯১৩ খ্রিস্টপূর্ব

    তখন এক জন পলাতক ইব্রীয় অব্রামকে খবর দিল; ঐ দিনের তিনি ইষ্কোলের ভাই ও আনেরের ভাই ইমোরীয় মম্রির এলোন বনে বাস করছিলেন এবং তাঁরা অব্রামের সঙ্গে যুক্ত ছিলেন।

  2. আদিপুস্তক ১৪:১৪আনু. ১৯১৩ খ্রিস্টপূর্ব

    অব্রাম যখন শুনলেন, তার আত্মীয় ধরা পড়েছেন, তখন তিনি বাড়িতে জন্মানো তিনশো আঠারো জন প্রশিক্ষণপ্রাপ্ত দাসকে নিয়ে দান পর্যন্ত তাড়া করে গেলেন।

  3. আদিপুস্তক ১৪:১৫আনু. ১৯১৩ খ্রিস্টপূর্ব

    পরে রাতে নিজের দাসদেরকে দুই দলে ভাগ করে তিনি শত্রুদেরকে আঘাত করলেন এবং দম্মেশকের উত্তরে অবস্থিত হোবা পর্যন্ত তাড়িয়ে দিলেন

  4. আদিপুস্তক ১৪:১৬আনু. ১৯১৩ খ্রিস্টপূর্ব

    এবং সকল সম্পতি, আর নিজের আত্মীয় লোট ও তাঁর সম্পত্তি এবং স্ত্রীলোকদেরকে ও লোক সকলকে ফিরিয়ে আনলেন।

  5. আদিপুস্তক ১৪:১৭আনু. ১৯১৩ খ্রিস্টপূর্ব

    ¶ অব্রাম কদলায়েমরকে ও তাঁর সঙ্গী রাজাদের জয় করে ফিরে আসলে পর, সদোমের রাজা তাঁর সঙ্গে দেখা করতে শাবী তলভূমিতে অর্থাৎ রাজার তলভূমিতে গেলেন

  6. আদিপুস্তক ১৪:১৮আনু. ১৯১৩ খ্রিস্টপূর্ব

    এবং শালেমের রাজা মল্কীষেদক রুটি ও আঙ্গুর রস বের করে আনলেন, তিনি সর্বশক্তিমান ঈশ্বরের যাজক।

  7. আদিপুস্তক ১৪:১৯আনু. ১৯১৩ খ্রিস্টপূর্ব

    তিনি অব্রামকে আশীর্বাদ করলেন, বললেন, “অব্রাম স্বর্গমর্তের সৃষ্টিকর্ত্তা সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদযুক্ত হোন,

  8. আদিপুস্তক ১৪:২০আনু. ১৯১৩ খ্রিস্টপূর্ব

    আর সর্বশক্তিমান ঈশ্বর ধন্য হোন, যিনি তোমার বিপক্ষদেরকে তোমার হাতে দিয়েছেন।” তখন অব্রাম সমস্ত দ্রব্যের দশমাংশ তাকে দিলেন।

  9. আদিপুস্তক ১৪:২১আনু. ১৯১৩ খ্রিস্টপূর্ব

    আর সদোমের রাজা অব্রামকে বললেন, “সব লোকজনকে আমাকে দিন, সম্পত্তি নিজের জন্য নিন।”

  10. আদিপুস্তক ১৪:২২আনু. ১৯১৩ খ্রিস্টপূর্ব

    তখন অব্রাম সদোমের রাজাকে উত্তর করলেন, “আমি স্বর্গমর্তের অধিকারী সর্বশক্তিমান ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে হাত উঠিয়ে বলছি,

  11. আদিপুস্তক ১৪:২৩আনু. ১৯১৩ খ্রিস্টপূর্ব

    আমি আপনার কিছুই নেব না, এক গাছি সুতো কি জুতোর ফিতেও নেব না; যদি আপনি বলেন, আমি অব্রামকে ধনবান্‌ করেছি।

  12. আদিপুস্তক ১৪:২৪আনু. ১৯১৩ খ্রিস্টপূর্ব

    কেবল [আমার] যুবকরা যা খেয়েছে তা নেব এবং যে ব্যক্তিরা আমার সঙ্গে গিয়েছিলেন, আনের, ইষ্কোল ও মম্রি, তাঁরা নিজের নিজের প্রাপ্ত অংশ গ্রহণ করুন।”

  13. আদিপুস্তক ১৫:১আনু. ১৯১১ খ্রিস্টপূর্ব

    ¶ ঐ ঘটনার পরে দর্শনে সদাপ্রভুর বাক্য অব্রামের কাছে উপস্থিত হল, তিনি বললেন, “অব্রাম, ভয় কর না, আমিই তোমার ঢাল ও তোমার মহাপুরস্কার।”

  14. আদিপুস্তক ১৫:২আনু. ১৯১১ খ্রিস্টপূর্ব

    অব্রাম বললেন, “হে প্রভু সদাপ্রভু, তুমি আমাকে কি দেবে? আমি তো নিঃসন্তান হয়ে মারা যাচ্ছি এবং এই দম্মেশকীয় ইলীয়েষর আমার বাড়ির উত্তরাধিকারী।”

  15. আদিপুস্তক ১৫:৩আনু. ১৯১১ খ্রিস্টপূর্ব

    আর অব্রাম বললেন, “দেখ, তুমি আমাকে সন্তান দিলে না এবং আমার গৃহের এক জন আমার উত্তরাধিকারী হবে।

  16. আদিপুস্তক ১৫:৪আনু. ১৯১১ খ্রিস্টপূর্ব

    তখন দেখ, তাঁর কাছে সদাপ্রভুর বাক্য উপস্থিত হল, যেমন ঐ ব্যক্তি তোমার উত্তরাধিকারী হবে না, কিন্তু যে তোমার ঔরসে জন্মাবে, সেই তোমার উত্তরাধিকারী হবে।”

  17. আদিপুস্তক ১৫:৫আনু. ১৯১১ খ্রিস্টপূর্ব

    পরে তিনি তাঁকে বাইরে এনে বললেন, “তুমি আকাশের দিকে দেখে যদি তারা গুণতে পার, তবে গুনে বল; তিনি তাঁকে আরও বললেন এইরকম তোমার বংশ হবে।”

  18. আদিপুস্তক ১৫:৬আনু. ১৯১১ খ্রিস্টপূর্ব

    তখন তিনি সদাপ্রভুতে বিশ্বাস করলেন, আর সদাপ্রভু তাঁর পক্ষে তা ধার্ম্মিকতা বলে গণনা করলেন।

  19. আদিপুস্তক ১৫:৭আনু. ১৯১১ খ্রিস্টপূর্ব

    আর তাঁকে বললেন, “যিনি তোমার অধিকারের জন্য এই দেশ দেবেন বলে কলদীয় দেশের ঊর থেকে তোমাকে বের করে এনেছেন, সেই সদাপ্রভু আমি।”

  20. আদিপুস্তক ১৫:৮আনু. ১৯১১ খ্রিস্টপূর্ব

    তখন তিনি বললেন, “হে প্রভু সদাপ্রভু, আমি যে এর অধিকারী হব, তা কিভাবে জানব?”

  21. আদিপুস্তক ১৫:৯আনু. ১৯১১ খ্রিস্টপূর্ব

    তিনি তাঁকে বললেন, “তুমি তিন বছরের এক গরু, তিন বছরের এক ছাগল, তিন বছরের একটি ভেড়া এবং এক ঘুঘু ও এক পায়রার বাচ্চা আমার কাছে আন।”

  22. আদিপুস্তক ১৫:১০আনু. ১৯১১ খ্রিস্টপূর্ব

    পরে তিনি ঐ সব তাঁর কাছে এনে দুটো করে টুকরো করলেন এবং এক এক টুকরোর আগে অন্য অন্য টুকরো রাখলেন, কিন্তু পাখিদেরকে দুই টুকরো করলেন না।

  23. আদিপুস্তক ১৫:১১আনু. ১৯১১ খ্রিস্টপূর্ব

    পরে হিংস্র পাখিরা সেই মৃত পশুদের ওপরে পড়লে অব্রাম তাদেরকে তাড়িয়ে দিলেন।

  24. আদিপুস্তক ১৫:১২আনু. ১৯১১ খ্রিস্টপূর্ব

    পরে সূর্য্য অস্ত যাবার দিনের অব্রাম গভীরভাবে ঘুমিয়ে পড়লেন; আর দেখ, তিনি ভয়ে ও ভয়ঙ্কার অন্ধকারে মগ্ন হলেন।

  25. আদিপুস্তক ১৫:১৩আনু. ১৯১১ খ্রিস্টপূর্ব

    তখন তিনি অব্রামকে বললেন, নিশ্চয় জেনো, তোমার বংশধরেরা পরদেশে প্রবাসী থাকবে এবং বিদেশী লোকদের দাসত্ব করবে ও লোকে তাদেরকে চারশো বছর পর্যন্ত দুঃখ দেবে;