মূল বিষয়বস্তুতে যান

circa 2100–1900 BC

Abraham: The Covenant

God calls Abram from Ur, establishes an everlasting covenant, and promises a son through whom all nations will be blessed.

394 টি পদ · 1 টি পুস্তক অন্তর্ভুক্ত

  1. আদিপুস্তক ১৭:২আনু. ১৮৯৭ খ্রিস্টপূর্ব

    আর আমি তোমার সঙ্গে নিজের নিয়ম স্থির করব ও তোমার প্রচুর পরিমাণে বংশ বৃদ্ধি করব।”

  2. আদিপুস্তক ১৭:৩আনু. ১৮৯৭ খ্রিস্টপূর্ব

    তখন অব্রাম উপুড় হয়ে পড়লেন এবং ঈশ্বর তাঁর সঙ্গে আলাপ করে বললেন,

  3. আদিপুস্তক ১৭:৪আনু. ১৮৯৭ খ্রিস্টপূর্ব

    “দেখ, আমিই তোমার সঙ্গে নিজের নিয়ম স্থির করছি, তুমি বহু জাতির আদিপিতা হবে।

  4. আদিপুস্তক ১৭:৫আনু. ১৮৯৭ খ্রিস্টপূর্ব

    তোমার নাম অব্রাম আর থাকবে না, কিন্তু তোমার নাম অব্রাহাম হবে; কারণ আমি তোমাকে বহু জাতির আদিপিতা করলাম।

  5. আদিপুস্তক ১৭:৬আনু. ১৮৯৭ খ্রিস্টপূর্ব

    আমি তোমাকে অত্যাধিক পরিমাণে ফলবান করব এবং তোমার থেকে বহুজাতি সৃষ্টি করব; আর রাজারা তোমার থেকে সৃষ্টি হবে।

  6. আদিপুস্তক ১৭:৭আনু. ১৮৯৭ খ্রিস্টপূর্ব

    আমি তোমার সঙ্গে ও পুরুষানুক্রমে তোমার ভাবী বংশের সঙ্গে যে নিয়ম স্থাপন করব, তা চিরকালের নিয়ম হবে; কারণ আমি তোমার ঈশ্বর ও তোমার ভাবী বংশের ঈশ্বর হব।

  7. আদিপুস্তক ১৭:৮আনু. ১৮৯৭ খ্রিস্টপূর্ব

    আর তুমি এই যে কনান দেশে বাস করছ, এর সম্পূর্ণ আমি তোমাকে ও তোমার ভাবী বংশকে চিরস্থায়ী অধিকারের জন্য দেব, আর আমি তাদের ঈশ্বর হব।”

  8. আদিপুস্তক ১৭:৯আনু. ১৮৯৭ খ্রিস্টপূর্ব

    ঈশ্বর অব্রাহামকে আরও বললেন, “তুমিও আমার নিয়ম পালন করবে; তুমি ও তোমার ভাবী বংশ পুরুষানুক্রমে তা পালন করবে।

  9. আদিপুস্তক ১৭:১০আনু. ১৮৯৭ খ্রিস্টপূর্ব

    তোমাদের সঙ্গে ও তোমার ভাবী বংশের সঙ্গে করা আমার যে নিয়ম তোমরা পালন করবে, তা এই, তোমাদের প্রত্যেক পুরুষের ত্বকছেদ হবে।

  10. আদিপুস্তক ১৭:১১আনু. ১৮৯৭ খ্রিস্টপূর্ব

    তোমরা নিজের নিজের লিঙ্গের মুখের চামড়া কাটবে; সেটাই তোমাদের সঙ্গে আমার নিয়মের চিহ্ন হবে।

  11. আদিপুস্তক ১৭:১২আনু. ১৮৯৭ খ্রিস্টপূর্ব

    পুরুষানুক্রমে তোমার প্রত্যেক ছেলে সন্তানের আট দিন বয়সে ত্বকছেদ হবে এবং যারা তোমার বংশ নয়, এমন অইহুদীয়দের মধ্যে তোমাদের বাড়িতে জন্মানো কিম্বা মূল্য দিয়ে কেনা লোকেদেরও ত্বকছেদ হবে।

  12. আদিপুস্তক ১৭:১৩আনু. ১৮৯৭ খ্রিস্টপূর্ব

    তোমার গৃহ জন্মানো কিম্বা মূল্য দিয়ে কেনা লোকের ত্বকছেদ অবশ্য কর্তব্য; আর তোমাদের মাংসে অবস্থিত আমার নিয়ম চিরকালের নিয়ম হবে।

  13. আদিপুস্তক ১৭:১৪আনু. ১৮৯৭ খ্রিস্টপূর্ব

    কিন্তু যার লিঙ্গের ত্বকছেদ না হবে, এমন ত্বকছেদ বিহীন পুরুষ নিজের লোকেদের মধ্য থেকে বিতাড়িত হবে; সে আমার নিয়ম ভঙ্গ করেছে।”

  14. আদিপুস্তক ১৭:১৫আনু. ১৮৯৭ খ্রিস্টপূর্ব

    আর ঈশ্বর অব্রাহামকে বললেন, “তুমি তোমার স্ত্রী সারীকে আর সারী বলে ডেকো না; তার নাম সারা [রাণী] হল।

  15. আদিপুস্তক ১৭:১৬আনু. ১৮৯৭ খ্রিস্টপূর্ব

    আর আমি তাকে আশীর্বাদ করব এবং তা থেকে এক ছেলেও তোমাকে দেব; আমি তাকে আশীর্বাদ করব, তাকে সে জাতির [আদি-মা] করা হবে, তা থেকে লোকদের রাজারা সৃষ্টি হবে।”

  16. আদিপুস্তক ১৭:১৭আনু. ১৮৯৭ খ্রিস্টপূর্ব

    তখন অব্রাহাম উপুড় হয়ে পড়ে হাঁসলেন, মনে মনে বললেন, “একশো বছর বয়ষ্ক পুরুষের কি সন্তান হবে? আর নব্বই বছর বয়ষ্কা সারা কি প্রসব করবে?”

  17. আদিপুস্তক ১৭:১৮আনু. ১৮৯৭ খ্রিস্টপূর্ব

    পরে অব্রাহাম ঈশ্বরকে বললেন, “ইশ্মায়েলই তোমার সামনে বেঁচে থাকুক।”

  18. আদিপুস্তক ১৭:১৯আনু. ১৮৯৭ খ্রিস্টপূর্ব

    তখন ঈশ্বর বললেন, “তোমার স্ত্রী সারা অবশ্য তোমার জন্য ছেলে প্রসব করবে এবং তুমি তার নাম ইসহাক [হাস্য] রাখবে, আর আমি তার সঙ্গে আমার নিয়ম স্থাপন করব, তা তার আগামী বংশধরদের পক্ষে চিরস্থায়ী নিয়ম হবে।

  19. আদিপুস্তক ১৭:২০আনু. ১৮৯৭ খ্রিস্টপূর্ব

    আর ইস্মায়েলের বিষয়েও তোমার প্রার্থনা শুনলাম; দেখ, আমি তাকে আশীর্বাদ করলাম এবং তাকে ফলবান করে তার প্রচুর পরিমাণে বংশ বৃদ্ধি করব; তা থেকে বারোটি রাজা সৃষ্টি হবে ও আমি তাকে বড় জাতি করব।

  20. আদিপুস্তক ১৭:২১আনু. ১৮৯৭ খ্রিস্টপূর্ব

    কিন্তু আগামী বছরের এই ঋতুতে সারা তোমার জন্য যাকে প্রসব করবে, সেই ইসহাকের সঙ্গে আমি আমার নিয়ম স্থাপন করব।”

  21. আদিপুস্তক ১৭:২২আনু. ১৮৯৭ খ্রিস্টপূর্ব

    পরে কথোপকথন শেষ করে ঈশ্বর অব্রাহামের কাছ থেকে উপরে চলে গেলেন।

  22. আদিপুস্তক ১৭:২৩আনু. ১৮৯৭ খ্রিস্টপূর্ব

    পরে অব্রাহাম আপন ছেলে। ইশ্মায়েলকে ও নিজের গৃহে জন্মানো ও মূল্য দিয়ে কেনা সমস্ত লোককে, অব্রাহামের গৃহে যত পুরুষ ছিল, সেই সকলকে নিয়ে ঈশ্বরের আজ্ঞানুসারে সেই দিনের তাদের লিঙ্গের মুখের চামড়া কাটলেন।

  23. আদিপুস্তক ১৭:২৪আনু. ১৮৯৭ খ্রিস্টপূর্ব

    অব্রাহামের লিঙ্গের মুখের চামড়া কাটার দিনের তাঁর বয়স নিরানব্বই বছর।

  24. আদিপুস্তক ১৭:২৫আনু. ১৮৯৭ খ্রিস্টপূর্ব

    আর তাঁর ছেলে ইস্মায়েলের লিঙ্গের মুখের চামড়া কাটার দিনের তাঁর বয়স তের বছর।

  25. আদিপুস্তক ১৭:২৬আনু. ১৮৯৭ খ্রিস্টপূর্ব

    সেই দিনের ই অব্রাহাম ও তাঁর ছেলে ইস্মায়েল, উভয়ের ত্বকছেদ হল।