- English
- King James KJV
- Complete Jewish CJB
- World English WEBM
- Berean Standard BSB
- American Standard ASV
- Geneva GNV
- Young's Literal YLT
- Douay-Rheims DRC
- International
- Shqip ALB
- العربية SVD
- বাংলা BN-IRV
- မြန်မာ Judson
- 简体文 CUV-S
- 繁體中文 CUV-T
- Čeština BKR
- Nederlands STVE
- Français LSG
- Deutsch SCH
- Ελληνικά Vamvas
- ગુજરાતી GU-IRV
- Hausa HCB
- עברית Hebrew
- हिन्दी HCV
- Magyar KAROLI
- Bahasa Indonesia INDO-TB
- Italiano Diodati
- 日本語 Kougo
- 한국어 Korean
- മലയാളം MAL
- मराठी MRCV
- Norsk DNB
- فارسی OPV
- Polski BG
- Português Almeida
- Română Cornilescu
- Русский Synodal
- Español RVG
- Kiswahili Neno
- Svenska SV1917
- Tagalog TAG-ADB
- தமிழ் TCV
- తెలుగు TSA
- ภาษาไทย THAI-KJV
- Українська Ohienko
- Tiếng Việt CADMAN
- Yorùbá YCB
circa 2100–1900 BC
Abraham: The Covenant
God calls Abram from Ur, establishes an everlasting covenant, and promises a son through whom all nations will be blessed.
এই কালের পদ
- আদিপুস্তক ১৫:১৪আনু. ১৯১১ খ্রিস্টপূর্ব
আবার তারা যে জাতির দাস হবে, আমিই তাঁর বিচার করব; তারপরে তাঁরা যথেষ্ট সম্পত্তি নিয়ে বের হবে।
- আদিপুস্তক ১৫:১৫আনু. ১৯১১ খ্রিস্টপূর্ব
আর তুমি শান্তিতে নিজের পূর্বপুরুষদের কাছে যাবে ও ভালোভাবে বৃদ্ধ অবস্থায় কবর প্রাপ্ত হবে।
- আদিপুস্তক ১৫:১৬আনু. ১৯১১ খ্রিস্টপূর্ব
আর [তোমার বংশের] চতুর্থ পুরুষ এই দেশে ফিরে আসবে; কারণ ইমোরীয়দের অপরাধ এখনও সম্পূর্ণ হয়নি।
- আদিপুস্তক ১৫:১৭আনু. ১৯১১ খ্রিস্টপূর্ব
পরে সূর্য্য অস্ত হলে ও অন্ধকার হলে দেখ, ধোঁয়াযুক্ত উনুন ও জলন্ত বাতি ঐ দুটি টুকরোর মধ্য দিয়ে চলে গেল।
- আদিপুস্তক ১৫:১৮আনু. ১৯১১ খ্রিস্টপূর্ব
সেই দিন সদাপ্রভু অব্রামের সঙ্গে নিয়ম স্থির করে বললেন, “আমি মিশরের নদী থেকে মহানদী, ফরাৎ নদী পর্যন্ত এই দেশ তোমার বংশকে দিলাম;
- আদিপুস্তক ১৫:১৯আনু. ১৯১১ খ্রিস্টপূর্ব
কেনিয়, কনিষীয়, কদমোনীয়,
- আদিপুস্তক ১৫:২০আনু. ১৯১১ খ্রিস্টপূর্ব
হিত্তীয়, পরিষীয়, রফারীয়,
- আদিপুস্তক ১৫:২১আনু. ১৯১১ খ্রিস্টপূর্ব
ইমোরীয়, কনানীয়, গির্গাশীয় ও যিবুষীয় লোকদের দেশ দিলাম।”
- আদিপুস্তক ১৬:১আনু. ১৯১২ খ্রিস্টপূর্ব
¶ অব্রামের স্ত্রী সারী নিঃসন্তানা ছিলেন এবং হাগার নামে তাঁর এক মিশরীয় দাসী ছিল।
- আদিপুস্তক ১৬:২আনু. ১৯১২ খ্রিস্টপূর্ব
তাতে সারী অব্রামকে বললেন, “দেখ, সদাপ্রভু আমাকে বন্ধ্যা করেছেন; অনুরোধ করি, তুমি আমার দাসীর কাছে যাও; কি জানি, এর দ্বারা আমি সন্তান লাভ করতে পারব।” তখন অব্রাম সারীর বাক্যে রাজি হলেন।
- আদিপুস্তক ১৬:৩আনু. ১৯১১ খ্রিস্টপূর্ব
এই ভাবে কনান দেশে অব্রাম দশ বছর বাস করলে পর অব্রামের স্ত্রী সারী নিজের দাসী মিশরীয় হাগারকে নিয়ে নিজের স্বামী অব্রামের সঙ্গে বিবাহ দিলেন।
- আদিপুস্তক ১৬:৪আনু. ১৯১১ খ্রিস্টপূর্ব
পরে অব্রাম হাগারের কাছে গেলে সে গর্ভবতী হল এবং নিজের গর্ভ হয়েছে দেখে নিজ কর্ত্রীকে তুচ্ছ জ্ঞান করতে লাগল।
- আদিপুস্তক ১৬:৫আনু. ১৯১১ খ্রিস্টপূর্ব
তাতে সারী অব্রামকে বললেন, “আমার উপরে করা এই অন্যায় তোমার উপরেই ফলুক; আমিই নিজের দাসীকে তোমার হাতে দিয়েছিলাম, সে নিজেকে গর্ভবতী দেখে আমাকে তুচ্ছজ্ঞান করছে; সদাপ্রভুই তোমার ও আমার বিচার করুন!”
- আদিপুস্তক ১৬:৬আনু. ১৯১১ খ্রিস্টপূর্ব
তখন অব্রাম সারীকে বললেন, “দেখ, তোমার দাসী তোমারই হাতে; তোমার যা ভাল মনে হয়, তার প্রতি তাই কর।” তাতে সারী হাগারকে দুঃখ দিলেন, আর সে তাঁর কাছ থেকে পালিয়ে গেল।
- আদিপুস্তক ১৬:৭আনু. ১৯১১ খ্রিস্টপূর্ব
পরে সদাপ্রভুর দূত মরুপ্রান্তের মধ্যে এক জলের উনুইয়ের কাছে, শুরের পথে যে উনুই আছে,
- আদিপুস্তক ১৬:৮আনু. ১৯১১ খ্রিস্টপূর্ব
তার কাছে তাকে পেয়ে বললেন, “হে সারীর দাসী হাগার, তুমি কোথা থেকে আসলে? এবং কোথায় যাবে?” তাতে সে বলল, “আমি নিজের কর্ত্রী”
- আদিপুস্তক ১৬:৯আনু. ১৯১১ খ্রিস্টপূর্ব
সারীর কাছ থেকে পালাচ্ছি। তখন সদাপ্রভুর দূত তাকে বললেন, “তুমি নিজের কর্ত্রীর কাছে ফিরে যাও এবং নিজেকে সমর্পণ করে তার অধীনে থাক।”
- আদিপুস্তক ১৬:১০আনু. ১৯১১ খ্রিস্টপূর্ব
সদাপ্রভুর দূত তাকে আরও বললেন, “আমি তোমার বংশের এমন বৃদ্ধি করব যে, গণনা করা যাবে না।”
- আদিপুস্তক ১৬:১১আনু. ১৯১১ খ্রিস্টপূর্ব
সদাপ্রভুর দূত তাকে আরও বললেন, “দেখ, তোমার গর্ভ হয়েছে, তুমি ছেলে জন্ম দেবে ও তার নাম ইশ্মায়েল [ঈশ্বর শুনেন] রাখবে, কারণ সদাপ্রভু তোমার দুঃখ শুনলেন।”
- আদিপুস্তক ১৬:১২আনু. ১৯১১ খ্রিস্টপূর্ব
আর সে বন্য গাধার মতো মানুষ হবে; তার হাত সবার বিরুদ্ধ ও সবার হাত তার বিরুদ্ধ হবে; সে তার সব ভাইদের সামনে বাস করবে।
- আদিপুস্তক ১৬:১৩আনু. ১৯১১ খ্রিস্টপূর্ব
পরে হাগার, যিনি তার সঙ্গে কথা বললেন, “সেই সদাপ্রভুর এই নাম রাখল, তুমি দর্শনকারী ঈশ্বর;” কারণ সে বলল, “যিনি আমাকে দেখেন, আমি কি এই জায়গাতেই তাঁর দর্শন করেছি?”
- আদিপুস্তক ১৬:১৪আনু. ১৯১১ খ্রিস্টপূর্ব
এই কারণে সেই কূপের নাম বের-লহয়-রয়ী হল; দেখ, তা কাদেশ ও বেরদের মধ্যে রয়েছে।
- আদিপুস্তক ১৬:১৫আনু. ১৯১০ খ্রিস্টপূর্ব
পরে হাগার অব্রামের জন্য ছেলের জন্ম দিল; আর অব্রাম হাগারের গর্ভে জন্মানো নিজের সেই ছেলের নাম ইশ্মায়েল রাখলেন।
- আদিপুস্তক ১৬:১৬আনু. ১৯১০ খ্রিস্টপূর্ব
অব্রামের ছিয়াশি বছর বয়সে হাগার অব্রামের জন্য ইশ্মায়েলকে জন্ম দিল।
- আদিপুস্তক ১৭:১আনু. ১৮৯৭ খ্রিস্টপূর্ব
¶ অব্রামের নিরানব্বই বছর বয়সে সদাপ্রভু তাঁকে দর্শন দিলেন ও বললেন, “আমিই সর্বশক্তিমান ঈশ্বর, তুমি আমার সামনে যাতায়াত করে সিদ্ধ হও।