- English
- King James KJV
- Complete Jewish CJB
- World English WEBM
- Berean Standard BSB
- American Standard ASV
- Geneva GNV
- Young's Literal YLT
- Douay-Rheims DRC
- International
- Shqip ALB
- العربية SVD
- বাংলা BN-IRV
- မြန်မာ Judson
- 简体文 CUV-S
- 繁體中文 CUV-T
- Čeština BKR
- Nederlands STVE
- Français LSG
- Deutsch SCH
- Ελληνικά Vamvas
- ગુજરાતી GU-IRV
- Hausa HCB
- עברית Hebrew
- हिन्दी HCV
- Magyar KAROLI
- Bahasa Indonesia INDO-TB
- Italiano Diodati
- 日本語 Kougo
- 한국어 Korean
- മലയാളം MAL
- मराठी MRCV
- Norsk DNB
- فارسی OPV
- Polski BG
- Português Almeida
- Română Cornilescu
- Русский Synodal
- Español RVG
- Kiswahili Neno
- Svenska SV1917
- Tagalog TAG-ADB
- தமிழ் TCV
- తెలుగు TSA
- ภาษาไทย THAI-KJV
- Українська Ohienko
- Tiếng Việt CADMAN
- Yorùbá YCB
circa 800–400 BC
The Hebrew Prophets
God speaks through Isaiah, Jeremiah, and the minor prophets—calling Israel to repentance and foretelling the coming Messiah.
এই কালের পদ
- ইসাইয়া ৩৪:২আনু. ৭১৩ খ্রিস্টপূর্ব
কারণ সদাপ্রভু সব জাতির ওপরে ক্রুদ্ধ হয়েছেন এবং তাদের সব সৈন্যদলের বিরুদ্ধে ক্রোধান্বিত হয়ে আছেন। তিনি তাদেরকে সম্পূর্ণ ধ্বংস করেছেন, তিনি তাদেরকে হত্যার হাতে তুলে দিয়েছেন।
- ইসাইয়া ৩৪:৩আনু. ৭১৩ খ্রিস্টপূর্ব
তাদের নিহত লোকেরা বাইরে নিক্ষিপ্ত হবে। তাদের মৃতদেহের দুর্গন্ধ সব জায়গায় থাকবে এবং তাদের রক্তে পাহাড়-পর্বত ভিজে যাবে।
- ইসাইয়া ৩৪:৪আনু. ৭১৩ খ্রিস্টপূর্ব
আকাশের সব তারাগুলো ফ্যাকাশে হয়ে যাবে এবং আকাশ গোটানো কাগজের মত জড়িয়ে যাবে। যেমন আঙ্গুর লতার পাতা ফ্যাকাশে হয় এবং ডুমুর গাছের ডুমুর পেকে যায়।
- ইসাইয়া ৩৪:৫আনু. ৭১৩ খ্রিস্টপূর্ব
কারণ আমার তরোয়াল স্বর্গে পরিতৃপ্ত হয়েছে; দেখ, এটা ইদোমের ওপরে নেমে আসবে, তার লোকদের ওপরে যাকে আমি বিনষ্ট করেছি।
- ইসাইয়া ৩৪:৬আনু. ৭১৩ খ্রিস্টপূর্ব
সদাপ্রভুর তরোয়াল রক্তে স্নান করেছে এবং চর্বিতে ঢাকা পড়েছে, মেষশাবকের ও ছাগলের রক্তে স্নান করেছে, ভেড়ার বৃক্কের মেদে ঢাকা পড়েছে। কারণ সদাপ্রভু বস্রা শহরে বলিদান এবং ইদোমে এক বিশাল হত্যা করেছেন।
- ইসাইয়া ৩৪:৭আনু. ৭১৩ খ্রিস্টপূর্ব
তাদের সঙ্গে বুনো ষাঁড়, যুব ষাঁড় ও বড় বড় ষাঁড় হত্যা করা হবে। তাদের দেশ রক্তে পরিতৃপ্ত এবং তাদের ধূলো মেদে তৈরী হবে।
- ইসাইয়া ৩৪:৮আনু. ৭১৩ খ্রিস্টপূর্ব
কারণ সদাপ্রভুর জন্য প্রতিহিংসার এক দিন হবে এবং এ সিয়োনের কারণে প্রতিফলদানের বছর।
- ইসাইয়া ৩৪:৯আনু. ৭১৩ খ্রিস্টপূর্ব
ইদোমের জলের স্রোতগুলো আলকাতরায় পরিণত হবে, তার ধূলো গন্ধকে পরিণত হবে এবং তার দেশ জ্বলন্ত আলকাতরার হবে।
- ইসাইয়া ৩৪:১০আনু. ৭১৩ খ্রিস্টপূর্ব
দিনের রাতে এটা জ্বলবে; তার ধোঁয়া চিরকাল উঠতে থাকবে; বংশের পর বংশ ধরে এটা পতিত জমি হবে; কেউ তার মধ্য দিয়ে চিরকাল যাবে না।
- ইসাইয়া ৩৪:১১আনু. ৭১৩ খ্রিস্টপূর্ব
কিন্তু বন্য পাখি এবং প্রাণী থাকবে; পেঁচা ও দাঁড়কাক তাঁর মধ্যে বাসা করবে। তিনি তা ধ্বংস করে ফেলবেন এবং ধ্বংসের পতন ঘটাবেন।
- ইসাইয়া ৩৪:১২আনু. ৭১৩ খ্রিস্টপূর্ব
তার উচ্চপদস্থ লোকেরা রাজত্ব ঘোষণা কেউই থাকবে না; তার সব নেতারা কিছুই না।
- ইসাইয়া ৩৪:১৩আনু. ৭১৩ খ্রিস্টপূর্ব
কাটাগাছ তার প্রাসাদগুলোর থেকে অত্যন্ত বেড়ে যাবে, দুর্গগুলো বিছুটি আর কাঁটাঝোপে বেড়ে যাবে। সেই দেশ শিয়ালের ও উটপাখীর বসবাসের জায়গা হবে।
- ইসাইয়া ৩৪:১৪আনু. ৭১৩ খ্রিস্টপূর্ব
বন্য পশুরা হায়নাদের সঙ্গে মিলবে এবং বন্য ছাগল একে অপরকে আহ্বান করবে; নিশাচর প্রাণী সেখানে থাকবে এবং তাদের জন্য এক বাসা খুঁজে পাবে।
- ইসাইয়া ৩৪:১৫আনু. ৭১৩ খ্রিস্টপূর্ব
পেঁচা বাসা বানাবে সেখানে ডিম রাখবে, ডিম পারবে ও তার তরুণদের রক্ষা করবে। হ্যাঁ, সেখানে চিলগুলো প্রত্যেকে সঙ্গিনীর সঙ্গে জড়ো হবে।
- ইসাইয়া ৩৪:১৬আনু. ৭১৩ খ্রিস্টপূর্ব
সদাপ্রভুর বইয়ে খুঁজে দেখ; তাদের একটাও হারিয়ে যাবে না। তাদের একজনেরও সঙ্গিনীর অভাব হবে না; কারণ তাঁর মুখ এটা আদেশ দিয়েছে এবং তাঁর আত্মা তাদের জড়ো করেছেন।
- ইসাইয়া ৩৪:১৭আনু. ৭১৩ খ্রিস্টপূর্ব
তিনি তাদের জায়গাগুলোর জন্য গুলিবাঁট করেছেন এবং তাঁর হাত তা দড়ি দিয়ে তাদের জন্য পরিমাপ করেছে। তারা চিরকালের জন্য তা অধিকার করবে; বংশের পর বংশ ধরে তারা সেখানে বাস করবে।
- ইসাইয়া ৩৫:১আনু. ৭১৩ খ্রিস্টপূর্ব
¶ মরুভূমি এবং অরাবা আনন্দিত হবে এবং প্রান্তর আনন্দিত ও গোলাপের মত উজ্জ্বল হবে।
- ইসাইয়া ৩৫:২আনু. ৭১৩ খ্রিস্টপূর্ব
এটি প্রচুর পরিমাণে ফুল হবে এবং আনন্দ ও গানের সাথে উল্লাস করবে; লিবানোনের গৌরব প্রদান করা, উট এবং শ্যারন জাঁকজমক; তারা দেখতে পাবে, সদাপ্রভুর গৌরব ও আমাদের ঈশ্বরের জাঁকজমক।
- ইসাইয়া ৩৫:৩আনু. ৭১৩ খ্রিস্টপূর্ব
দুর্বল হাত শক্তিশালী কর এবং কম্পন হাঁটু সুস্হির কর।
- ইসাইয়া ৩৫:৪আনু. ৭১৩ খ্রিস্টপূর্ব
একটি ভয়ে ভরা হৃদয়ে সাথে তারা বলুক, “ভয় পাবে না, ভয় করবে না! দেখো, তোমার ঈশ্বর প্রতিহিংসা সঙ্গে আসবে, ঈশ্বরের প্রতিদান দেবে; তিনি এসে তোমাদের রক্ষা করবেন।”
- ইসাইয়া ৩৫:৫আনু. ৭১৩ খ্রিস্টপূর্ব
তারপর অন্ধদের চোখ খুলে যাবে এবং বধির কানের শুনতে পাবে।
- ইসাইয়া ৩৫:৬আনু. ৭১৩ খ্রিস্টপূর্ব
তারপর খোঁড়া মানুষ একটি হরিণের মত লাফাবে এবং নিঃশব্দ জিভ গান করবে, মরুভূমি থেকে বসন্তের জন্য জল বেরোবে।
- ইসাইয়া ৩৫:৭আনু. ৭১৩ খ্রিস্টপূর্ব
শুকনো জমি পুকুর হবে, পিপাসিত মাটিতে জলের ফোয়ারা উঠবে; জঙ্গলে বাসস্থানের মধ্যে শিয়ালেরা থাকত, যেখানে তারা একবার ছিল, সেই জায়গায় ঘাসের সঙ্গে ঘাস হবে নলখাগড়ার জঙ্গল।
- ইসাইয়া ৩৫:৮আনু. ৭১৩ খ্রিস্টপূর্ব
একটা রাজপথকে পবিত্র পথ বলা হবে, অশুচি সেখানে ভ্রমণ করবে না; সেটাকে বলা হবে পবিত্রতার পথ। কোনো বোকা লোকেরা তার উপর দিয়ে যাবে না।
- ইসাইয়া ৩৫:৯আনু. ৭১৩ খ্রিস্টপূর্ব
সেখানে কোন সিংহ থাকবে না, কোন হিংস্র পশু থাকবে না; সেখানে তাদের পাওয়া যাবে না, কিন্তু কেবল মুক্তিদাতা সেই পথে হাঁটবে।