- English
- King James KJV
- Complete Jewish CJB
- World English WEBM
- Berean Standard BSB
- American Standard ASV
- Geneva GNV
- Young's Literal YLT
- Douay-Rheims DRC
- International
- Shqip ALB
- العربية SVD
- বাংলা BN-IRV
- မြန်မာ Judson
- 简体文 CUV-S
- 繁體中文 CUV-T
- Čeština BKR
- Nederlands STVE
- Français LSG
- Deutsch SCH
- Ελληνικά Vamvas
- ગુજરાતી GU-IRV
- Hausa HCB
- עברית Hebrew
- हिन्दी HCV
- Magyar KAROLI
- Bahasa Indonesia INDO-TB
- Italiano Diodati
- 日本語 Kougo
- 한국어 Korean
- മലയാളം MAL
- मराठी MRCV
- Norsk DNB
- فارسی OPV
- Polski BG
- Português Almeida
- Română Cornilescu
- Русский Synodal
- Español RVG
- Kiswahili Neno
- Svenska SV1917
- Tagalog TAG-ADB
- தமிழ் TCV
- తెలుగు TSA
- ภาษาไทย THAI-KJV
- Українська Ohienko
- Tiếng Việt CADMAN
- Yorùbá YCB
circa 800–400 BC
The Hebrew Prophets
God speaks through Isaiah, Jeremiah, and the minor prophets—calling Israel to repentance and foretelling the coming Messiah.
এই কালের পদ
- যোয়েল ১:১আনু. ৮০০ খ্রিস্টপূর্ব
¶ পথূয়েলের ছেলে, যোয়েলের কাছে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হলো৷
- যোয়েল ১:২আনু. ৮০০ খ্রিস্টপূর্ব
¶ হে প্রাচীনেরা, এই কথা শোন; আর হে সমস্ত দেশনিবাসী, শোন৷ তোমাদের কিম্বা তোমাদের পূর্বপুরুষদের দিন এমন কোনো ঘটনা কি আগে কখনও ঘটেছে?
- যোয়েল ১:৩আনু. ৮০০ খ্রিস্টপূর্ব
এই ঘটনার কথা তোমরা তোমাদের সন্তানদের কাছে বল আর তারা তাদের সন্তানদের বলুক এবং আবার সেই সন্তানেরা তাদের বংশধরদের বলুক৷
- যোয়েল ১:৪আনু. ৮০০ খ্রিস্টপূর্ব
পঙ্গপালের শূককীট যা রেখে গিয়েছে তা বড় পঙ্গপালের দল খেয়েছে; বড় পঙ্গপালের দল যা রেখে গিয়েছে তা ফড়িং খেয়েছে এবং ফড়িং যা রেখে গিয়েছে তা শুঁয়োপোকাতে খেয়ে ফেলেছে৷
- যোয়েল ১:৫আনু. ৮০০ খ্রিস্টপূর্ব
হে মাতালেরা, জেগে ওঠ ও কাঁদো৷ তোমরা যারা আঙ্গুর রস পান কর, বিলাপ কর, কারণ মিষ্টি আঙ্গুর রস তোমাদের মুখ থেকে কেড়ে নেওয়া হয়েছে৷
- যোয়েল ১:৬আনু. ৮০০ খ্রিস্টপূর্ব
এক সেনার জাতি আমার দেশের বিরুদ্ধে উঠে আসছে; সে বলবান ও অসংখ্য; তার দাঁত সিংহের দাঁতের মত এবং তার সিংহীর মত দাঁত আছে৷
- যোয়েল ১:৭আনু. ৮০০ খ্রিস্টপূর্ব
সে আমার আঙ্গুর ক্ষেতকে আতঙ্কজনক জায়গায় পরিণত করেছে ডুমুর গাছগুলো ভেঙে ফেলেছে৷ সেইগুলোর ছাল খুলে দিয়েছে এবং তা ফেলে দিয়েছে তাতে শাখাগুলো সব সাদা হয়ে গেছে৷
- যোয়েল ১:৮আনু. ৮০০ খ্রিস্টপূর্ব
তুমি একজন কুমারীর মত বিলাপ কর যে যৌবনকালে তার স্বামীর মৃত্যু জন্য চট পরে শোক করে৷
- যোয়েল ১:৯আনু. ৮০০ খ্রিস্টপূর্ব
শস্য নৈবেদ্য এবং পানীয় নৈবেদ্য সদাপ্রভুর গৃহ থেকে তুলে নেওয়া হয়েছে, যাজকেরা, সদাপ্রভুর দাসেরা শোক করছে৷
- যোয়েল ১:১০আনু. ৮০০ খ্রিস্টপূর্ব
ক্ষেত্রগুলো ধ্বংস হয়েছে এবং ভূমি শোক করছে, এই জন্য শস্য নষ্ট হয়েছে, নতুন আঙ্গুর রস শুকিয়ে গিয়েছে এবং তেল নষ্ট হয়েছে৷
- যোয়েল ১:১১আনু. ৮০০ খ্রিস্টপূর্ব
তোমরা কৃষকরা, লজ্জিত হও এবং বিলাপ কর; আঙ্গুর ক্ষেত্রের কৃষক, গম ও যবের জন্য বিলাপ কর, কারণ ক্ষেত্রের ফসল নষ্ট হয়েছে৷
- যোয়েল ১:১২আনু. ৮০০ খ্রিস্টপূর্ব
আঙ্গুর লতা শুকিয়ে গিয়েছে ও ডুমুর গাছ মরে গিয়েছে; ডালিম, খেজুর, আপেল গাছ ও মাঠের সব গাছ শুকিয়ে গেছে৷ কারণ মানবজাতির কাছ থেকে আনন্দ শুকিয়ে গিয়েছে৷
- যোয়েল ১:১৩আনু. ৮০০ খ্রিস্টপূর্ব
¶ যাজকেরা তোমরা চটের পোশাক পরে শোক করো৷ যজ্ঞবেদির দাসেরা, বিলাপ কর, হে আমার ঈশ্বরের দাসেরা, এসো, চট পরে সারা রাত যাপন কর, কারণ তোমাদের ঈশ্বরের গৃহ থেকে শস্য নৈবেদ্য এবং পানীয় নৈবেদ্য বন্ধ করা হয়েছে৷
- যোয়েল ১:১৪আনু. ৮০০ খ্রিস্টপূর্ব
পবিত্র উপবাসের আয়োজন কর এবং একটি পবিত্র সমাবেশ ডাক৷ তোমাদের ঈশ্বর সদাপ্রভুর গৃহে প্রাচীনদের ও দেশের সমস্ত লোকদের একত্র করো এবং সদাপ্রভুর কাছে কাঁদ৷
- যোয়েল ১:১৫আনু. ৮০০ খ্রিস্টপূর্ব
ভয়ঙ্কর দিনের জন্য বিলাপ করো, সদাপ্রভুর দিন প্রায় কাছে চলে এসেছে, সদাপ্রভুর কাছে থেকে এর সঙ্গে ধ্বংসও আসবে৷
- যোয়েল ১:১৬আনু. ৮০০ খ্রিস্টপূর্ব
আমাদের সামনে থেকে খাদ্য ও আমাদের ঈশ্বরের গৃহ থেকে আনন্দ ও উল্লাস কি নিয়ে নেওয়া হয়নি?
- যোয়েল ১:১৭আনু. ৮০০ খ্রিস্টপূর্ব
বীজগুলি মাটির নিচে পচে গিয়েছে৷ সমস্ত শস্যাগারগুলি পরিত্যক্ত, শস্যাগারগুলি সব ধ্বংস হয়েছে কারণ শস্য শুকিয়ে গিয়েছে৷
- যোয়েল ১:১৮আনু. ৮০০ খ্রিস্টপূর্ব
কিভাবে পশুরা আর্তনাদ করছে৷ গবাদি পশুরাও কষ্ট সহ্য করছে, কারণ তাদের ঘাস নেই৷ একইভাবে ভেড়ার পালও কষ্ট সহ্য করছে
- যোয়েল ১:১৯আনু. ৮০০ খ্রিস্টপূর্ব
হে সদাপ্রভু, আমি তোমার কাছে কাঁদছি কারণ মরুপ্রান্তের চরানি আগুনে গ্রাস করেছে এবং তার শিখা ক্ষেত্রের সমস্ত গাছগুলি পুড়িয়ে দিয়েছে৷
- যোয়েল ১:২০আনু. ৮০০ খ্রিস্টপূর্ব
এমনকি মাঠের পশুরাও তোমার আকাঙ্খা করে, কারণ জলের স্রোত শুকিয়ে গিয়েছে এবং আগুন মরুপ্রান্তের চারণভূমি গ্রাস করেছে৷
- যোয়েল ২:১আনু. ৮০০ খ্রিস্টপূর্ব
¶ তোমরা সিয়োনে তূরী বাজাও এবং আমার পবিত্র পর্বতে বিপদের সংকেত দাও৷ সমস্ত দেশনিবাসী ভয়ে কাঁপুক কারণ সদাপ্রভুর দিন আসছে; সত্যিই, সেই দিন কাছাকাছি৷
- যোয়েল ২:২আনু. ৮০০ খ্রিস্টপূর্ব
এটি অন্ধকার এবং বিষন্নতার একটি দিন ৷ মেঘ ও ঘোর অন্ধকারের দিন, পর্বতের উপরে ছড়িয়ে পড়া ভোরের মত৷ একটি বড় ও শক্তিশালী সেনাবাহিনী এগিয়ে আসছে, এর মত বড় সেনাবাহিনী না এর আগে ছিল না এর পরে হবে এমনকি অনেক প্রজন্ম ধরেও এমন হবে না৷
- যোয়েল ২:৩আনু. ৮০০ খ্রিস্টপূর্ব
তাদের সামনে আগুন সমস্ত কিছু গ্রাস করছে এবং তাদের পিছনে জ্বলছে জ্বলন্ত আগুনের শিখা৷ এর সামনে সেই দেশটা এদন বাগানের মত, আর তাদের পিছনে ধ্বংস হয়ে যাওয়া মরুভূমি, বাস্তবেই কোনো কিছুই তা থেকে রক্ষা পাবে না৷
- যোয়েল ২:৪আনু. ৮০০ খ্রিস্টপূর্ব
সেনাবাহিনীর চেহারা ঘোড়ার মত এবং তারা ঘোড়াচালকের মত ছুটে চলে৷
- যোয়েল ২:৫আনু. ৮০০ খ্রিস্টপূর্ব
তাদের লাফানোর শব্দ পর্বতের উপরে রথের শব্দের মত, জ্বলন্ত অগ্নিশিখার শব্দের মত যা খড়কুটো গ্রাস করে৷ যুদ্ধের জন্য প্রস্তুত একটি শক্তি শক্তিশালী সেনাবাহিনীর মত৷