মূল বিষয়বস্তুতে যান

circa 800–400 BC

The Hebrew Prophets

God speaks through Isaiah, Jeremiah, and the minor prophets—calling Israel to repentance and foretelling the coming Messiah.

3,706 টি পদ · 14 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. আমোস ১:১আনু. ৭৮৭ খ্রিস্টপূর্ব

    ¶ আমোষের বাক্য৷ এই বিষয়গুলো যা ইস্রায়েলের ব্যাপারে আমোষ, তকোয়ের একজন মেষপালক, দর্শন পান। তিনি এই বিষয়গুলি যিহূদার রাজা উষিয়ের দিন এবং ইস্রায়েলের রাজা যোয়াশের পুত্র যারবিয়ামের দিন, ভূমিকম্পের দুই বছর আগে পান।

  2. আমোস ১:২আনু. ৭৮৭ খ্রিস্টপূর্ব

    তিনি বলেন, “সদাপ্রভু সিয়োন থেকে গর্জন করবেন; তিনি যিরূশালেম থেকে তাঁর স্বর উচ্চ করবেন। মেষপালকদের চরানভূমি শোকার্ত হবে, কর্মিলের চূড়া শুকিয়ে যাবে।”

  3. আমোস ১:৩আনু. ৭৮৭ খ্রিস্টপূর্ব

    ¶ সদাপ্রভু এই কথা বলেন, “দম্মেশকের তিনটি পাপের জন্য, এমনকি চারটে পাপের জন্য, আমি তার শাস্তি ফিরিয়ে নেব না, কারণ তারা লোহার ফসলমাড়াই যন্ত্রে গিলিয়দকে মাড়াই করেছে।

  4. আমোস ১:৪আনু. ৭৮৭ খ্রিস্টপূর্ব

    আমি হাসায়েলের কুলে আগুন নিক্ষেপ করব এবং তা বিনহদদের সমস্ত দুর্গগুলি গ্রাস করবে।

  5. আমোস ১:৫আনু. ৭৮৭ খ্রিস্টপূর্ব

    আমি দম্মেশকের দরজার সমস্ত খুঁটি ভেঙে ফেলব এবং আবনে বসবাসকারী লোকেদের ও বৈৎ-এদনে রাজদণ্ড ধরা লোকেদের উচ্ছিন্ন করব, অরামের লোকেরা কীরে বন্দী হয়ে যাবে,” এই কথা সদাপ্রভু বলেন।

  6. আমোস ১:৬আনু. ৭৮৭ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভু এই কথা বলেন, “ঘসার তিনটি পাপের জন্য, এমনকি চারটে পাপের জন্য, আমি তার শাস্তি ফিরিয়ে নেব না, কারণ তারা সমস্ত লোকেদের বন্দী করে নিয়ে গিয়েছে ইদোমের হাতে সমর্পণ করার জন্য।

  7. আমোস ১:৭আনু. ৭৮৭ খ্রিস্টপূর্ব

    আমি ঘসার প্রাচীরে আগুন নিক্ষেপ করব এবং তা তার সমস্ত দুর্গগুলি গ্রাস করবে।

  8. আমোস ১:৮আনু. ৭৮৭ খ্রিস্টপূর্ব

    আমি অসদোদে বসবাসকারী লোকেদের ও অস্কিলোনে রাজদণ্ড ধরা লোকেদের উচ্ছিন্ন করব, আমি ইক্রোনের বিপক্ষে আমার হাত বিস্তার করব এবং অবশিষ্ট পলেষ্টীয়দের বিনষ্ট করব,” প্রভু সদাপ্রভু এই কথা বলেন।

  9. আমোস ১:৯আনু. ৭৮৭ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভু এই কথা বলেন, “সোরের তিনটি পাপের জন্য, এমনকি চারটে পাপের জন্য, আমি তার শাস্তি ফিরিয়ে নেব না, কারণ তারা সমস্ত লোকেদের ইদোমের হাতে সমর্পণ করেছিল এবং তারা তাদের ভাতৃত্বের নিয়ম ভেঙ্গেছে।

  10. আমোস ১:১০আনু. ৭৮৭ খ্রিস্টপূর্ব

    আমি সোরের দেওয়ালের উপর আগুন নিক্ষেপ করব এবং তা তার সমস্ত দুর্গগুলি গ্রাস করবে।”

  11. আমোস ১:১১আনু. ৭৮৭ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভু এই কথা বলেন, “ইদোমের তিনটি পাপের জন্য, এমনকি চারটে পাপের জন্য, আমি তার শাস্তি ফিরিয়ে নেব না, কারণ সে তার ভাইয়ের পিছনে তলোয়ার নিয়ে ছুটেছিল আর করুণা ত্যাগ করেছিল। তার রাগ সবদিন থাকবে এবং তার কোপ চিরকাল স্থায়ী হয়েছিল।

  12. আমোস ১:১২আনু. ৭৮৭ খ্রিস্টপূর্ব

    আমি তৈমনের উপরে আগুন নিক্ষেপ করব এবং তা বস্রার রাজপ্রাসাদগুলি গ্রাস করবে।”

  13. আমোস ১:১৩আনু. ৭৮৭ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভু এই কথা বলেন, “অম্মোনের লোকেদের তিনটি পাপের জন্য, এমনকি চারটে পাপের জন্য, আমি তার শাস্তি ফিরিয়ে নেব না, কারণ তারা গিলিয়দীয় গর্ভবতী স্ত্রীদের দেহ চিরে ছিল, যেন তারা তাদের সীমা বাড়াতে পারে।

  14. আমোস ১:১৪আনু. ৭৮৭ খ্রিস্টপূর্ব

    আমি রব্বার দেওয়ালে আগুন জ্বালাব এবং তা তার রাজপ্রাসাদগুলি গ্রাস করবে, যুদ্ধের দিনের চিত্কার হবে, ঘূর্ণিবায়ুর দিনের প্রচণ্ড ঝড় হবে।

  15. আমোস ১:১৫আনু. ৭৮৭ খ্রিস্টপূর্ব

    তাদের রাজা এবং রাজপুত্ররা একসঙ্গে নির্বাসনে যাবে,” এই সদাপ্রভু বলেন।

  16. আমোস ২:১আনু. ৭৮৭ খ্রিস্টপূর্ব

    ¶ সদাপ্রভু এই কথা বলেন, “মোয়াবের তিনটি পাপের জন্য, এমনকি চারটে পাপের জন্য, আমি তার শাস্তি ফিরিয়ে নেব না, কারণ সে ইদোমের রাজার হাড় পুড়িয়ে চূর্ণ করেছে।

  17. আমোস ২:২আনু. ৭৮৭ খ্রিস্টপূর্ব

    আমি মোয়াবের উপরে আগুন নিক্ষেপ করব এবং তা করিয়োতের দুর্গগুলি গ্রাস করবে। মোয়াব কোলাহলে, চিত্কারে এবং তুরীর আওয়াজে মারা যাবে।

  18. আমোস ২:৩আনু. ৭৮৭ খ্রিস্টপূর্ব

    আমি তার মধ্যেকার বিচার কর্তাকে ধ্বংস করব এবং আমি সব রাজপুত্রদের তার সঙ্গে মেরে ফেলবো,” সদাপ্রভু বলেন।

  19. আমোস ২:৪আনু. ৭৮৭ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভু এই কথা বলেন, যিহূদার তিনটি পাপের জন্য, এমনকি চারটে পাপের জন্য, আমি তার শাস্তি ফিরিয়ে নেব না, কারণ তারা সদাপ্রভুর নিয়ম অগ্রাহ্য করেছে এবং তাঁর বিধি পালন করে নি। তাদের মিথ্যা তাদের ভ্রান্ত পথে নিয়ে যাবে যেমন তাদের পিতৃপুরুষেরা গিয়েছিলেন।

  20. আমোস ২:৫আনু. ৭৮৭ খ্রিস্টপূর্ব

    ¶ আমি যিহূদার উপর আগুন নিক্ষেপ করব এবং তা যিরুশালেমের দুর্গগুলি গ্রাস করবে।

  21. আমোস ২:৬আনু. ৭৮৭ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভু এই কথা বলেন, “ইস্রায়েলের তিনটি পাপের জন্য, এমনকি চারটে পাপের জন্য, আমি তার শাস্তি ফিরিয়ে নেব না, কারণ তারা নিরাপরাধদের বিক্রি করেছে রূপার জন্য এবং দরিদ্রকে বিক্রি করেছে একজোড়া চটির জন্য।

  22. আমোস ২:৭আনু. ৭৮৭ খ্রিস্টপূর্ব

    তারা দরিদ্রদের মাথা মাড়িয়েছে যেমন লোকেরা মাঠের ধূলো মাড়ায়; তারা নির্যাতিতদের ঠেলে দূর করেছে। বাবা ও ছেলে একই মেয়ের সঙ্গে সহবাস করেছে আর তাই আমার পবিত্র নাম অপবিত্র করেছে।

  23. আমোস ২:৮আনু. ৭৮৭ খ্রিস্টপূর্ব

    তারা সমস্ত বেদির পাশে মানত করা কাপড়ের উপরে শয়ন করে এবং যাদের জরিমানা হয়েছে এমন লোকেদের মদ তারা তাদের ঈশ্বরদের গৃহে পান করে।

  24. আমোস ২:৯আনু. ৭৮৭ খ্রিস্টপূর্ব

    তবুও আমি ইমোরীয়দের ধ্বংস করেছিলাম তাদের সামনে, যার উচ্চতা ছিল এরস গাছের মত; সে ছিল অলোন গাছের মত শক্তিশালী। তবুও আমি উপরে তার ফল এবং নিচে তার মূল ধ্বংস করেছিলাম।

  25. আমোস ২:১০আনু. ৭৮৭ খ্রিস্টপূর্ব

    আর, আমি তোমাদের মিশরদেশ থেকে বের করে নিয়ে এসেছিলাম এবং চল্লিশ বছর মরুপ্রান্তে পরিচালিত করে ছিলাম যাতে ইমোরীয়দের দেশ অধিকার করতে পারো।