- English
- King James KJV
- Complete Jewish CJB
- World English WEBM
- Berean Standard BSB
- American Standard ASV
- Geneva GNV
- Young's Literal YLT
- Douay-Rheims DRC
- International
- Shqip ALB
- العربية SVD
- বাংলা BN-IRV
- မြန်မာ Judson
- 简体文 CUV-S
- 繁體中文 CUV-T
- Čeština BKR
- Nederlands STVE
- Français LSG
- Deutsch SCH
- Ελληνικά Vamvas
- ગુજરાતી GU-IRV
- Hausa HCB
- עברית Hebrew
- हिन्दी HCV
- Magyar KAROLI
- Bahasa Indonesia INDO-TB
- Italiano Diodati
- 日本語 Kougo
- 한국어 Korean
- മലയാളം MAL
- मराठी MRCV
- Norsk DNB
- فارسی OPV
- Polski BG
- Português Almeida
- Română Cornilescu
- Русский Synodal
- Español RVG
- Kiswahili Neno
- Svenska SV1917
- Tagalog TAG-ADB
- தமிழ் TCV
- తెలుగు TSA
- ภาษาไทย THAI-KJV
- Українська Ohienko
- Tiếng Việt CADMAN
- Yorùbá YCB
circa 800–400 BC
The Hebrew Prophets
God speaks through Isaiah, Jeremiah, and the minor prophets—calling Israel to repentance and foretelling the coming Messiah.
এই কালের পদ
- যেফানিয়া ১:১আনু. ৬৩০ খ্রিস্টপূর্ব
¶ সদাপ্রভুর এই বাক্য আমোনের ছেলে যিহূদার রাজা যোশিয়ের দিনের কূশির ছেলে সফনিয়ের কাছে এল, কূশি গদলিয়ের ছেলে, গদলিয় অমরিয়ের ছেলে, অমরিয় হিষ্কিয়ের ছেলে৷
- যেফানিয়া ১:২আনু. ৬৩০ খ্রিস্টপূর্ব
¶ “আমি পৃথিবীর বুক থেকে সব কিছুই ধ্বংস করে দেব! সদাপ্রভু এই ঘোষণা করেন৷
- যেফানিয়া ১:৩আনু. ৬৩০ খ্রিস্টপূর্ব
আমি মানুষ ও পশু ধ্বংস করব, আমি আকাশের পাখী ও সমুদ্রের মাছ ধ্বংস করব, তার সঙ্গে পাপীদেরও ধ্বংস করব৷ কারণ আমি পৃথিবীর বুক থেকে মানুষকে উচ্ছিন্ন করব!” এটা সদাপ্রভুর ঘোষণা৷
- যেফানিয়া ১:৪আনু. ৬৩০ খ্রিস্টপূর্ব
¶ “যিহূদার বিরুদ্ধে এবং যিরূশালেমবাসীদের বিরুদ্ধে আমি আমার হাত তুলবো, আমি এই জায়গা থেকে বালের বাকি লোকদের উচ্ছিন্ন করব এবং যাজকদের মধ্য থেকে প্রতিমা পূজাকারীদেরকেও উচ্ছিন্ন করব৷
- যেফানিয়া ১:৫আনু. ৬৩০ খ্রিস্টপূর্ব
যারা ছাদে আকাশের বাহিনীদের আরাধনা করে এবং যারা সদাপ্রভুর উদ্দেশ্যে আরাধনা ও শপথ করে কিন্তু আবার মালকাম দেবতার নামেও শপথ করে
- যেফানিয়া ১:৬আনু. ৬৩০ খ্রিস্টপূর্ব
এবং যারা সদাপ্রভুকে অনুসরণ না করে বিপথে গিয়েছে এবং না তারা সদাপ্রভুর খোঁজ করে না তাঁর অনুসন্ধান করে,
- যেফানিয়া ১:৭আনু. ৬৩০ খ্রিস্টপূর্ব
তোমরা প্রভু সদাপ্রভুর সামনে নীরব হও, কারণ সদাপ্রভুর বিচারের দিন এগিয়ে আসছে৷ সদাপ্রভু একটা বলিদানের আয়োজন করেছেন এবং তিনি তাঁর অতিথিদের শুচি করেছেন৷
- যেফানিয়া ১:৮আনু. ৬৩০ খ্রিস্টপূর্ব
সদাপ্রভুর বলিদানের দিনের এমন হবে যে, আমি শাসনকর্ত্তাদের ও রাজার ছেলেদের এবং প্রত্যেককে যারা বিদেশী কাপড় পরে আছে তাদেরকে শাস্তি দেব৷
- যেফানিয়া ১:৯আনু. ৬৩০ খ্রিস্টপূর্ব
সেই দিন আমি তাদের শাস্তি দেব যারা লাফ দিয়ে দরজার চৌকাট পার হয় এবং তাদের যারা হিংস্রতা ও ছলনা দিয়ে প্রভুর ঘর পূর্ণ করে৷”
- যেফানিয়া ১:১০আনু. ৬৩০ খ্রিস্টপূর্ব
সুতরাং সেদিন এমন হবে, এটি সদাপ্রভু ঘোষণা করেছেন, যে দিন মত্স-দ্বারের কাছ থেকে কান্নার শব্দ, শহরের দ্বিতীয় অংশ থেকে হাহাকারের শব্দ এবং পাহাড়গুলোর দিক থেকে ভেঙে পড়ার প্রচণ্ড শব্দ শোনা যাবে৷
- যেফানিয়া ১:১১আনু. ৬৩০ খ্রিস্টপূর্ব
হে মক্তেশের (বাজারের রাজ্য) লোকেরা, তোমরা হাহাকার কর, কারণ সব ব্যবসায়ীদের ধ্বংস করা হবে; যারা রূপা দিয়ে পরিমাপ করে তাদের উচ্ছিন্ন করা হবে৷
- যেফানিয়া ১:১২আনু. ৬৩০ খ্রিস্টপূর্ব
এটা সেই দিনের ঘটবে যখন আমি প্রদীপ নিয়ে যিরূশালেমের সব জায়গায় খোঁজ করব এবং তাদের শাস্তি দেব যারা নিজেকে নিয়ে সন্তুষ্ট থাকে আর বলে, সদাপ্রভু ভাল মন্দ কিছুই করবেন না৷
- যেফানিয়া ১:১৩আনু. ৬৩০ খ্রিস্টপূর্ব
তাদের সম্পত্তি লুট করা হবে এবং তাদের বাড়ি ধ্বংস হবে৷ তারা বাড়ি তৈরী করবে কিন্তু তাতে বাস করবে না; তারা আংগুর ক্ষেত করবে কিন্তু আংগুরের রস খেতে পাবে না৷
- যেফানিয়া ১:১৪আনু. ৬৩০ খ্রিস্টপূর্ব
¶ সদাপ্রভুর সেই মহান দিন কাছে আসছে, কাছে আসছে এবং খুব তাড়াতাড়িই আসছে৷ একজন যোদ্ধা যেমন যন্ত্রণায় চিৎকার করে, সদাপ্রভুর সেই দিনের শব্দও ঠিক সেই রকম৷
- যেফানিয়া ১:১৫আনু. ৬৩০ খ্রিস্টপূর্ব
সেই দিন টা হবে ক্রোধের দিন, দারুণ দুর্দশা ও হতাশার দিন, বিপর্যয়ের ও ধ্বংসের দিন, গাঢ় অন্ধকারের দিন, মেঘ ও ঘন কালো দিন ৷
- যেফানিয়া ১:১৬আনু. ৬৩০ খ্রিস্টপূর্ব
সেই দিন টা হবে, সমস্ত দেয়াল ঘেরা শহরের ও উঁচু দুর্গের বিরুদ্ধে সিঙ্গা বাজানোর ও সতর্ক করার দিন ৷
- যেফানিয়া ১:১৭আনু. ৬৩০ খ্রিস্টপূর্ব
কারণ আমি লোকদের উপর দারুণ কষ্ট আনবো যার জন্য তারা অন্ধ লোকদের মত হাঁটবে, কারণ সদাপ্রভুর বিরুদ্ধে তারা পাপ করেছে৷ তাদের রক্ত ধূলোর মত ঢেলে দেওয়া হবে ও তাদের দেহ গোবরের মত হবে৷
- যেফানিয়া ১:১৮আনু. ৬৩০ খ্রিস্টপূর্ব
সদাপ্রভুর ক্রোধের দিনের তাদের রূপা কিংবা সোনা তাদের রক্ষা করতে পারবে না! সদাপ্রভুর ক্রোধের আগুন সমস্ত দেশকে গ্রাস করবে, কারণ যে ধ্বংস তিনি পৃথিবীতে বাসকারী সমস্ত লোকের উপরে আনবেন তা ভয়ঙ্কর হবে৷
- যেফানিয়া ২:১আনু. ৬৩০ খ্রিস্টপূর্ব
¶ হে লজ্জাহীন জাতি, তোমরা তোমাদেরকে সমবেত করো এবং জড়ো হও৷
- যেফানিয়া ২:২আনু. ৬৩০ খ্রিস্টপূর্ব
শাস্তির আদেশ সফল হওয়ার আগে নির্দিষ্ট দিন আসবার আগে, তুঁষের মত দিন চলে যাবার আগে, সদাপ্রভুর জ্বলন্ত ক্রোধ তোমাদের উপরে আসবার আগে৷
- যেফানিয়া ২:৩আনু. ৬৩০ খ্রিস্টপূর্ব
তোমরা সদাপ্রভুর খোঁজ কর, দেশের সব নম্র লোকেরা, তোমরা যারা সদাপ্রভুর আদেশ মেনে চলো, ধার্মিকতার খোঁজ কর, তোমরা সদাপ্রভুর ক্রোধের দিনের হয়তো রক্ষা পাবে৷
- যেফানিয়া ২:৪আনু. ৬৩০ খ্রিস্টপূর্ব
¶ ঘসা (গাজা) জনশূন্য হবে আর অস্কিলোন ধ্বংসস্থান হয়ে পড়ে থাকবে৷ দিনের র বেলাতেই অসদোদের লোকদের তাড়িয়ে দেওয়া হবে আর ইক্রোণকে উপড়ে ফেলা হবে৷
- যেফানিয়া ২:৫আনু. ৬৩০ খ্রিস্টপূর্ব
হে করেথীয় লোকেরা, তোমরা যারা সমুদ্রের ধারে বাস কর, ধিক তোমাদের! হে পলেষ্টীয়দের দেশ কনান, সদাপ্রভু তোমার বিরুদ্ধে বলেছেন, “যতক্ষণ না সমস্ত মানুষ শেষ হয়ে যায়, আমি তোমাকে ধ্বংস করব৷”
- যেফানিয়া ২:৬আনু. ৬৩০ খ্রিস্টপূর্ব
কারণ মেষপালক ও ভেড়ার খোঁয়াড়ের জন্য সমুদ্রের তীর হবে চারণ ভূমি৷
- যেফানিয়া ২:৭আনু. ৬৩০ খ্রিস্টপূর্ব
সমুদ্রের সেই এলাকা যিহূদা কুলের অবশিষ্ট লোকেদের হবে; যারা সেখানে তাদের পশুপাল চরাবে৷ সন্ধ্যাবেলায় তারা অস্কিলোনের বাড়িগুলোতে শুয়ে থাকবে৷ কারণ সদাপ্রভু তাদের ঈশ্বর তাদের দেখাশোনা করবেন এবং তাদের অবস্থা তিনি আবার ফিরিয়ে দেবেন৷